
আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ০১/০১/২০২৬ : বছরের প্রথম দিনেই বাংলা পেলো উপহার। ভারতীয় রেল জানিয়ে দিলো যে দেশের প্রথম স্লিপার বন্দে ভারত ট্রেন পাবে বাংলা আর আসাম। এই ট্রেন চলবে নিউ জলপাইগুড়ি স্টেশন দিয়ে।
দেশের প্রথম স্লিপার বন্দে ভারত ট্রেন চলবে কলকাতা আর গুয়াহাটির মধ্যে। আজ এই সুখবর এসেছে ভারতীয় রেলের তরফ থেকে। এই রেলপথের শুভ সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে জানা গিয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, স্লিপার বন্দে ভারত ট্রেনের টেস্টিং, ট্রায়াল সবকিছুই সফলভাবে করা হয়েছে। এই ট্রেনের প্রথম রুট হিসেবে বেছে নেওয়া হয়েছে কলকাতা-গুয়াহাটি রুটটিকে। রেলমন্ত্রী সাংবাদিক বৈঠকে জানিয়েছে নরেন্দ্র মোদী খুব শীঘ্রই এই রুটে স্লিপার বন্দে ভারত ট্রেনটিকে সবুজ পতাকা নাড়িয়ে শুভ উদ্বোধন করবেন।

বন্দে ভারতের স্লিপার কোচ যাত্রী সাধারণকে আন্তর্জাতিক মানের ভ্রমন অভিজ্ঞতা প্রদান করবে বলে মনে করা হচ্ছে। এই ট্রেনের নিরাপত্তার দিকটিকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। ট্রেনে থাকবে অতিরিক্ত সাসপেনশন, যাতে ট্রেনে দুলুনি কম হয়। এছাড়াও ট্রেনে থাকবে অত্যাধুনিক ব্যবস্থাপনা। গুয়াহাটি থেকে হাওড়া স্টেশনের ৩এসি কোচের ভাড়া পড়বে আনুমানিক ২৩০০ টাকা করে। ২ এসি কোচের ভাড়া পড়বে ৩০০০ টাকা করে। ফার্স্ট এসি কোচের ভাড়া পড়বে ৩৬০০ টাকা করে।
স্লিপার কোচগুলির বার্থগুলিকে যথেষ্ট আরামদায়ক করা হয়েছে। যাত্রীদের স্বাচ্ছন্দের কথা মাথায় রেখেই এই ট্রেন তৈরি করা হয়েছে। কোচের মধ্যে যথেষ্ট আলো থাকছে, টয়লেটগুলিকে অত্যাধুনিক করা হয়েছে। ফায়ার এলার্ম এবং সিসিটিভি মনিটরিং থাকছে। ট্রেনে থাকছে অতিরিক্ত সাসপেনশন, যাতে দুলুনি আরও কম হয়. আপৎকালীন নানারকম ব্যবস্থাপনা থাকছে।
![]()