
আজ খবর, শ্রীহরিকোটা, অন্ধ্রপ্রদেশ, ৩১/১০/২০২৬ : ভারত গতকাল রাত্রে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে জিএসএলভি এফ ৮ রকেটের মাধ্যমে পরবর্তী প্রজন্মের একটি স্যাটেলাইটের সফলভাবে উৎক্ষেপণ করেছে।

ইসরো গতকাল রাত্রে এই রকেটটি উৎক্ষেপন করেছে এবং রকেটটি সফলভাবে মহাকাশে পৌঁছে গিয়েছে। মহাকাশে রকেট থেকে স্যাটেলাইট পৃথক হয়ে গিয়েছে এবং নিজের কাজশুরু করে দিয়েছে বলে জানা গিয়েছে। ইসরোর তৈরী এই স্যাটেলাইটটি আঞ্চলিক নেভিগেশনের তৃতীয় সিরিজ বলে জানা গিয়েছে, এর নাম ইনভিএস০৩। আঞ্চলিকভাবে অন্যান্য নেভিগেশানের সাথে নেটওয়ার্ককে আরও মজবুত করতেই এই উপগ্রহটিকে উৎক্ষেপণ করা হয়েছে বলে জানিয়েছে ইসরো।

এই উপগ্রহে একটি পারমাণবিক ঘড়ি যুক্ত করা হয়েছে, যা নেভিগেশনের সক্ষমতাকে আরও জোরালো করে তুলবে। যা কিনা ভারতের ভূখণ্ড এবং ভূরাজনৈতিক সীমার ১৫০০ কিলোমিটার পর্যন্ত ভালোভাবেই কাজ করবে।

রকেট উৎক্ষেপণ অনুষ্ঠানে উপস্থিত ছিল স্কুলের পড়ুয়ারা। এই ধরনের অনুষ্ঠানে থাকতে পেরে তারাও উচ্ছসিত হয়ে উঠেছিল। এই রকেট এবং উপগ্রহ তৈরির পিছনে যে ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানীরা দিনরাত পরিশ্রম করেছেন, তাঁদেরকে দন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলের একটি পোস্টে তিনি ইসরোর বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের ভূয়সী প্রশংসা করেছেন।







