আজকের রাশিফল

আজকের রাশিফল

আজকের রাশিফল

আজ খবর,  আজকের রাশিফল – ০৭/১১/২০২৬ :

মেষ রাশি : যে অর্থ অনেক আগেই এসে যাওয়া উচিত ছিল, সেটা পেতে গেলে ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হবে। ন্যায্য পাওনার ক্ষেত্রেও অকারণে বিলম্ব হতে পারে। ব্যবসার ক্ষেত্রে এখনই নতুন কোনো সিদ্ধান্ত নেবেন না। চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে, নতুন চাকরিও পেতে পারেন। পরিবারে শান্তি থাকবে।

বৃষ রাশি : ব্যবসার ক্ষেত্রে কিছু সতর্কতা থাকা দরকার, নতুন ক্রেতারা আপনাকে ভরসা নাও করতেপারে।  রাজনীতির সাথে যুক্ত মানুষদের প্রভাব অনেকটাই বেড়ে যাবে, দায় দায়িত্ব বাড়বে।  পেশার ক্ষেত্রে অভিনব কোনো ধারণা নিয়ে আরও গবেষণা করতে পারেন। সন্তানের বিয়ের কথা এগোবে। পরিবারে শান্তি থাকবে।

মিথুন  রাশি : ব্যবসা নিজের গতিতেই এগোতে থাকবে। পেশার ক্ষেত্রে নতুন কিছু ভাবুন, নতুন প্রযুক্তির সাহায্য নিতে পারেন। আজ কোনো মহিলা আপনাকে প্রতরণা কোনো পারেন অথবা শত্রুতা করতে পারেন, সতর্ক থাকুন।  বাইরে কোথাও বেড়াতে গেলেও আজ আপনাকে সাবধানে থাকতে হবে।

joyeeta das ad 1

কর্কট রাশি : ব্যবসা ও পেশার ক্ষেত্রে ফের নতুন উদ্যোগ নিয়ে পথ চলা শুরু করতে হতে পারে। এই কাজে নিজের আত্মবিশ্বাসকেই পাথেয় করে এগিয়ে যেতে হবে। আইন ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিরা আজ একাধিক সুযোগ কাজে লাগিয়ে সাফল্যের মুখ দেখতে পাবেন। পরিবারকে আরও বেশি সময় দিতে হবে।

সিংহ রাশি : অযথা শত্রু বাড়িয়ে তুলবেন না। কিছু তথ্য গোপন রাখাই ভালো, সকলের সামনে সেসব উন্মোচন করতে গিয়ে শত্রুতা বাড়িয়ে তুলবেন না। ব্যবসার ক্ষেত্রে প্রতিযোগিতা অনেকটাই বেড়ে যাবে। প্রতিপক্ষ শত্রুতা করার চেষ্টাও করবে। লক্ষ্যে অবিচল থাকুন। প্রযুক্তি ব্যবসায়ে যুক্তদের বিদেশ যাত্রা হতে পারে।

কন্যা রাশি : কর্মক্ষেত্রে কাজের দক্ষতা দেখিয়ে যথেষ্ট প্রশংসা পাবেন। ব্যবসার ভবিষ্যৎ নিয়ে আগাম ধারণা তৈরী করতে সক্ষম হবেন। আধ্যাত্মিক উন্নতির যোগ আছে। সন্তানের জন্যে খরচ বেড়ে যেতে পারে। পরিবারের সাথে আজ অকারণে বিবাদে লিপ্ত হতে পারেন, কথা বলার সময় সংযত থাকুন। new.ad .Tantravidya

তুলা রাশি : অনিয়মিত আহার আপনাকে বিপদে ফেলতে পারে।  বদহজম থেকে সমস্যায় পড়তে পারেন। আজ আপনার পক্ষে আয়  ব্যয়ের সমতা রক্ষা করা কঠিন হতে পারে। প্রতিযোগিতামূলক সরকারি পরীক্ষায় সাফল্য আসতে  পারে।  সপরিবারে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।

বৃশ্চিক রাশি : আজ কোনো কাজেই ঝুঁকি নেওয়া চলবে না। ব্যবসার ক্ষেত্রেও অতিরিক্ত ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন। কোনো এক বন্ধুর কারণে সমস্যায় পড়ে যেতে পারেন, সমাজে অসম্মানিত হলেও হতে পারেন। দূরে কোথাও বেড়াতে যাবেন না। নিজের কাজে মন দিন. ধ্যান, জপ ভালো লাগবে।

ধনু রাশি :  ব্যবসার ক্ষেত্রে কারোর সাথে বিবাদে যাবেন না। অপ্রিয় সত্য ভাষণ থেকেও নিজেকে দূরে এখুন। মুখ ফস্কে কোনো কথা বলার জন্যে শত্রুতা বাড়তে পারে, তবে কোনো প্রভাবশালী ব্যক্তির সৌজন্যে সমস্যা সমাধান হয়ে যাবে। নিকট আত্মীয়  বা পরিজন কেউ আজ আপনাকে ঠকাতে পারে।

মকর রাশি : ব্যবসার ক্ষেত্রে আজ আর্থিক উপার্জন বাড়বে। প্রত্যাশার কাছাকাছি পৌঁছাতে পারবেন। পেশায় ক্ষেত্রেও আজ সাফল্য আসবে কিন্তু আজ ব্যয় বেশি হাওয়ায় খুব বেশি সঞ্চয় করতে পারবেন না।তবে অতিরিক্ত আয় আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। সম্পত্তি নিয়ে ভাইয়ের সাথে বিবাদ হতে পারে।

ad.vastu

কুম্ভ রাশি : ব্যবসা, বিশেষ করে পেশার ক্ষেত্রে আজ অনেক সুযোগ আসবে, যেগুলিকে কাজে লাগাতে পারলে আপনার অগ্রগতি কেউ ঠেকাতে পারবে না.। বড় কোনো সংস্থা থেকে একাধিক প্রস্তাব পেতে পারেন। মায়ের সাথে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই বিবাদ বেশ কিছুটা সময় নষ্ট করতে পারে।

মীন রাশি : ব্যবসা ও পেশার ক্ষেত্রে অন্যান্য দিনের মত স্বাভাবিক গতি বজায় থাকবে। চাকরির ক্ষেত্রে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হতে পারে। আবার নতুন কাজের সুযোগ আপনার জন্যে অপেক্ষা করেও থাকবে। বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বেগে থাকবেন। বিশেষজ্ঞ ডাক্তার দেখান। পরিবারে শান্তি থাকবে।

ad11

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *