
আজ খবর, আজকের রাশিফল ০৮/১১/২০২৬ :
মেষ রাশি : ব্যবসার ক্ষেত্র খুবই ভালো, তার ইঙ্গিত সকাল থেকেই পেতে থাকবেন। নানা উপায়ে আজ আর্থিক দিক থেকে লাভবান হবেন। কর্মক্ষেত্রে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাহায্যে কাজে অগ্রগতি এবং সাফল্য আসবে। সম্পদ বাড়বে। পরিবারের কোনো সদস্যের কারণে অন্য কারোর সাথে বিবাদে জড়াতে পারেন।
বৃষ রাশি : ব্যবসায়ে উন্নতির যোগ। তার জন্যে আপনাকে ধৈর্য্য ধরতে হবে। আজ তাড়াহুড়ো করে কোনো কাজ হবে না। কর্মস্থলে যোগাযোগ ব্যবস্থাকে কাজে লাগিয়ে সাফল্যপাবেন, প্রশংসা পাবেন সহকর্মীদের থেকে। মায়ের অসুস্থতা নিয়ে দুশ্চিন্তা বাড়বে, ভালো ডাক্তার দেখান। প্রেমের পথে অগ্রগতি।
মিথুন রাশি : নিজেকে মেলে ধরার দিন। শুধুই শারীরিক নয়, আপনার মানসিক দিকটিকেও উপেক্ষা করবেন না, প্রয়োজনে ধ্যান করুন। পেশার ক্ষেত্রে আজ নতুন সুযোগ সামনে চলে আসবে। দুপুরের পর শুভ যোগাযোগ এবং উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। শেয়ার বা ফাটকা থেকে উপার্জন বৃদ্ধি হতে পারে।
কর্কট রাশি : আজ ব্যবসায়ে ভালো দিন কাটবে, সকলের সাথে ভালো ব্যবহার করুন। পরিবারে কিছু খরচ বাড়তে পারে। যে কোনো বিনিয়োগের আগে সব কাগজপত্র ভালো করে যাচাই করে নিতে হবে। অন্য সূত্র থেকে ধনাগম আপনাকে খুশি করবে। সম্পত্তির কোনো খবর আসতে পারে।

সিংহ রাশি : আজ নিজেকে সুস্থ রাখলেই অনেক কাজ সুসম্পন্ন পারবেন। বয়স্ক মানুষের সৎ পরামর্শ মেনে চলুন, তাতে উপকার পাবেন। আজ সকাল থেকে ব্যবসার কাজ ঢিমে তালে চললেও দুপুরের পর উপার্জন বাড়বে। পরিচিত কারোর থেকে সুখবর পেতে পারেন। পরিবারে শান্তি থাকবে।
কন্যা রাশি : ব্যবসা ও পেশার ক্ষেত্রে নতুন চিন্তা ভাবনা আপনাকে এগিয়ে রাখবে। আজ আর্থিক বিষয় নিয়ে সঙ্গীর সাথে আলোচনা হতে পারে। তবু নিজের দোষ ত্রুটির ব্যাপারটি আপনি যেহেতু জানেন, তাই শান্ত মনে সিদ্ধান্ত নিতে চাইবেন। তবে অলীক চিন্তা না করে সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তববাদী হওয়া দরকার।
তুলা রাশি : ব্যবসা ও ধর্ম একসাথে পালন করতে পারেন, তবে দুটি বিষয়কে মিলিয়ে ফেলবেন না। তরুণদের একত্রিত করে কোনো কাজ সমাধা করতে পারেন। রাজনীতিতে উন্নতির যোগ আছে। দুপুরের পর পেশার ক্ষেত্রে কিছু আনুকূল্যপাবেন। পরিবারের সাথে ভালো সময় কাটবে, শান্তি বজায় থাকবে। 
বৃশ্চিক রাশি : আজ দেখবেন যাতে আপনার ব্যবহারে কেউ রুষ্ট না হয়, অন্যের সাথে কথা বলার সময় সতর্ক হয়ে কথা বলুন। পরিবারের কারোর থেকে ঋণ নিয়ে থাকলে আজই সেই ঋনের টাকা ফেরত দিন। না হলে এই নিয়ে অশান্তি শুরু হতে পারে। ব্যবসার বিষয়ে পরিবারের সাথে আলোচনা হতে পারে।
ধনু রাশি : ব্যবসা ও পেশার ক্ষেত্রে আজ দিন বেশ ভালো, যথেষ্ট উপার্জন আপনাকে মানসিকভাবে সবল রাখবে। বন্ধুদের সাথে ভা;লো সময় কাটবে। আজ বিনিয়োগ করতে পারেন, তবে সেই বিনিয়োগের জন্যে সবরকম খোঁজ খবর নিয়ে রাখুন। পরিবারের সাথে ভালো সময় কাটবে। নিজেকে সুস্থ রাখুন।
মকর রাশি : ব্যবসার ক্ষেত্রে আজ প্রত্যাশা মত এগিয়ে যেতে চাইবেন। কিন্তু ততটা অনুকূল পরিবেশ না পাওয়ায় সুবিধা করতে পারবেন না। হতাশ না হয়ে নতুন উদ্যমে সবকিছু শুরু করুন। অতীতে বিনিয়োগ করা কোনো জমি থেকে আজ ভালো লাভ পেতে পারেন। পরিবারের কৃতিত্বে আরও আন্তরিক প্রশংসা করুন।

কুম্ভ রাশি : আজ ব্যবসা ও পেশা দুই ক্ষেত্রেই অপ্রত্যাশিত সাফল্য পাবেন এবং আর্থিক উপার্জন অনেকটাই বেড়ে যাবে। সম্পত্তি ক্রয়ের দিকে মনোযোগী হতে পারেন। তবে পরিবারের সুখ দুঃখের বিষয়টিও এড়িয়ে যাবেন না। আজ স্বশুরবাড়ির দিক থেকে কোনো খারাপ খবর আসতে পারে।
মীন রাশি : পরিস্থিতির চাপে আজ পরিবারকে একেবারেই সময় দিতে পারবেন না, তবুও আজ আপনার সঙ্গী আপনার জন্যে এমন কিছু করতে পারেন যা আপনার পক্ষে সহজে ভোলা সম্ভব হবে না। আপনার অর্জিত টাকা পয়সা কোথায় বিনিয়োগ করবেন তা নিয়ে সিদ্ধান্ত নিতে দেরি করে ফেলবেন।





