Aaj Khabor

বাসন্তী বাজার কাণ্ডে বড় পদক্ষেপ—ভোটের আগে পুলিশ আধিকারিককে বরখাস্ত নির্বাচন কমিশনের

বাসন্তী বাজার কাণ্ডে বড় পদক্ষেপ—ভোটের আগে পুলিশ আধিকারিককে বরখাস্ত নির্বাচন কমিশনের

নির্বাচনী পরিবেশে আইনশৃঙ্খলা নিয়ে কড়া বার্তা, ঘটনার রিপোর্ট তলব কমিশনের 

আজ খবর (বাংলা) [রাজ্য] বারুইপুর, দক্ষিণ ২৪ পরগনা, ২৭/০৩/২০২৬ :  পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাসন্তী বাজারে ঘটে যাওয়া ঘটনার জেরে এক পুলিশ আধিকারিককে বরখাস্ত করল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ ভোটের আগে আইনশৃঙ্খলা রক্ষায় কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না—এমনই বার্তা দেওয়া হয়েছে।

সূত্রের খবর, বাসন্তী বাজার এলাকায় ঘটে যাওয়া ঘটনায় ওই পুলিশ আধিকারিকের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগ, পরিস্থিতি সামাল দিতে তিনি যথাযথ ব্যবস্থা নেননি। এরপরই বিষয়টি নজরে আসে নির্বাচন কমিশনের।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে কমিশন দ্রুত পদক্ষেপ নিয়ে ওই আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দেয়। পাশাপাশি পুরো ঘটনার বিস্তারিত রিপোর্টও তলব করা হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ ভোট করানো তাদের প্রধান লক্ষ্য। তাই কোনওরকম অব্যবস্থাপনা বা পক্ষপাতিত্বের অভিযোগ উঠলে সঙ্গে সঙ্গে কড়া ব্যবস্থা নেওয়া হবে।


Loading

রাম নবমীর মিছিলে উত্তেজনা, মুর্শিদাবাদে তিন জায়গায় সংঘর্ষ—জারি ১৪৪ ধারা

রাম নবমীর মিছিলে উত্তেজনা, মুর্শিদাবাদে তিন জায়গায় সংঘর্ষ—জারি ১৪৪ ধারা

পরিস্থিতি নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ প্রশাসনের, এলাকায় মোতায়েন অতিরিক্ত পুলিশ বাহিনী

আজ খবর (বাংলা) [রাজ্য], বহরমপুর, মুর্শিদাবাদ, ২৭/০৩/২০২৬ : পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় রাম নবমী উপলক্ষে মিছিল চলাকালীন তিনটি আলাদা জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে একাধিক এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মিছিলের সময় দুই পক্ষের মধ্যে বচসা থেকে সংঘর্ষ বাধে। কিছু জায়গায় পাথর ছোড়াছুড়ির ঘটনাও সামনে এসেছে। যদিও দ্রুত পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রশাসন জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং যাতে নতুন করে কোনও অশান্তি না ছড়ায়, সেজন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকে শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে।

উল্লেখ্য, প্রতি বছর রাম নবমী উপলক্ষে বিভিন্ন জায়গায় মিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। তবে এবছর কিছু এলাকায় এই ধরনের সংঘর্ষের ঘটনা উদ্বেগ বাড়িয়েছে।


Loading

আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা, গুরুতর আহত একই পরিবারের পাঁচজন

জমি সংক্রান্ত বিবাদের জের 
 
 
আজ খবর (বাংলা), [রাজ্য] কান্দি, মুর্শিদাবাদ, ২১/০৩/২০২৬ :  জমি সংক্রান্ত বিবাদের জের, আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা, আক্রান্ত একই পরিবারের পাঁচ জন।
ঈদের দিন সকালেই রক্তাক্ত মুর্শিদাবাদের কান্দি থানার হাট পাড়া গ্রাম।  আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা একটি পরিবারের উপর। গুরুতর আহত এক পরিবারের পাঁচ জন। জখম অবস্থায় আহতদের উদ্ধার করে গোকণ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়া হয়।
আহত হয়েছেন তৌহিদ শেখ(৭০), এছাড়াও আহত হয়েছেন দুই ছেলে আমিরুল সেখ(৫০) রবিউল শেখ(৩৫), ও দুই নাতি আসিফ(১৮) ও বানারুল (২৫)। শনিবার সকালে দুষ্কৃতীরা যখন হামলা চালায় সেই সময় দুষ্কৃতিদের আগ্নেয়াস্ত্র কেড়ে নিলেন পরিবারের লোকজন।  ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছায় পুলিশ ও কেন্দ্র বাহিনী।  কেড়ে নেওয়া আগ্নেয়াস্ত্র পুলিশের হাতে তুলে দেয়।

Loading

ঈদের মঞ্চ থেকেও নির্বাচনের ঝাঁঝ তৃণমূল সুপ্রীমোর ভাষণে

ঈদের মঞ্চ থেকেও নির্বাচনের ঝাঁঝ তৃণমূল সুপ্রীমোর ভাষণে

“তৃণমূলের একমাত্র উদ্দেশ্য হল রাজ্য থেকে বিজেপিকে বিতাড়িত করা” 
 
 আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২১/০৩/২০২৬ :   আজ ঈদ উল ফিতর,  আজ গোটা দেশ ঈদ পালন করছে।  কলকাতার রেড রোডে  আজ অসংখ্য মুসলিম সম্প্রদায়ের মানুষ ঈদের  নামাজ পড়েছেন।  ঐ অনুষ্ঠানে আজ উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ  অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঈদের নামাজের মঞ্চ থেকেও আজ মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে ছিল নির্বাচনের ঝাঁঝ।
মমতা আজ রেড রোডের মঞ্চ থেকে  “বলেন, “সরফারোশি কি তামান্না অব হামারে দিল মে হ্যায়, দেখা হ্যায়  জোর কিতনা বাজু-ই -কাতিল মে হ্যায়।  আল্লা আপনাদের মঙ্গল করুন।  ভারত ও বাংলার উন্নতি হোক. নিজেকে এতটাই উন্নত করুন যে ঈশ্বর যেন তাঁর ভৃত্যকে তার কি চাই তা জানতে চান।”
মমতা বলেন, “তৃণমূল কংগ্রেসের এখন একমাত্র উদ্দেশ্য হল রাজ্য থেকে বিজেপিকে বিতাড়িত করা এবং ঐ দলের প্রভাব থেকে গোটা দেশকে রক্ষা করা। এসআইআর করে বহু মানুষের নাম মুছে দেওয়া হয়েছে. আমরা স্থানীয় আদালত, হাইকোর্ট এমনকি সুপ্রীম  কোর্ট পর্যন্ত গিয়েছি। আমরা আপনাদের পাশে আছি। বাংলার সকল সম্প্রদায় ও ধর্মের মানুষের পাশে আমরা আছি।  আমরা লড়াই চালিয়ে যাবো, মোদীজিকে  আমাদের অধিকার কেড়ে নিতে দেব না।  ওরা  রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে চায়. তা সত্বেও আমরা ভয় পাবো না। যে ভয় পায়, সে মারা যায়। যারা লড়াই করে তারাও জীবনে সফল হয়। বিজেপি চোর আর গুন্ডাদের দল , ওরা বিশ্বাসঘাতকের দল। আবার এমন বিশ্বাসঘাতকও আছে যারা বিজেপির থেকে টাকা নেয়।”

Loading

রাজ্যে প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল

রাজ্যে প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল

এই রদবদল কি ভোটে প্রভাব ফেলবে ? উঠছে প্রশ্ন 
 

আজ খবর (বাংলা), [রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৬/০৩/২০২৬ :  বিধানসভা নির্বাচনের দিনক্ষণ   ঘোষণার পরপরই এবার  রাজ্যের প্রশাসনের কর্তা এবং আমলাদের মধ্যে ব্যাপক রদবদল শুরু করে দিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন।

নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পাঁচ ঘণ্টার মধ্যেই বদলে দেওয়া হল রাজ্যের মুখ্য সচিব  \নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনাকে। নন্দিনী চক্রবর্তীর জায়গায় রাজ্যের নতুন মুখ্য সচিব হয়ে এলেন দুষ্মন্ত নারিয়ালা।  জগদীশ প্রসাদ মিনার জায়গায় রাজ্যের নতুন  স্বরাষ্ট্র সচিব হয়ে এলেন সংঘমিত্রা ঘোষ।
রাজ্যের পুলিশেও বদল আনতে চলেছে নির্বাচন কমিশন। রাজ্যের বর্তমান ডিজি পীযুষ পান্ডের জায়গায় রাজ্যের নতুন ডিজি হয়ে আসতে  চলেছেন সিদ্ধিনাথ গুপ্তা। জেলের ডিজি হিসেবে আসছেন নটরাজন রমেশ বাবু।  এডিজি আইবিপি হতে চলেছেন অজয় মুকুন্দ রানাডে। কলকাতা পুলিশ কমিশনার হতে চলেছেন অজয় কুমার নন্দা।
তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজ্যের প্রশাসনিক কর্তা ও আমলাদের  বদলি নিয়ে কটাক্ষ করেছেন প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। তিনি বলেছেন, “নির্বাচন কমিশন যতই বদলি করুন পশ্চিমবঙ্গের মানুষের মন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বদলে দেওয়া যাবে না।”

Loading

সিউড়ি আদালতে ফের বোমাতঙ্ক

সিউড়ি আদালতে ফের বোমাতঙ্ক

বার কাউন্সিলের ভোটের দিন বোমার হুমকি কেন ? ভাবাচ্ছে পুলিশকে 
 
 

আজ খবর (বাংলা) [রাজ্য], সিউড়ি, বীরভূম, ০৯/০৩/২০২৬ : সিউড়ি জেলা আদালতে ফের বোমাতঙ্ক! বার কাউন্সিলের ভোটের মধ্যেই মেল মারফত হুমকি, খালি করা হলো আদালত চত্বর

আবারও বোমাতঙ্কে উত্তপ্ত হয়ে উঠল সিউড়ি জেলা আদালত। সোমবার সিউড়ি বার কাউন্সিলের নির্বাচনের মধ্যেই আদালত চত্বরে বোমা রাখা হয়েছে বলে একটি হুমকি মেল ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এই নিয়ে গত কয়েকদিনের মধ্যে দ্বিতীয়বার একই ধরণের ইমেল পাওয়ায় আদালত জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আদালত সূত্রে জানা গেছে, এদিন সরাসরি জেলা বিচারকের কাছে একটি ইমেল আসে, যেখানে দাবি করা হয় আদালতের ভেতরে বোমা রাখা আছে। সেই সময় বার কাউন্সিলের ভোট গ্রহণ চলায় চত্বরে প্রচুর আইনজীবী ও সাধারণ মানুষের ভিড় ছিল। ইমেলটি পাওয়ার পরেই দ্রুত প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু হয়। নিরাপত্তার খাতিরে বিচারক, আইনজীবী এবং বিচারপ্রার্থীদের আদালত চত্বর থেকে সরিয়ে নিয়ে এলাকাটি খালি করে দেওয়া হয়।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের বিশাল বাহিনী এবং বোম স্কোয়াড। আদালতের প্রতিটি কক্ষ, এজলাস এবং বার কাউন্সিল ভবন-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিবিড় তল্লাশি চালানো শুরু হয়েছে। সরকারি আইনজীবী মলয় মুখার্জী জানান, “এই ধরণের ইমেল পাওয়ার পরেই প্রশাসন গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে। আতঙ্কিত হওয়ার কারণ নেই, তবে সব ধরণের সতর্কতা নেওয়া হচ্ছে।”
এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, এই বোমাতঙ্কের নেপথ্যে ‘জামাত’ যোগ থাকতে পারে। বার বার কেন সিউড়ি আদালতকেই নিশানা করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী শিবির।
বার বার বোমাতঙ্কের কারণে একদিকে যেমন আইনজীবী ও সাধারণ মানুষ নিরাপত্তার অভাব বোধ করছেন, তেমনি ব্যাহত হচ্ছে বিচার প্রক্রিয়া। একের পর এক মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় বিচারপ্রার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

Loading

রাজ্যপালের পদ থেকে হঠাৎ ইস্তফা সি ভি আনন্দ বোসের

হঠাৎ ইস্তফা বোসের , রাজ্যের নতুন রাজ্যপান আর এন  রবি

 

নতুন রাজ্যপাল আর এন রবি

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৫/০৩/২০২৬ :  হঠাৎ করেই আজ পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন  আনন্দ বোস।  তাঁর জায়গায় রাজ্যের নতুন রাজ্যপাল হলেন আর এন রবি 

বৃহস্পতিবার হঠাৎ করেই পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ ছেড়ে দিলেন সি ভি আনন্দ বোস।  বিগত দিনগুলিতে এই রাজ্যে একজন রাজ্যপাল হিসেবে সাফল্যের সাথে কাজ করে যাচ্ছিলেন কেরালার এই মানুষটি। আজ হঠাৎ করেই তাঁর পদত্যাগ রাজ্যপালের পদ থেকে। রাজভবন থেকে নিশ্চিত করা হয়েছে তাঁর ইস্তফা দেওয়ার ঘটনাটি। সি ভি আনন্দ বোস  নিজের ইস্তফাপত্র মাননীয় রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়েছেন বলে জানিয়েছে রাজভবন। 

সি ভি আনন্দ বোসের  জায়গায় পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে দায়িত্ব সামলাবেন আর এন  রবি বাংলার নতুন রাজ্যপাল এর আগে তামিলনাড়ু, নাগাল্যান্ড এবং মিজোরামের রাজ্যপাল হিসেবে কাজ করেছেন। শুধু তাই নয় তিনি দেশের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ডেপুটি হিসেবেও কাজ করেছেন।  তিনি বড় হয়েছেন বিহারে। 

ভোটের আগেই সি ভি আনন্দ বোসের  আকস্মিক পদত্যাগ এর খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিস্মিত হয়েছেন। তিনি এই ঘটনাটিকে ‘শকিং’ বলে বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, “আমি জানি না, কেন হঠাৎ করে উনি রাজ্যপালের পদ থেকে হঠাৎ করে পদত্যাগ করলেন।  এর পিছনে এখনো আসল ঘটনা আমি জানতে পারি নি।  এর পিছনে কি স্বরাষ্ট্র মন্ত্রীর হাত রয়েছে ? যাই  হোক বিষয়টা বেশ বেদনার। “


Loading

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধ*র্ষ*ণের অভিযোগ বিজেপি পার্টি অফিসে

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধ*র্ষ*ণের অভিযোগ বিজেপি পার্টি অফিসে

অভিযুক্ত দোষ অস্বীকার করেছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে 
 

আজ খবর (বাংলা) [রাজ্য] খড়িয়া, জলপাইগুড়ি, ০৪/০৩/২০২৬ : বিজেপি পার্টি অফিসে মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধ*র্ষ*ণের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ি শহর সংলগ্ন খড়িয়া পঞ্চায়েতের বিবেকানন্দপল্লি এলাকায়।

অভিযুক্তকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। যদিও বিজেপির সাফাই যার বিরুদ্ধে অভিযোগ, সে তাদের দলের সঙ্গে যুক্ত নয়। রাতে পাহারা দেওয়ার জন্য পার্টি অফিসে থাকত ওই ব্যক্তি। ঐ অঞ্চলের বিজেপিকর্মীরাই এই ঘটনার তীব্র নিন্দা করেছেন।
 এলাকার মানুষজনদের একাংশ অবশ্য বলছেন, বিজেপি নেতৃত্ব যতই অস্বীকার করুক না কেন, ওই ব্যক্তি বিজেপি কর্মী। আক্রান্ত মহিলা হাসপাতালে মেডিকেলের জন্য ভর্তি রয়েছেন। ধৃতকে আজ আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা যায়। যদিও পুরো ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।
 আক্রান্ত মহিলার মেডিকেল পরীক্ষার আগেই মানসিক পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। তবে এই ঘটনায় রাজনৈতিক মহলের যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে
Aaj Khabor (English) —  https://aajkhaborenglish.blogspot.com/2026/03/alleged-rape-of-mentally-unstable-woman.html
आज खबर (हिंदी) — https://aajkhaborhindi.blogspot.com/2026/03/blog-post.html

Loading

পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করলো নির্বাচন কমিশন

বাদ পড়েছে ৫৮ লক্ষের কিছু বেশি নাম 
 

আজ খবর (বাংলা) [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৮/০২/২০২৬ :  এসআইআর হয়ে যাওয়ার পর আজ চূড়ান্ত  ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন  কমিশন। অবশ্য এরপরেও বাকি থেকে যাচ্ছে,  যে আবেদনগুলি এখনো যাচাই করা হয় নি সেগুলি।  এরপর আরও নামের তালিকা প্রকাশ করা হবে সাপ্লিমেন্ট হিসেবে।

আজ নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে  ৫৮ লক্ষেরও বেশি নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। মোট যে ভোটার তালিকা ছিল, সেই তালিকা সংযোজিত এবং বিয়োজিত হয়েছে। তাতে করে দেখা গিয়েছে এখনো পর্যন্ত ৫৮ লক্ষের কিছু বেশি নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে।
এরপর ফের সাপ্লিমেন্ট তালিকা প্রকাশিত হবে। তাতে করে আরও কিছু নাম সংযোজিত অথবা বিয়োজিত হতে পারে। ভোটার তালিকা এখনো যাচাই করা হচ্ছে। এই যাচাই পর্বে আদালতের বিচারকরা বাছাই করার দায়িত্ব পালন করছেন।
কিছুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা করে বলেছিলেন অন্তত ১ কোটি ২০ লক্ষ নাম বাদ পড়তে পারে। সেই সংখ্যার অর্ধেক আজ বাদ গিয়েছে। এরপর হয়ত আরও নাম বাদ  যেতে পারে বলে মনে করা হচ্ছে।  সব জায়গা থেকেই যখন নাম বাদ  পরার হিড়িক পড়ে  গিয়েছে, তখন ঝাড়গ্রামে ভোটারের সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ৭,০৪,৫৯,২৮৪ (সাত কোটি, চার লক্ষ, উনষাট হাজার, দুশো চুরাশি).

Loading

ঐতিহ্য লুপ্তির দ্বারপ্রান্তে ‘হিন্দি স্কুল’

 

আজ খবর (বাংলা), [রাজ্য] বালুরঘাট, উত্তর দিনাজপুর, ২৭/০২/২০২৬ :  নামেই হিন্দি বিদ্যালয়, অথচ পাঠদানের ভাষা বাংলা—এই তীব্র বৈপরীত্যই আজ প্রশ্নচিহ্নের কেন্দ্রে এনে দাঁড় করিয়েছে বালুরঘাট  শহরের হিন্দি এফপি স্কুলকে।

১৯৫৫ সালে প্রতিষ্ঠিত এই প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান একদা সমগ্র জেলার একমাত্র সরকারি হিন্দি মাধ্যম বিদ্যালয় হিসেবে স্বাতন্ত্র্যের মুকুট পড়েছিল। আজ সেখানে শিক্ষার্থীর সংখ্যা সঙ্কুচিত হয়ে নেমেছে মাত্র বারোতে। অবকাঠামোগত অনটন ও ভাষা পরিবর্তনের সিদ্ধান্ত মিলিয়ে প্রতিষ্ঠানটি যেন অস্তিত্বের সীমানায় টালমাটাল।
শহরের আন্দোলন সেতুর সন্নিকটে অবস্থিত এই বিদ্যালয়ের পার্শ্ববর্তী অঞ্চলে বহু হিন্দিভাষী পরিবারের বসবাস। প্রতিষ্ঠালগ্নে ছাত্রসংখ্যা ছিল দেড়শো থেকে দু’শোর মধ্যে। পর্যাপ্ত হিন্দিভাষী শিক্ষক, প্রয়োজনীয় পাঠ্যপুস্তক—সবই ছিল সুলভ। এমনকি বহিরাগত শিক্ষকরাও এখানে পাঠদান করতে আসতেন। সেই ঐতিহ্যের ছাপেই এলাকার নাম পরিচিত হয়েছিল ‘হিন্দি স্কুল পাড়া’ হিসেবে—এক সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক রূপে।
কিন্তু রাজনৈতিক পালাবদলের অন্তিম পর্বে হিন্দি মাধ্যমের পাঠক্রম বন্ধ হয়ে বাংলা মাধ্যমে শিক্ষাদান শুরু হয়। বর্তমানে প্রাক-প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত মাত্র তিনজন শিক্ষক-শিক্ষিকার উপর ভর করে কোনোরকমে টিকে আছে বিদ্যালয়টি। সমগ্র প্রতিষ্ঠান জুড়ে রয়েছে একটি মাত্র কক্ষ—যা একই সঙ্গে অফিস, শিক্ষককক্ষ ও শ্রেণিকক্ষের দায়িত্ব পালন করছে। শিক্ষার পরিবেশ যেন সংকীর্ণতার ঘেরাটোপে বন্দি।
করোনার পূর্বে যেখানে প্রায় পঁচিশজন শিক্ষার্থী ছিল, আজ তা অর্ধেকেরও কম। অধিকাংশ অভিভাবক সন্তানের উচ্চমাধ্যমিক পর্যন্ত নির্বিঘ্ন শিক্ষার সুযোগ নিশ্চিত করতে বৃহত্তর বিদ্যালয়ের দিকে ঝুঁকছেন। স্থানীয় মহলের অভিমত, ইংরেজি মাধ্যমের প্রতি ক্রমবর্ধমান আকর্ষণও এই সঙ্কটকে তীব্রতর করেছে। ফলত একাত্তর বছরের প্রাচীন এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আজ ভবিষ্যতের অনিশ্চয়তার ঘূর্ণাবর্তে আবর্তিত।
প্রশ্ন এখন সময়ের সামনে স্পষ্ট—এই ‘হিন্দি স্কুল’ কি পুনরায় তার স্বাতন্ত্র্য ও গৌরব পুনরুদ্ধার করতে পারবে, নাকি কেবল নামমাত্র পরিচয়ে ইতিহাসের স্মারক হয়ে থাকবে তার অস্তিত্ব?

Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor