আজ খবর (বাংলা), [রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৬/০৩/২০২৬ : বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরপরই এবার রাজ্যের প্রশাসনের কর্তা এবং আমলাদের মধ্যে ব্যাপক রদবদল শুরু করে দিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন।
নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পাঁচ ঘণ্টার মধ্যেই বদলে দেওয়া হল রাজ্যের মুখ্য সচিব \নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনাকে। নন্দিনী চক্রবর্তীর জায়গায় রাজ্যের নতুন মুখ্য সচিব হয়ে এলেন দুষ্মন্ত নারিয়ালা। জগদীশ প্রসাদ মিনার জায়গায় রাজ্যের নতুন স্বরাষ্ট্র সচিব হয়ে এলেন সংঘমিত্রা ঘোষ।
রাজ্যের পুলিশেও বদল আনতে চলেছে নির্বাচন কমিশন। রাজ্যের বর্তমান ডিজি পীযুষ পান্ডের জায়গায় রাজ্যের নতুন ডিজি হয়ে আসতে চলেছেন সিদ্ধিনাথ গুপ্তা। জেলের ডিজি হিসেবে আসছেন নটরাজন রমেশ বাবু। এডিজি আইবিপি হতে চলেছেন অজয় মুকুন্দ রানাডে। কলকাতা পুলিশ কমিশনার হতে চলেছেন অজয় কুমার নন্দা।
তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজ্যের প্রশাসনিক কর্তা ও আমলাদের বদলি নিয়ে কটাক্ষ করেছেন প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। তিনি বলেছেন, “নির্বাচন কমিশন যতই বদলি করুন পশ্চিমবঙ্গের মানুষের মন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বদলে দেওয়া যাবে না।”