Aaj Khabor

শিক্ষকের মারে অসুস্থ ১৫-২০ জন ছাত্রী, আটক শিক্ষক 

মারধর করে আর যাই কিছু হোক  পড়ানো  হয় না

আজ খবর (বাংলা), রামপুরহাট, বীরভূম, (রাজ্যে), ১৭/০৭/২০২৫ : শিক্ষকের মারে অসুস্থ প্রায় ১৫ থেকে ২০ জন ছাত্রী।
ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আল-আমিন ব্রিলিয়ান্ট একাডেমিতে। অভিযুক্ত শিক্ষকের নাম খুরশিদ আলাম ওই শিক্ষককে আটক করেছে রামপুরহাট থানার পুলিশ।

জানা যায় ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীরা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রতিষ্ঠানকে অভিযোগ জানিয়েছিলেন তারা ওই শিক্ষকের ক্লাস করতে চান না আলাদা শিক্ষক দেওয়া হোক।

আজ বৃহস্পতিবার সকল আনুমানিক এগারোটা নাগাদ ক্লাস চলাকালীন ছাত্রীদের চুলের মুঠি ধরে মারধর করার অভিযোগ ওঠে ওই শিক্ষকের বিরুদ্ধে। শিক্ষকের মারে অসুস্থ হয়ে পড়ে ১৫ থেকে ২০ জন ছাত্রী, অসুস্থ ছাত্রীদের উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ।


Loading

দেওঘর যেতে গিয়ে দুর্ঘটনা

দেওঘরেরপথে দুর্ঘটনার কবলে পুণ্যার্থী

আজ খবর (বাংলা), ধুপগুড়ি, জলপাইগুড়ি (রাজ্য),১৭/০২০২৫ :

বাবাধাম যাওয়ার পথে সাতসকালে দুর্ঘটনার কবলে পূর্ণ্যার্থীদের গাড়ি। দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই লরির পেছনে সজরে ধাক্কা পূর্ণ্যার্থীদের ছোট গাড়ির। দুর্ঘটনায় গুরুতর জখম চালক সহ মোট চারজন।

বৃহস্পতিবার সকাল ৮৩০ নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির ঠাকুরপাট হিমঘর সংলগ্ন এশিয়ান হাইওয়ে ৪৮ এ। জানা গিয়েছে, পূর্ণ্যার্থীদের ছোট গাড়িটি গয়েরকাটার দিক থেকে ধূপগুড়ি হয়ে বাবাধামের উদ্দেশ্যে যাচ্ছিল। সে সময় ঠাকুরপাট সংলগ্ন এলাকায় এশিয়ান হাইওয়ের ওপরে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই একটি লরির পেছনে সজোরে ধাক্কা মারে ছোট গাড়িটি।

দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যায় ছোটো গাড়িটির সামনের অংশ। আহত হন ছোটো গাড়ির চালক সহ চারজন। বিকট আওয়াজ পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয়রা। এরপর স্থানীয়দের তৎপরতায় আহতদের দ্রুত উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তবে আহতদের আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ি ট্রাফিক পুলিশ। দুর্ঘটনাগ্ৰস্ত গাড়ি দুটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।


Loading

রক্তের সংকট মেটাতে শিলিগুড়িতে রক্তদান শিবির তৃণমূল কর্মীদের

গরমের সময় সর্বত্র রক্ত সংকট দেখা দিয়েছে, সেই সংকট মেটাতে যে যেটুক উদ্যোগই নিক না কেন, টা নিঃসন্দেহে সাধু উদ্যোগ, প্রশংসনীয়।

আজ খবর (বাংলা), [রাজ্যে] শিলিগুড়ি, দার্জিলিং, ১৩/০৭/২০২৫ : গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে এগিয়ে এল শিলিগুড়ি ২৩নম্বর তৃণমূল কংগ্রেস কমিটি।

এদিন কমিটির পক্ষ থেকে শিলিগুড়ি পার্ক পাশ্ববর্তী স্কুল মাঠে রক্তদান দানের পাশাপাশি স্বাস্থ্যপরিক্ষা ও চক্ষুপরিক্ষা শবিরের আয়োজন করে। গ্রীষ্মকালে রক্তদান শিবির সেভাবে না হওয়ায় সরকারি হাসপাতাল গুলির পাশাপাশি বেসরকারি হাসপাতাল গুলিতে রক্তের সঙ্কট দেখা দেয়।

সেই সঙ্কট মেটাতে উদ্যোগ গ্রহন করে ২৩ নম্বর তৃনমূল কংগ্রেস কমিটি। এদিন এই শিবির থেকে প্রায় ৭৫ইউনিট সংগৃহিত রক্ত তরাই ব্লাড ব্যাঙ্কের কাছে তুলে দেওয়া হয়। এছাড়া ২৩নম্বর ওয়ার্ডের শতাধিক বাসিন্দা চক্ষুও স্বাস্থ্য শিবিরে পরিক্ষা করান।


২৩নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসআয়োজিত কর্মযজ্ঞে উপস্থিত থেকে রক্তদাতাদের হাতে শংসাপত্র তুলে দেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী,২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিল লক্ষী পাল, ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন শীল শর্মা সহ শিলিগুড়ির মহারাজা অগ্রসেন হাসপাতালের ডাক্তাররা।


Loading

পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ খুন

ভোট যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে।

আজ খবর (বাংলা), [রাজ্য] সাঁইথিয়া, বীরভূম, ১৩/০৭/২০২৫ : বীরভূমে খুন হয়ে গেলেন পঞ্চায়েত সমিতির সদস্য। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ।

বীরভূমের সাঁইথিয়া ব্লকের অন্তর্গত লাভপুর বিধানসভার এলাকা শ্রীনিধিপুর গ্রামের অঞ্চল সভাপতি সাঁইথিয়া পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ছিলেন এই পীযূষ ঘোষ কে খুন করার অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে।

গতরাত্রে কেউবা কারা তাকে ফোন করে বাড়ি থেকে ডাকে এবং রাত্রি দুটোর সময় গ্রামেরই একটি রাস্তার মোড়ে তার মতদেহ পড়ে থাকতে দেখা যায়। তার বাবার অভিযোগ ছেলেকে গুলি করে খুন করা হয়েছে।

অন্যদিকে বোলপুর মহকুমা হাসপাতালে মৃতদেহ নিয়ে আসা হয়েছে ময়নাতদন্তের জন্য। কে বা কারা কি উদ্দেশ্যে খুন করেছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এখনই বলতে চাইছে না।


Loading

কলেজের ইউনিয়ন রুমে গা টেপানোর অভিযোগ

ইউনিয়ন রুমে মদ্যপান, নেশা, অশ্লীলতার পর এবার গা টেপানোর অভিযোগ।

আজ খবর (বাংলা), [রাজ্য] কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগণা, ১২/০৭/২০২৫ : মহা বিদ্যালয় বা কলেজের ইউনিয়ন রুমে শুয়ে গা টেপানোর ভিডিও ভাইরাল হয়েছে।

সোনারপুর মহাবিদ্যালয়ের পর এবার কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের রুমের ভিতরে গা টেপার ভিডিও ভাইরাল হল। তবে এই ভিডিও নিয়ে আজ খবর সততা যাচাই করে নি।

এদিকে এই ভিডিওকে কেন্দ্র বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে। বিরোধীদের দাবি, এই ভিডিওতে ছাত্র সংসদের ভিতরে যাদের দেখা গিয়েছে, তাঁরা এই কলেজের ছাত্র নয়। তাহলে এরা কিভাবে কলেজের ছাত্র সংসদের রুমের ভিতরে ঢুকল। তাঁদের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের সমর্থক হওয়ার কারণে প্রতিদিনই বহিরাগতরা কলেজের ভিতরে দাদাগিরি করত ও আড্ডা মারত।

Loading

মিড ডে মিলের লোভে এসে স্কুলই ভাঙলো হাতির দল

হাতির দলের তাণ্ডবে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুলটির। এখনই সরানো না গেলে বিপদ বাড়বে পড়ুয়াদের।

আজ খবর (বাংলা) [রাজ্য] ধূপগুড়ি, জলপাইগুড়ি, ১১/০৭/২০২৫ : মিডডে মিলের লোভে বৃহস্পতিবার রাত দশটা নাগাদ বুনো হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হল ধুপগুড়ি ব্লকের পূর্ব দুরামারিতে খুট্টিমারি ফরেস্ট ভিলেজ প্রাথমিক বিদ্যালয়।

এএ ঘটনায় ঐ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, রাত দশটা নাগাদ পার্শ্ববর্তী খুট্টিমারি জঙ্গল থেকে একটি বুনো হাতি বেড়িয়ে এসে ঐ স্কুলের সামনে চলে আসে। এসেই হাতিটি স্কুলের দেওয়াল ভেঙ্গে দেয়। দেওয়াল ভেঙ্গে স্কুলে মজুত রাখা চাল ডাল খেয়ে সব নষ্ট করে রাত এগারোটা নাগাদ ফের জঙ্গলে ফিরে যায় হাতিটি।

শুক্রবার দুপুর একটা নাগাদ বনকর্মিঅনাকর্মীরা এসে ক্ষতিগ্রস্ত স্কুলটি পরিদর্শন করে যায়।

Loading

ফের অভিযোগ কাঞ্চনের বিরুদ্ধে, কালো ব্যাজ পড়ে ডাক্তাররা ডিউটিতে

বার বার অভিযোগ উঠছে তৃণমূলের এই বিধায়কের বিরুদ্ধে, পর্যবেক্ষণ দলের।

আজ খবর (বাংলা) [রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ, ১০/০৭/২০২৫ : অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে চিকিৎসকদের ওপর দুর্ব্যবহারের অভিযোগ উঠল।
কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল ইনস্টিটিউটের এক ডাক্তারের সাথে কাঞ্চন মল্লিকের ও তাঁর স্ত্রী শ্রীময়ী মল্লিক দুর্ব্যবহার করেছেন, এমনটাই অভিযোগ উঠেছে।
সূত্র মারফত জানা গিয়েছে কোনো একটি চিকিৎসা সংক্রান্ত বিষয় দ্রুত করে দেওয়ার নির্দেশ কাঞ্চন দিয়েছিলেন কর্তব্যরত চিকিৎসককে। তখন ঐ চিকিৎসক প্রতিবাদের সুরে বলেন, কাঞ্চন মল্লিক এভাবে তাঁকে নির্দেশ দিতে পারেন না। অভিযোগ, তখন কাঞ্চন নাকি তাঁকে বদলি করিয়ে দেওয়ার হুমকি দেন।
এই ঘটনাকে কেন্দ্র করে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন এর রেসিডেন্ট ডাক্তারদের সংগঠন প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে। ঐ হাসপাতাল ক্যাম্পাসের ভিতর পোস্টার পড়ে। কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে থানায় অভিযোগ করার দাবি ওঠে। এই ঘটনার প্রতিবাদে আজ ওই হাসপাতালের চিকিৎসকরা কালো ব্যাজ পড়ে ডিউটি করেন।

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Loading

শিক্ষকদের উপস্থিতিতেই পথ কুকুরকে পিটিয়ে মেরে ফেললো পড়ুয়ারা

ছিঃ 

আজ খবর (বাংলা), [রাজ্য], গয়েশপুর, নদীয়া, ০৯/০৭/২০২৫ : আজ সকালটা ছিল একটু অস্বাভাবিক। পাড়ার পরিচিত পথকুকুর ‘কালু’র আজ শেষ দিন। সাধারণত শান্ত স্বভাবের প্রাণীটি। 

হঠাৎ আজ যা ঘটলো সভ্য সমাজে মানা যায় না। আচমকা কালু ঢুকে পড়ে আমাদের পাড়ার পাশের স্কুলে। তখন চলছে ক্লাস, শিক্ষকরা আশেপাশেই। কালুকে দেখে আতঙ্ক ছড়ায়, কিন্তু ওকে ধরা বা রক্ষা করার কোনও উদ্যোগ নেওয়া হয়নি।

বরং সিদ্ধান্ত হয়, ‘ওকে মেরে ফেলতে হবে’। আর সেই মৃত্যুদণ্ড কার্যকর করে স্কুলের ছাত্ররাই—শিক্ষকদের উপস্থিতিতে, বলা যায় শিক্ষকদের সাপোর্টেই এটা করা হয়েছে।  ভিডিওতে দেখা গেছে গয়েশপুর নেতাজি বিদ্যামন্দিরের, স্কুল ইউনিফর্ম পরা ছাত্ররা ঘিরে ধরে কালুকে এবং বারবার আঘাত করে মাথায়, শরীরে। শিক্ষকদের ব্যবহার দেখে আজ সত্যি বলতে লজ্জা করছে যে এই এলাকার বহু প্রতিষ্ঠিত মানুষ একসময় এই স্কুলে পড়াশোনা করেছিলেন।

এই ঘটনা শুধুই একটি কুকুর হত্যার নয়। এটি সেই ভয়ঙ্কর শিক্ষা ব্যবস্থার নগ্ন প্রকাশ, যেখানে সহানুভূতির পরিবর্তে শিখানো হচ্ছে হিংসা। যেখানে শিক্ষক আর আদর্শ নন, বরং নীরব দর্শক। যেখানে ছাত্রদের খুন করানো শেখানো হচ্ছে। আজ কুকুর মারছে কাল তো মানুষ খুন করবে!

আজ কালু মরে গেছে। কাল হয়তো আরেকটা কালু মরবে, অন্য কোথাও, অন্য কোনও ‘শিক্ষিত’ হাতে। প্রশ্ন একটাই—এই যে স্কুল প্রাঙ্গণেই সহিংসতার চর্চা চলছে, তার ভবিষ্যৎ কী?

আমরা কি বাঁচতে চাই এক এমন সমাজে, যেখানে শিক্ষা নয়, মৃত্যুই সহজ সমাধান? 

একটু থামুন। ভাবুন।

পথের প্রাণীরাও আমাদের পৃথিবীর বাসিন্দা। সহানুভূতি হারালে মানুষও একদিন ‘পশু’র চেয়েও হিংস্র হয়ে উঠবে। যেটা স্বাভাবিক ভাবেই মানুষ হয়ে উঠেছে।


Loading

বিনা নোটিশে বন্ধ হয়ে গেল আমবাড়ি চা বাগান, সমস্যায় সহস্রাধিক বাগান শ্রমিক 

শ্রমিকদের বনধের  আগের দিন চা বাগান বন্ধে বেকার হয়ে গেলেন সহস্রাধিক শ্রমিক 

আজ খবর (বাংলা), [রাজ্য], আমবাড়ি, জলপাইগুড়ি, ০৮/০৭/২০২৫ : বিনা নোটিশে হঠাৎই বন্ধ ডুয়ার্সের আমবাড়ি চা বাগান।  মাথায় হাত শ্রমিক ও কর্মচারীদের।

রাতের অন্ধকারে বিনা নোটিশে চা বাগান বন্ধ করে চলে গেল বাগান কর্তৃপক্ষ। ডুয়ার্সের বানারহাট ব্লকের আমবাড়ি চা বাগান বন্ধ হওয়ায় দুশ্চিন্তায় পড়লেন শ্রমিকরা। আমবাড়ি চা বাগানে প্রায় ১২০০ শ্রমিক কাজ করতেন। 

জানা গেছে, ২৬ শে জুন চা বাগান মালিকদের সংগঠন ডিবিআইটিএতে একটি ত্রিপাক্ষিক বৈঠক হয়েছিল।  কিন্তু সেখানে কোনো সুরাহা মেলেনি। সেদিন চা বাগান কতৃপক্ষ  শ্রমিকদের ১০ দিনের শালছুটিতে বসতে বলে। সেটা সমস্ত শ্রমিক ইউনিয়নেরা মেনেও নেয়। এরপর গত সোমবার সেই দিনটি শেষ হয়। স্বাভাবিকভাবেই শাল ছুটির পর মঙ্গলবার থেকে ফের চা বাগানে কাজ চালুর করা কথা।কিন্তু এদিন সকালে স্প্রে ওয়ার্কাররা ফ্যাক্টরির ভিতরে গিয়ে ওষুধপত্র নিতে গিয়ে দেখে স্টোররুমে তালা মারা রয়েছে।

এরপর তারা ম্যানেজারের বাংলোতে যায়। সেখানে গিয়েও দেখে বাংলোতেও তালা ঝোলানো রয়েছে।শ্রমিকেরা বুঝে যায় চা বাগান কতৃপক্ষ বাগান ছেড়ে চলে গিয়েছে। খবর ছড়িয়ে পড়তেই শ্রমিকেরা ফ্যাক্টরির গেটের কাছে এসে জড়ো হতে শুরু করে। কেননা বাগান বন্ধ হয়ে গেলে কি করবেন শ্রমিকরা। তাই শ্রমিকরা চান সমস্যা মিটিয়ে দ্রুত চা বাগানটি খুলে যাক।


Loading

টানা দুর্যোগে বানভাসি কলকাতার একাংশ

উত্তর কলকাতার এই অংশটাতে জল জমার ইতিহাস বেশ পুরোন।  এত বছরেও সেভাবে সমাধান মেলেনি। 

ঠনঠনিয়া কালীবাড়ি এলাকা 

আজ খবর (বাংলা), [রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৮/০৭/২০২৫ : কাটছে না দুর্যোগ, টানা ৫ দিন ধরে চলছে বৃষ্টি, উত্তাল সমুদ্র থেকে ফিরছে  একের পর এক মাছ ধরার ট্রলার।

কাটছে না দুর্যোগপূর্ণ আবহাওয়া। প্রায় পাঁচ দিন ধরে চলছে টানা বৃষ্টি, সমুদ্র উত্তাল থাকার কারণে উপকূলে ফিরে আসতে হচ্ছে মৎস্যজীবীদের। সমুদ্রে মাছ থাকলেও মৎস্যজীবীরা ধরতে পারছেন না। মূলত দুর্যোগপূর্ণ আবহাওয়া ও সমুদ্র উত্তাল থাকার কারণে কোনও ট্রলার জাল ফেলে মাছ ধরতে পারছে না। কারণ এখন গভীর সমুদ্রে নোঙর করে দাঁড়ানোর মতো পরিস্থিতি নেই। তাই সব ট্রলার গুলি বাধ্য হয়েই উপকূলের কাছাকাছি অবস্থান করেছে। 

এদিকে মাছ না ধরে সমুদ্র থেকে বারবার ফিরে আসার কারণে ক্ষতির মুখে পড়েছেন মৎস্যজীবীরা। দুর্যোগপূর্ণ আবহাওয়া কাটলে আবারও ট্রলার গুলি মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্র পাড়ি দেবে। কিন্তু সমুদ্র শান্ত না হলে কিভাবে তাঁরা মাছ ধরবেন তা নিয়ে এখন চিন্তিত। তবে সমুদ্রে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর প্রথম দুই থেকে তিন দিন জালে ভালো মাছ পড়েছিল। 

এরপর থেকেই হঠাৎই সমুদ্র উত্তাল হয়ে ওঠে। এখন বেশিরভাগ সময়েই মৎস্যজীবীরা ট্রলার নিয়ে উপকূলের কাছাকাছি অবস্থান করছে বলে, মৎস্যজীবী সংগঠন সূত্রে জানা গিয়েছে।

আজ সকাল ৬:০০ পর্যন্ত বৃষ্টি হয়েছে Maniktala – 31 mm, Duttabagan – 30 mm, Marcus Sq. – 23 mm., Ballygunge – 35 mm, Chetla – 25 mm, Mominpur – 38 mm, Kalighat – 28 mm. Jodhpur park – 133 mm, Kamdahari -53 mm, Palmer bridge- 37 mm, Thanthania -31mm Behala f.c.- 27.4 mm, Joka- 21 mm, Dhapa- 34 mm, Topsia – 31mm, Ultadanga – 26 mm.


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor