কবি সুভাষ মেট্রো স্টেশন ভেঙে দেওয়া হচ্ছে। প্রবল অসুবিধায় পড়তে চলেছেন নিউ গড়িয়ার মানুষ –
আজ খবর (বাংলা) [রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ, ৩০/০৭/২০২৫ : অনির্দিষ্টকালের জন্য বন্ধ গেল কলকাতার কবি সুভাষ মেট্রো স্টেশন। সম্পূর্ণ ভেঙে ফেলে এই স্টেশনটিকে ফের গড়ে তোলা হবে, এমনটাই জানানো হয়েছে। কলকাতা মেট্রো রেলের কবি সুভাষ স্টেশনটি মূলত তৈরি করা হয়েছিল বেশ কিছু পিলারের ওপর। ওই পিলারগুলি রীতিমত কমজোরী হয়ে গিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ভালো করে নিরীক্ষণের পর দেখা গিয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশনের পিলারগুলির কয়েকটিতে চিড় ধরে গিয়েছে। পিলারগুলিতেভেতটাই চিড় ধরেছে যে তার ওপরে থাকা লাইনের ওপর দিয়ে রেল নিয়ে যাওয়া রীতিমত বিপজ্জনক। তাই কলকাতা মেট্রোর উত্তর – দক্ষিণ শাখার দক্ষিণ প্রান্তে থাকা কবি সুভাষ (নিউ গড়িয়া) স্টেশন্তিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিতে বাধ্য হল রেল দপ্তর। একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অনির্দিষ্টকালের জন্যে বন্ধ রাখা হয়েছে ওই মেট্রো স্টেশনটি। যাত্রী সুরক্ষা স্বার্থে ঐ স্টেশনটি সম্পূর্ণ ভেঙে ফেলে নতুন স্টেশন বানানো হবে। অন্তত এক বছর সময় লাগবে নতুন স্টেশন তৈরি করতে।
আজ খবর (বাংলা) [রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ, ৩০/০৭/২০২৫ : পূর্ব কলকাতার ধাপার মাঠের একটি জায়গায় হঠাৎ করেই আগুন লেগে যায়। কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের পূর্বদিকের একটি প্লাস্টিকের গুদামে আগুন লেগে যায়। সেই গুদামের আশেপাশে থাকা বেশ কয়েকটি ঝুপরিতেও আগুন লেগে যায়। সেই ঝুপরিগুলি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুন নেভানোর জন্যে স্থানীয় মানুষ জল ঢেলে আগুন নেভাতে সচেষ্ট হয়ে ওঠেন। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। ঘটনাস্থল সংকীর্ণ রাস্তায় থাকায় কিছুটা দুর থেকেই রিলে করে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। অগ্নিকাণ্ডের ফলে কোনো হতাহতের খবর নেই। জায়গাটি জনবিরল হওয়ায় সেভাবে কোনো সম্পত্তির ক্ষতিও হয় নি।
আজ খবর (বাংলা), [রাজ্য] ঘটাল, পশ্চিম মেদিনীপুর, ৩০/০৭/২০২৫ : প্রায় ছয় মাস পর জলমগ্ন ঘাটালে ফের একবার দর্শন দিলেন সংসদ তথা অভিনেতা দেব।
দীর্ঘদিন তিনি ব্যস্ত ছিলেন শ্যুটিংয়ে, ছিলেন বিদেশেও। তাই সম্ভবত ঘাটালে আসতে পারেন নি সুপারস্টার দেব। তবে ঘাটালবাসীর মনে আছে যে দেব তাদেরই ঘরের ছেলে এবং সে ঘাটালের মানুষের জল যন্ত্রণার কথা খুব ভালোভাবেই জানে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যে দীর্ঘমেয়াদি রাজনৈতিক টালবাহানা চলছে সেটাও খুব ভালো করে বোঝেন দেব। আর সেই কারণেই বোধ হয় তাঁর মনে হয়েছিল এই ঘাটাল সমস্যা তিনি মিটিয়ে ফেলতে পারবেন।
সেই কারণেই ভোটের আগে তিনি স্থানীয় মানুষদের কথা দিয়েছিলেন, যে ঘাটালের জল সমস্যা মিটিয়ে ফেলতে তিনি আপ্রাণ চেষ্টা করবেন। ঘাটাল মাস্টার প্ল্যান যাতে সাফল্যের মুখ দেখে তার জন্য তিনি চেষ্টার ত্রুটি রাখবেন না। কিন্তু কি হল কে জানে ! মাস্টার প্ল্যান যে তিমিরে আটকে ছিল এখনও সেই তিমিরেই বোধ হয় আটকে রয়েছে। আজ সেটারই তদবির করতে প্রায় ৬ মাস পর তিনি ঘাটালে গিয়েছেন। সেখানে গিয়ে তিনি প্রশাসনের বিভিন্ন আধিকারিকের সাথে কথা বলে বুঝতে চাইছেন ঠিক কোন যায়গায় আটকে আছে তাঁর স্বপ্নের ঘাটালমাস্টার প্ল্যান।
রাজনীতি নিয়ে সেভাবে কোনো প্রশ্নের উত্তর দেন নি দেব তবে তাঁর সম্বন্ধে করা বিজেপি নেতা দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে দেব বলেন “আমি ওঁকে শ্রদ্ধা করি”।
মালদার ঐ পরিবার কি পুলিশ ও রাজনৈতিক দলগুলির চেইপ পরে গিয়েছে ? এখন সেটাই দেখার
আজ খবর (বাংলা), [রাজনীতি], নতুন দিল্লী, ভারত, ৩০/০৭/২০২৫ : দিল্লীতে আক্রান্ত মালদার পরিবারকে নিয়েই দিল্লী পুলিশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলো তৃণমূল কংগ্রেস।
দিন কয়েক আগেই তৃণমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন ‘দেশের বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলায় কথা বলা রাজ্যের পরিযায়ী শ্রমিকদের অকারনে আক্রান্ত হতে হচ্ছে, এমনকি পুলিশও তাদের বাংলাদেশী তকমা দিয়ে হেনস্থা করছে। পুলিশি হেনস্থা থেকে বাঁচে নি মালদার এক শ্রমিক পরিবার, এমনকি তাদের ছোট্ট শিশুটির ওপরেও আক্রমন চালানো হয়েছে নৃশংসভাবে’।
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ মানতে নারাজ দিল্লীর পুলিশ। তারা ভিডিও ফুটেজ প্রকাশ করে বিবৃতি দেয় যে ঐ পরিবারের ওপর কোনো রকম আক্রমন করা হয় নি, এমন কোনো ঘটনাও ঘটে নি।দিল্লী পুলিশের ফুটেজ প্রকাশ্যে আসতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি নেতা নেত্রীরা সাংবাদিক বৈঠক ডেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে লাগামহীন রাজনৈতিক আক্রমণ শুরু করে দেন।
আজ ঐ ঘটনায় মালদার সেই শ্রমিক পরিবারের তরফ থেকে দিল্লীর প্রগতি ময়দান থানায় দিল্লী পুলিশেরই বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তৃণমূল নেতা কুনাল ঘোষ মালদার ঐ পরিযায়ী শ্রমিক পরিবারকে নিয়ে প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের করিয়ে আসেন। এর আগে সংবাদ মাধ্যমের সামনে ওই পরিবারের লোকজন এবং অন্যান্য শ্রমিকরা পুলিশি হেনস্থার কথা অস্বীকার করলেও আজ তাঁরা কিন্তু থানায় গিয়ে ডায়রি করে আসেন।
উত্তর বঙ্গের চা বাগান এলাকা থেকে প্রায়ই পাচার হয়ে যান আদিবাসী মহিলারা, তাঁদের আর কোনো খোঁজ মেলে না।
এই বাসেই পাচার করা হচ্ছিল
আজ খবর (বাংলা), [রাজ্যে] শিলিগুড়ি, দার্জিলিং, 27/07/2025 : ফের নারী পাচার চক্রের ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল। উদ্ধার ৩৪ জন মহিলা। একটি বাস থেকে উদ্ধার করা হয়েছে এই মহিলাদের। যেটা জানা যাচ্ছে, শিলিগুড়ির প্রধান নগর থানার পুলিশ পাচার হতে যাওয়া ৩৪ জন মহিলাকে উদ্ধার করেছে। এই মহিলাদেরকে কাজের টোপ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল এবং এদেরকে তামিলনাড়ুতে পাচার করার চক্রান্ত হয়েছিল। কিন্তু তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বাস শুদ্ধ সকলকেই আটক করে প্রধান নগর থানায় নিয়ে আসে। এই ঘটনায় দুই মহিলা সহ মত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে পাচার হতে যাওয়া ঐ মহিলার প্রত্যেকেই আলিপুর দুয়ারের চা বাগান এলাকার বাসিন্দা। এদেরকে মোটা বেতনের চাকরির লোভ দেখানো হয়েছিল। এদেরকে তামিলনাড়ুতে পাচার করে দেওয়ার ছক ছিল। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই নিউ জলপাইগুড়ি স্টেশনে রেল পুলিশ মোট ৫৬ জন মহিলাকে পাচার হতে যাওয়ার থেকে বাঁচিয়েছিল। উত্তরবঙ্গের চা বাগান অঞ্চলগুলোতে নারী পাচারের বেশ কয়েকটি প্রয়াস শেষ পর্যন্ত আটকে দেওয়া গেল।
যেভাবে তাপমাত্রা বাড়তে শুরু করেছিল, তাতে এই নিম্নচাপে বৃষ্টি শাপে বর হয়েছে বলে ধরে নেওয়া যেতেই পারে।
আজ খবর (বাংলা), [রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৫/০৭/২০২৫ : পূর্বাভাস মতোই সমগ্র দক্ষিণবঙ্গ ভিজল বৃষ্টির জলে। কোথাও হালকা বৃষ্টি তো কোথাও তুলকালাম বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। উত্তর বঙ্গোপসাগরে যা ছিল ঘূর্ণাবর্ত, তাই ক্রমে পরিণত হয়েছিল নিম্নচাপে। আর তার জেরেই সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হয়েছে, বাদ পড়েনি উত্তরবঙ্গের কয়েকটি জেলাও। গতকাল রাতেই থেকেই এক পশলা দুই পশলা করে বৃষ্টি শুরু হয়েছিল কলকাতায়। আর আজ প্রায় ১০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে কলকাতার সর্বত্র। ফলে শহরের বেশ কিছু জায়গায় জল জমে গিয়েছিল। কোথাও গোড়ালি সমান জল আর কথা হাঁটু পর্যন্ত জল। কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের বেশ কিছু জায়গা, পার্ক স্ট্রীট, তালতলা, বি বি গানগুলি স্ট্রীট, আমহার্স্ট স্ট্রীট, সেন্ট্রাল এভিনিউ, মুক্তরাম বাবু স্ট্রীট, ঠনঠনিয়া কালীমন্দির ছাড়াও বেস্ক কিচ্ছু এলাকায় জল জমে গিয়েছিল। পুরসভার পক্ষ থেকে পাম্পে করে সেই জল বের করার কাজ চালানো হয় দিনভর। বর্শমুখর কলকাতার চেনা ছবিটা একই রকম আছে। কলকাতার অপর থেকে নিম্নচাপ রেখা দীঘর দিকে সরে গিয়েছে এবং মৌসুমী অক্ষরেখা মেদিনীপুরের দিকে সরে গিয়েছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। কলকাতার পূর্বদিকের জায়গাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থেকেই গিয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তবে আগামী মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে বলে মনে করা হচ্ছে।
ফের এই রাজ্যকে দুষ্কৃতীরা আশ্রয়ের স্বর্গরাজ্য মনে করছে !
আজ খবর (বাংলা), [রাজ্য], ডোমকল, মুর্শিদাবাদ, ২৫/০৭/২০২৫ : এই রাজ্যে এসে আশ্রয় নেওয়া জামতারা গ্যাংয়ের তিন দুষ্কৃতীকে পুলিশ গ্রেপ্তার করল মুর্শিদাবাদের ডোমকল থেকে।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ মুর্শিদাবাদের ডোমকল এলাকায় অভিযান চালিয়েছিল। তারপর আজ একটি বাড়িতে আশ্রয় নেওয়া তিন দুষ্কৃতীকে ধরে ফেলেছে পুলিশ। এই তিন দুষ্কৃতী বিহারের জামতারা গ্যাঙ্গের সাথে যুক্ত। এই গ্যাং গোটা দেশেই প্রতারণার নানারকম কাজ করে মানুষকে ঠকিয়ে সর্বশ্রান্ত করে দেয়. বিহারের জামতারা থেকে এই গ্যাং গোটা বিষয়গুলিকে অপারেট করে বলে জানা গিয়েছে।
ডোমকল থেকে ধৃতেরা ঠিক কি ধরনের প্রতারণার কাজ করছিল তা খতিয়ে দেখছে পুলিশ। এদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগগুলি ঠিককি সেগুলিও খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের থেকে পাওয়া গিয়েছে প্রচুর ভুয়া আইডি, প্যান কার্ড ও ভুয়া সিম কার্ড। সেগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে। দুষ্কৃতীদের মোবাইল ফোনগুলিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের আজ বহরমপুর আদালতে তোলা হচ্ছে।
দক্ষিণবঙ্গের মত উত্তপ্ত উত্তরবঙ্গের জেলাগুলিও,গোটা রাজ্যেই বৃষ্টি নামার দরকার আছে। রাজ্যবাসী এই মুহূর্তে বৃষ্টির অপেক্ষায়
আজ খবর (বাংলা), [রাজ্য]কলকাতা, পশ্চিমবঙ্গ,২৪/০৭/২০২৫ : উত্তর বঙ্গোপসাগরে ক্রমেই তৈরি হয়ে উঠেছে নিম্নচাপ। আগে যা ছিল একটা ঘূর্ণাবর্ত, সেটাই এখন গভীর নিম্নচাপে পরিবর্তন হয়ে উঠেছে। ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৯ জেলায় নামবে বৃষ্টি। কমবে তাপমাত্রা। আজ থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হওয়ার কথা আছে.।. দক্ষিণবঙ্গের ৯টি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে। সঙ্গে প্রতি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কোথাও বলা হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে আগামী রবিবার পর্যন্ত নিম্নচাপের প্রভাব দক্ষিণবঙ্গে থাকবে বলে মনে করা হচ্ছে। অবশ্য আবহাওয়া পরিবর্তনের ওপর নজর রাখাও হচ্ছে। সমুদ্র উপকূল অঞ্চলগুলিতে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড়ের দাপট সেই জায়গাগুলিতে একটু বেশি থাকতে পারে। আগামী রবিবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকতে পারে তাই মৎস্যজীবীদের এই কয়েকটা দিন সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্রে এই কয়েকদিন অতিরিক্ত জলোচ্ছাস হতে পারে,যে কারনে উপকূলবর্তী কিছু জায়গা জলে ভরে যেতে পারে। দক্ষিণবঙ্গের এই ধরনের আবহাওয়া বজায় থাকতে পারে আগামী সোমবার পর্যন্ত। তারপর ধীরে ধীরে আবহাওয়া বদলাতে শুরু করবে,বৃষ্টিও কমতে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলায় বৃষ্টি নামতে পারে আগামী রবিবার থেকে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে মেঘ্লাভাব বজায় থাকবে। তাপমাত্রা কিছুটা কম থাকবে বলে জানা গিয়েছে। তবে দার্জিলিং জেলার কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আজ থেকেই।
নজরদারি থাকা সত্ত্বেও কিভাবে এটিএম লুঠ হয়ে যাচ্ছে, সেটা তলিয়ে দেখতে হবে পুলিশকেই
আজ খবর (বাংলা), [রাজ্য] শিলিগুড়ি, দার্জিলিং, ২৩/০৭/২০২৫ : শিলিগুড়িতে ফের বড়সড় এটিএম লুট। এবার ঘটনাস্থল ইস্টার্ন বাইপাস সংলগ্ন ঢাকেশ্বরী কালী মন্দির এলাকা। শনিবার ভোররাতে (প্রায় ৩:৩০ থেকে ৪টার মধ্যে) একদল দুষ্কৃতী ট্যাক্সি নম্বরের সাদা রঙের একটি টাটা সুমো গাড়ি করে এসে এসবিআই-এর এটিএম লুট করে চম্পট দেয়।
ঘটনাস্থলে দ্রুত পৌঁছান ভক্তিনগর থানার আইসি এবং শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি (ইস্ট) রাকেশ সিং। পুলিশের প্রাথমিক অনুমান, প্রায় ২০ লক্ষ টাকা লুট হয়েছে। যদিও এখনও পর্যন্ত ব্যাংকের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও হিসেব জমা দেওয়া হয়নি।
জানা গিয়েছে, এটিএমের পাশেই একটি ফাঁকা জায়গায় টাটা সুমো গাড়িটি দাঁড় করিয়ে অপারেশন চালায় দুষ্কৃতীরা। লুটের আগে সিসিটিভি ক্যামেরাগুলিতে স্প্রে করে দেয় তারা, যাতে কোনও ফুটেজ না ওঠে। অপারেশনের সময় প্রত্যেকের মুখে ছিল গামছা বাঁধা।
লুটপাট চলাকালীন ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি গাড়ি। তখনই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও গাড়ি ধাওয়ার ঘটনা ঘটে। একটি দুষ্কৃতীকে ফেলে গাড়ি চলে গেলেও পরে গাড়িটি ফিরে এসে তাকে তুলে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি ভুয়ো নম্বরপ্লেট লাগানো টাটা সুমো গাড়ি উদ্ধার হয়েছে।
সূত্রের দাবি, এই অপারেশনে আরেকটি ইনোভা গাড়িও ব্যবহৃত হয়েছে।
লুটপাটের সময় এটিএমে আগুন লেগে যায়। খবর পেয়ে ফুলবাড়ি দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আসিঘর আউটপোস্ট থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে এই লুটের ঘটনায় বড়সড় প্রশ্নের মুখে পড়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিরাপত্তা ব্যবস্থা।
ডিসিপি (ইস্ট) রাকেশ সিং জানিয়েছেন, “দুষ্কৃতীদের ধরার চেষ্টা চলছে। পুলিশের টিম তাড়া করেছিল। বিভিন্ন জেলার পুলিশকে সতর্ক করা হয়েছে।”
প্রসঙ্গত উল্লেখ্য, ১৩ জুন ময়নাগুড়িতে এটিএম লুট, লুট হয় ৫৪ লক্ষ টাকা। ১৮ জুন শিলিগুড়ির প্রধাননগর থানা এলাকায় এটিএম লুট, লুট হয় ১১ লক্ষ টাকা। ২২ জুন শিলিগুড়ির বিধান জুয়েলারিতে ২২ কোটি টাকার স্বর্ণালংকার লুট। ২৩ জুলাই ফের শিলিগুড়িতে এটিএম লুট, আনুমানিক লুটের পরিমাণ ২০ লক্ষ টাকা। এক মাসের মধ্যে একের পর এক লুটের ঘটনায় আতঙ্কে সাধারণ মানুষ। এখন বড় প্রশ্ন—শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ দুষ্কৃতীদের ধরতে আদৌ সফল হবে কি? সেটাই দেখার।
নদীর জলে পা ধুয়ে সাফ করছিলেন ঐ ব্যক্তি, ঐ নদীতেই বিকেলবেলায় জল পান করতে এসেছিল হাতিটি।
আজ খবর (বাংলা), [রাজ্য], নাগরাকাটা, জলপাইগুড়ি, ১৯/০৭/২০২৫ : ফের বুনো হাতির আক্রমণে প্রাণ হারালেন নাগরাকাটার এক ব্যক্তি। চাষের কাজ করে বাড়ি ফেরার সময় তিনি হাতির সামনে পড়ে যান.
জমিতে কাজ করে বাড়ি ফেরার পথে শুক্রবার রাতে নাগরাকাটার খয়েরবাড়িতে বুনো হাতির হামলায় মৃত্যু হল এক ব্যক্তির। পুলিস সুত্রেই জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম বসন্ত ওরাও। বয়স ৩৫।বাড়ি ভগতপুর চাবাগানের কালিবাড়ি লাইনে। জানা গিয়েছে গত পাচবছর ধরে বসন্ত ওরাও খয়েরবাড়িতে নিজের দিদির বাড়িতেই থাকতেন। কাজকর্ম করতেন।
এদিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ জমি থেকে কাজ করে নদীতে হাত পা ধুছছিলেন।সেই সময় আচমকাই একটি হাতি এসে তাকে আক্রমণ করে। তার চিতকারে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। কিন্তু হাতি কাছেই দাড়িয়ে থাকায় প্রথমে তাকে উদ্ধার করতে পৰ যাচ্ছিল না।হাতিটি কিছুটা দূরে সরে গেলে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
খবর পেয়ে সাথে সাথে চলে আসে স্থানীয় দুই পঞ্চায়েত সদস্য লতিফুল ইসলাম ও মঞ্জুরুল হক। ছুটে আসেন খুনিয়া ও ডায়না রেঞ্জের বনকর্মিরা। চলে আসেন নাগরাকাটা থানার পুলিস ও। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।