আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ২৬/০৭/২০২৬ : ডিফেন্স গবেষণায় DRDO র লাগাতার সাফল্যে ভারতের তৈরী সামরিক পণ্য ও অস্ত্রশস্ত্র বিদেশের বাজারে আকর্ষণীয় হয়ে উঠেছে, বিদেশের বাজারে ভারতীয় সামরিক পণ্যের চাহিদা তুঙ্গে উঠতে শুরু করেছে। যা কিনা অচিরেই ভারতকে অর্থনৈতিক দিক থেকে এক উচ্চতায় পৌঁছে দেবে বলে বিশ্বাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আজ মন কি বাতে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “এই সপ্তাহে ডিআরডিও পিনাক লং রেঞ্জ রকেট মিসাইল সফলভাবে পরীক্ষা করে দেখেছে। ডিআরডিও সংস্থার গবেষকদের ধন্যবাদ। দুই তিন দিন আগেই ডিআরডিও কুশ মিসাইল এর পরীক্ষায় সফল হয়েছিল। লাগাতার তাদের এই অস্ত্রশস্ত্র এবং সামরিক পণ্যের সফল পরীক্ষার ফলে ভারত আন্তর্জাতিক সামরিক পণ্যের বাজারে এক উচ্চতায় পৌঁছে গিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে ভারতের তৈরী অস্ত্র ও সামরিক পণ্যের চাহিদা আকাশ ছুঁয়েছে। কিছুদিন আগেই আইএনএস মহেন্দ্রগিরি নামে একটি অত্যাধুনিক যুদ্ধ জাহাজ জলে নেমেছে, এই জাহাজটিকেও ভারত তৈরী করেছে। এইভাবে আমাদের দেশ আত্মনির্ভর ভারত প্রকল্পে কাজ করে আত্মনির্ভর হয়ে চলেছে।”
নরেন্দ্র মোদী এদিন বলেন, “ভারতীয় সামরিক পণ্যের ওপর বিভিন্ন দেশের ভরসা এখন অনেকটাই বেড়ে গিয়েছে। অনেক দেশ এখন ভারতের থেকে অস্ত্রশস্ত্র কিনতে চায়, এই চাহিদা ভারতকে আরও বেশি করে আত্মনির্ভর করে তুলবে।” কিছুদিন আগেই ইন্দোনেশিয়া গিয়েছিলেন নরেন্দ্র মোদী। ইন্দোনেশিয়া ভারতের থেকে ব্রম্ভজ ও অস্ত্র মিসাইল কিনেছে। এইরকম অনেক দেশই ভারতের থেকে অস্ত্রশস্ত্র ও সামরিক পণ্য কিনে নিতে চাইছে। এটা সম্ভব হয়েছে ভারতীয় বিজ্ঞানীদের লাগাতার সাফল্যের কারণে। এই সাফল্যই ভারতকে ক্রমাগত উন্নত করে চলেছে বলে মনে করেন মোদী।
আজ খবর (বাংলা), [রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৬/০৭/২০২৬ : গত পরশুদিন কলকাতা শহরে সাংবাদিকদের ওপর যে আক্রমণ নেমে এসেছিল, তারপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথা দিয়েছিলেন যে কাউকে রেয়াত করা হবে না। সেইমত সিসিটিভি দেখে চিহ্নিত করে অপরাধীদের গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ২৪ তারিখে ছাত্রছাত্রীদের মিছিলে বহিরাগতরা মিশে ছিল , তারাই সেদিন ভারত বিরোধী স্লোগান দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বিধানসভাতেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এর উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, “কোনো অপরাধীকে ছাড়া হবে না। ” এরপর পুলিশ ঐ এলাকার বিভিন্ন সিসিটিভি এবং সাংবাদিকদের হাতে থাকা ক্যামেটের ফুটেজ থেকে তথ্য সংগ্রহ করে মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে।
কলকাতা পুলিশের এডিশনাল কমিশনার কুনাল আগরওয়াল বলেছেন, “সেদিন এই ১১জন দুষ্কৃতী মিছিলের সাথে মিশে ছিল, এরাই সেদিন গুন্ডামি করেছে এবং সংবাদ মাধ্যমকে আক্রমণ করেছে। সাংবাদিকদের মারধর করেছে। ক্যামেরাগুলিকে ভেঙেছে। এরা কেউ ছাত্র নয়। মিছিলের সাথে এদের কোনো সম্পর্ক নেই। “
সেদিন সাংবাদিকদের ওপর এই দুস্কৃতরা বর্বরোচিত হামলা চালিয়েছিল। পুরুষদের পাশাপাশি মহিলা সাংবাদিকদেরকেও রাস্তায় ফেলে পিটিয়েছিল। একের পর এক ক্যামেরা এবং মোবাইল ফোন ভেঙে দিয়েছিল। একটি ক্যামেরার ভিতরে জল ঢেলে নষ্ট করে দিয়েছিল। সাংবাদিকদের মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসাধীন ছিল। সাংবাদিকদের ওপর এই নারকীয় আক্রমণের তীব্র নিন্দা করে “আজ খবর”।
মেষ রাশি : এই সপ্তাহে বাড়ির শিশুদের জন্যে কোনো সুখবর আসতে পারে। উপার্জন একটু বিলম্বে হবে, তবু ধৈর্য্য ধরে থাকতেই হবে। হাতের কাজ শেষ করে তবেই অন্য কোনো কাজে হাত দিন. ব্যবসার ক্ষেত্র শুভ. শরীর স্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিস্থিতি মধ্যম।
বৃষ রাশি : এই সপ্তাহে আপনার দরকার বিশেষ সতর্কতা। গাড়ি চালাবেন সতর্কতার সাথে, ঝুঁকি নেবেন না। পরিবারের সাথে বুঝে কথা বলুন। বলে ফেলা শব্দ ভবিষ্যতের জন্যে কষ্টকর হতে পারে। ঝুঁকিপূর্ন বিনিয়োগ থেকে দূরে থাকুন। সপ্তাহ যত এগোবে ততই ভালো সময় আসবে, উপার্জনও বাড়বে।
কর্কট রাশি : বেশ ভালো কাটবে এই সপ্তাহ। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। পড়ুয়াদের পড়াশুনা ভালো হবে। পেশাদারিত্বের ক্ষেত্রেও ভালো। ব্যবসায়ীরা ব্যবসার ক্ষেত্র বৃদ্ধি করতে পারেন। ব্যবসার কারণে কোথাও বেড়াতে যেতে হতে পারে। তবে নিজের পরিকল্পনা সম্পর্কে কারোর সাথে আলোচনা করবেন না।
মিথুন রাশি : পারিবারিক সহযোগিতা ও সাহায্য দিয়েই এই সপ্তাহ শুরু হবে , তবু সপ্তাহের শুরুটা কিছুটা ভালো কাটলেও মধ্যভাগে অনেকগুলি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। আইনি বিষয়েও যুক্ত হতে হবে। এক্ষেত্রেও পারিবারিক দিক থেকে বিশেষ সুবিধা পেয়ে যাবেন। শরীর ভালো যাবে।
সিংহ রাশি : এই সপ্তাহ প্রচুর উৎসাহ ও উন্মাদনার সাথে শুরু করবেন। খেলাধুলা, সামাজিক কোনো কাজে এগিয়ে গিয়ে অংশ নিতে চাইবেন। সপ্তাহের মধ্যভাগে কিছুটা ক্লান্ত অনুভব করবেন। সহকর্মীদের সাথে বিতর্কে জড়াবেন না। পারিবারিক দিক থেকে নিজেকে সুখী অনুভূত হবে। সপ্তাহান্তে বেড়াতে যান.
কন্যা রাশি: এই সপ্তাহ শুরু হবে বেশ মসৃণভাবে। বাবা বা মায়ের থেকে পাওয়া অনুদান বাস্তব সমস্যা মিটিয়ে দেবে। কোনোকিছু কেনাকাটার পরিকল্পনা শুরু করতে পারেন। সপ্তাহের মধ্যভাগে আত্মবিশ্বাস একলাফে অনেকটাই বেড়ে যাবে। ব্যবসার ক্ষেত্রটিকেও বাড়িয়ে নিতে পারেন। সপ্তাহান্তে অর্থ আসবে।
তুলা রাশি : এই সপ্তাহে একটি সুষ্ঠু পরিকল্পনা ও সিদ্ধান্ত আপনাকে খুব ভালো অবস্থায় নিয়ে যাবে। সপ্তাহের মধ্যভাগে সম্পত্তি ক্রয়ের বিষয়ে চিন্তা করলেও বাস্তবসম্মত প্রচেষ্টা চালান। প্রেম ও দাম্পত্যে উন্নতি। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকুন। সপ্তাহান্তে সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি পাবে।
বৃশ্চিক রাশি : আত্মবিশ্বাসই হল আপনার এই সপ্তাহের একমাত্র অস্ত্র। তাই সঠিক পরিকল্পনার সাথে এগিয়ে চলুন। পরিবারে সঙ্গীর সাথে গৃহ কলহ কখনোই মাথা চাড়া দেবে না। এই সপ্তাহে ব্যবসার ক্ষেত্রকে বাড়িয়ে তুলুন। কর্মক্ষেত্রে সুনাম ও দায়িত্ব বাড়বে। বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।
ধনু রাশি : সপ্তাহের শুরুটা ভালোভাবেই শুরু হবে। বেশ কিছু নতুন আকর্ষন আসবে আপনার কর্মক্ষেত্রে, কিন্তু সব কিছু থেকেও খুব বেশি আকর্ষণ অনুভব করবেন না। কাজের চাপ খুব বাড়বে। নিজেকে সংযত রাখুন। ছোটদের থেকে ভালো খবর মন ভালো করে দেবে। সপ্তাহান্তে ক্লান্তি থাকবে।
মকর রাশি : সপ্তাহের শুরুটা বেশ চাপ থাকবে। কাজের পরিধি যতটা ভেবেছেন তার চেয়েও বেশি বাড়বে। দায়িত্ব বাড়বে। খরচ বাড়বে। এই সপ্তাহে কোনো ঝুঁকিতে যাবেন না। বিনিয়োগ থেকে নিজেকে দূরে রাখুন। সাবধানে গাড়ি চালাবেন। সপ্তাহান্তে পারিবারিক সহায়তা পাবেন। দাম্পত্যে সুখ।
Blue Night Lamp @ 99/- @89/- [Click On The Image[
কুম্ভ রাশি : সপ্তাহটি শুরু হবে ভালোভাবেই কিন্তু আপনার গতি কমে আসবে। পুরোনো কোনো ভ্রমন অথবা সম্পত্তির জন্যে আপনার সময় চলে যাবে। আর সেই বিলম্বই আপনার সপক্ষে যাবে। সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে নিন। সপ্তাহান্ত আশাব্যঞ্জক, অর্থ আসবে। নতুন করে উৎসাহ পাবেন।
মীন রাশি : এই সপ্যাহে মানসিক শান্তি বজায় থাকবে। অনেকের থেকে প্রশংসিত হবেন। নিজের ব্যক্তিত্বের প্রভাবে প্রভাবশালী ব্যক্তিদের সাথে যোগাযোগ হবে। সপ্তাহান্তে জমে থাকা স্বপ্ন সত্যি হতে শুরু করবে। আর্থিক উন্নতি, তবে হঠকারী বিনিয়োগ থেকে দূরে থাকুন। শরীর ভালো যাবে। দাম্পত্যে শান্তি।
Astro bracelet -50% (Discount) Net Price Rs. 499/- [Click On The Image]