আজ খবর (বাংলা), [রাজনীতি], নতুন দিল্লী ভারত,২৭/০৭/২০২৬ : তৃণমূলকংগ্রেসের যে ২০ জন সাংসদ কিছুদিন আগে যে ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়াতে যোগ দিয়েছেন, সেই তৃণমূল নেতাদের অযোগ্য প্রমান করার শুনানি দ্রুত করা হোক, এই মর্মে আজ তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি চিঠি দিয়েছেন স্পিকার ওম বিড়লাকে।
তৃণমূলকংগ্রেসের সংসদীয় দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর চিঠিতে লিখেছেন যে” তিনি এর আগে সংসদে এই মর্মে যে আবেদন করেছিলেন, সেই আবেদনের পর অন্তত ৫ সপ্তাহ কেটে গিয়েছে, অথচ ঐ ০ সাংসদকে কোনোরকম নোটিশ পাঠানো হয় নি. এমনকি শুনানির দিন কখনও ঠিক করা হয় নি. এই ধরনের নিষ্ক্রিয়তা যথেষ্ট উদ্বেগজনক। ”
অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিয়েছেন যে তাঁর আবেদনগুলি তিনিপাঠিয়েছিলেন ১৯শে জুন. ২০টি আলাদা আবেদন তিনি পাঠিয়েছিলেন, সুতরাং প্রত্যেকটি আবেদন যেন আলাদাভাবেই শুনানি করা হয়. অভিষেক বলেন যে সংবিধানে যে দলত্যাগী আইন আছে, সাংসদদের জন্যে তার শুনানি একটি নির্দিষ্ট সময়ের ব্যবধান মেনেই হওয়া উচিত। এক্ষেত্রেও তা যেন মেনে চলা হয়.
আজ খবর (বাংলা), [দেশ] নতুন দিল্লী, ভারত,২৭/০৭/২০২৬ : দিল্লীর যন্তর মন্তরে পড়ুয়াদের আন্দোলনে সেদিন অন্তত ২,৮৭৩ জন দুষ্কৃতী ভীড়ে মিশে ছিল বলে জানতে পেরেছে দিল্লী পুলিশ।
নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলনে নেমেছিলেন তরুণ পড়ুয়ারা। কিন্তু সেদিন পড়ুয়াদের ভীড়ে মিশেছিল অন্তত ২,৮৭৩ জন দুষ্কৃতী। দিল্লী পুলিশ বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে সেগুলিকে স্ক্যান করে সেইসব দুষ্কৃতীদেরকে চিহ্ণিত করেছে। পুলিশ জানিয়েছে মিছিলের ভীড়ে মিশে থাকা এই দুষ্কৃতীদের ক্রিমিনাল রেকর্ড আছে। ফেসিয়াল রিকগনিশন সিস্টেম দিয়ে তাদের উপস্থিতি জানা গিয়েছে। এও জানা গিয়েছে যে এইসব দুষ্কৃতীরা ২০ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত পড়ুয়াদের সাথেই তাদের বন্ধুদের মত মিশে গিয়েছিল।
সূত্র মারফত জানা যাচ্ছে এই মুহূর্তে দিল্লীপুলিশ তথ্য যোগার করার চেষ্টা চালাচ্ছে যে ঠিক কি উদ্দেশ্যে এত সংখ্যক ক্রিমিনাল পড়ুয়াদের সাথে আন্দোলনে অংশ নিয়েছিল। তারা আর কি কি কাজ করেছিল। পুলিস যে সব তথ্য প্রমান হাতে পেয়েছে, তাতে দেখা যাচ্ছে, এরাই সেদিন দিল্লী জুড়ে গণ্ডগোল করার চেষ্টা করেছিল। পুরো ব্যাপারটা তাদের পরিকল্পনামত এগোচ্ছিল।
ওই দুষ্কৃতীদের মধ্যে বেশিরভাগ লোকের নামে একাধিক মামলা আছে. এদের মধ্যে কেউ শ্লীলতাহানির মত অপরাধ করেছে। এদের মধ্যে শতাধিক লোক এমন আছে যাদের নাম খুনের মামলা আছে. ের দাগী অপরাধী। আন্দোলনরত পড়ুয়াদের সাথে এই দুষ্কৃতীরা একেবারে মিশে গিয়েছিল। গোটা ঘটনারতদন্ত করে দেখছে দিল্লী পুলিশ।
পুরুষ বিভাগে ৬০কিলোগ্রাম ওজনের ইভেন্টে আর এক ভারতীয় ঋষিকান্ত সিং রূপো জেতার পরেই মীরাবাঈ চানু তৃতীয় বারের জন্যে তাঁর ইভেন্টে সোনা জিতে নিয়েছেন। সোনা জেতা শুধু নয়,পরপর তিনবার সোনা জিতে চ্যাম্পিয়ন হওয়ার তাঁর এই অভ্যাসটাই ছিল একেবারে চমকপ্রদ। শুভেচ্ছা যে শুধু দেশের স্বরাষ্ট্রমন্ত্রীই মীরাবাইকে জানিয়েছেন তা নয় , সমাজ মাধ্যমে গোটা দেশ অভিনন্দনে ভরিয়ে দিয়েছে তাঁকে।
এর আগে ২০১৮, তারপর ২০২২ আর এবার ২০২৬ সালে পরপর তিনবার ভারোত্তলনে সোনা জিতলেন মনিপুরের ৩১ বছর বয়সী মীরাবাঈ চানু। কমনওয়েলথ গেমসে সোনা জেতাটা তিনি এখন একেবারে অভ্যাসে পরিণত করে ফেলেছেন। এবার তাঁর হ্যাট্রিক হল। সোনা জিতে দেশকে গর্বিত করতে পেরে চানু নিজেও বেশ খুশি।
আজ খবর (বাংলা), [রাজনীতি] নতুন দিল্লী, ভারত,২৭/০৭/২০২৬ : পড়ুয়া ছাত্র ছাত্রীদের আন্দোলনকে স্তিমিত করতে নতুন দিল্লীর যন্তর মন্তরে পুলিশ প্রচুর অস্ত্র শস্ত্র এনেছিল বলে মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।
দিল্লীর যন্তর মন্তরে প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলন করেছিলেন ছাত্র ছাত্রীরা। সেদিন তাদের ঠেকাতে পুলিশকে ব্যাপক লাঠিচার্জ করতে হয়। বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রশ্ন তুলেছেন, কে সেদিন পুলিশকে মারতে নির্দেশ দিয়েছিল ? এই ধরনের নির্দেশের দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উচিত প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেওয়া। কংগ্রেস নেতা পবন খেরা বলেছেন, ” অমিত .শাহ যতক্ষণ না উত্তর দিচ্ছেন, অথবা ক্ষমা চাইছেন ততক্ষন আন্দোলন চলবে।”
আজ কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা বলেছেন, “সেদিন পুলিশ পড়ুয়াদের শান্ত করতে প্রচুর অস্ত্রশস্ত্র এনেছিল। তাদের হাতে ছিল এ কে ৪৭ স্বয়ংক্রিয় রাইফেল, পেলেট বন্দুক। কেন ? পড়ুয়ারা কি সন্ত্রাসবাদী ? তাদের আন্দোলনকে ঠান্ডা করতে কেন সেদিন পুলিশকে এতো ভারী ভারী অস্ত্র আনতে হয়েছিল ? পড়ুয়ারা কি জঙ্গী – সন্ত্রাসবাদী ?” প্রিয়াঙ্কার এই মন্তব্যকে সমর্থন করেছেন সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদবও। অন্যান্য কংগ্রেস নেতারাও বিজেপি পরিচালিত কেন্দ্র সরকারের এই ভূমিকার তীব্র সমালোচনা করেছেন।
প্রিয়াঙ্কা বঢরা জানতে চেয়েছেন কাউকে গ্রেপ্তার করা হবে না বলা হলেও কেন বিহার এবং পশ্চিমবঙ্গে পুলিশ পড়ুয়াদের বিরুদ্ধে এফআইআর তুলে নেয় নি ? তাহলে আর আন্দোলন করে কি লাভ হল ? আজ খবর এর পাঠকরা বলুন, এফআইআর তুলে নেওয়া কি উচিত ? কংগ্রেসের অভিযোগ কি ঠিক ? কমেন্ট করে আপনাদের মতামত জানান।
এর আগে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল, তার বিরুদ্ধে গত একমাস ধরে পড়ুয়াদের একাংশ আন্দোলনে নেমেছিল। আন্দোলনে উত্তাল হয়েছে দেশের বিভিন্ন রাজ্য। সেই আন্দোলনের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হয়েছে ধর্মেন্দ্র প্রধানকে। আন্দোলনকারীদের তিন দফা দাবিই মেনে নিতে হয়েছে কেন্দ্র সরকারকে। এবার এই প্রশ্নপত্র ফাঁস রুখতে কড়া আইন আনতে চলেছে কেন্দ্র সরকার।
এই বিলকে সমর্থন করার জন্যে কেন্দ্র সরকার সর্বদল সহমত চাইছে। যদিও সমাজবাদী পার্টির তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছে যে দেশে কড়া আইন প্রণয়ন করলেই কি প্রশ্নপত্র ফাঁস হওয়া আটকানো আদৌ সম্ভব হবে ? এই প্রশ্নকে সামনে রেখে বিরোধী জোটের দলগুলি আজ সংসদে একটি বৈঠকে মিলিত হয়েছে। গৌরব গগৈ মন্তব্য করেছেন যে শিক্ষার বিষয়ে কেন্দ্র সরকার সিরিয়াসলি ভাবছে না। কেন্দ্র সরকার যে বিল আনতে চলেছে তা নিয়েও নানারকম প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে।
পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, “নরেন্দ্র মোদী আগেই বলেছিলেন একটি বিল তিনি আনবেন, সেই বিল আনার সময় হয়ে গিয়েছে। এই মুহূর্তে প্রশ্নপত্র ফাঁস একটা বড় সমস্যা হয়ে উঠেছে। এই সমস্যা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকেই বিনষ্ট করছে আর কোটি কিছু লোককে কোটি টাকা রোজগার করতে সাহায্য করছে। এর জন্যে স্থায়ী আইন প্রণয়নের দরকার আছে।”
এই আইন আনলে কি প্রশ্নপত্র ফাঁসের দুর্নীতি থেকে উদ্ধার পাওয়া যাবে ? সত্যি কি এভাবে প্রশ্নপত্র ফাঁস রোখা যাবে ? না কি অন্য দাওয়াই দরকার ? ধন্ধে গোটা দেশ। কমেন্টে আপনাদের মতামত জানান।
মেষ রাশি : শুধুমাত্র নিজের ওপর আস্থা রাখুন, আজ যে কোনো মানুষের সাহায্যেই অর্থ উপার্জন হতে পারে। ব্যবসায়ে শুভ যোগাযোগ। কর্মক্ষেত্রে দায়িত্ব ও প্রভাব দুইই বাড়বে। বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। প্রেম ভাগ্য যথেষ্ট ভালো যাবে।
বৃষ রাশি : আজ নিজেকে সংযত রাখুন। অপ্রিয় বাক্য প্রয়োগ থেকে দূরে থাকুন, বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে। আজ নির্দিষ্ট কিছু ব্যক্তির মাধ্যমে উপার্জন আসতে পারে। তবে আজ কোনো রকম ঝুঁকি নেওয়া চলবে না. দাম্পত্য ভাগ্য মধ্যম।
মিথুন রাশি : আজ সব কিচ্ছু সেইভাবে এগোবে না, যেমনটা আপনি চাইছেন। প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্যে আসতে ভয় পাবেন না। নানা কারণে সময় নষ্ট হবে, আর্থিক দিক থেকেও মার খেতে হতে পারে। সঙ্গী ইতিবাচক নয়।
কর্কট রাশি : আজ কোনো অর্থনৈতিক চুক্তি হলে আপনি যথেষ্ট লাভবান হবেন। প্রভূত অর্থ আসবে। তবে ব্যবসায়িক ক্ষেত্রে যাকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেন, সেই ব্যক্তিই আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারেন। সতর্ক থাকুন।
সিংহ রাশি : একা একা চাপ নিয়ে চলা উচিত নয়, এই চাপটা পরিবারকেও বহন করতে দিন। না হলে শারীরিক ক্ষতিও হতে পারে। ব্যবসায়ের জন্যে প্রয়োজনীয় মূলধন আপনি পেয়ে যাবেন। দিনের শেষভাগে এমন কিছু খবর পাবেন যাতে সংসারে খুশির আবহ থাকে।
কন্যা রাশি : আর্থিক দিক থেকে শক্তিশালী থাকবেন. আজ কোনো একটা খবর আপনাকে খুশি করে দিতে পারে। তবে পারিবারিক দিক থেকে সামান্য বিষয় নিয়ে গোলযোগ বেঁধে যেতে পারে। সতর্ক থাকুন। আজ সারাদিন পরিবারকেও দিতে হতে পারে। ভালো খবরটা পরিবারের তরফ থেকেও পেতে পারেন।
তুলা রাশি : আজ আপনার সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার দিন। তবে বাড়িতে অতিথিরা আসতে পারে ,চমৎকার কাটবে। আজ কমিশন জাতীয় কিছু থেকে উপার্জন হবে। আজ আগামী দিনের জন্যে পরিকল্পনা গ্রহণ করার দিন। যেটা পরিকল্পনা করবেন, তার সাথে বাস্তবের মিল খুঁজে বের করুন।
বৃশ্চিক রাশি : ভালো জিনিসের প্রতি আকর্ষণ বাড়বে। আজকের দিনটা যাতে সময় নষ্ট না হয় সেটা দেখুন। নিজের কাজ নিজে করুন, অন্যকে দিয়ে করালে বিপদ হবে। দিনের শুরুতেই আজ উপার্জন আসতে থাকবে। কোনো ক্ষেত্রে আজ নিজের চাহিদা পূরণ করা সম্ভব হবে না।
ধনু রাশি : পরিবারের সাথে খারাপ ব্যবহার করবেন না। যে ঘটনাই ঘটুক না কেন, খারাপ ব্যবহার বা কটু বাক্য প্রয়োগ থেকে দূরে থাকুন, না হলে আপনাকেই ভবিষ্যতে কষ্ট পেতে হবে। তার চেয়ে ভালো আজ পরিবারকেই ভালো সময়টুকু দেওয়ার চেষ্টাকরুন। শিশুদের সাথে ভালো সময় কাটবে।
মকর রাশি : আপনি মানসিক শান্তি পেতে চাইছেন। তাই আপনার সঙ্গীর সাথে সমাধান খুঁজুন। সমাধানের পথ আসবে সেখান থেকেই। কটু বাক্য প্রয়োগ থেকে নিজেকে বিরত রাখুন। সঙ্গীকে সন্মান করুন, তাতে আপনারই লাভ হবে। আত্মীয়াদের আজ কোনো ঋণ দেওয়া চলবে না।
কুম্ভ রাশি : আজ বিতর্কিত আলোচনায় থাকবেন না। ছোটদের মাধ্যমে আয় হতেপারে। সৃজনশীল কাজে যুক্তদের আজ উপার্জন বাড়বে। ব্যবসায়ে শুভ যোগাযোগ। প্রেমের ভাগ্য বেশ ভালো। আপনার বিচক্ষণতা আজ সামাজিক প্রশংসা নিয়ে আসবে।
মীন রাশি : আজ আপনার আত্মবিশ্বাস আর মানসিক শক্তি অটুট থাকবে। আজ অর্থের চাহিদা থাকবে তুঙ্গে। কিছু শুভানুধ্যায়ী এবং সহায়ক বন্ধদেরকে খুঁজে নেবেন। তবে তাদের সাথে কথা বলার সময় সতর্কতা অবলম্বন করা দরকার। সব কাজ ঠিকমত সম্পন্ন নাও হতে পারে। সারাদিন ব্যস্ততায় কাটবে।
Astro Books (Bengali) @ Rs. 455/- @Rs. 382/- [Click On THe Image]