আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৯/০৭/২০২৬ : তৃণমূল কংগ্রেসের তিন সাংসদ যোগ দিলেন বিজেপিতে। এই তিনজন হলেন সুস্মিতা দেব, প্রকাশ চিক বারাইক এবং সুখেন্দু শেখর রায়।
আজ কলকাতার নিউ টাউনে বিজেপির দপ্তরে গিয়ে তৃণমূল কংগ্রেসের তিন সাংসদ ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন। তাঁরা হলেন সুস্মিতা দেব, প্রকাশ চিক বারাইক ও সুখেন্দু শেখর রায়। তাঁদের হাতে বিজেপির পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করেন তৃণমূল থেকে আসা সাংসদেরা।
কিন্তু বিজেপি বার বার ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস থেকে কাউকেই বিজেপিতে জায়গা দেওয়া হবে না। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, এই তিন সাংসদ নিজেরাই দিল্লীতে বিজেপির শীর্ষ নেতৃত্বের সাথে যোগাযোগ করেছিলেন। মোদীজির সাথেও তাঁদের সাক্ষাৎ হয়েছিল। এই তিন সাংসদ বিজেপির শীর্ষ নেতৃত্বকে নিজেদের বিশ্বস্ততা প্রমান করতে সক্ষম হয়েছেন। সুখেন্দু শেখর রায় অমিত শাহের সাথেও দেখা করেছিলেন। এরপরেই এই তিন সাংসদের জন্যে দরজা খুলে দিয়েছে বিজেপি শিবির।
আজ খবর (বাংলা) [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ,০৮/০৭/২০২৬ : অপরাধীদের এনকাউন্টার করা নিয়ে পুলিশের পক্ষকেই সমর্থন জানিয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বললেন, “যা হয়েছে ঠিক হয়েছে। ”
বারুইপুর ধর্ষণ ও হত্যাকাণ্ডের অন্যতম মূল অপরাধী পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে পালাতে গিয়েছিল, সেই সময় পুলিশের গুলিতে তার মৃত্যু হয়। এই এনকাউন্টারকে ঘিরে বিভিন্ন মহল থেকে প্রশংসা যেমন করা হচ্ছে, তেমন সমালোচনাও করা হচ্ছে পুলিশকে। সমাজ মাধ্যমেও সমালোচনার ঝড় উঠেছে। গোটা ঘটনার তদন্ত করবে সিআইডি।
Sofa Cover @ Rs. 475/-
মন্ত্রী দিলীপ ঘোষ কিন্তু এই ধরনের এনকাউন্টরকে সমর্থন করেছেন। তিনি বলেছেন , “অন্যান্য রাজ্যেও পুলিশকে এই স্বাধীনতা দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, আসাম, বিহার, মহারাষ্ট্র সব রাজ্যেই পুলিশকে এই স্বাধীনতা দেওয়া হয়েছে। অপরাধ ও অপরাধীদের জন্যে এই রাজ্যে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। অপরাধ সংঘটিত করে অপরাধীরা রেহাই পাবে না। আইন শৃঙ্খলাকে সঠিকপথে চালিত করতেই হবে। ”
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এনকাউন্টার নিয়ে রাজ্য সরকার ও পুলিশের তীব্র সমালোচনা করেছেন বাম নেতা বিকাশ ভট্টাচার্য্য। ধর্ষক হিসেবে চিহ্নিত ব্যক্তি প্রভাসকে “আপনি” বলে সম্বোধন করে তাকে “ভদ্রলোক” বলেছেন বিকাশ ভট্টাচার্য। এনকাউন্টার নিয়ে দ্বিধা বিভক্ত বাংলা, সমাজ মাধ্যমেও এনকাউন্টারকে কেউ প্রশংসায় ভরিয়ে দিয়েছেন আবার কেউ শ্লেষাত্মক উক্তি করতেও ছাড়েন নি. এই ব্যাপারে দিলীপ ঘোষ বলেন,” আমাদের রাজ্যে কিছু বুদ্ধিজীবী মানুষ আছেন, যাঁরা ধর্ষকদের অনুপ্রাণিত করেন। যেখানে সেখানে ডিম খরচ না করে এদেরকেই ডিম খাওয়ানো উচিত।”
আজ খবর (বাংলা), [রাজ্য], বারুইপুর, দক্ষিণ ২৪ পরগণা , ০৮/০৭/২০২৬ : বারুইপুর ধর্ষণ ও হত্যাকাণ্ডের অন্যতম মূল অপরাধী প্রভাস মন্ডলকে এনকাউন্টার করল পুলিশ। পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে সে গুলি চালিয়ে পালতে গিয়েছিল বলে জানা যাচ্ছে, তখনই পাল্টা গুলি চালায় পুলিশ।
মধ্যরাতে জেরা পর্বের পর বারুইপুর সূর্যপুর স্টেশনের কাছে যেখানে নাবালিকাকে ধর্ষণ ও হত্যার মত ঘটনা ঘটেছিল, সেই জায়গায় ঘটনা ঠিক কিভাবে ঘটেছিল তা পুনর্নির্মাণ করতে নিয়ে যাওয়া হয় প্রভাস মন্ডলকে। সেখানেই পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে পালতে চেষ্টা করে প্রভাস। সে ঐ বন্দুক থেকে গুলিও চালায়। এরপরেই এনকাউন্টার করে পুলিশ। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে।
আইনের শাসন ঠিক কেমন হয় তাবাস্তবে করে দেখালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে তিনি সর্বোচ্য পদক্ষেপ গ্রহণ করার কথা বলেছিলেন আগেই। এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে প্রস্তুত হয়েই আছেন তিনি। প্রভাস মণ্ডলের মৃতদেহ গ্রহণ করতে অস্বীকার করেছেন তার মা।
আজ খবর (বাংলা) [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৭/০৭/২০২৬ : আগামীকাল ফের একবার রাজপথে নেমে রাজনৈতিক আন্দোলন সংঘটিত করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামীকাল বারুইপুর ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে রাজপথে নেমে আন্দোলোনে সামিলহতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই উপলক্ষে তৃণমূল নেতা কর্মী, তৃণমূল যুবা এবং সমর্থকদের পাশে পাওয়ার আহবান জানিয়েছেন নেত্রী। সুতরাং আগামীকাল ফের একবার নিজের রাজনৈতিক অস্ত্রে শান দেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন নেত্রী। তাঁরই দলে বিক্ষুব্ধরা যখন দলের বিরুদ্ধেই বিক্ষোভ প্রদর্শনে ব্যস্ত থাকছেন, তখন আক্রান্ত বাঘের মত ফের একবার রাজনীতির ময়দানে সর্ব শক্তি নিয়ে ঝাঁপাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নির্বাচনে শোচনীয় হার ও দলে ভরাডুবির পরেও এতটুকু শংকিত নন মমতা, বরং ফের সমস্ত শক্তি একত্রিত করে লড়াইয়ের ময়দানে ফেরত আসতে চাইছেন তিনি। গতকাল তিনি বারুইপুরে নির্যাতিতার বাড়িতে যেতে চেয়েছিলেন, কিন্তু তাঁর বাড়ি ঘিরে রেখেছিল পুলিশ। সে প্রসঙ্গে মমতা বলেছেন, “আমাকে যেন গৃহবন্দী করে রেখে দেওয়া হয়েছে!” সেই ঘটনার প্রতিবাদে মমতা গতকাল রাতেই মোমবাতি মিছিল করতে পথে নেমেছিলেন। আর আগামীকাল বারুইপুর ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে বড়সড় আন্দোলনে নামতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কিছুদিন আগেই তাঁর জমানায় যেমন বিজেপিকে আন্দোলন করার অনুমতি পেতে আদালতের দ্বারস্থ হতে হত, তেমন আজ তৃণমূলকেও আন্দোলন করার জন্যে হাইকোর্টের শরণাপন্ন হতে হয়েছিল। তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “৮ তারিখে কলকাতার রাজপথে নেমে আন্দোলন করার অনুমতি পাওয়া গিয়েছে। আগামীকাল দুপুর আড়াইটা থেকে সাড়ে চারটে পর্যন্ত বালিগঞ্জ ফাঁড়ি থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের মুখ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল করবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা।”
আগামীকাল এই মিছিল করে এক ঢিলে দুই পাখি মারতে চাইছেন মমতাপন্থীরা। প্রথমত রাজ্যের বিরোধী দল হিসেবে রাজ্য সরকারের আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার অভিযোগ তুলে ধরা যাবে। যদি আগামীকাল কর্মী সমর্থকদের ভীড় টেনে নেওয়া যায়, তাহলে রাজনৈতিক মন্দার বাজারেও পালে হাওয়া লাগিয়ে নিতে পারবেন মমতা। নিজের শক্তি প্রদর্শন করার ক্ষেত্রেও সাফল্য পাবেন তিনি। এক্ষেত্রে তাঁদের আন্দোলনের বিরোধিতা করতে বিজেপি কোনো ভুলকরে বসে কিনা সেদিকেও নজর রাখবেন নেত্রী। দ্বিতীয়ত, আগামীকালের মিছিল আগামী দিনে তৃণমূলের নাম, প্রতীক, তহবিল নিয়ে নতুন বার্তা বিক্ষুব্ধদেরকে প্রদান করতে সক্ষম হবে। শুধু তাই নয় আগামীকালের মিছিলের সাফল্যদেখে নিয়েই আগামী ২১শে জুলাই শহীদ দিবস নিয়ে ঠিক কি কর্মসূচী নেওয়া হবে, সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন নেত্রী। কমেন্টে লিখুন আপনার মতামত।
আজ খবর (বাংলা) রাজ্য, বারুইপুর, দক্ষিণ ২৪ পরগণা , ০৭/০৭/২০২৬ : বারুইপুরের ঘটনায় জিরো টলারেন্স নীতি নিয়ে চলবে রাজ্য সরকার। ঐ ঘটনায় কাউকে রেয়াত করা হবে না বলে ফের একবার সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে রাজ্য সরকার যে জিরো টলারেন্স নীতি নিয়ে চলবে তা মুখ্যমন্ত্রী হওয়ার পরেই জানিয়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই কারণেই আর জি কর হাসপাতালে অভয়া কাণ্ডের তদন্ত নতুন করে শুরু করতে গিয়ে উচ্চ পদস্থ তিন পুলিশ কর্তাদেরকে সাসপেন্ড করে দিয়েছিলেন তিনি।
আজ বারুইপুর কাণ্ডে দক্ষিণ ২৪ পরগনার পুলিশ সুপারের সাথে গুরুত্ত্বপূর্ণ বৈঠক সেরে নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুর ধর্ষণ ও হত্যাকাণ্ডের তদন্ত করছেন রাজ্যের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা নিজেই। তাঁকে ৭২ ঘন্টার মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সেই রিপোর্ট মত পরবর্তী সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। শুভেন্দু অধিকারী আজ বলেন, “কাউকে রেয়াত করা হবে না। কাউকে ছেড়ে কথা বলা হবে না। এমনকি যদি দেখা যায় এই ধরনের ঘটনায় প্রশাসনের কারোর বিন্দুমাত্র গাফিলতি আছে, তাহলে তাকেও ছেড়ে দেওয়া হবে না। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি, বাম, তৃণমূল কংগ্রেসের বিধায়ক সাংসদেরা। ছিলেন রুপা গাঙ্গুলি, প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষরা।
এদিন মুখ্যমন্ত্রী বলেছেন, “বারুপুরের ঘটনার পরেই ইন্দ্রাজিতমণ্ডল নামে যাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়েছিল , পুলিশ জানিয়েছে সে ছিল নির্দোষ। যারা সেদিন অশান্তি করেছিল, পুলিশকে আক্রমণ করেছিল, রেললাইন উপড়ে দিয়েছিল, পুলিশের গাড়ি ভাংচুর করেছিল, সেরকম ২০০জনকে চিহ্নিত করা হয়েছে এদের প্রত্যেককেই গ্রেপ্তার করা হবে। ের বিচ্ছিন্নবাদী হতেও পারে। মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় নাম কেনার জন্যে সেদিন যারা পিছন থেকে উস্কানি দিয়েছিল, তাদের কাউকেই ছাড়া হবে না। এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে তা নিশ্চিত করতে রাজ্যের সব থানার ওসি এবং আইসিকে নির্দেশ দেওয়া হয়েছে।”
আজ খবর (বাংলা), [রাজ্য ] বারুইপুর, দক্ষিণ ২৪ পরগণা , ০৬/০৭/২০২৬ : বারুইপুরে নাবালিকাকে ধ*র্ষণ করে খুন করা হয়েছিল, ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে সেই তথ্যই উঠে আসছে। এদিকে আজ বারুইপুরে পৌঁছে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল।
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় আজ আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই নিয়ে এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ” কাউকে ছাড়া হবে না, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।
নির্যাতিতার পরিবারের সাথেও তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন। পুলিশ অধিকারিকরাও ঐ পরিবারের সাথে যোগাযোগ রাখছেন।
এদিকে আজ নাবালিকার মর্মান্তিক মৃত্যুর ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট এসেছে, যে রিপোর্টে বলা হয়েছে ‘জলে ডুবে মৃত্যু হয়েছিল ঐ নাবালিকার’। নাবালিকার যৌনাঙ্গে বেশ কিছু ক্ষত চিহ্ন পাওয়া গিয়েছে অর্থাৎ তাকে গণ ধ*র্ষণ করা হয়েছিল। ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে গলায় এবং ভাৱি কিছু দিয়ে মাথায় তার আঘাত করা হয়েছিল। এরপর তাকে জলে ফেলে দেওয়া হয়েছিল। অর্থাৎ জলে ফেলে দেওয়ার সময়ও তার দেহে প্রাণ ছিল। এই নৃশংস গণ ধ*র্ষণ ও হত্যাকাণ্ডে স্তম্ভিত গোটা রাজ্যের মানুষ।
এদিকে আজ বারুইপুরে নির্যাতিতার পরিবারের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন দোলা সেন, বিমান বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের পাঁচ প্রতিনিধি দল।
আজ খবর (বাংলা) [বিনোদন], মুম্বই , মহারাষ্ট্র, ০৬/০৭/২০২৬ : আবারও বিয়ে করলেন এবং রেজিস্ট্রি করে বিয়ে করার পরই নতুন বৌকে চুমু খেলেন অভিনেতা আমির খান।
ঘনিষ্ঠ বন্ধু আর পরিবার পরিজনদের নিয়ে নিজের ম্যারেজ রেজিস্ট্রি অনুষ্ঠানে ছিলেন অভিনেতা আমির খান। ছোট এই অনুষ্ঠানে হাজির ছিলেন ক্রিকেটার ইউসুফ পাঠান। তিনি এই অনুষ্ঠানের কিছুটা অংশ ভিডিও তুলে নিজের সমাজমাধ্যম ওয়ালে প্রকাশ করেন। ভিডিওতে দেখা যাচ্ছে আমির খান রেজিস্ট্রি করে বিবাহ সম্পন্ন করেছেন। তাঁর স্ত্রীর নাম গৌরী স্প্র্যাট। রেজিস্ট্রি করে নতুন বউকে নিয়ে নাচতে শুরু করেন আমির এবং একটা সময় তাঁদেরকে চুম্বন করতেও দেখা যায়.
আমির খানের এটা তৃতীয় বিয়ে। তাঁর প্রথম বিয়ে হয়েছিল ১৯৮৬ সালে রীনা দত্তের সাথে, দ্বিতীয় বিয়ে হয়েছিল ২০০৫ সালে কিরণ রাও -এর সাথে। তৃতীয় বিয়েটি তিনি আজ রেজিস্ট্রি করলেন গৌরী স্প্র্যাটের সাথে। ইউসুফ পাঠান আমির খান ও গৌরীকে শুভেচ্ছা জানিয়েছেন।
ইংলন্ডের লর্ডসের মাঠে ইংল্যান্ডকে হারিয়ে দিয়ে সপ্তমবারের মত টি-২০ বিশ্বকাপ জিতে নিল অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল। ফাইনালের এই ম্যাচে জয়ের জন্যে অস্ট্রেলিয়ার দরকার ছিল ১৫১ রান। সেই রান তারা ১৭.১ ওভারেই তুলে নিয়ে টুর্নামেন্ট জিতে নিয়ে যায়। ইংল্যান্ডের ১৫০ রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার বেথ মুনি দাপটের সাথে ব্যাটিং করে মোট ৬৪ রান তুলেছেন।
অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের এই সাফল্যে খুশি ভারতের প্রাক্তন ক্রিকেটার শচীন তেন্ডুলকর। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “দারুন খেলেছেন অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটাররা। যোগ্য দল হিসেবেই জিতেছেন তাঁরা। ট্রফি ঘরে আনার জন্যে ফাইনাল ম্যাচে ঠিক যা কিছু করার প্রয়োজন ছিল, তা সবকিছুই যথাযথভাবে পালন করেই ট্রফি তুলে নিয়েছে অস্ট্রেলিয়া।”
আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৬/০৭/২০২৬ : শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে আজ সরকারি ছুটি দিল রাজ্য সরকার। ইকো পার্কে বসতে চলেছে শ্যামাপ্রসাদের বৃহৎ মূর্তি।
ভারতীয় জন সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। রাজ্যে ক্ষমতায় এসে প্রথমবার তাঁর জন্মদিবস পালন করছে ভারতীয় জনতা পার্টি। আজ রাজ্যের সর্বত্রপালিত হবে শ্যামাপ্রসাদের জন্মদিন। কলকাতার ইকো পার্কে যেখানটায় বড় একটা ঝিল আছে, সম্ভবত তার পাশেই স্থাপিত হবে শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫ ফুট উঁচু একটি মূর্তি। এই মূর্তি যেখানে বসানো হবে আজ সেখানে ভিত্তি প্রস্তর স্থাপন করতে দিল্লী থেকে উড়ে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ শ্যামাপ্রসাদের বসতবাড়িতেও যেতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী। আজ ইন্দোনেশিয়া, অস্ট্রেলীয়া ও নিউজিল্যান্ড সফরে যাত্রা করার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও স্মরণ করেছেন শ্যামাপ্রসাদ মুখার্জিকে।
রাজ্যের বিভিন্ন = জায়গায় শ্যামাপ্রসাদের জন্মদিবস উপলক্ষে অনুষ্ঠান পালন করা হচ্ছে। শিলিগুড়ির মাল্লাগুড়িতে বিজেপি দপ্তরে আজ একটি অনুষ্ঠান পালন করা হবে এবং শ্যামাপ্রসাদের মূর্তিতে মাল্যদান করা হবে। এই প্রথম শ্যামাপ্রসাদের জন্মদিবসে সরকারি ছুটি দিয়েছে রাজ্য সরকার।