Aaj Khabor

SIR : ৬ রাজ্যে ১৬ জনের মৃত্যু নিয়ে সরব খাড়গে

দেশে এসআইএর নিয়ে বিরোধ চলছেই 

মল্লিকার্জুন খাড়গে

আজ খবর (বাংলা), [রাজনীতি]  নতুন দিল্লী, ভারত, ২৩/১১/২০২৫ : নির্বাচন কমিশনের চাপের মুখে আত্মহত্যার ঘটনা শুধুমাত্র যে পশ্চিমবঙ্গেই ঘটছে তা নয়, দেশজুড়ে যেখানে যেখানেবিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজ চলছে সেখানে সেখানেই ঘটছে এই অপ্রত্যাশিত আত্মহত্যার ঘটনা, আজ এই তথ্য দিয়ে বিজেপিকে রীতিমত আক্রমন শানালেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। 

দিন দুয়েক আগেই পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় এক মহিলা বিএলও  কর্মী  আত্মহত্যা করেছেন। সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ  দেগে বিষয়টিকে বিএলও  কর্মীদের ওপর নির্বাচন কমিশনের অত্যাধিক ‘চাপ’ দেওয়া বলে আখ্যা দিয়েছিলেন।  পশ্চিমবঙ্গের মত কেরালাতেও চলছে দ্বিতীয় পর্যায়ের এসআইআর। কেরালার কান্নুরে আজ এক বিএলও  আত্মঘাতী  হয়েছেন।  কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন নির্বাচন কমিশনের অত্যধিক চাপ সহ্য করতে না পেরেই ঐ  বিএলও কর্মী আত্মঘাতী হয়েছেন। 

খাড়গে জানিয়েছেন এই ঘটনা শুধু যে পশ্চিমবঙ্গে আর কেরালাতেই হচ্ছে তেমনটা নয়, এই ঘটনা ঘটে চলেছে যে যে রাজ্যে এসআইআর করা হচ্ছে সেইসব রাজ্যেও। মল্লিকার্জুন খাড়গে এর জন্যে দায়ী করেছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে।  যে অল্প সময়ের মধ্যে সামান্য ট্রেনিং দিয়ে ব্লক লেভেল অফিসারদের ওপর মাত্রাতিরিক্ত চাপ সৃষ্টি করা হচ্ছে,  তার বিরুদ্ধে  সরব হয়েছেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। 

কংগ্রেস নেতা খাড়গে জানিয়েছেন, “ছয় রাজ্যে মোট ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।” কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অত্যাধিক চাপের ফলেই এই আধিকারিকদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তিনি। এসআইআরকে তিনি নোট বন্দী  বা লক ডাউনের সাথে তুলনা করেছেন।  এই বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। 

খাড়গে সমাজমাধ্যমে লিখেছেন, ” বিজেপির ভোট চুরি একটা মারাত্মক মোড় নিয়েছে। কাজের চাপ দিয়ে তারা বিএলও  এবং পোলিং অফিসারদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। প্রিয়জনকে হারিয়েছে এমন প্রতিটা পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।   রিপোর্টে যা দেখানো হচ্ছে, বাস্তবে এই মৃত্যুর সংখ্যা অনেক বেশি আর সেটাই উদ্বেগজনক। এই পরিবারগুলিকে কে ন্যায় বিচার দেবে ?”

নিজস্ব সংবাদদাতা


Loading

বিএলও মহিলার আত্মহত্যার কারন খুঁজতে তদন্ত হওয়া  উচিত বলে মনে করেন রাজ্যপাল 

মুখ্যমন্ত্রীর চিঠির বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা উচিত : রাজ্যপাল 

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৩/১১/২০২৫ :  প্রচন্ড কাজের চাপ সহ্য করতে না পেরে ব্লক লেভেল আধিকারিক মহিলা কর্মীর আত্মহত্যা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলে জানিয়ে দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। 

গত ১৯ তারিখে শান্তি মুনি এক্কা নামে এক মহিলা আত্মহত্যা করেন। তিনি একজন ব্লক লেভেল অফিসার হিসেবে কাজ করছিলেন। ঐ দিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মৃত্যুতে শোক জ্ঞাপন করে তাঁর প্রতিক্রিয়া জানান। সেই সঙ্গে তিনি ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে চিঠি লিখে জানিয়েছেন যে ‘রাজ্যে এসআইআর করার মত পরিবেশ নেই, বিএলও দের  ঠিক মত প্রশিক্ষণ দেওয়া হয় নি। তাঁদেরকে অহেতুক চাপ দেওয়া হচ্ছে। সেই চাপ তাঁরা নিতে পারছে না বলেই আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন’।

মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর তৃণমূল কংগ্রেসের অনেক নেতা নেত্রীকেই একই সুরে  কথা বলতে শোনা গিয়েছে। তৃণমূল নেতা কুনাল ঘোষ সাংবাদিক বৈঠকে একই অভিযোগ করেছেন। ইত্যবসরে দিল্লী থেকে যে নির্বাচন কমিশনের উচ্চপদস্থ দল  কলকাতায় এসেছিল, সেই দলের সাদাস্যেরাও নিউ টাউনে বসে এই বিষয়টি নিয়ে বৈঠক করে গিয়েছেন বলে জানা যাচ্ছে।  সুতরাং কেন্দ্রীয় নির্বাচন কমিশনও বিএলওদের  এই চাপের বিষয়টা বা আত্মহত্যার বিষয়কে খাটো করে যে দেখছেন তা নয়। বরং মুখ্যমন্ত্রীর চিঠিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে সব দিক তাঁরা বিবেচনা করছেন বলে জানিয়েছেন। 

আজ রাজ্যপাল হিসেবে রাজভবনে তিন বছর কাটিয়ে দিয়ে এক সাংবাদিক বৈঠকে রাজ্যপাল সি ভি আনন্দ বোস  বলেন,”মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই ব্যাপারে প্রশ্ন তুলেছেন, তিনি যখন এই বিষয়টা নিয়ে চিঠি লিখেছেন, তখন এই বিষয়টা আরও খতিয়ে দেখা উচিত। তাই ঐ  মহিলার আত্মহত্যার সঠিক কারণ জানতে একটা  পূর্ণঙ্গ তদন্ত হওয়া  উচিত। আমি বিশ্বাস করি, আমাদের নির্বাচন কমিশন যথেষ্ট শক্তিশালী এবং সব দিক থেকে ভারসাম্য বজায় রেখে চলে। এই সব ব্যাপারগুলোকে নিয়েই তদন্ত হওয়া  উচিত এবং সুষ্ঠূ সমাধানের পথ বের করা উচিত।”


Loading

দেশে ফিরল উইং কমান্ডারের নিথর দেহ 

বিদেশের আকাশে কিভাবে একটা অত্যাধুনিক ভারতীয় যুদ্ধবিমান ভেঙে পড়ল উঠছে প্রশ্ন, তদন্ত করছে বায়ু সেনা 

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ২৩/১১/২০২৫  :  দুবাই থেকে দেশে ফিরল বীর  উইং কমান্ডার নামাংশ স্যালের পার্থিব শরীর।  আজ তাঁর অন্ত্যেষ্টি ক্রিয়া করা হবে। 

গত শুক্রবার বায়ু সেনার একটি প্রদর্শনী চলার সময় আরবের আকাশে ভেঙে পড়ে  ভারতের তেজস  যুদ্ধবিমানটি। আগুন লেগে যাওয়া বিমানটি মাটিতে আছড়ে পড়ার সাথে সাথে বিস্ফোরণ হয়েছিল। যুদ্ধ বিমানটি চালাচ্ছিলেন উইং কমান্ডার নামাংশ স্যাল।  ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় দমকল ও উদ্ধারকারী দল।তারাই বিমানের আগুন নেভায় এবং সারাংশের দেহ উদ্ধার করে নিয়ে আসে। 

নামাংশের বাড়ি হিমাচল প্রদেশের কাংড়া জেলার নাগরোটা বাগোয়ান গ্রামে।  পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী, যিনি আর একজন বায়ু সেনা আধিকারিক, এছাড়া তাঁদের ছয় বছরের একটি মেয়ে এবং বাবা-মা আছেন। উইং কমান্ডারের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছাতেই শোকে ভেঙে পড়েছে গোটা গ্রাম।  পড়শীরা সকলেই ভীড় করছেন নামাংশের বাড়িতে। 

দুবাইয়ে আরবের সেনাবাহিনী উইং কমান্ডার নামাংশকে শেষ শ্রদ্ধা জানিয়েছে।  সংযুক্ত আরবে থাকা ভারতীয় দূতাবাসের তৎপরতায় দ্রুত দেশে ফিরিয়ে আনা হয় নামাংশের নিথর দেহ।  দেশের মাটিতে নামাংশকে বিশেষ সন্মান ও শ্রদ্ধার সাথে গার্ড অফ অনার  দেন ভারতীয় বায়ু সেনার আধিকারিকরা।  এরপর তাঁর শেষ কৃত্যের জন্যে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তেজস  দুর্ঘটনা নিয়ে একটি তদন্ত শুরু করেছে ভারতীয় বায়ু সেনা। 


Loading

সম্মেলনের ফাঁকেই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে মোদী 

গত ৫ বছরে অস্ট্রেলিয়ার সাথে ভারতের সম্পর্ক অনেকটাই মধুর হয়েছে 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক] জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা, ২২/১১/২০২৫ :  দক্ষিন আফ্রিকায় জি ২০ শীর্ষ সম্মেলনের ফাঁকেই শনিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এন্থনি এলবানিজের সাথে একান্তে বৈঠক সেরে নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে আজ প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মাননীয় অ্যান্থনি আলবানিজ সাক্ষাৎ করেছেন। ২০২০ সালে দুই দেশের সম্পর্ককে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার পর গত পাঁচ বছরে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সহযোগিতা আরও মজবুত হওয়ায় উভয় নেতা সন্তোষ প্রকাশ করেন। ভারতে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধানমন্ত্রী আলবানিজ সমবেদনা জানান। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াই জোরদার করার জন্য নেতারা প্রতিশ্রুতিবদ্ধতা ব্যক্ত করেন।

রাজনৈতিক ও কৌশলগত, প্রতিরক্ষা ও নিরাপত্তা, জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগ, গুরুত্বপূর্ণ খনিজ, প্রযুক্তি,  শিক্ষা এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধি সহ বিস্তৃত ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে দুই নেতা আলোচনা করেন। এছাড়া পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়েও দুই নেতা মতবিনিময় করেন।

উচ্চ পর্যায়ের যোগাযোগ বৃদ্ধি পাওয়ায় দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি গতি সঞ্চার হয়েছে বলে দুই প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। তারা ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও উন্নীত করার বিষয়ে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।


Loading

অশান্ত বাংলাদেশ, নেপাল, SIR  আবহে চিকেনস নেক নিয়ে শঙ্কিত স্বরাষ্ট্রমন্ত্রক 

সেনা-গোয়েন্দাদের গোপন বৈঠক শিলিগুড়িতে

আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ২২/১১/২০২৫ :   চলছে এসআইআর, প্রতিদিন প্রচুর  মানুষ সীমান্ত দিয়ে ফিরে যাচ্ছেন বাংলাদেশে। একদিন যে কোনো কারণেই হোক অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করতে হয়েছিল।  এসআইআর শুরু হতেই সেই অনুপ্রবেশকারীরা ঘরমুখো হতে শুরু করেছেন। ফিরে যাচ্ছেন বাংলাদেশে। 

এখনো পর্যন্ত বিএসএফ বাংলাদেশের বিজিবির হাতে ১৭২০ জনকে প্রত্যর্পণ করেছে বলে জানা যাচ্ছে।  এই মুহূর্তে ভারত বাংলাদেশের সীমান্ত চৌকিগুলিতে ব্যাপক ভীড় হয়েছে। এঁরা সকলেই এক সময় বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছিলেন অবৈধভাবে। তাঁরা এবার ফিরে যাচ্ছেন বাংলাদেশে। প্রতিদিনই এই মানুষদের ভীড় ক্রমশ বেড়েই চলেছে।  

সীমান্তে বিএসএফকে সতর্ক করা হয়েছে।  মোতায়েন করা হয়েছে আরও বাহিনী। সীমান্ত চৌকিগুলিতে এই মুহূর্তে কত মানুষের ভীড় তৈরি হয়েছে, তা জানতে বিএসএফের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রক।  ফিরে যেতে চাওয়া বাংলাদেশী অনুপ্রবেশকারীদের ওপর নজর রাখাও হচ্ছে। যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে। 

এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এসআইআর চলছে এই আবহে অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ। নেপালও অগ্নিগর্ভ হয়ে রয়েছে। বর্তমান পরিস্থিতিতে দেশের মধ্যে সবচেয়ে বিপন্ন হয়ে রয়েছে উত্তরবঙ্গের চিকেনস নেক।   চিকেনস নেকের একদিকে বাংলাদেশ আর এক দিকে রয়েছে নেপাল। তাই শঙ্কিত  স্বরাষ্ট্র মন্ত্রক।  আজ এই কারণেই শিলিগুড়িতে একটি উচ্চপর্যায়ের বৈঠক করা হয়েছে। যে বৈঠকে উপস্থিত আছেন  সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিক, বিএসএফ, এসএসবি, ইন্টেলিজেন্স ব্যুরো ও গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। 


Loading

বিজেপি চাপ দিচ্ছে নির্বাচন কমিশনকে : কুনাল 

বৈধ ভোটারের নাম বাদ যাওয়া উচিত নয় বলে মনে করেন কুনাল ঘোষ 

আজ খবর (বাংলা) [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২২/১১/২০২৫ : এসআইআর নিয়ে এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নির্বাচন কমিশননকে তোপ  দাগলেন তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ.

রাজ্যে চলতি মাসের ৪ তারিখ থেকে শুরু হয়েছে এস আই আর প্রক্রিয়া। এই প্রক্রিয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিস্তর অভিযোগ উঠে এসেছে। এবার এই প্রক্রিয়াকে নির্বাচন কমিশনের ওপর বিজেপির রাজনৈতিক চাপ সৃষ্টি হিসেবে দেখাঁতে চাইলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ।  এই তত্ব তুলে ধরতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নির্বাচন কমিশনের সমালোচনা করতেও ছাড়েন নি। 

কুনাল ঘোষ বলেছেন যে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে আসলে প্রকৃত ভোটারদেরকেই টার্গেট করা হচ্ছে।  হতাশাগ্রস্ত হয়ে প্রকৃত ভোটার এবং বিএলও  আধিকারিকরা আত্মহত্যা করছেন।  ভোটার তালিকা থেকে কোনো প্রকৃত ভোটারের নাম বাদ যাওয়া উচিত নয়, আবার কোনো অবৈধ বা ভুয়ো ভোটারের নামও তালিকায় থাকা উচিত নয় বলে মনে করেন তিনি।  


Loading

আরও বড় নাশকতার ছক ছিল  দিল্লীতে

৫ লক্ষ  টাকারও বেশি দিয়ে কেনা হয়েছিল এ কে ৪৭ বন্দুক 

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ২২/১১/২০২৫ :  দিল্লী বিস্ফোরণ  তদন্ত যত এগোচ্ছে ততই দেখা যাচ্ছে শুধুই আত্মঘাতী বিস্ফোরণ নয়, বরং আরও বড় নাশকতার ছক কষেছিল জঙ্গীরা। আরও বেশ কিছু মানুষকে হত্যাকরার পরিকল্পনা ছিল নরাধম জঙ্গীদের। 

নভেম্বর মাসের ১০ তারিখে লাল কেল্লার সামনে যে গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় মৃত্যু হয়েছিল ১৫ জন মানুষের।জখম হয়েছিলেন আরও বেশ কিছু মানুষ। দেশের রাজধানীর রাজপথে বোমা ভর্তি গাড়ি নিয়ে এসে নিজেকে উড়িয়ে দিয়েছিল সন্ত্রাসবাদী ড. উমর নবী. এই ঘটনায় আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের নাম ড. মুজাম্মিল শাকিল গানই, কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা, ড. আদিল আহমেদ রাঠের , অনন্তনাগের বাসিন্দা, ড. শাহীন সাঈদ , উত্তরপ্রদেশের লখনৌ এর বাসিন্দা এবং মুফতি ইরফান আহমেদ, কাশ্মীরের সোপিয়ান অঞ্চলের বাসিন্দা।  এছাড়াও জম্মু ও কাশ্মীর থেকে আরও কয়েকজন ডাক্তারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জন্য গিয়েছে। 

ধৃত ডাক্তারদের মধ্যে মুজাম্মিল হেফাজত থেকে উদ্ধার করা হয়েছিল প্রায় ২৫০০ কিলোগ্রাম এমোনিয়াম নাইট্রেট। এই বিপুলপরিমান এমিনিয়াম নাইট্রেট বোমা তৈরি কাজে লাগানোর পরিকল্পনা ছিল, এগুলি উদ্ধার করা হয়েছিল ফরিদাবাদ থেকে। মুজাম্মিলকে জেরাকরে জানা যাচ্ছে, সে ৫ লাখেরও বেশি টাকা দিয়ে একটি একে ৪৭ স্বয়ংক্রিয় বন্দুক কিনেছিল।  এই বন্দুকটি উদ্ধার করা হয়েছিল আদিলের লকার থেকে।  যেভাবে ঐ  বন্দুক কেনা হয়েছিল, তাতে যে মডিউলের নাম উঠে আসছে তা থেকেই বোঝা যায় এই সন্ত্রাসবাদীরা আরও বড় কোনো নাশকতার ছক কষেছিল. এদেরকে সাহায্য করার জন্যে আরও কোনো বড় শক্তি কাজ করেছিল। 

তদন্তে এও  জানা গিয়েছে যে ধৃতেরা প্রত্যেকেই আলাদা আলাদা মডিউলের সাথে যোগাযোগ রাখছিল, এরা স্থানীয় স্লিপিং সেলকে সক্রিয় করে তোলার চেষ্টা করছিল।  তদন্তকারী আধিকারিকরা তদন্ত করতে গিয়ে নিশ্চিত হয়েছেন যে ধৃতদের মধ্যে মুজাম্মিল, আদিল ও আর এক অভিযুক্ত মুজাফ্ফর আহমেদ ২০২২ সালে তুর্কিতে গিয়েছিল এবং এরা সেখানে গিয়ে ওসাকা নামে একজনের সাথে যোগাযোগ করেছিল যে কিনা তেহেরিক ই তালিবান (পাকিস্তান) এর সক্রিয় সদস্য। উমর নবী ছিল বোমা বিশেষজ্ঞ। সে বোমা বানানোর নানারকম ভিডিও দেখতো এবং দিল্লী বিস্ফোরণের যাবতীয় সামগ্রী সেই জোগাড় করেছিল বলে জানা যাচ্ছে। 


Loading

বলিউড ডান্স কুইন হেলেন ৮৭তে 

শুভেচ্ছা জানালেন ওয়াহিদা, আশা পারেখ ও রেখা

আজ খবর (বাংলা), [বিনোদন], মুম্বই , মহারাষ্ট্র, ২১/১১/২০২৫ :   আজ বলিউডের ডান্সার কুইন হেলেনের ৮৭ তম  জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে গেলেন প্রাক্তন অভিনেত্রী ওয়াহিদা রহমান, আশা  পারেখ এবং রেখা। 

আজ সকাল থেকেই জন্মদিনের শুভেচ্ছা আসতে শুরু করেছিল হেলেনের কাছে। আজ তাঁর ৮৭ তম  জন্মদিন।  সকালবেলাতেই শুভেচ্ছা জানিয়ে দিয়েছেন সলমন খান।   এরপর তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসে উপস্থিত হলেন ওয়াহিদা রহমান, আশা পারেখ ও রেখা। এই  তিন জনের সাথে হেলেনের দীর্ঘদিনের  অটুট বন্ধুত্ব। 

এদিন আশা  পারেখ এবং ওয়াহিদা রহমান এসেছিলেন ট্র্যাডিশনাল শাড়িতে। তবে রেখার পরনে ছিল কালো আউটফিট। তার ওপরে রেখা পড়েছিলেন একটি ডেনিম জ্যাকেট। আজ দুর্দান্ত মুডে ছিলেন রেখা। তিনি  ফটো শিকারিদের সাথে সাবলীলভাবে কথা বলেছেন, এমনকি এক সময় একজনের থেকে ক্যামেরা নিয়ে ছবিও তুলতে শুরু করেছিলেন। অন্যান্যদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে নানারকম পোজও দেন তিনি। 

হেলেনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁর স্বামী সেলিম খান এবং সোহেল খান।   কেক কেটে সুন্দর একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে এদিন নিজের জন্মদিন পালন করলেন বলিউডের ডান্স কুইন হেলেন। শুভেচ্ছা কুড়োলেন অসংখ্য অনুরাগীর। 


Loading

আরবে ভেঙে পড়লো তেজস যুদ্ধ বিমান 

এটা কি নিছক দুর্ঘটনা ? নাকি অন্তর্ঘাত হতে পারে  ! উঠছে প্রশ্ন 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক] দুবাই, সংযুক্ত আরব আমিরশাহী, ২১/১১/২০২৫ :  আরবের আকাশে প্রদর্শনীর  সময় আচমকাই  ভেঙে পড়লো ভারতের তেজস যুদ্ধবিমান।  মৃত পাইলট। 

শুক্রবার দুবাই মিডিয়া হাউস জানিয়েছে দুবাই এয়ার শো ২০২৫ এ অংশগ্রহণকারী একটি ভারতীয় যুদ্ধবিমান ভেঙে পড়েছে। দুর্ঘটনাটি ঘটেছে দুপুর ২:১০ মিনিট নাগাদ।   এটি ছিল ভারতের অত্যাধুনিক তেজস যুদ্ধবিমান। প্রদর্শনীর সময় এই বিমানটি দুর্ঘটনার সম্মুখীন হয়।    পাইলটকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা গেলেও বাঁচানো যায় নি।   

দুর্ঘটনার পর পরই দুর্ঘটনাস্থলে ছুটে যায় উদ্ধারকারী দল;  হেলিকপ্টারে করে দ্রুত অকুস্থলে পৌঁছে যাওয়া গিয়েছিল।  দ্রুত পৌঁছে গিয়েছিল দমকল বাহিনী, তারাই দাউ দাউ করে জ্বলতে থাকা বিমানটির আগুন নিভিয়ে ফেলে।   এই ঘটনায় আজ গভীর শোক প্রকাশ করেছেন সেনাবাহিনীর সিডিএস অনিল চৌহান থেকে শুরু করে অন্যান্য কর্তারা। তেজস যুদ্ধবিমান ভারতে তৈরি অত্যাধুনিক একটি যুদ্ধবিমান। কিভাবে এই যুদ্ধবিমানটি দুর্ঘটনার কবলে পড়ল,  তা নিয়ে একটি তদন্ত শুরু করেছে ভারতীয় বায়ু সেনা। এটা কি নিছক দুর্ঘটনা ? নাকি অন্তর্ঘাত হতে পারে  ! উঠছে প্রশ্ন। 


Loading

দক্ষিণ আফ্রিকা সফরে গেলেন মোদী 

রামাফোসার আমন্ত্রণে তিনদিনের জন্যে মোদী গেলেন জোহানেসবার্গে, উদ্দেশ্য জি ২০ সম্মেলন

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], নতুন দিল্লী, ভারত, ২১/১১/২০২৫ : দক্ষিণ আফ্রিকা সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঐতিহাসিক জি ২০ সম্মেলনে যোগ দেবেন তিনি। দক্ষিণ আফ্রিকা  যাওয়ার আগে দেশবাসীর জন্যে কি বার্তা দিয়ে গেলেন তিনি ? আসুন জেনে নেওয়া যাক –

দক্ষিণ আফ্রিকার সভাপতিত্বে জোহানেসবার্গে অনুষ্ঠেয় ২০তম G20 নেতাদের শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য আমি মাননীয় সিরিল রামাফোসার আমন্ত্রণে ২১-২৩ নভেম্বর, ২০২৫ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্র সফর করছি।

আফ্রিকায় এই প্রথম G20 শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়েছে, সেদিক থেকে এটি এক বিশেষ শীর্ষ সম্মেলন। ২০২৩ সালে G20-তে ভারতের সভাপতিত্বের সময়ে, আফ্রিকান ইউনিয়ন G20-এর সদস্য হয়েছিল।

গুরুত্বপূর্ণ বিশ্বজনীন বিষয়গুলি নিয়ে আলোচনার এক সুযোগ এই শীর্ষ সম্মেলন এনে দিয়েছে। এই বছরের G20 এর মূল ভাবনা হল ‘সংহতি, সমতা এবং সুস্থিতি’, যার সূত্রপাত হয়েছিল ভারতের নয়াদিল্লি এবং ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত পূর্ববর্তী শীর্ষ সম্মেলনগুলিতে। ‘বসুধৈব কুটুম্বকম’ এবং ‘এক পৃথিবী, এক পরিবার এবং এক ভবিষ্যৎ’-এর ভাবনার মধ্য দিয়ে আমাদের যে মানসিকতার প্রতিফলন ঘটেছে, তার সঙ্গে সাযুজ্য রেখে আমি এই শীর্ষ সম্মেলনে ভারতের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করব।

আমি অংশীদার দেশগুলির নেতাদের সঙ্গে আমার মতবিনিময় এবং শীর্ষ সম্মেলনের পাশাপাশি ষষ্ঠ IBSA শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

এই সফরের সময়ে, আমি দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী প্রবাসী ভারতীয়দের সঙ্গে আমার আলাপচারিতার জন্যও অধীর আগ্রহে অপেক্ষা করছি। প্রবাসী ভারতীয়রা যেসব দেশে বিপুল সংখ্যায় রয়েছেন, দক্ষিণ আফ্রিকা সেই দেশগুলির অন্যতম। 


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor