বিদেশের আকাশে কিভাবে একটা অত্যাধুনিক ভারতীয় যুদ্ধবিমান ভেঙে পড়ল উঠছে প্রশ্ন, তদন্ত করছে বায়ু সেনা

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ২৩/১১/২০২৫ : দুবাই থেকে দেশে ফিরল বীর উইং কমান্ডার নামাংশ স্যালের পার্থিব শরীর। আজ তাঁর অন্ত্যেষ্টি ক্রিয়া করা হবে।
গত শুক্রবার বায়ু সেনার একটি প্রদর্শনী চলার সময় আরবের আকাশে ভেঙে পড়ে ভারতের তেজস যুদ্ধবিমানটি। আগুন লেগে যাওয়া বিমানটি মাটিতে আছড়ে পড়ার সাথে সাথে বিস্ফোরণ হয়েছিল। যুদ্ধ বিমানটি চালাচ্ছিলেন উইং কমান্ডার নামাংশ স্যাল। ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় দমকল ও উদ্ধারকারী দল।তারাই বিমানের আগুন নেভায় এবং সারাংশের দেহ উদ্ধার করে নিয়ে আসে।
নামাংশের বাড়ি হিমাচল প্রদেশের কাংড়া জেলার নাগরোটা বাগোয়ান গ্রামে। পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী, যিনি আর একজন বায়ু সেনা আধিকারিক, এছাড়া তাঁদের ছয় বছরের একটি মেয়ে এবং বাবা-মা আছেন। উইং কমান্ডারের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছাতেই শোকে ভেঙে পড়েছে গোটা গ্রাম। পড়শীরা সকলেই ভীড় করছেন নামাংশের বাড়িতে।
দুবাইয়ে আরবের সেনাবাহিনী উইং কমান্ডার নামাংশকে শেষ শ্রদ্ধা জানিয়েছে। সংযুক্ত আরবে থাকা ভারতীয় দূতাবাসের তৎপরতায় দ্রুত দেশে ফিরিয়ে আনা হয় নামাংশের নিথর দেহ। দেশের মাটিতে নামাংশকে বিশেষ সন্মান ও শ্রদ্ধার সাথে গার্ড অফ অনার দেন ভারতীয় বায়ু সেনার আধিকারিকরা। এরপর তাঁর শেষ কৃত্যের জন্যে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তেজস দুর্ঘটনা নিয়ে একটি তদন্ত শুরু করেছে ভারতীয় বায়ু সেনা।
![]()