Aaj Khabor

আনন্দপুরে অগ্নিকাণ্ডে বাড়তে পারে মৃতের সংখ্যা, এখনো নিখোঁজ অনেকে

অগ্নিকাণ্ডের-ঘটনায়-বাড়তে-পারে-মৃতের সংখ্যা

‘দাহ্যপদার্থ থাকার কারণেই আগুন ছড়িয়ে গিয়েছিল’

আজ খবর (বাংলা), ]রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ,২৭/০১/২০২৬ :   কলকাতার আনন্দপুরে গতকাল যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় মৃত্যুর সংখ্যা ৩ থেকে বাড়তে  বলে জানা যাচ্ছে।  স্থানীয় সূত্রে অন্তত ২৪ জনের নিখোঁজ থাকার কথা বলা হচ্ছে।

সোমবার ভোর রাতে কলকাতার আনন্দপুর এলাকায় একটি কারখানায় আগুন লেগে গিয়েছিল। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল আশেপাশে। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন লাগাতার চেষ্টা করে আগুন যখন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, ততক্ষনে ঐ  গুদামে থাকা বেশ কয়েকজন মারা গিয়েছেন বলে আশঙ্কা  করা হচ্ছিল।  প্রাথমিকভাবে ৩টি অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করা গেলেও, প্রত্যক্ষদর্শীদের মতে মোট আটটি দগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
আগুন-জ্বলেছে-টানা-২০-ঘণ্টা
অগ্নিদগ্ধ ঐ  গুদামে প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ ছিল, যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল।  তবে ঠিক কিভাবে  সেখানে  আগুন লেগেছিল, সেই বিষয়ে দমকল নিশ্চিতভাবে কিছু জানায় নি। এই ঘটনায় মোট ২৪ জন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় মানুষজন দাবী করেছেন। ধ্বংসস্তূপ সরিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে যে সেখানে আর কোনো মৃতদেহ আটকে আছে কি না।
ঘটনাস্থলে উপস্থিত  ছিলেন স্থানীয় বিডিও শিঞ্জিনী সেনগুপ্ত, তিনি বলেন, “দমকল ঘটনাস্থলে সার্চ অপারেশন চালাচ্ছে। এখনো পর্যন্ত ৩টি মৃতদেহ পাওয়া গিয়েছে। তবে ধ্বংসস্তূপের নিচে হয়ত আরও মৃতদেহ থাকতে পারে, দমকল বাহিনী সেটা দেখছে।” ঘটনাস্থলে ছিলেন শাসক দলের মন্ত্রী অরূপ  বিশ্বাস। তিনি সেখানে উদ্ধারকাজ তদারকি করেন এবং আক্রান্ত ব্যক্তিদের পরিবারগুলির পাশে থাকার বার্তা দেন।
ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন বিজেপি বিধায়ক তথা প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। তিনি বলেন, “শাসক দলের মদতে এই অবৈধ গুদাম ও কারখানাটি তৈরি হয়েছিল। মৃত ব্যক্তিদের পরিবারগুলির পাশে আমরা আছি। তাঁদেরকে সবরকম সাহায্য করার চেষ্টা করব, এর জন্যে যদি আমাকে হাইকোর্টেও যেতে হয়, তাহলে আমি যাবো। পুলিশের থেকে নিখোঁজ ব্যক্তিদের নাম এর তালিকা চাইবো।”

Aaj Khabor Desk , Anandapur, Kolkata, 27/01/2026 : A devastating fire broke out early Monday morning at a factory-godown in Anandapur, Kolkata, raising fears that the death toll may rise beyond the three officially confirmed fatalities. Local sources claim that at least 24 people are missing. Although firefighters initially recovered three charred bodies, eyewitnesses allege that up to eight bodies were found. The fire spread rapidly due to the presence of highly flammable materials. The exact cause of the fire remains unknown. Rescue teams are continuing search operations to clear debris and locate possible trapped bodies. Local BDO Shinjini Sengupta and minister Arup Biswas supervised rescue efforts, while BJP MLA Ashok Dinda alleged the godown was illegal and demanded accountability and support for victims’ families.


Loading

দেশ জুড়ে সোৎসাহে পালিত হচ্ছে ৭৭তম প্রজাতন্ত্র দিবস

দিল্লীর-রাজপথে-[রাজতন্ত্র-দিবসের-প্যারেড

ভারতের শক্তি, পরাক্রম, মূল্যবান সংস্কৃতি, শিক্ষা ও ঐতিহ্য তাকিয়ে দেখল গোটা বিশ্ব 

আজ খবর (বাংলা), {দেশ] নতুন দিল্লী, ভারত,  ২৬/০১/২০২৬ :  আজ গোটা দেশ উৎসাহ ও শ্রদ্ধার সাথে ৭৭ তম প্রজাতন্ত্র দিবস পালন করছে। এই উপলক্ষে নতুন দিল্লীর কর্তব্য পথ ধরে কুচকাওয়াজ করা হচ্ছে। উপস্থিত আছেন দেশের রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু,  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী , প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং , স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ  ও অন্যান্য মন্ত্রীরা।  উপস্থিত আছেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট এন্টোনিও কোস্তা এবং মিশনের প্রেসিডেন্ট উরসুলা  ভন  দার লিয়েন।
প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নিয়েছে দেশের  বায়ু সেনা ,আর্মি এবং নৌ বাহিনী। এই তিন বাহিনী ছাড়াও কর্তব্যপথ ধরে প্যারেড করতে দেখা গিয়েছে দেশের সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, এনসিসি, ভারত স্কাউট ও দিল্লী পুলিশ  বাহিনীকে। দেশের তিন প্রধান সেনা বাহিনীর বিভিন্ন রেজিমেন্ট নিজেদের প্যারেড দেখায়।  তিন সেনাবাহিনী তাদের অস্ত্র শস্ত্রের কসরত দেখায়।  আকাশে বায়ু সেনার যুদ্ধ বিমানগুলির কসরত দেখতে পাওয়া যায়। সেনাবাহিনীর দূরপাল্লার মিসাইল দেখতে পাওয়া যায়। অপারেশন সিঁদুরের অসাধারন একটা প্রদর্শন দেখতে পাওয়া গিয়েছে। যুদ্ধ জাহাজগুলির একটা প্রদর্শন দেখতে পাওয়া গিয়েছে ওই প্যারেডে।
দেশের বিভিন্ন রাজ্য থেকে আসা শিল্পীরা দেশের  সাংস্কৃতিক সম্পদকে মেলে ধরেছেন।  বিভিন্ন রাজ্যের কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রদর্শন করা হয়েছে। এই বছর দেশ ‘বন্দে মাতরম’ এর ১৫০ বছর পালন করছে, সেই উপলক্ষেও একটা ট্যাবলো বেশ নজর কেড়েছে দিল্লীর কর্তব্য পথে।
দেশের ৭৭ তম  প্রজাতন্ত্র দিবসে সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছে ‘আজ খবর

Aaj Khabor Desk, New Delhi, India, 26/01/2026 : India is celebrating its 77th Republic Day with pride and enthusiasm across the country. The main parade is being held along Kartavya Path in New Delhi in the presence of President Droupadi Murmu, Prime Minister Narendra Modi, Defence Minister Rajnath Singh, Home Minister Amit Shah, and other senior leaders. Distinguished international guests include European Council President Antonio Costa and European Commission President Ursula von der Leyen.

The Republic Day parade features impressive displays by the Indian Army, Navy, and Air Force, along with CRPF, BSF, ITBP, NCC, Bharat Scouts, and Delhi Police. Military regiments showcased weapons, fighter jet fly-pasts, long-range missiles, naval power, and a special display of Operation Sindoor. Cultural troupes from various states highlighted India’s rich heritage, traditions, and diversity, with a special tableau marking 150 years of “Vande Mataram.”

Loading

বঙ্গবিভূষণের পর এবার পদ্মশ্রী পেলেন কোচবিহারের ড. মহেন্দ্রনাথ রায়

পদ্মশ্রী-পেলেন-কোচবিহার-গর্বিত-করলেন-রাজ্যকে
তাঁর সম্মানে খুশি রাজবংশী মানুষ, খুশি রাজ্যবাসী 
আজ খবর (বাংলা), [রাজ্য] হলদিবাড়ি, কোচবিহার , ২৫/০১/২০২৬ : পদ্মশ্রী সম্মান পেলেন কোচবিহারে জেলার হলদিবাড়ির বাসিন্দা অধ্যাপক ড.  মহেন্দ্রনাথ রায়। পদ্মশ্রী প্রাপক হিসেবে তাঁর নাম ঘোষণা হওয়ায় আপ্লুত মহেন্দ্রবাবু।
রাষ্ট্রপতি পুরস্কার পেয়ে নিজের জেলা কোচবিহারকে গর্বিত করেছেন, সেই সঙ্গে সমগ্র রাজ্যের মানুষেই গর্বিত করেছেন বিজ্ঞানী মহেন্দ্রনাথ রায়।
২০২২ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পেয়েছিলেন বঙ্গবিভূষণ সম্মান। আর এবার পদ্মশ্রী সম্মান পাচ্ছেন অধ্যাপক ড: মহেন্দ্র নাথ রায় । খুশি উত্তরবঙ্গের রাজবংশী জনজাতির মানুষ।
ড. মহেন্দ্রনাথ রায় একজন  বিজ্ঞানী, আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। বর্তমানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীক্ষক।
Aaj Khabor Desk, Haldibari, Coachbehar, 25/01/2026 :  Professor Dr. Mahendranath Ray, a resident of Haldibari in Cooch Behar district, has been awarded the Padma Shri, bringing pride to his district and the entire state. Expressing deep emotion after the announcement, Dr. Ray said the honor belongs to the people of Cooch Behar as much as to him. A distinguished scientist, he previously received the Banga Bibhushan award in 2022 from Chief Minister Mamata Banerjee. The Padma Shri recognition has been warmly welcomed, especially by members of the Rajbanshi community in North Bengal. Dr. Ray is a former Vice-Chancellor of Alipurduar University and is currently serving as the Chancellor (Adhikshak) of the University of North Bengal.

Loading

১০ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিয়ে গেলো ভারত

  • অভিষেক-শর্মা-দুরন্ত-অর্ধশত-রান-করলেন

ভারতকে ক্রমশ অপ্রতিরোধ্য মনে হচ্ছে 

 
 
 
আজ খবর (বাংলা) [খেলা] গুয়াহাটি, আসাম, ২৫/০১/২০২৬ :  নিউজিল্যান্ডের সঙ্গে তৃতীয় টি ২০ ম্যাচে যেন রীতিমত বুলডোজার চালালেন ভারতীয় ব্যাটাররা।  আজ তাঁরা ৮ উইকেটে ম্যাচ জিতে নিলেন হাসতে  হাসতে।
আগের দুটি ম্যাচে যা হয়েছিল আজকের ম্যাচেও  তাই হল, বরং বলা যায় আরও কঠোরভাবে হল। ভারতীয় খেলোয়াড়দের সামনে নিউজিল্যান্ডকে যেন নবাগত কোনো ক্রিকেট খেলিয়ে দেশ বলে মনে হচ্ছিল। বলা যায়, ভারতীয় তরুণ ব্রিগেডের সামনে বেশ নার্ভাস লাগছিল নিউজিল্যান্ডের গোটা দলকেই। বার  বার  মিসফিল্ড পর্যন্ত হয়েছে। আজ  ক্রিকেট বিশ্ব তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে ভারতীয় ব্যাটারদের দাপট।
নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে ভারতের সামনে মোট ১৫৪ রানের টার্গেট রাখতে পেরেছিল। নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস  ৪৮ রান এবং মার্ক চ্যাপম্যান ৩২ রান করেছিলেন। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড মোট ১৫৩ \রান করেছিল। ভারতীয় বোলারদের ,মধ্যে যশপ্রীত  বুমরা আজ ১৭ রান দিয়ে ৩টি উইকেট পেয়েছেন, রবি বিষ্ণই ১৮ রান দিয়ে ২টি উইকেট পেয়েছেন এবং হার্দিক পান্ডিয়া ২৩ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন।
রান তাড়া করার লক্ষ্যে ভারত ব্যাট করতে নেমে প্রথম বলেই প্রথম উইকেটটি হারায়। উইকেট রক্ষক তথা ওপেনার সনজু স্যামসন  প্রথম বলেই আউট হয়ে যান।  এরপর নামেন ঈশান কিষান। রায়পুরে গত ম্যাচে ব্যাট হাতে ঈশানের দাপট কেউ ভোলেনি, তার মধ্যেই তিনি আজ ফের ব্যাট চালাতে শুরু করেন। উল্টো দিকে তখন ব্যাট করছেন অভিষেক শর্মা। ঈশান কিষান মাত্র ১৩ বলে ২৮ রান করে আউট হয়ে যান।  অভিষেক প্রথম থেকেই নির্মমভাবে পিটিয়ে চলেন ক্রিকেট বলটিকে। তিনি মাত্র ২০ বলে ৬৮ রান করেন। তিনি আজ একটা রেকর্ড করলেন, তিনি হলেন দ্বিতীয় ভারতীয় ব্যাটার, যিনি সবচেয়ে কম বল খেলে অর্ধশত রান করেছেন। অভিষেক ১৬ বলে অর্ধশতরান করেছেন, এর আগে যুবরাজ সিং ১৪ বলে অর্ধশতরান করে রেকর্ড করেছিলেন।
ঈশান আউট হয়ে যাওয়ায় অভিষেকের উল্টো দিকে ব্যাট করতে নেমেছিলেন অধিনায়ক সূর্য কুমার যাদব। তিনিও চুপিসারে মাত্র ২৬ বলে ৫৭ রান তুলে দিয়েছেন। মোট ১০ ওভার বাকি থাকতেই অভীষ্ট লক্ষ্যে  পৌঁছে যায় ভারত। বল এবং ব্যাট হাতে ভারতের এই দূরন্ত পারফর্মেন্স বা দাপট নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগের দুটি ম্যাচেই দেখা গিয়েছে। আজও  দেখতে পাওয়া গেলো। নিউজিল্যান্ডের সাথে এই মুহূর্তে সিরিজে ৩-০ স্কোরে এগিয়ে রইল ভারত।

Aaj KHabor Desk — Guwahatim Assam, 25/01/2026 : India delivered a dominant performance to defeat New Zealand by eight wickets in the third T20 match in Guwahati on January 25, 2026, sealing the series 3–0. Batting first, New Zealand managed 153 runs for nine wickets, with Glenn Phillips scoring 48 and Mark Chapman 32. Jasprit Bumrah starred with the ball, taking 3 wickets for 17 runs, while Ravi Bishnoi and Hardik Pandya claimed two wickets each.

Chasing 154, India lost Sanju Samson on the first ball but quickly took control. Abhishek Sharma smashed a stunning 68 off just 20 balls, including a 16-ball fifty—the second-fastest by an Indian. Suryakumar Yadav added 57 off 26 balls as India reached the target with 10 overs to spare.


Loading

এসআইআর নিয়ে অসন্তোষ, রেল অবরোধ বর্ধমানে

এসএইআর  নিয়ে বিক্ষোভ, রেল অবরোধ বর্ধমানে

চলছে বিক্ষোভকারীদের সাথে আলোচনা 

আজ খবর (বাংলা), [রাজ্য], বর্ধমান, পশ্চিমবঙ্গ, ২৪/০১/২০২৬ : এসআইআর নিয়ে ক্ষোভ, বর্ধমান স্টেশনে রেল অবরোধ—ব্যাহত ট্রেন চলাচল।
এসআইআর হয়রানির অভিযোগে বর্ধমান স্টেশনে শনিবার দুপুরে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। জাতীয় পতাকা হাতে নিয়ে রেল লাইনের উপর বসে পড়েন বিক্ষোভকারীরা, কেউ কেউ শুয়েও পড়েন লাইনের উপর। আচমকা এই অবরোধে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল, চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, SIR সংক্রান্ত যাচাই ও নোটিস নিয়ে অযথা হয়রানি করা হচ্ছে। দ্রুত সমস্যা সমাধানের দাবিতে তাঁরা রেল অবরোধে বসেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ ও স্থানীয় প্রশাসন। অবরোধ তুলে ট্রেন চলাচল স্বাভাবিক করতে দফায় দফায় বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা চলছে।
রাজ্য  জুড়ে বিভিন্ন জেলাগুলোতেও এসআইআর নিয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। প্রশ্ন উঠছে এই বিক্ষোভ কি স্বতঃস্ফূর্ত ? নাকি উদ্দেশ্যপ্রণোদিত ? এর উত্তর বিভিন্ন রাজনৈতিক দল  নানারকমভাবে ব্যাখ্যা করতে চাইছে।  কিন্তু এই ধরনের বিক্ষোভে নির্বাচন কমিশনের কাজ ব্যাহত  হচ্ছে। এসআইআর-এর কাজ ঠিকভাবে পরিচালনা করা না গেলে নির্ভুল ভোটার লিস্ট তৈরিই হবে না। আর তা না হলে নির্বাচন করাও সম্ভব হবে না। সেই অচলাবস্থা কাটাতে হয়ত শেষ পর্যন্ত রাষ্ট্রপতিকেই হস্তক্ষেপ করতে হবে পশ্চিমবঙ্গের মত রাজ্যে।
Aaj Khabor Desk — Burdwan, West Bengal, 24/01/2026 : Local residents staged a protest at Bardhaman railway station in West Bengal on Saturday afternoon, alleging harassment related to SIR verification and notices. Holding the national flag, protesters sat and lay on the railway tracks, leading to a sudden rail blockade that disrupted train services and caused severe inconvenience to passengers. The agitators demanded immediate resolution of the issue, claiming unnecessary trouble during the SIR process. Railway Police and local administration rushed to the spot to control the situation. Discussions are ongoing in phases with the protesters to lift the blockade and restore normal train operations.
This type of agitation is spreading at all over the state of West Bengal. but in this the schedule of the Election commission is being hampered. Is this disturbance intentional ?  The voter list will not be made if SIR remains incomplete. The election will not be held if the SIR is not done. What will be ultimately? The president of India has to be interfere.

Loading

ফের কলকাতায় সেনাবাহিনীর কুচকাওয়াজে গাড়ি দুর্ঘটনা

রেড-রোডে-কুচকাওয়াজের-মহড়ায়-ফের-দুর্ঘটনা

মনে করিয়ে দিল ১০ বছর আগের সেই দুর্ঘটনার কথা 

আজ খবর (বাংলা), [রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৪/০১/২০২৬ :  শনিবার সকালে রেড রোডে  প্রজাতন্ত্র দিবসের আগে প্যারেড চলাকালীন ফের দুর্ঘটনা ঘটে গেলো।  একটি বেপরোয়া গাড়ি দ্রুতগতিতে এসে সজোরে ধাক্কা মারলো পুলিশের গার্ড রেলিংয়ে।

আগামী পরশু গোটা দেশে উদযাপিত হবে প্রজাতন্ত্র দিবস। কলকাতার রেড রোডে তাই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সেনাবাহিনীর প্যারেড চলছিল। করা হচ্ছিল কুচকাওয়াজের মহড়া। সেই মহড়া চলাকালীনই একটি বিলাসবহুল গাড়ি দ্রুতগতিতে ছুটে আসে রেড রোডে  মহড়ার জায়গায়। পুলিশ ঐ  গাড়িটিকে আটকাতে গেলে সেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রাখা একটি গার্ড রেলে  গিয়ে সজোরে ধাক্কা মারে।  এই ঘটনায় রেড রোডের প্যারেড নিয়ে নিরাপত্তার প্রশ্ন উঠে গিয়েছে।
গাড়ি ও চালককে আটক করেছে ময়দান থানা
বড়সড় দুর্ঘটনা না ঘটলেও এদিন দুর্ঘটনার জেরে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় সেনাবাহিনীর মহড়া। গাড়িটিকে আটক করেছে ময়দান থানার পুলিশ। আটক করা হয়েছে গাড়ির চালককেও। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দেখা গিয়েছে কালো রঙের ঐ  এস্কোডা অক্টাভিয়া গাড়িটির দূষণ ও বীমা সংক্রান্ত মেয়াদ উত্তির্ণ হয়েছে অনেক আগেই। সম্ভবত সেই কারণেই  পুলিশ আটকাতে গেলে চালক পালানোর চেষ্টা করছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ঐ  গাড়িতে তিন চারজন অল্প বয়সী ছেলে ছিল। গাড়িটি রেড রোডের দিক থেকে পার্ক স্ট্রিটের দিকে যাচ্ছিল। পুলিশ আটকাতে গেলে সেটি পালাতে গিয়ে গার্ড রেলিংএ  ধাক্কা মারে। গাড়িটির সামনের দিকটি ভেঙে গিয়েছে।
এই ঘটনা দশ বছর আগে আরও একটি ঘটনাকে মনে করিয়ে দেয়। ২০১৬ সালের ১৩ই জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া চলাকালীন একটি অডি  গাড়ি দ্রুতগতিতে এসে ঢুকে পড়েছিল সেনাবাহিনীর প্যারেডে। ঐ  ঘটনায় প্রাণ হারিয়েছিলেন সেনাবাহিনীর এক তরুণ জওয়ান। এবারেও প্রায় একই ঘটনা ঘটে গিয়েছে।  এই কারণেই রেড রোডে সেনাবাহিনীর কুচকাওয়াজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।  প্রশ্ন উঠেছে কেন এই ধরনের ঘটনা বার বার ঘটছে ?

Aaj Khabor Desk – Kolkata, West Bengal | January 24, 2026 — A security scare occurred on Saturday morning at Red Road in Kolkata during a rehearsal for the Republic Day parade. A speeding luxury car entered the parade zone and rammed into a police guard railing while attempting to evade interception. The incident led to the temporary suspension of the army’s parade rehearsal.

Police from Maidan police station detained the vehicle and its driver for questioning. Authorities found that the black Skoda Octavia involved had expired insurance and pollution certificates. Eyewitnesses reported that three to four young men were inside the car, which was heading towards Park Street when it lost control and crashed. Though no casualties were reported, the incident has raised serious concerns over security arrangements at Red Road ahead of Republic Day celebrations.


Loading

উত্তরে হিমালয় জুড়ে চলছে ব্যাপক তুষারপাত

হিমালয়ে-ব্যাপক-তুষারপাত

তুষারপাত বিভিন্ন জায়গায় জনজীবনকে স্তব্ধ করে রেখেছে 

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ২৪/০১/২০২৬ :  ভারতের উত্তরে হিমালয়ের পাহাড়ি অঞ্চল সমেত সমগ্র উত্তর ভারতে এখনওজাঁকিয়ে বসে রয়েছে  শুকনো শীতকাল। হীমশীতল তাপমাত্রায় জবুথবু উত্তর ভারতের শহরগুলি। অনেক  জায়গায় জনজীবন স্তব্ধ হয়ে রয়েছে।

দিল্লী, হরিয়ানা, পঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশ বিহার এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে শীতের দাপট এখনো প্রবল হয়ে রয়েছে। বলা যায়, শীত এই অঞ্চলগুলিতে তার শেষ ইনিংসের ব্যাটিং চালিয়ে যাচ্ছে। তবে খুব খারাপ অবস্থা হিমালয়ের উচ্চতায়। বিশেষ করে জম্মু ও কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, দার্জিলিং (উত্তরবঙ্গ), সিকিম ও অরুণাচল প্রদেশে।
তুষারপাত-জনজীবন-স্তব্ধ
জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জেলায় গত পরশু থেকে আবহাওয়া খারাপ হয়ে গিয়েছে। পরশু মধ্যরাত্রি থেকে কাশ্মীর উপত্যকা জুড়ে তুষারপাত শুরু হয়েছে, যার জেরে জম্মু থেকে শ্রীনগর যাওয়ার ৪৪ নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। কাশ্মীরের সোপিয়ান ও ডোডা  সেক্টরেও বন্ধ রয়েছে বিভিন্ন রাস্তা।  জোজিলা পাসেও রয়েছে প্রচুর বরফ. পাশাপাশি লাদাখেও রয়েছে একই পরিস্থিতি , সেখানেও তুষারপাত চলছে।
হিমাচল প্রদেশের ধর্মশালা, ডালহৌসি মানালি শহরগুলি বরফের পুরু আস্তরনে ঢাকা পড়ে  গিয়েছে। যার ফলে এই জায়গাগুলিতে যানবাহন খুবই ধীর গতিতে চলেছে। এই অঞ্চলগুলিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত হলেও তুষারপাতের পুরো আনন্দ উপভোগ করছেন পর্যটকেরা। এই শহরগুলিতে তাই এই মুহূর্তে ট্যুরিস্টদের বেশ ভীড় দেখতে পাওয়া যাচ্ছে। হালকা তুষারপাত হয়েছে সিমলাতেও। এখানকার হোটেলগুলিতেও বেশ ভীড় দেখতে পাওয়া যাচ্ছে। উত্তরাখন্ড রাজ্যেও একই অবস্থা। কেদারনাথ, বদ্রীনাথ সর্বত্রই তুষারপাত হয়েছে।  উত্তরাখন্ডের আউলি পুরোপুরি বরফের সাদা চাদরে ঢাকা পড়েছে।
উত্তরবঙ্গের দার্জিলিং শহরের তাপমাত্রা হিমাঙ্কের কাছে। সান্দাকফু, ফালুটে তুষারপাত হয়েছে। সিকিমের বিভিন্ন জায়গায় বরফের আস্তরণ রয়েছে। বিশেষ করে উত্তর সিকিমের ইয়ুমথাং ভ্যালি, গুরুদংমার এলাকাগুলিতে প্রায়ই তুষারপাত হচ্ছে। পূর্ব সিকিমের নাথাং ভ্যালি, নাথুলা ও জেলেপলায় বরফ থাকলেও ভারত চীন সীমান্তে কুপুপ এলাকায় গত তিন দিন ধরে কোনো তুষারপাত হয় নি। এই এলাকার থামবি ভিউ পয়েন্টের কাছে দাবানল জ্বলতে দেখা গিয়েছে। গত তিনদিনে সেই আগুন পানগোলাখা স্যাঙচুয়ারির অনেকটা বনভূমিকে গ্রাস করেছে। এই বনে রয়েছে স্নো লেপার্ড, রেড পান্ডাও। কাছাকাছি রয়েছে আর্মি ক্যাম্প। আর আছে চীন সীমান্ত।
পূর্ব সিকিমের এই কুপুপ অঞ্চলে ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাপমাত্রাও কমে যেতে পারে, সেক্ষেত্রে এই অঞ্চলে নতুন করে ফের তুষারপাত শুরু হতে পারে।  সিকিম ছাড়াও অরুণাচল প্রদেশের চীন ঘেঁষা অঞ্চলগুলিতে তুষারপাত হয়েছে।  ওই অঞ্চলের শহর এবং গ্রামগুলি সাদা বরফের চাদরে ঢাকা পড়ে  রয়েছে বলে জানা গিয়েছে।

Aaj Khabor – New Delhi, India | January 24, 2026 — Severe dry winter conditions continue to affect large parts of northern India, with freezing temperatures disrupting daily life across the plains and the Himalayan region. States including Delhi, Haryana, Punjab, Rajasthan, Uttar Pradesh, Bihar, and parts of the Northeast remain under intense cold, while conditions are harsher in higher altitudes.

Widespread snowfall has been reported in Jammu & Kashmir, Ladakh, Himachal Pradesh, Uttarakhand, North Bengal, Sikkim, and Arunachal Pradesh. Heavy snow in the Kashmir Valley led to the closure of National Highway 44 between Jammu and Srinagar, with several interior roads also blocked. Popular hill stations such as Manali, Dharamshala, Shimla, Auli, and Darjeeling are snow-covered, disrupting transport but attracting large numbers of tourists.


Loading

আমরা ক্ষমতায় এলে বাংলাদেশ পাকিস্তান, ইরান হয়ে যাবে না : আমির শফিকুর রহমান

ক্ষমতায়-এলে-বাংলাদেশের-মানবিক-মুখ-প্রতিষ্ঠিত-হবে-আমির-শফিকুর-রহমান

বাংলাদেশের মানবিক মুখ প্রতিষ্ঠা করার আশ্বাস দিচ্ছে জামাত ই ইসলামী 

আজ খবর (বাংলা) [আন্তর্জাতিক], ঢাকা, বাংলাদেশ, ২৪/০১/২০২৬ : বাংলাদেশের জামাত ই  ইসলামীর নেতা আমির শফিকুর রহমান একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে বলেন, ‘আগামী নির্বাচনে তাঁরা যদি ক্ষমতায় আসেন, তাহলে বাংলাদেশকে পাকিস্তান, আফগানিস্তান কিংবা ই, রান হয়ে যেতে দেবেন না।’

প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে এখনও অন্ত্রবর্তী তদারকি সরকার চলছে মহম্মদ ইউনূসের নেতৃত্বে। তবে আর কিছুদিন পরেই অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে নির্বাচন হওয়ার কথা রয়েছে সে দেশে, তাই নির্বাচনে যে রাজনৈতিক দলগুলি অংশ নেবে, তাদের তৎপরতা শুরু হয়ে গিয়েছে। শুক্রবার রাতে রংপুর শহরে পাবলিক লাইব্রেরি মাঠে জামাত ই   ইসলামীর নেতা আমির শফিকুর রহমান রাজনৈতিক ভাষণ দিতে গিয়ে বাংলাদেশের নতুন ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক আশ্বাস দেন।
নতুন-বাংলাদেশ-গড়ার-স্বপ্ন-দেখাচ্ছে-জামাত-ই-ইসলামী

ড.আমির শফিকুর রহমান বাংলাদেশের জামাত ই ইসলামীর একজন জনপ্রিয় নেতা। অতীতে এই নেতা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের সমর্থনের কথা বলেছেন, বাংলাদেশে থাকা বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন বং সেগুলিকে সংরক্ষণের কথাও বলেছেন।  তিনি অতীতে বাংলাদেশের মহিলাদের বাইরে কাজ করতে  যাওয়া এবং পোশাক স্বাধীনতার সপক্ষে রায় দিয়েছিলেন।

শুক্রবার জনসভায় আমির শফিকুর রহমান বলেন, “তাঁরা ক্ষমতায় এলে বাংলাদেশ বাংলাদেশই  থাকবে, পাকিস্তান, আফগানিস্তান কিংবা ইরান হয়ে যাবে না।” মদিনার সনদ মেনেই তাঁরা চলবেন। বাংলাদেশে আর কেউ বেকার বা কর্মহীন থাকবে না। কোনো পরিবারেই বেকারত্ব থাকবে না। দেশে ন্যায় বিচার  ও আইনের  শাসন প্রতিষ্ঠিত হবে। সকলেই সমান অধিকার পাবে। ধর্মের দিক থেকেও প্রত্যেক মানুষ সমান অধিকার ভোগ করবে। বাংলাদেশের মানবিক মুখ প্রতিষ্ঠিত হবে।”

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে আমির বলেন, “তিনি মানবতার জননী নন, তিনি নিষ্ঠুরতার জননী। আমরা বাংলাদেশের রাজনীতিতে আর কোনো ফ্যাসি বাদ দেখতে চাই না। ”

Aaj Khabor, Dhaka, Bangladesh | January 24, 2026 — Jamaat-e-Islami leader Dr. Ameer Shafiqul Rahman, while addressing a public rally in Rangpur, stated that if his party comes to power in the upcoming national elections, Bangladesh will not turn into Pakistan, Afghanistan, or Iran. He assured that the country would retain its own identity and follow the principles of justice and equality.

Bangladesh is currently under an interim caretaker government led by Muhammad Yunus, with national elections scheduled for February 12. As the election date approaches, political activities have intensified across the country.

Speaking at the Public Library Ground in Rangpur, Dr. Rahman presented a vision of a humane and inclusive future for Bangladesh. He emphasized governance based on the Charter of Medina, promising rule of law, equal rights for all citizens, religious freedom, and the eradication of unemployment so that no family remains jobless.

Dr. Rahman, a prominent Jamaat-e-Islami leader, has previously expressed support for minority Hindu communities, visited temples, and spoken in favor of their preservation. He has also publicly supported women’s right to work outside the home and freedom of dress.

Criticizing former Prime Minister Sheikh Hasina, he said she should not be called the “Mother of Humanity” but rather the “Mother of Cruelty,” adding that he does not want to see any form of fascism return to Bangladeshi politics.

Loading

অত্যাধিক তুষারপাতে বন্ধ হয়েছে জম্মু শ্রীনগর জাতীয় সড়ক

ব্যাপক তুষারপাতে জম্মু শ্রীনগর জাতীয় সড়ক বন্ধ

কাশ্মীর জুড়েই চলছে তুষারপাত, জনজীবন স্তব্ধ 

আজ খবর (বাংলা), [দেশ] শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, ২৩/০১/২০২৬ :  জম্মু থেকে শ্রীনগর যাওয়ার ৪৪ নম্বর ন্যাশনাল হাইওয়ে সম্পূর্ণ বন্ধ হয়ে গেলো অত্যাধিক তুষারপাতের কারনে।

কাশ্মীর উপত্যকা জুড়ে গত কয়েকদিন ধরে ব্যাপক তুষারপাত হয়েছে, এখনো বরফ পড়ছে।  এর ফলে জম্মু থেকে শ্রীনগর যাওয়ার জাতীয় সড়ক  সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে।  রাস্তাঘাটে দৃশ্যমানতা একেবারে কমে গিয়েছে। বিমানবন্দরে বিমান চলাচল খুবই কমে গিয়েছে। ইন্ডিগোর বেশ কিছু ফ্লাইট আজ বন্ধ রয়েছে। বেশ কিছু ফ্লাইট দেরিতে চলছে। কাশ্মীরের জনজীবন একেবারে জবুথবু হয়ে গিয়েছে।  গোটা উপত্যকা জুড়েই এখন রীতিমত হাড়কাঁপানো ঠাণ্ডা।

ব্যাপক তুষারপাতে রাস্তা বন্ধ কাশ্মীরে

কাশ্মীরের বিভিন্ন জায়গায় যেভাবে বৃষ্টি চলছে আর তার সাথে সাথে তুষারপাত চলছে, তাতে করে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। কিছু কিছু জায়গায় গাড়ি চলাচল একেবারেই বন্ধ রাখা হয়েছে। কাশ্মীরের ডোডা  এলাকায় গত তিনমাসে তুষারপাত না হলেও গতকাল মধ্যরাত্রি থেকে সেখানে ব্যাপক  তুষারপাত শুরু হয়ে গিয়েছে।  কাশ্মীরের বেশিরভাগ জায়গাতেই বাড়ি ঘর, গাছ-পালা, গাড়ি রাস্তা ঘাট সব কিছুই বরফের পুরু আস্তরণে ঢেকে গিয়েছে। তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের নিচে। কাশ্মীরের এই প্রতিবেদন লেখার সময়েও তুষারপাতের খবর এসেছে।


 

Loading

বিজেপি বিধায়কের স্ত্রীকে এসআইআর শুনানীর নোটিশ

বিজেপি-বিধায়কের-স্ত্রীকে-এসআইআর-শুনানীর-নোটিশ

এটা এসআইআর প্রক্রিয়ার ড্যামেজ কন্ট্রোল ছাড়া আর কিছুই নয় : তৃণমূল 

আজ খবর (বাংলা) [রাজনীতি] খানাকুল, হুগলী, ২৩/০১/২০২৬ :   SIR নোটিশ  দেওয়া হয়েছে বিজেপি বিধায়কের স্ত্রীকে! খানাকুলে স্ত্রীকে নিয়ে বিডিও অফিসে হাজির সুশান্ত ঘোষ।

এবার এসআইআর (SIR) শুনানিতে নোটিশ পেলেন বিজেপি বিধায়কের স্ত্রী। খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের স্ত্রী অর্চনা ঘোষকে শুনানিতে ডাকা হয়েছে বলে খানাকুল ২ নম্বর বিডিও অফিস সূত্রে জানা গিয়েছে।

নোটিশ পাওয়ার পরই বুধবার স্ত্রীকে সঙ্গে নিয়ে সরাসরি খানাকুল ২ নম্বর বিডিও অফিসে হাজির হন বিধায়ক সুশান্ত ঘোষ। সেখানে এস আই আর–এর ফর্ম ফিলাপ করেন অর্চনা ঘোষ।

bjp-netar-stree-archna-ghoshke-shunaeer-notice

শুনানি শেষে সুশান্ত ঘোষ বলেন, “আজ আমার স্ত্রী এস আই আর ফর্ম ফিলাপ করলেন। তৃণমূল কংগ্রেস অপপ্রচার করছে যে বিজেপি বেছে বেছে বিরোধীদের নাম এস আই আর–এ পাঠাচ্ছে। আজ সেটা ভুল প্রমাণিত হল। আবার এটাও প্রমাণ হল যে বিরোধীদের নামও শুনানিতে আসছে। নির্বাচন কমিশন সংবিধান মেনেই নিজের কাজ করছে।”

তবে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর থামেনি। তৃণমূল কংগ্রেসের পাল্টা দাবি, এটি বিজেপির “ড্যামেজ কন্ট্রোল”-এর অংশ এবং রাজনৈতিক কৌশল মাত্র। এই ঘটনাকে কেন্দ্র করে এস আই আর প্রক্রিয়া ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে আরামবাগ মহকুমা জুড়ে।


 

Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor