আজ খবর (বাংলা), [রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৪/০১/২০২৬ : শনিবার সকালে রেড রোডে প্রজাতন্ত্র দিবসের আগে প্যারেড চলাকালীন ফের দুর্ঘটনা ঘটে গেলো। একটি বেপরোয়া গাড়ি দ্রুতগতিতে এসে সজোরে ধাক্কা মারলো পুলিশের গার্ড রেলিংয়ে।
আগামী পরশু গোটা দেশে উদযাপিত হবে প্রজাতন্ত্র দিবস। কলকাতার রেড রোডে তাই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সেনাবাহিনীর প্যারেড চলছিল। করা হচ্ছিল কুচকাওয়াজের মহড়া। সেই মহড়া চলাকালীনই একটি বিলাসবহুল গাড়ি দ্রুতগতিতে ছুটে আসে রেড রোডে মহড়ার জায়গায়। পুলিশ ঐ গাড়িটিকে আটকাতে গেলে সেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রাখা একটি গার্ড রেলে গিয়ে সজোরে ধাক্কা মারে। এই ঘটনায় রেড রোডের প্যারেড নিয়ে নিরাপত্তার প্রশ্ন উঠে গিয়েছে।
বড়সড় দুর্ঘটনা না ঘটলেও এদিন দুর্ঘটনার জেরে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় সেনাবাহিনীর মহড়া। গাড়িটিকে আটক করেছে ময়দান থানার পুলিশ। আটক করা হয়েছে গাড়ির চালককেও। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দেখা গিয়েছে কালো রঙের ঐ এস্কোডা অক্টাভিয়া গাড়িটির দূষণ ও বীমা সংক্রান্ত মেয়াদ উত্তির্ণ হয়েছে অনেক আগেই। সম্ভবত সেই কারণেই পুলিশ আটকাতে গেলে চালক পালানোর চেষ্টা করছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ঐ গাড়িতে তিন চারজন অল্প বয়সী ছেলে ছিল। গাড়িটি রেড রোডের দিক থেকে পার্ক স্ট্রিটের দিকে যাচ্ছিল। পুলিশ আটকাতে গেলে সেটি পালাতে গিয়ে গার্ড রেলিংএ ধাক্কা মারে। গাড়িটির সামনের দিকটি ভেঙে গিয়েছে।
এই ঘটনা দশ বছর আগে আরও একটি ঘটনাকে মনে করিয়ে দেয়। ২০১৬ সালের ১৩ই জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া চলাকালীন একটি অডি গাড়ি দ্রুতগতিতে এসে ঢুকে পড়েছিল সেনাবাহিনীর প্যারেডে। ঐ ঘটনায় প্রাণ হারিয়েছিলেন সেনাবাহিনীর এক তরুণ জওয়ান। এবারেও প্রায় একই ঘটনা ঘটে গিয়েছে। এই কারণেই রেড রোডে সেনাবাহিনীর কুচকাওয়াজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। প্রশ্ন উঠেছে কেন এই ধরনের ঘটনা বার বার ঘটছে ?
Aaj Khabor Desk – Kolkata, West Bengal | January 24, 2026 — A security scare occurred on Saturday morning at Red Road in Kolkata during a rehearsal for the Republic Day parade. A speeding luxury car entered the parade zone and rammed into a police guard railing while attempting to evade interception. The incident led to the temporary suspension of the army’s parade rehearsal.
Police from Maidan police station detained the vehicle and its driver for questioning. Authorities found that the black Skoda Octavia involved had expired insurance and pollution certificates. Eyewitnesses reported that three to four young men were inside the car, which was heading towards Park Street when it lost control and crashed. Though no casualties were reported, the incident has raised serious concerns over security arrangements at Red Road ahead of Republic Day celebrations.