Aaj Khabor

আজকের রাশিফল

আজকের রাশিফল

আজ খবর (বাংলা), আজকের রাশিফল, ২৯/০১/২০২৬ : মেষ রাশি : আজ জমি সংক্রান্ত কিছু ব্যয়ের যোগ আছে। যে কোনো কারোর তাৎক্ষণিক ব্যবহারে প্রভাবিত হবেন না। প্রেমিক / প্রেমিকা কিছু চাইলেও তা দেওয়া সম্ভব হবে না এবং তা নিয়ে বিচলিত হতে হবে। নিজের দক্ষতা দেখিয়ে প্রশংসা পাবেন। কাছের মানুষদের দূরে সরিয়ে  দেবেন না। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।

বৃষ রাশি : স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু বেড়াতে গেলে চাপে পড়ে যাবেন, ধকল বাড়বে। আজ গহনা এবং কিউরিও দ্রব্যাদির বিনিয়োগ করতে পারেন। নতুন বন্ধু আসবে, নতুন নতুন যোগাযোগ তৈরী হতে পারে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অন্যদের প্রয়োজনগুলিও ভেবে দেখবেন।  পরিবার, বিশেষ করে স্ত্রী/স্বামী আপনাকে সমর্থন ও সাহায্য করবে। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা, দক্ষিণ দিকে গমন এড়িয়ে চলুন।

মিথুন রাশি : শারীরিক  সুস্থতা এবং আরোগ্যলাভ। আর্থিক উপার্জন বা লাভের ক্ষেত্র প্রবল হয়ে রয়েছে।  কাজের চাপ আপনাকে ব্যস্ত রাখবে, পরিবার আপনার সঙ্গ  চাইবে। ব্যবসায়ীদের জন্যে আজ ভালো দিন। কোথাও হঠাৎ যেতে হতে পারে, সেটাই ইতিবাচক হবে। সময়কে গুরুত্ব দিন। আপনার পরিবার খুশি ও শান্তি উপভোগ করবে। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।

কর্কট রাশি : বাইরের কাজকর্ম আপনাকে বেশি আকর্ষণ করবে।  সন্তানদের স্বাস্থ্যহানি হতে পারে। তাদের জন্যে খরচ হয়ে যেতে পারে।  আপনার কোনো এক সন্তানের জন্যে আপনি আজ গর্বিত হতে পারেন। কোনো ভালো খবর পেতে পারেন।  সামাজিকতা ও বিনোদন থাকবে দিন জুড়ে।  পরিবারের জন্যে সময় দিন. শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।

সিংহ রাশি : আপনি নিজের ক্ষমতা দেখাতে পারবেন, স্ত্রীকে নিয়ে কিছু ক্রয় করতে গিয়ে খরচ বাড়বে। পরিবার ও বন্ধুদের সাথে আনন্দ করবেন।  প্রণয়ীর সাথে প্রেমের সেরা মুহূর্ত পাবেন। সঠিক সুযোগের অপেক্ষায় থাকুন, সেই সুযোগগুলিকে ঠিকমত ব্যবহার করার চেষ্টা করুন। সিনেমা বা টিভি দেখে সময় কাটবে। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।

কন্যা রাশি : আজ একটা খুশির খবর আপনি পেতে চলেছেন যার জন্যে আপনি রুদ্ধশ্বাস প্রতীক্ষা করছিলেন।  বিনোদন খাতে খরচ কমান। কোনো আত্মীয়াদের থেকে শুভ সংবাদ আসতে  চলেছে। জীবনের সেরা মুহূর্তগুলির মধ্যে অন্যতম দিন কাছে এসে গিয়েছে।  আটকে থাকা পরিকল্পনাগুলো চূড়ান্ত রূপ পেতে চলেছে। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।

তুলা রাশি : অন্য কারোর জন্যে ভ্রমন ক্লান্তিকর হয়ে উঠতে পারে। তবুও সেই ভ্রমন ভালো লাগবে। বাণিজ্যিক উদ্দেশ্যে ভ্রমন লাভদায়ক হয়ে উঠবে। সাধু সান্নিধ্য মনকে আরাম দেবে। বাড়িতে অতিথি আসবে, আত্মীয় সমাগম হতে পারে।  প্রণয়ীর থেকে সেরা মুহূর্ত পাবেন।কর্মক্ষেত্র সপক্ষে থাকবে এবং লাভদায়ক হয়ে উঠবে।  শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।

বৃশ্চিক রাশি : আধ্যাত্মিক উপায়ে মন শান্ত হবে. ধ্যান করুন। কোথাও বিনিয়োগ করার আগে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করুন। অনেকেই আজ আপনাকে নতুন স্বপ্ন  এবং উৎসাহ জোগাতে আসবে, কিন্তু সব উদ্যোগ আপনার দক্ষতার ওপরেই নির্ভর করে থাকে। আপনার ব্যবসার ব্যাপারে বাইরের কারোর সাথে আলোচনা করবেন না। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।

ধনু রাশি : অযথা ভ্রমন আপনার রাগের কারণ হয়ে উঠবে। আপনার নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের ফসল ফলবে এবং তা প্রকাশ্যে আসবে। আপনি পুরস্কারও পেতে পারেন।  প্রেম উত্তম। সন্তানদের সাথে সময় কাটান।  পেশাদারি ক্ষেত্রে সমস্যা আসলেও তা সমাধান হয়ে যাবে আপনার নিজের দক্ষতাতেই।  পারিবারিক ক্ষেত্র উত্তম। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা ও গোলাপি।

মকর রাশি :  এতদিন যে স্বপ্ন আপনি দেখে এসেছেন, তা আজ পূর্ণ হতে চলেছে। কিন্তু নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখুন।  আর্থিক ক্ষেত্র খুবই ভালো, তা সত্ত্বেও খরচ অতিরিক্ত হয়ে যাওয়ার প্রবল স্বভাবনা রয়েছে।  আত্মীয় বন্ধুবান্ধবদের নিয়ে ভালো সময় কাটবে। প্রেম উত্তম ক্ষেত্রে রয়েছে। নিজের চেহারা ও ব্যক্তিত্বকে ঠিক করুন। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা ও গোলাপি।

কুম্ভ রাশি : চারপাশের পরিবেশ আপনার সপক্ষে থাকবে, আশেপাশের মানুষ আপনাকে সমর্থন করবে. আর্থিক পরিকল্পনা করা খুবই জরুরি। নিজের ভাইকে সাহায্য করতে পারেন। কারোর সাথে যে কোনো মতবিরোধে না গিয়ে সমাধানের পথে যান।  আপনার সঙ্গী আজ আপনাকে খুশি করবে। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো ও নীল।

মীন রাশি :  আজ আপনার সুস্থ থাকাটাই আপনার সাফল্যের চাবিকাঠি হয়ে উঠতে পারে।  অর্থ সংরক্ষণ করুন নিজের জন্যে। কোনো বিদেশী আত্মীয়ের দেওয়া উপহার আপনাকে খুশি করতে পারে। ছোট ছোট বিষয়ে আগ্রহ দেখান, সাফল্য  সেই পথেই আসতে  পারে। পরিবারের সাথে সময় কাটাতে চাইবেন। পরিপূর্ণ প্রেম পেতে পারেন। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।


Loading

মমতার মন্তব্যে চটেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ

'মমতা ব্যানার্জির মন্তব্য দুর্ভাগ্যজনক'

‘মমতা ব্যানার্জির মন্তব্য দুর্ভাগ্যজনক’ 

আজ খবর (বাংলা), [রাজনীতি], মুম্বাই, মহারাষ্ট্র, ২৮/০১/২০২৬ :  এনসিপি প্রধান অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন, তাকে তীব্র নিন্দা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়ের আজ দিল্লী রওনা হওয়ার কথা ছিল, কিন্তু এনসিপি প্রধান অজিত পাওয়ারের আকস্মিক মৃত্যুর ঘটনায় তিনি আজ দিল্লী যাওয়া বাতিল করেছেন। সম্ভবত তিনি আগামীকাল দিল্লী চলে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজ অজিত পাওয়ারের অকাল মৃত্যু সম্বন্ধে বলেছেন, “মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুর খবর দেখে আমি শোকাহত এবং স্তব্ধ। তাঁর পরিবার এবং শারদ পাওয়ারজিকে আমি সমবেদনা জানাই।  এই দুর্ঘটনায় আমি দুর্নীতির ছায়া দেখতে পাচ্ছি। আমাদের দেশে কেউই সুরক্ষিত নয়.  রাজনীতিবিদরাও নয়। এই বিমান দুর্ঘটনার তদন্ত হওয়া উচিত সুপ্রিম কোর্টের তত্বাবধানে। অন্য কোনো এজেন্সির দ্বারা নয়, কারন অন্যান্য এজেন্সিগুলি বিক্রি হয়ে গিয়েছে।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে ব্যাপক চটেছেন মহারাষ্ট্রের মানুষ। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী  দেবেন্দ্র ফড়নবীশ  বলেছেন, “মমতা ব্যানার্জির মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। শারদজী নিজেই বলেছেন, একটা দুর্ঘটনা ঘটেছে, তাতে প্রাণহানির ঘটনাও ঘটেছে, এই ঘটনা নিয়ে রাজনীতি করা উচিত নয়। কিন্তু মমতা ব্যানার্জির মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি দুঃখিত যে আমরা এমন এক জায়গায় পৌঁছেছি, যেখানে ঘৃণ্য ও নিম্ন মানের রাজনীতি করতেও ছেড়ে দিচ্ছি না। মমতা দিদি এতটা নিম্ন মানের রাজনীতি করবেন সেটা ভাবতে পারি নি। এভাবে রাজনীতি করা মানে আমাদের প্রিয় নেতাকে অসম্মান করা।”

Aaj Khabor Desk, 28/01/2026 : Maharashtra Chief Minister Devendra Fadnavis strongly criticised West Bengal Chief Minister Mamata Banerjee over her remarks on the reported plane crash death of NCP chief and Deputy Chief Minister Ajit Pawar. Mamata Banerjee cancelled her Delhi visit and expressed shock over Pawar’s death, offering condolences to his family and Sharad Pawar. However, she also alleged a “shadow of corruption” behind the incident and demanded a Supreme Court-monitored investigation, questioning the credibility of other agencies. Her comments sparked widespread anger in Maharashtra. Reacting sharply, Fadnavis termed her statement unfortunate and accused her of indulging in low-level politics over a tragic accident, saying such remarks disrespected a respected leader.

Loading

মালদায় বিরোধী শিবিরে ভাঙ্গন, খগেন মুর্মুর স্ত্রী সহ অনেকের যোগ তৃণমূলে

মালদায়-তৃণমূলে-যোগদান

“মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ার এবং জনমুখী কাজ দেখে আমি গভীরভাবে অনুপ্রাণিত”

আজ খবর (বাংলা), [রাজনীতি] মোথাবাড়ি, মালদা, ২৮/০১/২০২৬ : আজ মালদা জেলার বিভিন্ন অঞ্চল থেকে  তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রচুর মানুষ। বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া এই মানুষদের হাতে ঘাসফুলের পতাকা তুলে দেওয়া হয়।

মালদার মোথাবাড়ি বিধানসভা এলাকায় বিরোধী শিবিরে বড়সড় ভাঙন ধরাল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বিজেপি ও কংগ্রেস ছেড়ে একাধিক নেতা-কর্মী যোগ দিলেন তৃণমূলে। শুক্রবার মোথাবাড়ি বিধানসভার রাজনগর অঞ্চলের অঞ্চল সভাপতি মহম্মদ টুমিন শেখ, রাজনগর অঞ্চলের বিজেপির পঞ্চায়েত সদস্যা শোভা মন্ডল, তাঁর স্বামী নিবারণ মন্ডল-সহ আরও বেশ কয়েকজন সমর্থক আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

খগেন মুর্মুর স্ত্রী যোগ দিলেন তৃণমূলে

এদিন তাঁরা মোথাবাড়ি বিধানসভা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এসে হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে নেন। নবাগতদের হাতে পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান মোথাবাড়ির তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এই যোগদান ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে যথেষ্ট আলোড়ন সৃষ্টি হয়েছে।

যোগদানের পর রাজনগর অঞ্চল কংগ্রেসের সভাপতি টুমিন শেখ বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ার এবং জনমুখী কাজ দেখে আমি গভীরভাবে অনুপ্রাণিত। মানুষের স্বার্থে কাজ করতেই আজ কংগ্রেস ছেড়ে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম।” একইসঙ্গে তিনি জানান, রাজনগর অঞ্চলের সার্বিক উন্নয়নে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থেকে কাজ করতে চান।

মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, “তৃণমূল কংগ্রেস মানুষের দল। যারা উন্নয়ন ও শান্তির রাজনীতিতে বিশ্বাস করেন, তাঁরা আজ দলে যোগ দিচ্ছেন। আগামী দিনে মোথাবাড়ি বিধানসভা এলাকায় আরও শক্তিশালী হবে তৃণমূল।”

বুধবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মুর স্ত্রী অরুণা মার্ডি। রাজ্যের দুই মন্ত্রী ব্রাত্য বসু ও বীরবাহা হাঁসদার কাছ থেকে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নেন তিনি। দলে যোগ দিয়ে অরুণা মার্ডি জানান, ‘তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজে অনুপ্রাণিত হয়ে রাজ্যের শাসকদলে নাম লেখালেন।  তপশিলি জাতি ও উপজাতি মানুষের স্বার্থে কাজ করা তাঁর লক্ষ্য।’

Aaj Khabor Desk, Malda, 28/01/2026 :  Several leaders and supporters from different political parties joined the Trinamool Congress (TMC) in Malda district on January 28, 2026, causing a major political stir. In the Mothabari Assembly constituency, leaders and workers from the BJP and Congress formally joined TMC at the party office, where they were welcomed by local MLA and state minister Sabina Yasmin. New entrants cited Chief Minister Mamata Banerjee’s development-oriented and people-centric governance as their motivation. Sabina Yasmin stated that TMC continues to attract those who believe in development and peaceful politics. Earlier, Aruna Mardi, wife of BJP MP Khagen Murmu, also joined TMC, expressing her desire to work for Scheduled Caste and tribal communities.

Loading

আনন্দপুরের মৃত্যুপুরী থেকে প্রাণ নিয়ে ফিরে এসে যা জানালেন ওঁরা

মৃত্যুপুরী থেকে প্রাণ নিয়ে ফিরে ....

‘প্রাণ নিয়েছে বেঁচে ফিরেছি সেটাই এখনও  বিশ্বাস হচ্ছে না’

আজ খবর (বাংলা), [রাজ্য] তমলুক, পূর্ব মেদিনীপুর, ২৮/০১/২০২৬ :  ওঁরা যে বেঁচে আছেন তাই যেন ওঁদের বিশ্বাস হচ্ছে না। আগুন ওঁদেরকে  স্পর্শ করেও গ্রাস করতে পারে নি। মৃত্যুপুরী থেকে প্রাণ নিয়ে কোনোরকমে পালিয়ে এসেছেন ওঁরা নিজেদের বাড়িতে।

আনন্দপুর কারখানায় জতুগৃহের মত অবস্থা হয়েছিল। ঘুমের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে অনেককে। এখনো নিখোঁজ রয়েছেন কেউ কেউ। পুলিশ বা দমকল কেউই জানাতে পারে নি সেদিন কিভাবে আগুন লেগে গিয়েছিল। যাঁরা সেই কারখানায় রাতে শুয়ে ঘুমোচ্ছিলেন, তাঁরাও কেউ কিচ্ছু জানতে বা জানাতে পারেন নি কিভাবে আগুন লেগে গিয়েছিল। কিভাবেই বা তাঁরা নিজেদের প্রাণ বাঁচাতে পেরেছিলেন।  তাঁদের কাছে শুধু এটুকুই বাস্তব যে এখনো তাঁরা বেঁচে আছেন।

আনন্দপুর কারখানা থেকে আহত অবস্থায় কোনোক্রমে প্রাণ বাঁচিয়ে তমলুকের গ্রামে ফিরে এসেছেন শান্তনু, বিমলরা। আজ সাংবাদিকদের প্রশ্নে তাঁরা সেদিনের ভয়াল অভিজ্ঞতার কথা জানিয়েছেন। আগুনে পোড়ার  চিহ্ন তাঁদের শরীরে রয়েছে। আর চোখে মুখে স্পষ্ট রয়েছে আতঙ্কের ছাপ। কত দিনে তাঁরা ফের স্বাভাবিক হতে পারবেন তা তাঁরা জানেন না।

Aaj Khabor Desk, Tamluk, Purba Medinipur, 28/01/2026 — Survivors of the devastating fire at the Anandapur factory are still struggling to believe they are alive after narrowly escaping death. The factory reportedly turned into a death trap during the night, claiming several lives as workers were asleep, while some remain missing. Neither the police nor the fire department has been able to determine how the blaze started, and survivors say they have no memory of how the fire broke out or how they managed to escape. Injured survivors like Shantanu and Bimal have returned to their village in Tamluk and shared their horrific experiences with the media. Burn marks remain on their bodies, and fear is clearly visible on their faces as they try to recover from the trauma.


 

Loading

এসআইআর শুনানির জন্যে ফিরে এসে গণপিটুনির শিকার, মৃত্যু

এসআইআর শুনানির জন্যে বাড়ি ফিরে এসে গণপিটুনির শিকার, মৃত্যু

আজ খবর (বাংলা), [রাজ্য], শ্যামপুর , হাওড়া, ২৮/০১/২০২৬ : এসআইআর শুনানিতে ডাক পেয়ে বাড়ি ফিরতেই এলাকার মানুষের হাতে আক্রান্ত হলেন এক ব্যক্তি।  গণপিটুনিতে মৃত্যু হলো তাঁর।

এস আই আর এর শুনানির জন্য বাড়ি ফেরা এক ব্যক্তিকে এলাকার মানুষ ধরে বেধড়ক মারধর করেছে,  পুলিশ গণপিটুনির হাত থেকে ওই ব্যক্তিকে উদ্ধর করে নিয়ে যাওয়ার পর তাঁর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় হাওড়ার শ্যামপুর থানা এলাকার মধ্য ডিহি মন্ডলঘাট এলাকায়। কেউ কেউ অভিযোগ করতে থাকে যে  পুলিশ  হেফাজতেই  ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। যদিও এই কথা মানতে একেবারেই রাজি হয় নি পুলিশ।

মৃতের নাম শেখ আজগার আলী বয়স ৩৫। জানা গিয়েছে, ডিহি মন্ডল ঘাটের ওই এলাকায় বছরখানেক আগে একটি অশান্তি হয়েছিল। সেই অশান্তির ঘটনায় আজগার এলাকার বাসিন্দা জানে আলমকে নৃশংস ভাবে অস্ত্র দিয়ে মারধর করে পালিয়ে গিয়েছিলেন । এরপর থেকেই তিনি  পলাতক ছিলেন।  কিন্তু এসআইআর শুনানির জন্য তিনি বাড়ি ফিরে আসেন।  এলাকার মানুষ তাঁকে দেখতে পেয়েই ঘিরে ধরে এবং বেধড়ক মারধর করতে থাকে। পরে পুলিশ গণপিটুনির হাত থেকে তাঁকে উদ্ধার করে।

এরপর পুলিশে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় এবং হাসপাতালেই  তিনি মারা যান। যদিও এই কথা মানতে নারাজ আজগরের পরিবার।  আজগরের পরিবারের অভিযোগ মারধরের পর পুলিশ হেফাজতেও  বেধড়ক  মারধর করা হয়েছে এবং তাকে মেরে ফেলা হয়েছে।

Aaj Khabor Desk, Shyampur, Howrah, 28/01/2026 — A man was killed in an alleged mob lynching after returning home following a summons for an SIR hearing in Howrah’s Shyampur area. The deceased, identified as 35-year-old Sheikh Azgar Ali, was reportedly attacked by local residents in the Middle Dihi Mandalghat area. Police rescued him from the mob and took him into custody, after which he was admitted to hospital, where he later died. His death triggered tension, with some locals alleging custodial death, a claim strongly denied by police. According to sources, Azgar had been absconding for nearly a year after allegedly assaulting a local resident during a previous dispute. His family, however, has accused the police of beating him in custody, leading to his death.


Loading

ওড়িশা বনধ কৃষকদের : পুরী-ভুবনেশ্বর সড়ক অবরোধ

ভুবনেশ্বর পুরী সড়ক অবরোধ কৃষকদের

সরকার ধান সংগ্রহ করছে না : বিজেপি সরকারকে দুষছে বিজু জনতা দল 

আজ খবর (বাংলা) [দেশ], ভুবনেশ্বর, ওড়িশা, ২৮/০১/২০২৬ :   সরকার ঠিকমত ধান সংগ্রহ করছে না, এই অভিযোগে আজ ওড়িশা বনধের  ডাক দিয়েছে ওড়িশার নব নির্মাণ কৃষক সংগঠন।

সরকার  ঠিক মত ধান সংগ্রহ করছে না, এই দাবী ছাড়াও আরও অন্যান্য দাবীদাওয়া নিয়ে ওড়িশার নব নির্মাণ কৃষক সংগঠন ওড়িশা জুড়ে বনধের ডাক দিয়েছিল। তারই অঙ্গ হিসেবে বিক্ষোভকারীরা আজ পুরী ভুবনেশ্ববার সড়ক অবরোধ করে রাখে। তারা রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। এর ফলে পুরী-ভুবনেশ্বর সড়কটি অবরুদ্ধ হয়ে পড়ে।  ঐ রাস্তার দুই দিকেই  গাড়ির বিশাল লাইন পড়ে  যায়।

পুরীর রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন অসংখ্য পর্যটক। তাঁরা অবরোধের মধ্যে পড়ে যান। এরপর ঘটনাস্থলে পুলিশ এসে বিক্ষোভকারীদের সাথে আলোচনা করতে থাকে। ঐ এলাকায় পুলিশের একটি বড় বাহিনী মোতায়েন করা হয়েছে। গোটা এলাকায় উত্তেজনা রয়েছে।

রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, ধান সংগ্রহের ব্যাপারে সরকারের তরফ থেকে গাফিলতি হয়েছে। এর ফলে যে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাও মেনে নেওয়া হয়েছে। খুব দ্রুত সরকারের বৈঠকে ডেকে এই সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব হবে বলে দাবি করা হয়েছে। বিজেপি পরিচালিত ওড়িশা সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে বিজেডি। তাদের বক্তব্য “বিজেপি সরকার আসার পর ওড়িশায় আইন শৃঙ্খলারও যথেষ্ট অবনতি হয়েছে। এরপর কৃষকরা এই দাবি নিয়েও সরব  হবে। রাজ্য সরকারের উচিত এখনই পদক্ষেপ গ্রহণ করা।”

Aaj Khabor Desk, Bhubaneswar, Odisha, 28/01/2026 — A statewide shutdown was called in Odisha on Wednesday by the Nav Nirman Krushak Sangathan, protesting alleged failures in proper paddy procurement by the government. As part of the agitation, protesters blocked the Puri–Bhubaneswar road, burning tyres and staging demonstrations, leading to severe traffic congestion on both sides of the highway. The road blockade caused major inconvenience to commuters and stranded several tourists in Puri. Police reached the spot and engaged with the protesters, while heavy security was deployed to control the situation. Tension prevailed in the area. The state government admitted lapses in paddy procurement and said affected farmers’ issues would be discussed and resolved soon. Meanwhile, the BJD sharply criticised the BJP-led Odisha government, alleging deterioration of law and order in the state.


 

Loading

মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মৃত্যু মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের

মর্মান্তিক এই ঘটনায় দেশের রাজনৈতিক ক্ষেত্রে শোকের ছায়া 

আজ খবর (বাংলা), [দেশ] মুম্বই ,মহারাষ্ট্র, ২৮/০১/২০২৬ :  বিমান দুর্ঘটনায় মৃত্যু মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের।  বুধবার সকালে বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

বুধবার সকাল ৮:৪৫ মিনিটে মহারাষ্ট্রের মুম্বাই থেকে বারামতি যাওয়ার সময় উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের চাটার্ড বিমানটি  দুর্ঘটনায় পড়ে।   ওই চাটার্ড বিমানটি বারামতির বিমানবন্দরে অবতরণের সময় ক্র্যাশ করে যায় বলে জানা যাচ্ছে।  জেলা পরিষদ নির্বাচনের জন্যে বারামতিতে আজ একটি জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন অজিত পাওয়ার। সেখানে যাওয়ার পথেই এই বিমান দুর্ঘটনাটি ঘটে এবং তাঁর মৃত্যু হয়।

অজিত পাওয়ারের সাথে ঐ  অভিশপ্ত বিমানে ছিলেন তাঁর এক সহকারী ও একজন কর্মচারী। এছাড়াও ঐ  বিমানে দুজন crew সদস্য ছিলেন। দুর্ঘটনায় সকলেরই মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায়  মোট ৫জনের মৃত্যুর কথা জানানো হয়েছে, তবে বিস্তারিত খবর এখনো পাওয়া যায় নি।

জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির প্রধান ছিলেন অজিত পাওয়ার। মহারাষ্ট্রে তিনি দীর্ঘ সময় ধরে উপ মুখ্যমন্ত্রীর কাজ করে গিয়েছেন। তিনি পরপর ৬ বার মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী হয়েছেন।  বর্ষীয়ান রাজনীতিবীদ শারদ পাওয়ারের ভাইপো ছিলেন তিনি।  মহারাষ্ট্রে যথেষ্ট জনপ্রিয়তা ছিল অজিত পাওয়ারের। তিনি স্ত্রী সুনেত্রা এবং দুই পুত্র সন্তান জয় ও পার্থকে রেখে গিয়েছেন।

Aaj Khabor Desk : Mumbai, Maharashtra, 28/01/2026 — A tragic plane crash has killed Maharashtra’s Deputy Chief Minister, Ajit Pawar. Early Wednesday morning, his chartered flight crashed while landing at Baramati Airport, en route from Mumbai at around 8:45 AM. He was heading to a public rally for the district council elections. The accident also claimed the lives of his assistant, a staff member, and two crew members — five people in total. Details are still emerging.

Ajit Pawar was the leader of the Nationalist Congress Party and had served as Maharashtra’s Deputy Chief Minister six times. He was the nephew of veteran politician Sharad Pawar. Pawar is survived by his wife, Sunetra, and his two sons, Jay and Parth.


 

Loading

আজকের রাশিফল

আজকের রাশিফল

আজ খবর (বাংলা), রাশিফল রাশিফল, ২৮/০১/২০২৬ : মেষরাশি : আজ আপনার আরাম করার  দিন। দীর্ঘদিনের বকেয়া পাওনা অর্থ উদ্ধার করা যাবে।  আপনার কঠোর  পরিশ্রমের ফল ফলতে শুরু করবে। পারিবারিক দিক থেকে একাকিত্ব বোধ করলেও সন্ধ্যের পর বেশ কিছু অতিথি বাড়িতে ভীড় জমাবে। শুভ সংখ্যা – ৯, শুভ রং লাল।

বৃষরাশি :  বন্ধুদের আমন্ত্রণ পাবেন, কিন্তু মদ্যপান বা সেই জাতীয় খানাপিনা থেকে নিজেকে সরিয়ে রাখুন।  আজ আপনার চারপাশ বেশি উজ্জ্বল হয়ে উঠবে, কারণ আপনি প্রেমে পড়ে  যেতে পারেন।  নিজেকে সৃজনশীল কাজে যুক্ত করুন। বিবাহিত জীবন উত্তম। কিছু মানুষের সঙ্গ আপনার জন্যে ঠিক নয়। সতর্ক থাকুন। শুভ সংখ্যা ৪, শুভ রং – কালো ও নীল।

মিথুন রাশি : মানসিকভাবে আজ বেশ মজবুত থাকবেন।  যে কোনো পরিস্থিতি আজ আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন। আর্থিক সমস্যা মিটে যেতে পারে। সংযত জীবনযাত্রা পালন করুন। কর্মক্ষেত্রে পরিবেশ আপনার সপক্ষে থাকবে। আপনার সঙ্গী আপনার বিরুদ্ধে যেতে পারে, উত্তেজিত হবেন না. ভালো করে চিন্তা করে সিদ্ধান্ত নিন। শুভ সংখ্যা ৬, শুভ রং – গোলাপি ।

কর্কট রাশি : শারীরিক সুস্থতা। বাজি বা জুয়ায় অর্থ বিনিয়োগ শুভ নয়। পরিবারের সাথে বিরূপ আচরণ থেকে নিজেকে বিরত রাখুন।  আপনার প্রিয়জন বিরক্ত হতে পারে, যা আপনার মনের ওপর চাপ সৃষ্টি করতে পারে।  যাঁরা শিল্প ও নাটকের সাথে যুক্ত আছেন, তাঁরা নিজেদের শিল্পকর্মকে সেরা জায়গায় নিয়ে যাওয়ার বেশ কিছু সুযোগ পাবেন। শুভ সংখ্যা ১, শুভ রং – কমলা।

সিংহ রাশি : আপনার আচরণ অন্যকে মুগ্ধ করবে। সঞ্চয় যে আপনাকে স্বস্তিতে রেখেছে তা আজ ভালোভাবেই বুঝতে পারবেন। আত্মীয়রা সমাদর করবে। কঠোর পরিশ্রম আর ধৈয্যের মাধ্যমে লক্ষ্যে পৌঁছে যাবেন।  আজ সন্ধ্যের পর কোনো দূর জায়গা থেকে কোনো সুখবর আসতে  পারে। তবে অকারণে স্ত্রী / স্বামীর সাথে ঝগড়া হয়ে যেতে পারে। শুভ সংখ্যা ৪, শুভ রং কালো ও নীল ।

কন্যা রাশি : আজ অনেক কিছু করবেন ভাবছিলেন, কিন্তু সবটা করে উঠতে পারবেন না।  মায়ের পক্ষ থেকে আর্থিক সহায়তা।  কর্মক্ষেত্রে অতিরিক্ত সময় ব্যয় করলে দাম্পত্য সমস্যায় পড়তে পারেন। প্রেম উত্তম, বিয়ের কথাবার্তা পর্যন্ত এগিয়ে যেতে পারে।  আনন্দদায়ক সফর মানসিক আনন্দ দিতে পারে। সব দিক বিবেচনা করে যে কোনো সিদ্ধান্ত নিন। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা ।

তুলা রাশি : মনের একগুঁয়েমি দূর করুন, আনন্দ পাবেন। সারাদিন ধরেই আর্থিক লেনদেন চলতে থাকবে এবং দিনের শেষ হাতে টাকা থাকবে।  শিশুদের সাথে খারাপ ব্যবহার করে ফেলবেন। নিজেকে সামলে রাখুন, আপনার মানসিক অবস্থা আপনাকে বাধা দিচ্ছে। নতুন কাজে হাত দেওয়ার আগে অভিজ্ঞ লোকেদের সাথে কথা বলুন। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল ও মেরুন।

বৃশ্চিক রাশি : হালকা মেজাজে উপস্থিত পরিবেশকে উপভোগ করতে পারবেন। তবে হঠাৎ করেই অর্থের প্রয়োজনীয়তা দেখা দেবে। কোনো এক বিশেষ বন্ধু আপনাকে সাহায্য করতে এগিয়ে আসতে  পারেন। কর্মক্ষেত্র সপক্ষে থাকবে। যে কারনে এতদিন অপেক্ষা করেছিলেন, সেই কারণটা এবার ফলতে শুরু করবে। বিবাহ ইতিবাচক। শুভ সংখ্যা – ২, শুভ রং সাদা ।

ধনু রাশি : সুস্থ হয়ে উঠবেন, কিন্তু মদ্যপান থেকে বিরত থাকুন। আপনার কৃতিত্ব আজ আপনাকে শ্রেষ্ঠত্বের শিরোপা এনে দেবে, যা আপনার পরিবারকে উৎফুল্ল করে তুলবে। অনেকেই আপনার প্রশংসা করবে। চারপাশে কি কি ঘটছে তার ওপর নজর রাখুন।  আপনার করা কাজের কৃতিত্ব যেন অন্য কেউ নিয়ে না যায়। সীমানাহীন সৃজনশীলতা আপনাকে আরও ভালো দিনের দিকে নিয়ে যাবে। শুভ সংখ্যা ৪, শুভ রং কালো ও নীল।

মকর রাশি : আজ আপনার আবেগগুলিকে নিজের নিয়ন্ত্রণে রাখুন, কারোর ওপর রাগ করবেন না।আর্থিক ক্ষেত্র যথেষ্ট শক্তিশালী কিন্তু সতর্ক না থাকলে ব্যয় হয়েও যেতে পারে। আপনার পরিবার আপনাকে ব্যাপক সমর্থন করবে।  আপনার যে কোনো সংকটে আপনার পরিবারই আপনাকে উদ্ধার করে দেবে। শুভ সংখ্যা ৪, শুভ রং কালো ও নীল।

কুম্ভ রাশি : তেল ও মশলাযুক্ত খাবার থেকে নিজেকে দূরে রাখুন। পরিবারের কারোর থেকে ঋণ  নিয়ে থাকলে আজই  পরিশোধ করুন, নাহলে বিপদ বাড়বে।  আপনার প্রেমকে দমিয়ে রাখা যাবে না। আজ সঙ্গীকে একটু বেশি সময় দিতে  হবে। তাঁকে আশ্চর্য একটি উপহার দিতে পারেন।  আপনার বৈবাহিক জীবনেও কিছু আশ্চর্যের ঘটনা ঘটতে পারে। শুভ সংখ্যা – ৬, শুভ রং গোলাপি।

মীন রাশি : মন থেকে ঘৃণাভাবকে দূরে সরিয়ে রাখুন। ঘৃণাভাব মনকে কলুষিত করবে।  কর্মক্ষেত্রে অবহেলার মাশুল গুনতে হতে পারে। আজ পরিবারের জন্যেই বেশি পরিশ্রম করতে হবে। এমন কিছু প্রকল্প আজ শেষ করতে চাইবেন যা অনেক দিন ধরেই মনের মধ্যে চলছিল এবং অনেক আগেই  যা করা উচিত ছিল।  কোনো ধর্মস্থানে সময় কাটাতে ইচ্ছা করবে। শুভ সংখ্যা ৩, শুভ রংহলুদ ।

Loading

আজকের রাশিফল

আজকের রাশিফল

আজ খবর (বাংলা), [রাশিফল] ২৭/০১/২০২৬ : মেশ রাশি : বন্ধু ভাগ্য খুব ভালো, বকেয়া অর্থ হঠাৎ করেই পেয়ে যাবেন। মন ভালো থাকবে।  ব্যবসার কাজে ভ্রমন হতে পারে। কর্মচারীদের ওপর নজর রাখুন। বৈবাহিক জীবনকে সুখকর করে তুলতে প্রচেষ্টা করুন। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা, উত্তর দিকে গমন এড়িয়ে চলুন।
বৃষ রাশি : শারীরিক সক্ষমতা বজায় রাখতে শরীর চর্চা করুন। বিপরীত লিঙ্গের মানুষের সহায়তায় আর্থিক লাভ। কাজে মন দিন, যারা আপনাকে সহায়তা করছে তাদেরকে কম গুরুত্ব দেবেন না। প্রেম মন্দ। আইনি পরামর্শ নেওয়ার ভালো দিন। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।  উত্তর দিকে যাত্রা এড়িয়ে চলুন।
মিথুন রাশি : শরীর ও স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে। উচ্চচাপ ভোগাতে পারে। আর্থিক ক্ষেত্রে লাভবান হবেন। পরিবারকে সময় দিন, পরিশ্রম করুন। লোভে পা দেবেন না, ইতিবাচক মনোভাব নিয়ে চলুন।  নতুন ধারণাগুলো ভালো ফল দেবে। আপনার স্ত্রী  / স্বামী  আজ অন্যের দ্বারা প্রভাবিত হয়ে লড়াই করতে পারেন। কিন্তু আপনার ভালোবাসায় আজ জয়ী হবেই। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি, উত্তর দিয়ে যাত্রা এড়িয়ে চলুন।
কর্কট রাশি :  শরীরের ব্যাধির থেকেও বেশি মানসিক ব্যাধি নিয়ে ভুগতে হতে পারে।  পরিবারের যত  সমস্যা তা যত দ্রুত সম্ভব অতিক্রম করে ফেলুন। আর্থিক লাভ।  কিছু আসতে  পারে এবং তা থেকে হতাশা গ্রাস করতে পারে। আজ আপনি ভবিষ্যতের পরিকল্পনা করতেই পারেন কিন্তু  দূর আত্মীয়ের বাড়ি যেতে গিয়ে সব পরিকল্পনা স্থগিত রাখতে হতে পারে।
সিংহ রাশি :  আপনার ইতিবাচক মানসিকতা সকলকেই মুগ্ধ করবে। আর্থিক ক্ষেত্র খুবই ভালো আবার ব্যয় ক্ষেত্রটিও প্রবল, তাই আপনার পরিকল্পনা এখনই রূপায়িত হচ্ছে না। সহকর্মীদের সাথে কৌশলগত বুদ্ধি প্রয়োগ করুন। আজ হয়ত কোনো নতুন বই কিনে নিজেকে আলাদা করে রাখতে পারেন। তবু পরিবারের সঙ্গে ভালো দিন হিসেবেই গণ্য হবে. শুভ সংখ্যা ৬, শুভ রং : গোলাপি, উত্তর দিকে যাত্রা এড়িয়ে চলুন।
কন্যা রাশি :  অসুস্থতা থেকে সেরে উঠে প্রতিযোগিতামূলক খেলাধুলায় অংশ নিতে পারবেন। আর্থিক সংকট কিছুটা বিব্রত করতে পারে।  কন্যা সন্তানের স্বাস্থ্যের দিকে  নজর দিন।  প্রেমের পক্ষে খুব ভালো দিন। আজ আপনি উপলব্ধি করবেন আপনার প্রেম কি পরিস্থিতিতে রয়েছে।  আজ আপনি নিজের পছন্দসই কাজ করতে সক্ষম হবেন। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি, উত্তর দিক এড়িয়ে চলুন।
তুলা রাশি : খেলাধুলায়  ও শরীর চর্চায় অংশগ্রহণ আপনাকে বাড়তি শক্তি যোগাবে।  আর্থিক দিক উত্তম।  ঋণের অর্থ ফেরত পেয়ে যাওয়ার প্রবল যোগ রয়েছে। অন্য কারোর হস্তক্ষেপে আজ আপনার ভালোবাসার সম্পর্ক খারাপ হয়ে উঠতে পারে। সবকিছু আজ আপনার ইচ্ছামাফিক চলবে না। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা, উত্তর দিক এড়িয়ে চলুন।
বৃশ্চিক রাশি :  আপনার স্বভাবজাত সুখের অনুভূতি প্রকাশ্যে চলে আসবে।  পরিবারের জন্যে কিছু মূল্যবান জিনিস কিনতে হতে পারে যা আপনার আর্থিক পরিস্থিতিকে টানটান করে তুলতে পারে। আজ আপনার পরিবারের জন্যে খুশির খবর আসতে  পারে।  বিশিষ্ট মানুষদের সঙ্গ পেতে পারেন।  শরীর ঠিক রাখুন, প্রণয় উত্তম। শুভ সংখ্যা ৪, শুভ রং কালো, নীল, উত্তর দিক এড়িয়ে চলুন।
ধনু রাশি : শরীর ভালো যাবে, মনে উৎসাহ থাকবে।  কাউকে ঋণ  দিয়ে স্বস্তি বোধ করবেন। পারিবারিক দায়বদ্ধতাগুলো যথাযথভাবে পালন করুন।  আপনার শিল্প সত্তা আপনাকে প্রশংসা এবং পুরস্কারে ভরিয়ে দিতে পরে। আপনি সম্মানিত হবেন। অতীতের কেউ আপনার সাথে যোগাযোগ করতে পারে এবং আজকের দিনটিকে স্মরণীয় করে তুলতে পারে। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ/ ফিরোজা , উত্তর দিকে যাত্রা এড়িয়ে চলুন।
মকর রাশি : আরও বেশি করে আশাবাদী হয়ে উঠুন। নিজের কাজের ওপর ভরসা রাখুন।  অহেতুক অর্থ খরচ না করে সঞ্চয়ে মনোযোগী হয়ে উঠুন।  অন্যদের ওপর খরচ করা বন্ধ করুন। বেহিসেবি জীবন যাত্রা খুব শীঘ্রই আপনাকে বিপদে ফেলতে চলেছে। পরিবারের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখুন। ভালোবাসা বিষয়টিকে ভালো করে উপভোগ করুন। আপনার স্ত্রী / স্বামী আপনাকে অবাক করবে। শুভ সংখ্যা ৫ শুভ রং সবুজ, উত্তর দিকের কাজ না করাই ভালো ।
কুম্ভ রাশি : আজকের দিনটা সব দিক থেকেই ভালো, আনন্দ করার দিন, এই দিনটাকে উপভোগ করুন। মানসিক শান্তি পাবেন। পারিবারিক দিক মধ্যম।  খুব ভালো কিছু পরিকল্পনা মাথায় আসতে  পারে। বিশিষ্ট মানুষদের সাথে আলাপচারিতা।  পরিবারের থেকে দূরত্ব বজায় রেখে আলাদা হারে বেড়াতে মন চাইবে। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ, উত্তর দিক এড়িয়ে চলুন।
মীন রাশি : পারিবারিক দিক মধ্যম, তবু সন্ধ্যেবেলায় অনেকটা স্বাচ্ছন্দ  বোধ করবেন।  অতীতের সুখ স্মৃতি আজ আপনাকে অনেকটাই ব্যস্ত রাখবে।  হঠাৎ করেই কর্মজগৎ থেকে ছুটি নিয়ে ফেলতে পারেন। বিবাহিত জীবন খুশিতে ভরে তোলার জন্যে আজ অনেকগুলি সুযোগ আপনি পেয়ে যাবেন। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা, সোনালী, উত্তর দিক এড়িয়ে চলুন।

Loading

ল্যান্ড মাইনে পা পড়ে গিয়েছিল সেনা জওয়ানের

দেশজুড়ে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা 

 
আজ খবর (বাংলা), [দেশ] নতুন দিল্লী, ভারত, ২৭/০১/২০২৬ :  গতকাল  প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা বেশ আঁটোসাঁটো ছিল। কোথাও কোনো নাশকতার খবর নেই.তবে জম্মু ও কাশ্মীর থেকে সেনাবাহিনীর একটি ছোট দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে।
দেশের ৭৭ তম  প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নানারকম হুমকি যে ছিল না তা  নয়,তবে মাথা ঠাণ্ডা রেখে ইন্টেলিজেন্স উইং এর ওপর ভরসা রেখে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট আঁটোসাঁটো করে দেওয়া হয়েছিল, যাতে একটি মাছিও গলতে না পারে। আর এই কাজের জন্য অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যও নেওয়া হয়েছিল। ক্রমাগত নজরদারি চালানো হয়েছিল ড্রোন থেকে। শেষ পর্যন্ত প্রজাতন্ত্র দিবসের দিন বড় কোনো ঘটনা ঘটে নি। তবে এখনই নিরাপত্তা ব্যবস্থা শিথিল করা হচ্ছে না।
তবে জম্মু ও কাশ্মীরে সেনাবাহিনীর তরফ থেকে একটি ছোট দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে।  জম্মু ও কাশ্মীরের মেন্ধার সেক্টরে ল্যান্ড মাইন রাখা ছিল। সেখানেই টহল  দেওয়ার সময় এক সেনা জওয়ানের পা পড়ে  যায় একটি ল্যান্ড মাইনের ওপরে। তাঁকে সতর্ক করাও হয়েছিল। ঐ  জওয়ান ল্যান্ড মাইন নিরোধক বুট পড়ে  থাকায় বড় কোনো ঘটনা ঘটে নি। ঐ সেনা জওয়ান এখন রীতিমত সুস্থ আছেন বলে জানা গিয়েছে সেনা সূত্রে।
Aaj Khabor Desk, New Delhi, India, 27/01/2026 : Security arrangements across India were extremely tight on the occasion of the 77th Republic Day, and no incidents of sabotage were reported anywhere in the country. Although there were intelligence inputs and potential threats, authorities maintained strict vigilance using advanced technology, including continuous drone surveillance, ensuring smooth celebrations nationwide. As a result, no major untoward incidents occurred on Republic Day, and security measures have not yet been relaxed. However, a minor incident was reported from Jammu and Kashmir’s Mendhar sector, where an Army jawan accidentally stepped on a land mine during patrol despite prior warnings. Thanks to wearing a landmine-protection boot, the soldier escaped serious injury and is reported to be in good health, according to Army sources.

Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor