Aaj Khabor

প্রজাতন্ত্র দিবসে দিল্লির নিরাপত্তায় AI স্মার্ট গ্লাস, ব্যবহার করবে দিল্লি পুলিশ

প্রজাতন্ত্র দিবসে লুকিয়ে থাকা অপরাধীরা রেহাই পাবে না

প্রজাতন্ত্র দিবসে লুকিয়ে থাকা অপরাধীরা রেহাই পাবে না 

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ২২/০১/২০২৬ :  এবার প্রজাতন্ত্র দিবসে নিরাপত্তা সুনিশ্চিত করতে এআই সাপোর্টেড স্মার্ট গ্লাস ব্যবহার করবে দিল্লী পুলিশ।  রাজধানী দিল্লীতে নিরাপত্তা বজায় রাখতে দিল্লী পুলিশ এই প্রথম এআই প্রযুক্তির সাহায্য নিচ্ছে বলে জানা গিয়েছে।

কি এই স্মার্ট গ্লাস ? 

স্মার্ট গ্লাস হল এক ধরনের চশমা যাকে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট করে। ২০২৬ এর প্রজাতন্ত্র দিবসে রাজধানী দিল্লীর সুরক্ষা নিশ্চিত করতে দিল্লী পুলিশ এই প্রথমবার এআই(AI ) সক্ষম চশমা ব্যবহার করবে। এই চশমায় থাকবে ফেসিয়াল রিকগনিশন সিস্টেম (FRS),  মুহূর্তের মধ্যে ভীড়ের মধ্যে থাকা সন্দেহভাজন ব্যক্তিকেও চিনিয়ে দিতে পারবে। অপরাধীর ডেটাবেসের তথ্যাবলী মিলে গেলে  মুহূর্তের মধ্যেই সতর্কবার্তা পাঠাতে পারবে। এগুলি নিরাপত্তা ও সুরক্ষাকে সুনিশ্চিত করবে।

প্রজাতন্ত্র দিবসের সুরক্ষায় এআই সাপোর্টেড গ্লাস পড়ে  দিল্লী পুলিশ

প্রজাতন্ত্র দিবসের সুরক্ষায় এআই সাপোর্টেড গ্লাস পড়ে  দিল্লী পুলিশ 

এই চশমার মূল বৈশিষ্ট্য কি ? 

ফেস  রিকগনিশন : এই চশমার মাধ্যমে প্রত্যেক ব্যক্তির মুখ স্ক্যান করে কয়েক মুহূর্তের মধ্যে পুলিশের ডাটাবেসের সাথে মিলিয়ে সংকেত দিতে পারবে।

রিয়েল টাইম এলার্ট : সন্দেহভাজন ব্যক্তির সাথে ডাটা মিলে  গেলে মুহূর্তের মধ্যেই ওই চশমা ব্যবহারকারীকে সতর্কবার্তা পাঠিয়ে দেওয়া হবে।

অফলাইন কার্যকারিতা :  ইন্টারনেট সংযোগ ছাড়াই এই চশমা কাজ করতে পারবে, শুধুমাত্র সতর্কবার্তা পাঠানোর জন্যে ইন্টারনেট সংযোগ লাগবে।

থার্মাল ইমেজ : কিছু চশমায় থার্মাল ইমেজিং ব্যবস্থাও থাকবে।

নিরাপত্তা : প্রযুক্তির এই সুবিধা শুধুমাত্র চশমাতেই নয়, কিছু গাড়ির কাঁচেও  ইন্সটল করা হয়েছে। চলমান গাড়ি থেকেও সেক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে।

এই প্রযুক্তি ব্যবহারের উদ্দেশ্য কি ?

ম্যানুয়াল চেকিং কমিয়ে সন্দেহভাজন ব্যক্তিকে দ্রুত শনাক্ত করা। নিরাপত্তা কমীদের নজরদারি ও প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা বৃদ্ধি। জঙ্গী ও ক্রিমিনালদের দ্রুত চিহ্নিত করা।

দিল্লীপুলিশ এআই সাপোর্টেড চশমার পাশাপাশি অত্যাধুনিক ড্রোনও ব্যবহার করবে।  প্রজাতন্ত্র দিবসের প্যারেডে কর্তব্যরত কিছু পুলিশ কর্মী এআই সাপোর্টেড চশমা পরে নজরদারি করবেন বলে জানা গিয়েছে। যে চশমা অপরাধীরা যদি চুল দাড়ি গোঁফ লাগিয়ে সেজেও থাকে, তাহলেও তাকে ধরিয়ে দেবে এক নিমেষে। প্রজাতন্ত্র দিবসে লুকিয়ে থাকা অপরাধীরা রেহাই পাবে না।


 

Loading

ভারত আর কয়েক বছরের মধ্যে বিশ্বে তৃতীয় অর্থনীতির দেশ হিসেবে চিহ্নিত হবে

দাভোসের  অর্থনৈতিক ফোরামে আত্মবিশ্বাসী ভারত 

 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], দাভোস , সুইজারল্যান্ড, ২১/০১/২০২৬ :  সুইজারল্যাণ্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক মঞ্চে ভাষণ  দিতে গিয়ে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, “আগামী কয়েক বছরের মধ্যেই ভারত বিশ্বের তৃতীয় অর্থনীতির দেশ হয়ে উঠবে। ”

২০২৬ এ বিশ্ব অর্থনৈতিক ফোরাম চলছে সুইজারল্যান্ডের দাভোসে ।  এই ফোরামে উপস্থিত রয়েছে বিশ্বের তাবড় বড় দেশগুলি, যারা  অর্থনীতিতে গোটা বিশ্বকে দিশা দেখিয়ে চলেছে। ভারতও রয়েছে সেই আন্তর্জাতিক মহামঞ্চে।  সেখানেই দেশের হয়ে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, “গত এক দশক ধরে ভারত যেভাবে পরিকল্পনা করে এগিয়ে চলেছে  এবং বাস্তবে সেই পকল্পনাকে রূপায়িত করে এসেছে, তাতে করে আর কয়েক বছরের মধ্যেই ভারত বিশ্বে তৃতীয় অর্থনীতির দেশ হিসেবে পরিগণিত হবে। সেই লক্ষ্যেই ভারত প্রতিদিন এগিয়ে চলেছে।”

অশ্বিনী বৈষ্ণব বলেন, “ভারত যেভাবে এগিয়ে গিয়েছে তাতে দেশের সামগ্রিক রিয়েল গ্রোথ রেট ৬ থেকে ৮% হবে। তিনি এই বিষয়টি বোঝাবার বলেন, “দেশের সাধারণ মানুষ ফিজিকাল, ডিজিটাল এবং সামাজিক ক্ষেত্রে ব্যাপক হরে বিনিয়োগ  করছে। সমগ্র সমাজের উন্নয়নই সমগ্র জাতির উন্নয়ন এবং সর্বোপরি সমগ্র দেশের উন্নয়ন। দেশে প্রস্তুতকারী সংস্থার বিনিয়োগ ও নতুন নতুন চিন্তাধারা প্রয়োগের আধিক্য দেখা দিয়েছে। জটিল বিষয়গুলিও এখন সরলীকৃত হয়ে  যাচ্ছে। এই সব কিছুই একটা দেশকে তীব্র গতিতে এগিয়ে নিয়ে যায়। এই উন্নয়নের গতিকে আরও ধারালো করেছে উন্নত প্রযুক্তি। তাই আমরা ৯৫% নিশ্চিত যে আগামী ৫ বছরের মধ্যে ভারত বিশ্বে তৃতীয় অর্থনীতির দেশ হিসেবে চিহ্নিত হতে চলেছে । ”


 

Loading

শিলিগুড়িতে যানজট কাটাতে এবার প্রযুক্তির সাহায্য নেওয়া হল

ট্রাফিকে নানারকম অসঙ্গতি ধরা পড়ল পাঠ্য দিনেই 

 আজ খবর (বাংলা), [রাজ্য] শিলিগুড়ি, দার্জিলিং, ২১/০১/২০২৬ : শহরে শৃঙ্খলা বজায় রাখতে এবার ড্রোনে চোখ,যানজট কমাতে শিলিগুড়িতে হাইটেক ট্রাফিক অভিযান।

শহরের ক্রমবর্ধমান যানজট সামাল দিতে প্রযুক্তিনির্ভর পথে হাঁটল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ। বুধবার ড্রোন ক্যামেরার সাহায্যে শহরের ব্যস্ততম রাস্তাগুলিতে নজরদারি চালিয়ে যান চলাচলের বাস্তব চিত্র খতিয়ে দেখা হয়। দার্জিলিং মোড় থেকে জংশন,  চম্পাসারি,  দাগাপুর ও সিটি সেন্টার-এই বিস্তীর্ণ এলাকাজুড়ে চলে বিশেষ অভিযান।

ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) কাজী সামসুদ্দিন আহম্মেদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে শহরের জাতীয় সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলির ওপর বিশেষ নজর রাখা হয়।ড্রোন ফুটেজে ধরা পড়ে একাধিক ট্রাফিক নিয়ম লঙ্ঘনের ছবি। জাতীয় সড়কে বেআইনিভাবে টোটো চলাচল, মোটরসাইকেল আরোহীদের লেন ভাঙা ও বেপরোয়া চালনা-এসব কারণেই মূলত যানজট বাড়ছে বলে চিহ্নিত করা হয়।এর জেরে অভিযানের প্রথম দিনই কড়া ব্যবস্থা নেওয়া হয়।

নিয়ম ভাঙায় টোটো চালকদের জরিমানা করা হয়, মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে কাটা হয় চালান।পাশাপাশি পথচারীদেরও ট্রাফিক সিগন্যাল মেনে নিরাপদে রাস্তা পারাপারের পরামর্শ দেওয়া হয়।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ডিসিপি ট্রাফিক কাজী সামসুদ্দিন আহম্মেদ জানান,  দিনে প্রতি দু’ঘণ্টা অন্তর ড্রোন ফুটেজ সংগ্রহ করে যানজটের প্রকৃত কারণ বিশ্লেষণ করা হবে।  একই সঙ্গে চম্পাসারি থেকে সিটি সেন্টার পর্যন্ত টোটো চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি থাকবে বলেও তিনি স্পষ্ট করে বলে দেন। শিলিগুড়ি শহরে যান জোট কাটাতে এক গুচ্ছ ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে।


 

Loading

সন্মানজনক বেতন কাঠামোর দাবীতে শিক্ষকদের ধর্ণা নবান্নের সামনে

গত ১২ বছরে এক পয়সাও বেতন বাড়ে নি 

আজ খবর (বাংলা) (রাজ্য), হাওড়া, পশ্চিমবঙ্গ, ২১/০১/২০২৬ : ইউনাইটেড ওয়েস্ট বেঙ্গল  এনএসকিউএফ টিচার্স এসোসিয়েশনের ডাকে নবান্নের সামনে ধরনা। আজ সকাল থেকে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে মন্দিরতলা বাস স্ট্যান্ডে ধর্না এবং বিক্ষোভ প্রদর্শন করেন কারিগরি শিক্ষা বিষয়ে শিক্ষকরা।

এজেন্সি প্রথার অপসারণ, বেতন বৃদ্ধি ও সম্মানজনক বেতন কাঠামো এবং চাকরিতে নিরাপত্তার দাবিতে মন্দিরতলা বাস স্ট্যান্ডে  কারিগরি বিষয়ে শিক্ষকদের সারাদিনব্যাপী ধরনা। নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই কারিগরি শিক্ষকদের অভিযোগ তারা এজেন্সির অধীনে অস্থায়ী চাকরি করেন। তারা শিক্ষা দপ্তরের অধীনে কাজ করলেও তাদের কারিগরি শিক্ষা দপ্তরে অধীনে রাখা হয়েছে।

গত বারো বছরে তাদের এক পয়সা বেতন বৃদ্ধি হয়নি। তাদের বেতনের কোন কাঠামো নেই। শুধু তাই নয় তাদের চাকরিতেও কোন নিরাপত্তা নেই। বারবার এই বিষয়ে শিক্ষকরা রাজ্য সরকারকে জানালেও কাজের কাজ কিছুই হয়নি। এরই প্রতিবাদে তারা নবান্নের সামনে ধর্নায় বসেছেন। তারা চাইছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তাদের সমস্যা খুলে বলতে। এই ব্যাপারে তারা নবান্নের সচিবালয়ে একটি স্মারকলিপি জমা দেন।


 

Loading

মালদা মেডিকেল কলেজে এমএস ভি পিকে ঘেরাও

একগুচ্ছ দাবীতে MSVP কে ঘেরাও জেরে বিপাকে রোগীরা 

আজ খবর (বাংলা), [রাজ্য] মালদা ,পশ্চিমবঙ্গ, ২১/০১/২০২৬ : কাজ থেকে ছাটাই, বেতন কাটছাঁট এর প্রতিবাদ ও বকেয়া বেতন সহ একগুচ্ছ দাবীতে মঙ্গলবার বিকেল থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত এমএস ভিপিকে ঘেরাও করে বিক্ষোভের পর বুধবার সকাল থেকে কর্মবিরতি পালন করে অবস্থান বিক্ষোভ আন্দোলন শুরু করলেন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের চুক্তি ভিত্তিক অস্থায়ী কর্মীরা।

এদিন তাদের আন্দোলনের জেরে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আসা রোগী ও রোগীর পরিবারবর্গ চরম দুর্ভোগে পড়েন। রোগীর পরিবারের লোকজনেরাই রোগীকে কোলে করে ওয়ার্ডে নিয়ে যেতে বাধ্য হন।আন্দোলনকারী চুক্তি ভিত্তিক অস্থায়ী কর্মীদের অভিযোগ, তারা এক ঠিকাদার সংস্থার অধীনে হাসপাতালে কাজ করেন। কিন্তু সেই ঠিকাদার সংস্থা তাদের পাঁচ মাসের বেতন বকেয়া রেখেছে।

এছাড়াও তারা পিএফ, ইএসআই সুবিধা ঠিকঠাক পাচ্ছেন না। সর্বক্ষণ তাদের উপর নজরদারি চালানো হচ্ছে। টানা কাজের মাঝে একটু বিশ্রাম নিলেই কোম্পানীর রোষানলে পড়তে হচ্ছে। কয়েক জনকে কাজ থেকেও ছাঁটাই করা হয়েছে। কিছু বলতে গেলেই তাদের হুমকি, ভয়ভীতি দেখানো হচ্ছে। এই সমস্ত কিছুর প্রতিবাদে এবং বকেয়া পাঁচ মাসের বেতনের দাবীতে মঙ্গলবার তারা দিনভর মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপারকে ঘেরাও করে বিক্ষোভ দেখান। কিন্তু তাতেও কোন লাভ হয়নি।

তাই বুধবার সকাল থেকে তারা কর্মবিরতি পালন করে অবস্থান-বিক্ষোভ আন্দোলন করতে বাধ্য হচ্ছেন। যতক্ষণ তাদের দাবী-দাওয়া মানা না হচ্ছে তারা আন্দোলন চালিয়ে যাবেন।


 

Loading

ঝাড়গ্রাম আদালতে হাজির হলেন দিলীপ ঘোষ

সাম্প্রদায়িক উস্কানিমূলক অভিযোগ রয়েছে দিলীপ ঘোষের বিরুদ্ধে 

আজ খবর (বাংলা), [রাজ্য ], ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ, ২১/০১/২০২৬ : বুধবার ঝাড়গ্রাম  আদালতে হাজির হয়েছিলেন বিজেপি নেতা দিলিপ ঘোষ। ওই আদালতে  একটি মামলার ব্যাপারে এসেছিলেন তিনি।

ঝাড়গ্রাম পিএস কেস নং ১৬৮/১৬–৩৪১,৫০৫(সি),৫০৬,৫০৭,১২০বি ধারায় কেশ চলছে। যার সাক্ষ্য গ্রহন শুরু হবে।

সাম্প্রদায়িক উস্কানি মূলক বক্তব্য রাখার অভিযোগের জেরে ঝাড়গ্রাম থানায় তৃনমূলের তরফে এই মামলা করা হয়েছিল  দিলিপ ঘোষ এবং তুষার ঘোষের বিরুদ্ধে। আজ তাতেই হাজিরা দিতে আসেন বিজেপি নেতা দিলিপ ঘোষ।

এমপি /এমএলএ স্পেশাল কোর্ট বিধান নগরে এই কেসটির এতদিন শুনানি হচ্ছিল। সেখান থেকে ১১জনের সাক্ষ্য গ্রহণ করার পর এই মামলা ঝাড়গ্রামের  জেএম কোর্টে ট্র্যান্সফার  হয়েছে । এই কেসের সাথেই  ২৫/২৭ আর্মস অ্যাক্ট দেওয়া হলেও পরবর্তী সময়ে চার্জশিটে কিন্তু তার কোনো উল্লেখ করেনি পুলিশ।

কোর্ট থেকে বেরিয়ে আশাকর্মী প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “এভাবে আটকে রাখতে পারবে না রাজ্য সরকার। পুলিশ দিয়ে বাঁচার চেষ্টা করছে,  সেটা পারবে না।” সিএএ প্রসঙ্গে তিনি বলেন, “হাজার হাজার লোক সিএএ তে ফর্ম ফিলাপ করছে। তাঁরা নাগরিকত্ব পাবেন।”


 

Loading

আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান আটকে দেওয়ার অভিযোগ উঠছে

নির্দিষ্ট দাবীতে আজ আশা কর্মীরা স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিল 

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২১/০১/২০২৬ : বিভিন্ন দাবী দাওয়া নিয়ে কলকাতায় আশা  কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানকে বিভিন্ন জায়গায় আটকেছে পুলিশ, এমনটাই অভিযোগ উঠেছে।

আজ আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান রয়েছে, বেতন বৃদ্ধি থেকে সরকারি স্বীকৃতি সহ বিভিন্ন দাবি নিয়ে আশা কর্মী ইউনিয়নের ডাকে আজ স্বাস্থ্য ভবন যাওয়ার কথা আশা কর্মীদের। বিভিন্ন জায়গা থেকে আশা কর্মীরা আজ বিক্ষোভ প্রদর্শন করতে স্বাস্থ্য ভবন অভিযান করছেন। তাঁদের এই অভিযানকে পুলিশ বিভিন্ন জায়গায় আটকে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনকি শিয়ালদা স্টেশনে জিআরপি তাদের অভিযানকে আটকে দিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।

রাজ্যের বিভিন্ন প্রান্তের মত পূর্ব মেদিনীপুরের ময়নাতে দুটি বাস রিজার্ভ করে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে যাচ্ছিলেন আশা কর্মীরা। তাদের অভিযোগ মাঝ রাস্তায় পুলিশ তাদের আটকে দেয়, ড্রাইভার এবং আশা কর্মীদের নামে কেস দেওয়ার ভয় দেখানো হয়। বাস ড্রাইভাররা আশা কর্মীদের নামিয়ে দেন। তারপরেই তমলুক রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান আশা কর্মীরা। এমনকি পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা।

অন্যদিকে পাঁশকুড়া রেল স্টেশনে জিআরপি আশাকর্মীদের আটকে দেয়।মেছেদা নন্দকুমার সহ বিভিন্ন জায়গায় পুলিশি হয়রানির প্রতিবাদে মেছেদা বাস স্ট্যান্ডে বিক্ষোভ দেখান আসাকর্মীরা।

আশা কর্মীদের,অপরদিকেও মেচেদার রেলস্টেশনের আশা কর্মীদের আটকালে বিক্ষোভ দেখালেন আশাকর্মীরা


 

Loading

দেশের সংবিধানকেও অসম্মান করা হচ্ছে : দিলীপ ঘোষ

মমতা চান না এসআইআর হোক : দিলীপ 

আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২১/০১/২০২৬ : বিজেপি নেতা দিলীপ ঘোষ আজ এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ  আগে বলেছেন শাসক দল দেশের সাংবিধানিক ব্যবস্থাকে অসম্মান করছে।

বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন, “নানারকম আইনি চ্যালেঞ্জ জানিয়ে এসআইআর প্রক্রিয়াকে ব্যাহত করার চেতা করছে তৃণমূল কংগ্রেস।” দিলীপ ঘোষ নির্বাচন কমিশনকে অনুরোধ করতে চান যে তারা যেন সুষ্ঠূভাবে  এসআইআর-এর কাজ চালিয়ে যান.  ভোটার তালিকা সংস্কার করার মাধ্যমে ভোটারদের নাম সংযোজন ও বিয়োজনের কাজ ঠিকমত চালিয়ে নিয়ে যান.

এদিন দিলীপ ঘোষ সাংবাদিকদের বলেন, “তৃণমূল কংগ্রেস চাইছে না ভুয়ো ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ  যাক. পশ্চিমবঙ্গে সাংবিধানিক সমস্ত ব্যথা ভেঙে পড়েছে। দেশের সংবিধানকেও ওরা অসম্মান করে চলেছে। আদালতকেও চ্যালেঞ্জ করা হচ্ছে। এসআইআর এই রাজ্যে সম্পন্ন করা দরকার, সেই কাজে পুলিশ ও সরকারি কর্মচারীদের সহায়তা করা উচিত কিন্তু সবাই তা করছে না. কারন মমতা বন্দ্যোপাধ্যায় চান না যে এসআইআর সম্পন্ন হোক. ”


 

Loading

রাজগঞ্জের ফেরার বিডিওর জায়গায় এলেন নতুন বিডিও

খুনের মামলায় আত্মসমর্পন করতে হবে প্রাক্তন বিডিওকে 

 

আজ খবর (বাংলা) [রাজ্য], রাজগঞ্জ, জলপাইগুড়ি, ২১/০১/২০২৬ : রাজগঞ্জের বিডিওর কাজের দায়িত্ব পেলেন জয়েন্ট বিডিও। ভিডিও না থাকায় এবার বিডিওর কাজের দায়িত্ব দেওয়া হল জয়েন্ট বিডিওকেই. আজ থেকেই নতুন ভিডিও কাজ শুরু করবেন.

দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে অবশেষে রাজগঞ্জের জয়েন্ট বিডিওকে বিডিও পদে দায়িত্ব দিল প্রশাসন। আজ থেকে রাজগঞ্জের বিডিও হিসেবে কাজ শুরু করলেন সৌরভ কান্তি মন্ডল। মঙ্গলবার তার সাথে দেখা করে শুভেচ্ছা জানিয়ে আসেন রাজগঞ্জের তৃনমূল বিধায়ক খগেশ্বর রায়।

প্রসঙ্গত উল্লেখ্য রাজগঞ্জের পূর্ববর্তী বিডিও প্রশান্ত বর্মন এর নামে খুন এর অভিযোগ থাকায় তিনি ফেরার।তাঁকে উচ্চ আদালত চলতি মাসের মধ্যেই আত্মসমর্পন করার নির্দেশ দিয়েছে।   পুলিশ  তাঁকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পারে নি.


 

Loading

আগামী প্রজন্মকে অনেক বড় স্বপ্ন দেখাতে হবে : সংযুক্তা (কল্পনা চাওলার মা)

“আগামী প্রজন্ম যে কোনো উচ্চতায় নিজেদেরকে মেলে ধরতে সক্ষম” 

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ২১/০১/২০২৬ : আগামী প্রজন্মকে অনেক বড় স্বপ্ন দেখতে হবে, অনেক উচ্চতায় পৌঁছনোর কথা বলতে হবে। ওরা যে কোনো উচ্চতায় পৌঁছাতে পারে, বললেন প্রখ্যাত মহাকাশচারী কল্পনা চাওলার মা সংযুক্তা খারবান্দা।

মঙ্গলবার ভারতীয় বংশোদ্ভূত  মহাকাশ বিজ্ঞানী সুনীতা উইলিয়ামসের সাথে সাক্ষাৎ করে কল্পনা চাওলার মা সংযুক্তা বলছিলেন, “আজকের দিনে বাবা মায়েদের উচিত এমন একটা মানসিকতা রাখা, যাতে তাদের সন্তানকে তারা অনেকটা উচ্চতায় পৌঁছে দিতে পারে। আগামী প্রজন্ম যে কোনো উচ্চতায় নিজেদেরকে মেলে ধরতে সক্ষম।”

কল্পনা চাওলা ছিলেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা যিনি মহাকাশে ভ্রমণ  করেছিলেন। কল্পনা নাসার একজন সফল মহাকাশ বিজ্ঞানী ছিলেন। ১৯৮৪ সালে টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি ছাড়াও  ১৯৮৮ সালে কলরাডো বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট পেয়েছিলেন।  ২০০৩ সালের ফেব্রুয়ারি মাসের ১ তারিখে মহাকাশ থেকে ফেরার পথে তাঁর মহাকাশযান দুর্ঘটনায় পড়ে এবং কল্পনা চাওলা সেই দুর্ঘটনায় মারা যান। গোটা বিশ্ব তার অবদানকে কখনো ভুলবে না।


 

Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor