আজ খবর (বাংলা), [রাজনীতি] গাজোল, মালদা, ০৪/০৩/২০২৬ : হবিবপুরের পর এবার গাজোল৷ সিএএতে আবেদন করে অবশেষে ভারতীয় নাগরিকত্ব পেলেন গাজোলের শংকরপুর এলাকার মহেন্দ্রকুমার সিংহ ও তাঁর স্ত্রী আরতি সিংহ৷ ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে এদেশে আশ্রয় নিয়েছিলেন তাঁরা৷
অনেক চেষ্টা করেও এতদিন তাঁরা ভারতীয় নাগরিকত্ব পাননি৷ ছিল না ভোটার কার্ড৷ ভারতীয় নাগরিকত্ব পেতে অবশেষে মাস তিনেক আগে তাঁরা সিএএতে আবেদন জানান৷ দোলযাত্রার দিন বাড়ি গিয়ে তাঁদের হাতে সিএএ শংসাপত্র তুলে দিয়েছেন স্থানীয় বিধায়ক চিন্ময় দেববর্মন৷ এত বছর পর ভারতীয় নাগরিকত্ব হাতে পাওয়ায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন সিংহ দম্পতি৷
মহেন্দ্র কুমার সিংহ জানান বাংলাদেশের টাঙ্গাই মীরজাফর এলাকায় বাড়ি ছিল । ৯৩ সালে ভারতে এসেছিলাম। তিনমাস আগে সিএএ আবেদন করেছিলাম। আজকে সেই আবেদন পত্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহুজি আমাকে দিয়েছে আমি খুব খুশি। অনেক চিন্তার মধ্যে ছিলাম ঘুম হতো না ভয় লাগতো । আজকে আমি খুবই খুশি এখান থেকে বলতে পারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহুজি যেটা বলেন সেটা করেন।
গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন জানান এই শাসক দল তৃণমূল শরণার্থী উদ্বাস্তুদেরকে ভুল বুঝাচ্ছে । রাজনীতির সুবিধার্থে এই তৃণমূল মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে । যারা হিন্দু যারা এ দেশে শরণার্থী হিসেবে রয়েছিল তাদের সবাইকেই সিএএ সার্টিফিকেট দেওয়া হবে । কেউ আতঙ্ক থাকবেন না সিএএ আবেদন করুন অবশ্যই ভারতের নাগরিকত্ব আপনারা পাবেন ।
তৃণমূল পরিচালিত গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন জানান বিজেপির বিধায়ক সস্তায় রাজনীতি করছেন , মিষ্টি খাইয়ে ফুলের মালা পরিয়ে নিজেকে হাইলাইট করার চেষ্টা করছেন । আজকে একজন দম্পতি caa সার্টিফিকেট পেল l কিন্তু আজকে সিংহ পরিবার কেন আজকে গাজোলের অনেক পরিবার রয়েছেন যারা এখনো আবেদন করেও সিএএ সার্টিফিকেট পায়নি l বিধায়ক শুধু অভিনয় করে দুইজনকে সার্টিফিকেট দিচ্ছেন আর বাদ বাকিরা কবে পাবেন কোন উত্তর নেই ।এলাকায় তো কোন উন্নয়ন করেননি খালি ক্যামেরার সামনে নিজেকে হাইলাইট করতেই ব্যস্ত l
Aaj Khabor English — https://aajkhaborenglish.blogspot.com/2026/03/caa-certificate-granted-to-refugee.html
অভিযুক্ত দোষ অস্বীকার করেছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে
আজ খবর (বাংলা) [রাজ্য] খড়িয়া, জলপাইগুড়ি, ০৪/০৩/২০২৬ : বিজেপি পার্টি অফিসে মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধ*র্ষ*ণের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ি শহর সংলগ্ন খড়িয়া পঞ্চায়েতের বিবেকানন্দপল্লি এলাকায়।
অভিযুক্তকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। যদিও বিজেপির সাফাই যার বিরুদ্ধে অভিযোগ, সে তাদের দলের সঙ্গে যুক্ত নয়। রাতে পাহারা দেওয়ার জন্য পার্টি অফিসে থাকত ওই ব্যক্তি। ঐ অঞ্চলের বিজেপিকর্মীরাই এই ঘটনার তীব্র নিন্দা করেছেন।
এলাকার মানুষজনদের একাংশ অবশ্য বলছেন, বিজেপি নেতৃত্ব যতই অস্বীকার করুক না কেন, ওই ব্যক্তি বিজেপি কর্মী। আক্রান্ত মহিলা হাসপাতালে মেডিকেলের জন্য ভর্তি রয়েছেন। ধৃতকে আজ আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা যায়। যদিও পুরো ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।
আক্রান্ত মহিলার মেডিকেল পরীক্ষার আগেই মানসিক পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। তবে এই ঘটনায় রাজনৈতিক মহলের যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে
মেষ রাশি : আপনার সঙ্গী অসুথ হয়ে পড়তে পারে, তার চিকিৎসার জন্যে বেশ কিছুটা অর্থ ব্যয় হয়ে যেতে পারে। তবে এই অর্থ আপনার সঞ্চয় থেকে চলে আসবে। আপনার অসাধারণ ব্যক্তিত্ব ও ব্যবহার নতুন বন্ধুদের আকর্ষণ করবে। প্রেমের সুযোগ আসতে থাকবে। আমদানি রপ্তানিতে যুক্ত ব্যক্তিরা আশাপ্রদ ফল পাবেন। বিবাহিত জীবন সুখে কাটবে। শুভ সংখ্যা ৩, শুভ এবং হলুদ।
বৃষ রাশি : শরীর সুস্থ রাখতে নানারকম প্রয়াস করবেন। নিজের এই মুহূর্তে আরও কিছু দ্রব্যাদি ক্রয় না করে যে টুকু আছে, তাই দিয়েই কাজ শুরু করুন। বিশিষ্ট ব্যক্তিদের সান্নিধ্যে এসে নতুন পরিকল্পনা বা উদ্যোগ নিতে হতে পারে। এই উদ্যোগ আপনার ভবিষ্যৎকেই সুরক্ষিত করবে। প্রেমের ভাগ্য অত্যন্ত সহায়ক থাকবে। পরিবারকে সময় দিতে চেয়েও দিতে পারবেন না. শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
মিথুন রাশি : আজ আপনার হাসি খুশিতে কাটানোর জন্যে সবচেয়ে ভালো একটা দিন. আনন্দ করে গোটা দিনটা কেটে যাবে। অন্যদের আকর্ষণ করতে আপনাকে বেশি কিছু করতে হবে না। সৃজনশীল কাজে যতটা আশা করছেন তার চেয়ে অনেক বেশি প্রশংসা পাবেন, সুখ্যাতি ছড়াবে। নানাভাবে উপহার এবং পুরস্কার আসতে থাকবে। ফাটকা কিছুতে বিনিয়োগ করতে পারেন। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল.
কর্কট রাশি : আজ কর্মক্ষেত্রে যেমন চাপ বজায় থাকবে, বাড়ির দিক থেকেও যথেষ্ট চাপ থাকবে। এই দুই চাপের মাঝে নানান সমস্যা তৈরী হতে থাকবে। এই সময়টায় নিজের মাথা ঠাণ্ডা রেখে এগিয়ে চলুন। আজ অজানা সূত্র থেকে অপ্রত্যাশিত উপার্জন এসে যেতে পারে। পুরোনো সম্পর্কগুলোর সংস্পর্শে আসুন। কর্মক্ষেত্রে আপনিই জয়ী হবেন। দিনান্তে পরিবেশ সহায়ক হবে। শুভ সংখ্যা ৪,শুভ রং বাদামি।
সিংহ রাশি : নিজের অভ্যাসগুলোকে বদলে ফেলুন, নেশা, মোহ থেকে দূরে থাকুন। গহনা এবং কিউরিও দ্রব্যাদির বিনিয়োগ করলে লাভ হতে পারে। আপনার জ্ঞান আজ আপনার চারপাশের মানুষকে প্রভাবিত করতে পারে। নতুন অংশীদারি উদ্যোগ শুরু করার ক্ষেত্রে ভালো দিন. এতে অনেকেই উপকৃত হবে। একজন বহিরাগত আজ সক্রিয় থাকবে। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
কন্যা রাশি : আজ সঙ্গীর অসুস্থতা আপনাকে চাপে ফেলতে পারে। খরচ হয়ে যেতে পারে। তবে আজ অপ্রত্যাশিত সূত্র থেকে প্রভূত অর্থ উপার্জনের সম্ভানা থাকায় আপনার ওপর সেভাবে আর্থিক চাপ সৃষ্টি হবে না। আর্থিক উপার্জনের সব রকম উপাদান আপনার আছে, সেই প্রচেষ্টাকে আরও ধারালো করে তুলুন। প্রেম ভাগ্য খুবই ভালো। বিবাহিত জীবন শান্তিপূর্ণ থাকবে। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।
তুলা রাশি : আজ কর্মক্ষেত্রে নানাভাবে সাফল্য আসবে। সহকর্মীদের সহায়তা পাবেন। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে বাবা মায়ের আশীর্বাদ গ্রহন করুন। অনেক ভালো কিছু আপনার জন্যে অপেক্ষা করে আছে। আজ আপনার ব্যক্তিত্ব দিয়ে অনেক কিছু জয় করতে পারবেন। সারাদিন পুরোনো কোনো স্বপ্নের পিছনে ছুটতে থাকবেন। বিবাহিত জীবন সুখের। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
বৃশ্চিক রাশি : নিজের স্বাস্থ্য এবং ভবিষ্যৎ কোনোটাই ভাগ্যের ওপর ছেড়ে দেওয়া উচিত হবে না. এই দুই ক্ষেত্রকেই বলিষ্ঠ এবং মজবুত করে গড়ে তুলুন। আর্থিক কোনো মামলা চললে আদালত আজ আপনার পক্ষেই সিদ্ধান্ত জানাতে পারে। আপনি ক্ষতিপূরণও পেয়ে যেতে পারেন। পারিবারিক সমস্যা নিজেরাই মিটিয়ে ফেলুন প্রকাশ্যে আনলে অসম্মানিত হতে পারেন। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।
ধনু রাশি : আজ সারাদিন আপনি যথেষ্ট সতেজ থাকবেন। সব কাজ সময়ের আগেই শেষ করে ফেলতে চাইবেন। আজ আপনার ব্যয় কিছুটা বেশি হয়ে যেতে পারে। তাই আজকের জন্যে হলেও একটা বাজেট করে চলুন। কাছেপিঠে কোথাও বেড়াতে যেতে পারেন পরিবারকে নিয়ে। কেউ আপনাকে প্রতরণা করার চেষ্টা করছে, সতর্ক থাকুন। কোনো রকম ঝুঁকি নেবেন না. শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
মকর রাশি : আজ আপনার ইচ্ছাশক্তির জয় হবে. অদম্য ইচ্ছা শক্তি আজ সব কাজে আপনাকে জিতিয়ে দেবে, এগিয়ে রাখবে। আজ একটি বিশেষ সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে, যে সিদ্ধান্ত নিতে মানসিকভাবে আপনি হয়ত প্রস্তুত নন। পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়তে পারে, তার জন্যে কিছুটা ব্যয় হয়ে যেতে পারে। বিবাহিত জীবন উত্তম। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
কুম্ভ রাশি : যে বিষয়গুলির আর দরকার নেই, সেইসব বিষয়গুলির মনকে ঘিরে থাকায় আজ অনেকটা সময় নষ্ট করে ফেলবেন। শরীর ঠিক রাখতে হালকা ব্যায়াম করা উচিত। আজ আর্থিক ঝামেলা থেকে মুক্তি পেতে পরিবারের বয়স্ক কারোর সহায়তা লাগতে পারে। আজ সারাদিন বাড়ির লোকেদের সাথে সুন্দর সময় কাটাতে পারেন। বিবাহিত জীবন অত্যন্ত সুখের। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।
মীন রাশি : সব রকম হতাশা এবং বিভ্রান্তি এড়িয়ে চলুন। পুরোনো বন্ধুদের সাথে যোগাযোগ রাখতে পারেন। দিনের শেষ দিকে আর্থিক বাধা কেটে যাওয়া উচিত। উপার্জনের কিছু অর্থ আপনার হাতে চলে আসতে পারে। আজ সবকিছুই আপনার মনের মত করে ঘটবে, এমন নাও হতে পারে। পরিস্থিতির সাথে মানিয়ে চলুন। বিবাহিত জীবন সুখেই কাটবে। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।
আজ খবর (বাংলা) [দেশ], নতুন দিল্লী, ভারত, ০৩/০৩/২০২৬ : আজ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যের মানুষরা চন্দ্র গ্রহন দেখলেন এবং এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করলেন।
আজ সন্ধ্যের কিছু পর থেকে চন্দ্র গ্রহণ শুরু হয়ে যায়। পৃথিবীর ছাওয়া চাঁদের গায়ে গিয়ে পড়ে বলেই চন্দ্র গ্রহণ হয়। আজ দোল পূর্ণিমার রাতে গ্রহণ হওয়া চাঁদ এবং পূর্ণ আকারের চাঁদ দুই দেখতে পাওয়া গেলো। তবে পশ্চিমবঙ্গের যে সব জায়গায় আকাশে মেঘের উপস্থিতি ছিল অনেক বেশি, সেই সব জায়গাগুলি থেকে এই চন্দ্রগ্রহণ দেখতে পাওয়া যায় নি।
উত্তর পূর্ব ভারতের আসামের বিভিন্ন জায়গা থেকে আজ চন্দ্রগ্রহণ দেখতে পাওয়া হয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, ওড়িশা, বিহার, উত্তরপ্রদেশ থেকে আজ খুব ভালোভাবে চন্দ্রগ্রহণ দেখতে পাওয়া গিয়েছে। রাজধানী দিল্লী থেকেও চাঁদের দৃশ্য দেখা গিয়েছে। দিল্লীতে ইন্ডিয়া গেট এলাকায় এই দৃশ্য দেখবেন বলে বহু মানুষ ভীড় করেছিলেন। পুরীর সমুদ্র সৈকত থেকেও চন্দ্রগ্রহণের দৃশ্য উপভোগ করেছেন অনেকেই। ফের চন্দ্রগ্রহণ দেখতে পাওয়া যাবে ২০২৯ সালে বলে জানা যাচ্ছে।
আজ খবর (বাংলা) [রাজনীতি], খেজুরি, পূর্ব মেদিনীপুর, ০৩/০৩/২০২৬ : দলীয় পদের জন্য লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগ। আর সেই অভিযোগ এবং পদ না পেয়ে টাকা ফেরত চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে খেজুরিতে তৃণমূল পার্টি অফিসের ভেতর দলের দুই নেতার হাতাহাতি মারামারি ঘুঁষোঘুঁষির ভাইরাল ভিডিও প্রকাশ্যে!
এই ঘটনাকে ঘিরে জোর শোরগোল শুরু হয়েছে খেজুরিতে। এলাকার দুই তৃণমূল নেতা শঙ্কর দুলাল পাত্র এবং নন্দন দাসের মধ্যে কলার ধরে মারামারির ভিডিও ভাইরাল। কলার ধরে মার এবং ঘুঁষোঘুঁষির ভাইরাল ভিডিও সামনে আসায় চরম অস্বস্তিতে পড়েছেন তৃণমূল নেতৃত্ব। যা নিয়ে দলের নেতারা মুখে কুলুপও এঁটেছেন।
ভোটের মুখে নিজেদের মধ্যে মারামারি এবং কোন্দল ঘিরে খেজুরিতে দলের অনৈক্যের ছবি প্রকাশ্যে এসে পড়ায় বেশ অস্বস্তিতেও তৃণমূল নেতৃত্ব।
ভারতীয় সেনা ৩০০টি স্বদেশী ‘ধনুষ’ হাউইটজারের অর্ডার দিতে চলেছে
আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী,ভারত, ০৩/০৩/২০২৬ : ভারতীয় সেনাবাহিনী ৩০০ টি দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘ধনুষ’ 155 মিমি হাউইটজার অর্ডার করার পরিকল্পনা করছে, যা আনুষ্ঠানিকভাবে ১৫ টি আর্টিলারি রেজিমেন্টে মোতায়েন করা হবে। এই অর্ডারটি ভারতের প্রতিরক্ষা ক্ষমতা আরও বাড়াতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এবং ভারতের আত্মনির্ভরতা (#আত্মনির্ভর ভারত) উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যাবে।
সেনাবাহিনী ও প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে, এটি ধনুষ হাউইটজারের জন্য দ্বিতীয় বড় ক্রয়। এর আগে ভারত ইতোমধ্যেই ১১৪টি ধনুষ হাউইটজার অর্ডার ও কিছু ইউনিট সেনায় অন্তর্ভুক্ত করেছিল, যা কয়েকটি রেজিমেন্টে ইতোমধ্যেই স্থাপিত হয়েছে। আগামী অর্ডার অনুমোদন পেলে এর ফলে ভারতে তৈরি এই অস্ত্রের সংখ্যা আরও ব্যাপক ভাবে বাড়বে।
‘ধনুষ’ হাউইটজারটি সম্পূর্ণভাবে ভারতীয় প্রযোজনায় প্রস্তুত হয়, এবং এটি লড়াইয়ে আরও কার্যকর হওয়ার জন্য আধুনিক বিশেষ বৈশিষ্ট্যসহ তৈরি। এই সিদ্ধান্ত প্রতিরক্ষা উৎপাদন ও দেশীয় সামরিক সরঞ্জাম উন্নয়নকে আরও শক্তিশালী করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
এই অর্ডারের মাধ্যমে ভারতীয় সেনা ভবিষ্যতে সীমান্ত নিরাপত্তা ও সামরিক সক্ষমতা বৃদ্ধিতে আরও আত্মবিশ্বাসী ভূমিকা পালন করতে পারবে বলেও অ্যাডফোর্স বিশ্লেষকরা মন্তব্য করেছেন।
Aaj Khabor Desk, New Delhi, India, 03/03/2026 : The Indian Army is set to place an order for 300 indigenous Dhanush 155mm howitzers to strengthen its artillery capabilities. The guns will reportedly be deployed across 15 artillery regiments. This move marks a significant boost to India’s defence preparedness and supports the government’s push for self-reliance in defence manufacturing under the “Aatmanirbhar Bharat” initiative. The Army had earlier inducted 114 Dhanush guns, and the new order will substantially enhance the indigenous artillery fleet.
গোটা বিশ্বের মঙ্গলের জন্যেই যুদ্ধ থেমে যাওয়ার দরকার আছে
আজ খবর (বাংলা) [আন্তর্জাতিক], নতুন দিলেই, ভারত, ০৩/০৩/২০২৬ : পশ্চিম এশিয়ায় যুদ্ধ লেগে যাওয়ার ফলে সমস্যায় পড়তে চলেছে ভারত। পশ্চিম এশিয়ার দেশগুলি থেকে ভারতের কাছে যে তেল আসে, তা আর যতটা মজুদ রয়েছে, তাতে বড়জোর আট সপ্তাহ চলতে পারে।
পশ্চিম এশিয়ার দেশগুলি থেকে ভারতে অপরিশোধিত তেল, পেট্রল ও ডিজেল আসে. এই তেল আসে হরমুজ প্রণালী হয়ে। কিন্তু ইরানের যুদ্ধের কারণে বর্তমানে বন্ধ রয়েছে হরমুজ প্রণালী, যার ফলে ভারতে এখন আর তেল আসছে না আগের মত। আর এই জন্যেই চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে পেট্রোলিয়াম মন্ত্রকের কপালে। এই মুহূর্তে ভারতের কাছে যে জ্বালানি তেল মজুদ আছে, তাতে করে খুব বেশি হলে আগামী আট সপ্তাহ চালানো যেতে পারে। তার পরেই সঙ্কট দেখা দেবে।
ভারত যে জ্বালানি তেল আমদানি করে তার ৪০% আসে পশ্চিম এশিয়ার দেশগুলি থেকে। বাকি ৬০% আসে রাশিয়া বা অন্যান্য সূত্র থেকে। এখন ইরানে যদি যুদ্ধ চলতে থাকে, তাহলে গোটা বিশ্বে জ্বালানি তেলের দাম বেড়ে যাবে। ভারতের কাছে মজুদ থাকা তেলের ভান্ডার যত কমবে, ততই দাম বাড়তে থাকবে তেলের। আর তার ফলে দেশে সব জিনিসের দাম বাড়তে শুরু করবে, যা কিনা ভারতীয় অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।
এই কারণেই ইরানে যুদ্ধ বন্ধ হওয়ার দরকার আছে. কারন একই রকম সমস্যায় পড়বে বিশ্বের অন্যান্য দেশগুলিও। ইতিমধ্যেই চীন ও রাশিয়া যুদ্ধ বন্ধ করার দাবি তুলেছে। এই কারণেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার দেশগুলির নেতৃত্বের সাথে লাগাতার কথা বলে চলেছেন, যাতে অবিলম্বে যুদ্ধ থেমে যায় এবং দেশগুলি ভুল বোঝাবুঝির একটা সমাধানে পৌঁছাতে পারে। নরেন্দ্র মোদী ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরশাহী, ইজরায়েল, সৌদি আরব, জর্ডন, বাহারিন, ওমান, কুয়েত, কাতার এই আটটি দেশের সর্বোচ্য নেতৃত্বের সাথে কথা বলেছেন। ভারত আশাবাদী এই মিশনে সাফল্য পাওয়ার ক্ষেত্রে।
মেষ রাশি : শরীর সুস্থ থাকবে এমন কিছু করুন। কর্মক্ষেত্র আজ কিছুটা সহায়ক থাকবে, তা সত্বেও কোনো প্রতিশ্রুতি দেবেন না. আজ কিছুটা বিশ্রামে কাটালে ভালো করবেন। কোনো বড় দলের সাথে যুক্ত হয়ে তৃপ্তি পাবেন। প্রেমের ক্ষেত্রেও কোনো প্রতিশ্রুতি দেবেন না। বেড়াতে গেলে ভালো সময় কাটবে, তবে তা ব্যয় সাপেক্ষ হতে পারে। বিবাহিত জীবন মধ্যম। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
বৃষ রাশি : আজ সারাদিন হালকা মেজাজে কাটাবেন। বাড়িতে বিশেষ কোনো অতিথি আপনাকে বিড়ম্বনায় ফেলতে পারে। অন্যান্য কিছু সমস্যাও আপনার কাছে চলে আসতে পারে। তবে নিজের পরাক্রমের মাধ্যমে সব সমস্যার সমাধান আপনি নিজেই করে ফেলতে পারবেন। আপনার আশেপাশের মানুষ আজ আপনারই প্রশংসা করবে, সমর্থন করবে। বিবাহিত জীবন উত্তম শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
মিথুন রাশি : আপনার অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে, তবে এই সাফল্যের পিছনে আপনার কঠোর পরিশ্রম ও নিষ্ঠা সবাই দেখতে পাবে না। সকলেই আপনার প্রশংসা করবে। যতটা আপনি আশা করেছিলেন, তার চেয়েও বেশি প্রশংসা পাবেন, পুরস্কারও পেতে পারেন। কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন দেখতে পাবেন, যা হয়ত আপনার ভালো নাও লাগতে পারে। বিবাহিত জীবন সুখের। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।
কর্কট রাশি : আজ যেমন আয় হবে তেমন খরচও হবে। নিজের খরচের ওপর লাগাম দিন, সঞ্চয় নষ্ট করবেন না। নিজের বদ অভ্যাসগুলো থেকে দূরে থাকুন। নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখুন, না হলে নিজেই বিপদে পড়বেন। সঙ্গীর সাথে বিতর্ক আপনাকে বিচলিত করতে পারে। তবে সঙ্গীর সাথে হালকা ভ্রমন উপভোগ করতে পারেন।কাছের লোকেদের থেকে সহায়তা পাবেন। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
সিংহ রাশি : আজ আপনার ব্যয় বৃদ্ধি পাবে, যার জন্যে আজ আপনার সঞ্চয় খরচ হয়ে যেতে পারে। এতে আপনার আত্মবিশ্বাসে চির ধরতে পারে। আজ থেকেই ফের আপনার সঞ্চয় শুরু করা উচিত। আপনার সন্তানের ব্যবহার আপনাকে চমৎকৃত করবে। আপনার সঙ্গী যদি কোনো বিষয়ে আপনাকে ব্ল্যাকমেল করে থাকে, তাহলে তাকে এড়িয়ে চলুন। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
কন্যা রাশি : আজ নিজেকে কিছুটা একা রাখার চেষ্টা করুন। পরিবারের কেউ আপনার থেকে ঋণ চাইতে পারে, তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। ভালোবাসার মানুষ আপনাকে আজ কোনো উপহার দিতে পারেন। পেশাদারদের জন্যে আজকের দিনটা অত্যন্ত শুভ। কাজের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় থাকবে। বিবাহিত জীবন আজ আপনাকে অনেকটাই হতাশা দিতে পারে। শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।
তুলা রাশি : আজ কর্মক্ষেত্রে সব রকম দায়বদ্ধতা দায়িত্বের সাথে সামলাতে হবে। মাথা ঠান্ডা রেখে নিজের লক্ষ্যে অবিচল থাকুন। আজ কোনো মহাত্মার আশীর্বাদ পেতে পারেন।এমনকি সাধু দর্শনও হতে পারে। দিনান্তে বন্ধুদের সাথে শপিং উপভোগ করতে পারেন। চারপাশের পরিবেশ আপনার সহায়ক বলে মনে হবে।আমদানি ও রপ্তানীর ব্যবসায়ে যাঁরা যুক্ত আছেন, তাঁদের ব্যাসার উল্লতি হবে এবং লাভজনক হবে. শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
বৃশ্চিক রাশি : কর্মক্ষেত্রে ও ব্যবসায়ে আপনার সাফল্য আসতে শুরু ক্যরেছে। এই সময় নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখুন। সাফল্যকে ধরে রাখতে নিজের ব্যবহারে যেন কোনো পরিবর্তন না আসে।অনেকদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। আটকে থাকা বকেয়া টাকাও উদ্ধার হবে। কোনো উৎসবে যোগ দিতে পারেন। বিবাহিত জীবন সুখে কাটবে। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
ধনু রাশি : আজ একটা ভালো দিন, আনন্দে কাটবে। শরীর ও মন দুই ভালো থাকবে। অনেক কিছুতেই মনের প্রত্যয় বৃদ্ধি পাবে। এই প্রত্যয়কে কাজে লাগিয়ে কর্মক্ষেত্রেও সাফল্য পাবেন। আপনি যতটা চাইছেন প্রায় ততটাই ঠিকঠাক প্রাপ্তি হতে পারে। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। অসম্পূর্ণ কাজ শেষ করুন। বিশেষ কোনো আত্মীয় সম্বন্ধে সাবধান থাকুন। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
মকর রাশি : আজ আপনার ক্ষেত্রে একটা ভালো দিন। কোনো সাধু সন্তের দর্শন পেতে পারেন, যা আপনার চিন্তাভাবনাকে অত্যন্ত বলিষ্ঠ করে তুলতে পারে। আজ আপনার খরচ বাড়বে, কিন্তু সেই সঙ্গে আয়ের ক্ষমতাও বাড়বে। নতুন কোনো আয়ের উৎস্য পেয়ে যাবেন, যা আপনাকে যথেষ্ট খুশি করবে। কর্মক্ষেত্রে প্রশংসা প্রাপ্য হবে। সঙ্গীর সাথে বিতর্ক হতে পারে। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল.
কুম্ভ রাশি : আজ আপনার ব্যক্তিত্ব অনেকের ভালো লাগবে। অনেকে আপনার প্রশংসা করবে আবার কেউ কেউ আর্থিক দিক থেকে আপনার সহায়তাকরতে চাইবে। বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ প্রকল্পগুলিকে বেছে নিন। বেড়াতে যাওয়ার পরিকল্পনা বাতিলকরতে হতে পারে। ভালোবাসার মানুষআজ আপনাকে বিস্মিত করতে পারে। বিবাহিত জীবনে মন্দ ভাগ্য কষ্ট দেবে। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
মীন রাশি : আজ কোনো রকম দ্বিধাগ্রস্ত হলে সারাদিন সময় নষ্ট হয়ে যাবে। যেটা আপনার পক্ষ্যে ভালো হতে পারে, সেই বিকল্পটিকেই বেছে নিন এবং সেইপথে অগ্রসর হয়ে যান। আপনি আপনার খরচের ওপর নজর রাখুন। খরচের বিষয়টা অন্যের ওপর ছাড়বেন না। দিনের শেষ দিকটা খুবই ভালো কাটবে। যদি ভাবেন একা কাজ করতে পারবেন, তাহলে আপনি ভুল ভাবছেন। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র, ০২/০৩/২০২৬ : কুয়েতের বিমান বাহিনী ভুলবশত আমেরিকার তিনটি এফ ১৫ যুদ্ধবিমানকে গুলি করে নামিয়েছে বলে স্বীকার করে নিয়েছে আমেরিকা।
এ যেন নিজের গোলেই বল ঢুকিয়ে দিয়ে সেমসাইড গোল করা !. মধ্য আকাশে নিজেদের দলের বিমানকেই চিনতে পারলো না কুয়েতের বিমান বাহিনী। সরাসরি আঘাত হানলো মার্কিন এফ ১৫ যুদ্ধ বিমানকে লক্ষ্য করে. তিনটি বিমান ধংস হয়ে গেলো নিমেষে। পরে অবশ্য জিভ কেটেছে কুয়েতের বিমান বাহিনী, কিন্তু ততক্ষনে যা হওয়ার তা হয়ে গিয়েছে।
মধ্য এশিয়ার যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে কুয়েত বিমানবাহিনী. কিন্তু মাঝ আকাশে তারা মার্কিন যুদ্ধবিমানগুলিকে ঠিকমত চিনতেই পারে নি। তাদের আক্রমনে আমেরিকার তিনটি যুদ্ধ বিমান ধ্বংস হয়ে গিয়েছে। ওই তিনটি যুদ্ধ বিমানে মোট ছয়জন ত্রু ছিলেন। তাঁরা কোনোরকমে ইজেক্ট করে বেরিয়ে এসে নিজেদের প্রাণ বাঁচিয়েছেন। কুয়েতের তরফ থেকে এই ঘটনার সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে।
ভুল বোঝাবুঝির ঘটনাটি ঘটে যাওয়ার পরেও যুদ্ধক্ষেত্রে প্রত্যক্ষ সহযোগিতার জন্যে কুয়েতকে ধন্যবাদ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
“নির্বাচন কমিশন বলছে ভোটারের বৈধতা বিচার করছে বিচার বিভাগ তারা নয় ”
আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০২/০৩/২০২৬ : ভোটার তালিকায় নিবিড় সংশোধনের ফলে বৈধ ভোটারের নাম বাদপ্রসঙ্গটি তুলে আজ কলকাতার রাজপথে নেমে প্রতিবাদে সোচ্চার হল প্রদেশ কংগ্রেস।
‘এসআইআর এর পর গত ২৮ তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যদিও এখনও সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশিত হয় নি। তথাপি যে তালিকাপ্রকাশ করা হয়েছে, সেই তালিকা অনুযায়ী দেখা যাচ্ছে যে রাজ্যের বৈধ ভোটাররা বাদ পড়ে যাচ্ছেন’, এই অভিযোগ তুলছেন রাজ্যের কংগ্রেস নেতারা। এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়ে প্রদেশ কংগ্রেস আজ কলকাতার ব্যাঙ্কশাল আদালতের সামনে থেকে বিবাদী বাগে নির্বাচন কমিশনের দপ্তরের সামনে পর্যন্ত মিছিল করেন এবং প্রতিবাদে সোচ্চার হন।
কংগ্রেস নেতা আশুতোষ চ্যাটার্জি রাজ্যের ভোটার তালিকা থেকে বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার পরেও নির্বাচন কমিশনের নীরব থাকাকে সমালোচনা করেছেন। আশুতোষ চ্যাটার্জি বলেন, “একজন বৈধ ভোটারের নাম ভোটার তালিকায় থাকবে না. তিনি ভোট দেবেন না. নির্বাচন কমিশন বলছে এই বিষয়টা তাঁরা জানেন না. এটা বিচার বিভাগ জানে। বিচারকরাই যাচাই বাছাই করছেন। আমরা প্রতিবাদ জানাচ্ছি, আদালতের কাছে আবেদন জানাচ্ছি, যাতে একজন বৈধ ভোটারের নামও বাদ না যায়। “