
দেশজুড়ে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা
![]()

দেশজুড়ে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা
![]()

‘দাহ্যপদার্থ থাকার কারণেই আগুন ছড়িয়ে গিয়েছিল’
আজ খবর (বাংলা), ]রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ,২৭/০১/২০২৬ : কলকাতার আনন্দপুরে গতকাল যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় মৃত্যুর সংখ্যা ৩ থেকে বাড়তে বলে জানা যাচ্ছে। স্থানীয় সূত্রে অন্তত ২৪ জনের নিখোঁজ থাকার কথা বলা হচ্ছে।

![]()

ভারতের শক্তি, পরাক্রম, মূল্যবান সংস্কৃতি, শিক্ষা ও ঐতিহ্য তাকিয়ে দেখল গোটা বিশ্ব

Aaj Khabor Desk, New Delhi, India, 26/01/2026 : India is celebrating its 77th Republic Day with pride and enthusiasm across the country. The main parade is being held along Kartavya Path in New Delhi in the presence of President Droupadi Murmu, Prime Minister Narendra Modi, Defence Minister Rajnath Singh, Home Minister Amit Shah, and other senior leaders. Distinguished international guests include European Council President Antonio Costa and European Commission President Ursula von der Leyen.
The Republic Day parade features impressive displays by the Indian Army, Navy, and Air Force, along with CRPF, BSF, ITBP, NCC, Bharat Scouts, and Delhi Police. Military regiments showcased weapons, fighter jet fly-pasts, long-range missiles, naval power, and a special display of Operation Sindoor. Cultural troupes from various states highlighted India’s rich heritage, traditions, and diversity, with a special tableau marking 150 years of “Vande Mataram.”
![]()


![]()

ভারতকে ক্রমশ অপ্রতিরোধ্য মনে হচ্ছে
![]()

চলছে বিক্ষোভকারীদের সাথে আলোচনা
![]()

মনে করিয়ে দিল ১০ বছর আগের সেই দুর্ঘটনার কথা
আজ খবর (বাংলা), [রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৪/০১/২০২৬ : শনিবার সকালে রেড রোডে প্রজাতন্ত্র দিবসের আগে প্যারেড চলাকালীন ফের দুর্ঘটনা ঘটে গেলো। একটি বেপরোয়া গাড়ি দ্রুতগতিতে এসে সজোরে ধাক্কা মারলো পুলিশের গার্ড রেলিংয়ে।

![]()

তুষারপাত বিভিন্ন জায়গায় জনজীবনকে স্তব্ধ করে রেখেছে
আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত, ২৪/০১/২০২৬ : ভারতের উত্তরে হিমালয়ের পাহাড়ি অঞ্চল সমেত সমগ্র উত্তর ভারতে এখনওজাঁকিয়ে বসে রয়েছে শুকনো শীতকাল। হীমশীতল তাপমাত্রায় জবুথবু উত্তর ভারতের শহরগুলি। অনেক জায়গায় জনজীবন স্তব্ধ হয়ে রয়েছে।

Aaj Khabor – New Delhi, India | January 24, 2026 — Severe dry winter conditions continue to affect large parts of northern India, with freezing temperatures disrupting daily life across the plains and the Himalayan region. States including Delhi, Haryana, Punjab, Rajasthan, Uttar Pradesh, Bihar, and parts of the Northeast remain under intense cold, while conditions are harsher in higher altitudes.
Widespread snowfall has been reported in Jammu & Kashmir, Ladakh, Himachal Pradesh, Uttarakhand, North Bengal, Sikkim, and Arunachal Pradesh. Heavy snow in the Kashmir Valley led to the closure of National Highway 44 between Jammu and Srinagar, with several interior roads also blocked. Popular hill stations such as Manali, Dharamshala, Shimla, Auli, and Darjeeling are snow-covered, disrupting transport but attracting large numbers of tourists.
![]()

বাংলাদেশের মানবিক মুখ প্রতিষ্ঠা করার আশ্বাস দিচ্ছে জামাত ই ইসলামী
আজ খবর (বাংলা) [আন্তর্জাতিক], ঢাকা, বাংলাদেশ, ২৪/০১/২০২৬ : বাংলাদেশের জামাত ই ইসলামীর নেতা আমির শফিকুর রহমান একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে বলেন, ‘আগামী নির্বাচনে তাঁরা যদি ক্ষমতায় আসেন, তাহলে বাংলাদেশকে পাকিস্তান, আফগানিস্তান কিংবা ই, রান হয়ে যেতে দেবেন না।’
প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে এখনও অন্ত্রবর্তী তদারকি সরকার চলছে মহম্মদ ইউনূসের নেতৃত্বে। তবে আর কিছুদিন পরেই অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে নির্বাচন হওয়ার কথা রয়েছে সে দেশে, তাই নির্বাচনে যে রাজনৈতিক দলগুলি অংশ নেবে, তাদের তৎপরতা শুরু হয়ে গিয়েছে। শুক্রবার রাতে রংপুর শহরে পাবলিক লাইব্রেরি মাঠে জামাত ই ইসলামীর নেতা আমির শফিকুর রহমান রাজনৈতিক ভাষণ দিতে গিয়ে বাংলাদেশের নতুন ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক আশ্বাস দেন।

ড.আমির শফিকুর রহমান বাংলাদেশের জামাত ই ইসলামীর একজন জনপ্রিয় নেতা। অতীতে এই নেতা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের সমর্থনের কথা বলেছেন, বাংলাদেশে থাকা বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন বং সেগুলিকে সংরক্ষণের কথাও বলেছেন। তিনি অতীতে বাংলাদেশের মহিলাদের বাইরে কাজ করতে যাওয়া এবং পোশাক স্বাধীনতার সপক্ষে রায় দিয়েছিলেন।
শুক্রবার জনসভায় আমির শফিকুর রহমান বলেন, “তাঁরা ক্ষমতায় এলে বাংলাদেশ বাংলাদেশই থাকবে, পাকিস্তান, আফগানিস্তান কিংবা ইরান হয়ে যাবে না।” মদিনার সনদ মেনেই তাঁরা চলবেন। বাংলাদেশে আর কেউ বেকার বা কর্মহীন থাকবে না। কোনো পরিবারেই বেকারত্ব থাকবে না। দেশে ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। সকলেই সমান অধিকার পাবে। ধর্মের দিক থেকেও প্রত্যেক মানুষ সমান অধিকার ভোগ করবে। বাংলাদেশের মানবিক মুখ প্রতিষ্ঠিত হবে।”
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে আমির বলেন, “তিনি মানবতার জননী নন, তিনি নিষ্ঠুরতার জননী। আমরা বাংলাদেশের রাজনীতিতে আর কোনো ফ্যাসি বাদ দেখতে চাই না। ”
Aaj Khabor, Dhaka, Bangladesh | January 24, 2026 — Jamaat-e-Islami leader Dr. Ameer Shafiqul Rahman, while addressing a public rally in Rangpur, stated that if his party comes to power in the upcoming national elections, Bangladesh will not turn into Pakistan, Afghanistan, or Iran. He assured that the country would retain its own identity and follow the principles of justice and equality.
Bangladesh is currently under an interim caretaker government led by Muhammad Yunus, with national elections scheduled for February 12. As the election date approaches, political activities have intensified across the country.
Speaking at the Public Library Ground in Rangpur, Dr. Rahman presented a vision of a humane and inclusive future for Bangladesh. He emphasized governance based on the Charter of Medina, promising rule of law, equal rights for all citizens, religious freedom, and the eradication of unemployment so that no family remains jobless.
Dr. Rahman, a prominent Jamaat-e-Islami leader, has previously expressed support for minority Hindu communities, visited temples, and spoken in favor of their preservation. He has also publicly supported women’s right to work outside the home and freedom of dress.
Criticizing former Prime Minister Sheikh Hasina, he said she should not be called the “Mother of Humanity” but rather the “Mother of Cruelty,” adding that he does not want to see any form of fascism return to Bangladeshi politics.
![]()

কাশ্মীর জুড়েই চলছে তুষারপাত, জনজীবন স্তব্ধ
আজ খবর (বাংলা), [দেশ] শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, ২৩/০১/২০২৬ : জম্মু থেকে শ্রীনগর যাওয়ার ৪৪ নম্বর ন্যাশনাল হাইওয়ে সম্পূর্ণ বন্ধ হয়ে গেলো অত্যাধিক তুষারপাতের কারনে।
কাশ্মীর উপত্যকা জুড়ে গত কয়েকদিন ধরে ব্যাপক তুষারপাত হয়েছে, এখনো বরফ পড়ছে। এর ফলে জম্মু থেকে শ্রীনগর যাওয়ার জাতীয় সড়ক সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে। রাস্তাঘাটে দৃশ্যমানতা একেবারে কমে গিয়েছে। বিমানবন্দরে বিমান চলাচল খুবই কমে গিয়েছে। ইন্ডিগোর বেশ কিছু ফ্লাইট আজ বন্ধ রয়েছে। বেশ কিছু ফ্লাইট দেরিতে চলছে। কাশ্মীরের জনজীবন একেবারে জবুথবু হয়ে গিয়েছে। গোটা উপত্যকা জুড়েই এখন রীতিমত হাড়কাঁপানো ঠাণ্ডা।

কাশ্মীরের বিভিন্ন জায়গায় যেভাবে বৃষ্টি চলছে আর তার সাথে সাথে তুষারপাত চলছে, তাতে করে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। কিছু কিছু জায়গায় গাড়ি চলাচল একেবারেই বন্ধ রাখা হয়েছে। কাশ্মীরের ডোডা এলাকায় গত তিনমাসে তুষারপাত না হলেও গতকাল মধ্যরাত্রি থেকে সেখানে ব্যাপক তুষারপাত শুরু হয়ে গিয়েছে। কাশ্মীরের বেশিরভাগ জায়গাতেই বাড়ি ঘর, গাছ-পালা, গাড়ি রাস্তা ঘাট সব কিছুই বরফের পুরু আস্তরণে ঢেকে গিয়েছে। তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের নিচে। কাশ্মীরের এই প্রতিবেদন লেখার সময়েও তুষারপাতের খবর এসেছে।
![]()