
খুব কম সময়ে পৌঁছে যাওয়া যাবে বারাণসী, দিল্লী

![]()

খুব কম সময়ে পৌঁছে যাওয়া যাবে বারাণসী, দিল্লী

![]()

ফাঁকা মাঠে বিস্ফোরণ হওয়ায় প্রাণ হানির ঘটনা ঘটে নি
![]()

পুলিশের যোগসাজস থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন দিলীপ ঘোষ
আজ খবর (বাংলা), [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, ০২/০২/২০২৬ : গতকাল কলকাতার গোলপার্ক এলাকায় যে হিংসার ঘটনা ঘটেছে, আজ তার তীব্র সমালোচনা করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
![]()

“ভারতের ভয়ে মাঠ ছেড়েই পালতে চাইছে পাকিস্তান”
আজ খবর (বাংলা), [খেলা], মুম্বই, মহারাষ্ট্র, ০২/০২/২০২৬ : আগামী ১৫ তারিখে টি ২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ক্রিকেট খেলতে মাঠে নামতে চাইছে না পাকিস্তান। পাকিস্তানের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা শুরু হয়ে গিয়েছে ভারতে।
![]()

পরীক্ষা দেওয়া হল না মনীষা কামির
আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০২/০২/২০২৬ : রাজ্যে আজ থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার্থীরা ইতিমধ্যেই পরীক্ষা দিতে শুরু করেছে। মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে পুলিশি তৎপরতা যেমন চোখে পড়েছে, তেমন রাজনৈতিক তৎপরতাও দেখা গিয়েছে।


![]()

![]()

হাই স্পিড রেখে শিলিগুড়ি যুক্ত হবে বারাণসী হয়ে দিল্লী পর্যন্ত
![]()

![]()

অর্থনীতি গুঁড়িয়ে গিয়েছে, ভয়ংকরপরিস্থিতি পাকিস্তানে
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], ইসলামাবাদ, পাকিস্তান, ৩১/০১/২০২৬ : “গোটা পৃথিবীতে ঘুরে ঘুরে অর্থ ভিক্ষা করতে রীতিমত লজ্জা পাই আমি আর সেনা প্রধান অসীম মুনির”, বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
এটাই পাকিস্তানের প্রকৃত অবস্থা। প্রতিবেশী ঐ দেশটির অর্থনীতির কোমর ভেঙে গিয়েছে অনেক আগেই। কোষাগার অর্থশূন্য প্রায়। আন্তর্জাতিক মহল বা বিদেশ থেকে দাক্ষিণ্যে পাওয়া ঋণ ছাড়া আর কোনো উপায় নেই পাকিস্তানের সামনে।. দেশের অর্ধেক পরিকাঠামো চলে গিয়েছে চীন বা অন্য কোনো দেশের দখলে। কিন্তু এতো কিছু করেও কোনোভাবেই দুর্দশা কাটছে না পাকিস্তানের। সেটা প্রমাণিত সেই দেশের প্রধানমন্ত্রীর উক্তিতেই। দেশের হয়ে ঋণ চাইতে লজ্জিত প্রধানমন্ত্রী, লজ্জিত সেনাপ্রধান, লজ্জিত হয়েছে সমগ্র পাকিস্তান।পাকিস্তানের শিল্পপতিদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, “পাকিস্তানের ওপর যে বিশাল ঋনের বোঝা রয়েছে, তার জন্যে পাকিস্তানকে গোটা পৃথিবীর সামনে লজ্জিত হতে হচ্ছে। এই সুবিশাল বোঝা কমানোর জন্যে বিকল্প কোনো নতুন চিন্তা ভাবনা করা দরকার। কিভাবে অর্থনীতিকে ফের চাঙ্গা করা যায়, তা নিয়ে ভাবতে হবে। আমার বেশ লজ্জা লাগে যখন আমি আর ফিল্ড মার্শাল অসীম মুনির বিদেশ সফরে দেশের হয়ে ভিক্ষা করতে বের হই। বিভিন্ন দেশের সামনে আমাদের হাত পাততে হয়। বিশাল অংকের ঋণ চাইলে নিজেকেই অসম্মান করা হয়। ওরা আমাদেরকে দিয়ে অনেক কিছুই করিয়ে নিতে চায়, যা আমরা না বলতে পারি না।”পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই ভিক্ষা শব্দটিই বুঝিয়ে দেয় কি পরিণতিতে রয়েছে পাকিস্তান। ভারতের সাথে শত্রুতা করে পাকিস্তান কি পেলো ? ভারত আজ যেখানে অর্থনীতির দেশ হওয়ার কথা ঘোষণা করতে চলেছে, সেখানে পাকিস্তান বিভিন্ন দেশে গিয়ে ভিক্ষা করার কথা বলছে ! শেষবাজ শরীফ অবশ্য ও বলেছেন যে চীন, সংযুক্ত আরব, সৌদি আরব, কাটার এই দেশগুলি পাকিস্তানের পাশে রয়েছে এবং সহযোগিতা করে চলেছে।Aaj Khabor Desk, Islamabad, Pakistan, 31/01/2026 : Pakistan Prime Minister Shehbaz Sharif has openly admitted the country’s severe economic distress, saying he and Army Chief Asim Munir feel ashamed having to travel the world seeking financial aid. Speaking at a meeting with Pakistani industrialists, Sharif said the enormous debt burden has left Pakistan dependent on foreign loans, forcing its leaders to “beg” before other nations. He stressed the need for new ideas to revive the economy, as repeated borrowing has damaged national dignity and limited Pakistan’s ability to refuse foreign pressures. Despite infrastructure assets being controlled by China and others, the crisis persists. Sharif noted that countries like China, the UAE, Saudi Arabia, and Qatar continue to support Pakistan.// : 31
![]()

পুলিশ আসার আগেই রহস্যভেদ করলো ক্ষুদেরা
আজ খবর (বাংলা) [রাজ্য], শান্তিপুর, নদীয়া, ৩১/০১/২০২৬ : রাতের আকাশ থেকে ভোরের অন্ধকারে এলাকায় উড়ে এসে পড়ল কি যেন এক অজানা যন্ত্র যা ঘিরে চাঞ্চল্য এলাকায়, এল পুলিশ, খবর দেওয়া হল বিজ্ঞান কর্মীদে,র তবে পাড়ার ক্ষুদেরাই গুগল ব্যবহার করে এলাকাবাসী কে আশ্বস্ত করল যেটা আকাশ থেকে পড়েছে সেটা একটি আবহাওয়া মাপার যন্ত্র।
সারারাত হয়তো অন্ধকার আকাশে ঘুরেছে অবশেষে ভোরের দিকে শান্তিপুরে পড়লো অজানা এক যন্ত্র। যন্ত্রতে জ্বলছে আলো, পাশে প্যারাসুটের মত কিছু একটা। অজানা যন্ত্র ঘিরে ব্যাপক চাঞ্চল্য নদীয়ার শান্তিপুর পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের রাধাকৃষ্ণ পল্লী এলাকায়। এলাকাবাসীর দাবি আজ সকালে তারা হঠাৎ রাস্তার উপরে দেখতে পায় এই অজানা যন্ত্র যাতে কি একটা যেন লাইট জ্বলছে, সেটি পড়ে রয়েছে রাস্তার উপরে এবং পাশে প্যারাসুটের মতো কিছু একটা রয়েছে তার সাথে।তাদের মনে হচ্ছে হয়তোবা প্যারাসুটে করে এই অজানা যন্ত্র নামানো হয়েছে আর তাতেই তারা রীতিমতো আতঙ্কিত। যদিও ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ এসে ওই অজানা যন্ত্র উদ্ধার করে এবং তার সঙ্গে সঙ্গে এই যন্ত্রটি কি তা নিয়ে ইতিমধ্যে বিজ্ঞান মঞ্চের সদস্যদের সঙ্গে যোগাযোগ করছে এলাকার মানুষ এবং পুলিশ প্রশাসন। তবে সাত সকালে অজানা যন্ত্র ঘিরে রীতিমতো চাঞ্চল্য গোটা এলাকায়।তবে এখন তো মোবাইল শিশুদের হাতেও, তথাকথিত সোশ্যাল মিডিয়া তাদের নানান ক্ষতি করলেও এক্ষেত্রে রহস্যের উদঘাটন করল পাড়ার ক্ষুদেরাই। গুগল লেন্স এবং নানান তথ্য ঘেঁটে তারাই দেখল এটা আবহাওয়া মাপার যন্ত্র, যার ব্যবহারিক প্রয়োগ হয়তো মনিটারিং হয়ে গেছে। এটা বর্তমানে পরিত্যক্ত ছাড়া আর কিছু না। সুতরাং বিপদের কোনো সম্ভাবনা নেইই।Aaj KhaborDesk, Shantipur, Nadia, 31/01/2026 : An unidentified device fell from the night sky into the early morning darkness in Shantipur, Nadia, triggering panic and curiosity among residents. The object, which had lights on it and a parachute-like attachment, was found on a road in Ward No. 23 of Shantipur municipality. Locals feared it might have been deliberately dropped, prompting police to arrive and secure the device while contacting science forum members for clarification. The mysterious object created widespread excitement in the area. However, the mystery was eventually solved by local children using Google Lens and online research, who identified it as a discarded weather monitoring instrument. Authorities and residents were reassured that the device posed no danger.
![]()