Aaj Khabor

আজ কাদের লটারি ভাগ্য ভালো ? দেখে নিন

আজ কাদের লটারি ভাগ্য ভালো ? দেখে নিন

আজ খবর (বাংলা), আজকের রাশিফল , ০৫/০২/২০২৬ :  
মেষ  রাশি :  কিছু ক্ষেত্রে আপনার মন আপনাকে দিয়ে এমন কাজ করাবে, যাতে আপনি তৃপ্তি অনুভব করেন, আবার কোনো কোনো ক্ষেত্রে আপনি এমন ধৈর্য্য হারাবেন, যাতে করে গোড়া কাজটাই পণ্ড হয়ে যেতে পারে।  কর্মস্থলে নিজের মেজাজ সামলে রাখুন। নাহলে আপনাকেই সমস্যায় পড়তে  হবে এবং এর জন্যে আর্থিক দণ্ডও  দিতে হতে পারে। তাই সাবধান থাকুন। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ ।
বৃষ রাশি : আজ আপনার মানসিক দৃঢ়তা দেখানোর দিন। যা কিছু করবেন তা ইতিবাচক মনোভাব নিয়ে করতে শুরু করুন।  কর সংক্রান্ত হিসেব নিকেশ দেখাতে  হতে পারে। কর্মক্ষেত্রে আজ কিছু প্রমান করতে হতে পারে। এক্ষেত্রে নিজের দক্ষতাকে কাজে লাগান।  প্রেম ভাগ্য বেশ ভালো।  অপ্রয়োজনীয় আলোচনা থেকে দূরে থাকুন। পারিবারিক ক্ষেত্রও  উত্তম। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
মিথুন রাশি :  আরোগ্য লাভের কারণে মানসিক তৃপ্তি। শরীর ক্রমশ ভালো হয়ে উঠবে।  আপনার সুচিন্তিত বিনিয়োগ বাড়তি উপার্জনের জন্যে সহায়ক হয়ে উঠবে।  আপনার মধ্যে অন্যকে সাহায্য করার প্রবণতা আছে, এই বিষয়টা অন্যদের ভালো লাগবে, আপনার এক্ষেত্রে প্রশংসা প্রাপ্য হবে। পারিবারিক ক্ষেত্র বেশ ভালো। তবে পরিবারের ব্যাপারে বাইরের কারোর প্রভাব আপনি মেনে। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা ও সোনালী।
কর্কট রাশি : আপনার মানসিক দৃঢ়তা আজ সাফল্য আনবে। মনকে নিয়ন্ত্রণে রাখুন।  অতিরিক্ত ব্যয় দিনের শেষে আপনাকে যথেষ্ট চাপে ফেলবে।  বাড়িতে জমে থাকা কাজগুলো আজই  শেষ করুন, এই ব্যাপারে আপনার সন্তান আপনাকে সাহায্য করতে এগিয়ে আসতে  পারে।  কর্মক্ষেত্র অত্যন্ত শুভ। ব্যবসায়ীরাও লাভ করবেন। পরিবারের সাথে ভালো সময় কাটবে। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
সিংহ রাশি :  আপনার ইতিবাচক মনোভাব এবং উদ্ভাবনী চিন্তাধারা আজ আপনাকে বিশেষ সাফল্য দেবে। বাড়তি আর্থিক উপার্জনের পথও দেখিয়ে দেবে।  পরিবার বা বন্ধুদের থেকে পাওয়া কোনো খবর আপনাকে আরও সমৃদ্ধ করে তুলতে পারে।  কোনো বিনিয়োগ বা চুক্তি করার আগে ভালো করে ভেবে নিন।   আজ কোনো সাধু দর্শন বা সৎসঙ্গ হতে পারে। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
কন্যা রাশি : মনকে যতটা সম্ভব উৎফুল্ল রাখার চেষ্টা করুন। আজ বয়স্ক কেউ আপনার আর্থিক সমস্যার সমাধান করে দেবে, নিজের অর্থ ব্যয় করতে হবে না।  আজ কাউকে কোনো উপদেশ দিলে সেই উপদেশ কিস্তু আপনার নিজের জন্যেও প্রযোজ্য। অভিজ্ঞ ও প্রতিষ্ঠিত ব্যক্তিদের সাথে যোগাযোগ বাড়বে।  আজ একটি অনুকূল দিন, তাই কর্মক্ষেত্রে নিজেকে উজাড় করে দিন। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
তুলা রাশি : সবার প্রতি সমান মনোভাব পোষণ করুন।  বিশেষ করে কর্মক্ষেত্রে।  আর্থিক ক্ষেত্র উত্তম, আজ বাড়তি রোজগারের অনেক উপায় তৈরি হয়ে যাবে। লটারি বা ফাটকায় লাভ।  অন্যকে রাজি করানোর ক্ষমতা কাজে লাগাতে হতে পারে।  ঘনিষ্ট কেউ আজ আপনাকে এড়িয়ে চলতে পারে। পারিবারিক ক্ষেত্রে অন্য কারোর প্রভাব আপনি মেনে নেবেন না। খেলাধুলায় সাফল্য আসবে। শুভ সংখ্যা ৩, শুভ রং হলুদ।
বৃশ্চিক রাশি :  মেজাজ হারালেই বিপদ বাড়বে। বিতর্কে জড়িয়ে পড়বেন, তবে পরে সমাধান হয়ে যাবে। আর্থিক সহায়তা পেয়ে যাবেন। নিজের একরোখা মনোভাব বাড়িতে কাউকে দেখবেন না, তাঁরা রুষ্ট হতে পারেন।  অহেতুক ঝামেলা আপনার মানসিক অশান্তির কারণ হয়ে যেমন দাঁড়াবে, তেমন পরিবারকেও সমস্যায় ফেলতে পারে।  তবু পরিবারের থেকেই ভালোবাসা  পেয়ে আশ্বস্ত থাকবেন। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।
ধনু রাশি : অনেক কিছুর মধ্যে কোনটা আপনার জন্যে ভালো হবে, তা আপনাকেই বুঝতে হবে। ফাটকা বা লটারিতে লাভ। ছোটদের থেকেও অনেক কিছু শেখা যায় তা বুঝতে পারবেন।  শিশুরাই আজ আপনাকে প্রভাবিত করবে।  ব্যবসার যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় নিজের মতামতকেই প্রাধান্য দিন। বিবাহিত জীবন উত্তম। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
মকর রাশি :  আপনার ইতিবাচক মনোভাব এবং গতিবিধি অন্য অনেককেই উৎসাহিত করে তুলবে। আজ পরিবারের কেউ অসুথ হয়ে পড়তে পারেন, তাঁর চিকিৎসা হেতু খরচ বাড়তে পারে।  কিছু অবাঞ্ছিত ঝামেলা আসলেও আজ সেগুলিকে উপেক্ষা করতেই হবে. আপনার ভালোবাসার ক্ষেত্রে বাইরের কেউ হস্তক্ষেপ করে পারে। ব্যবসার ক্ষেত্রে নতুন উদ্যোগ লাভ দায়ক হবে. শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
কুম্ভ রাশি : কর্মক্ষেত্রে বিশ্বাস অর্জন করতে পারবেন। আঘাত আসলেও তা আপনাকে খুব একটা স্পর্শ করতে পারবে না.  ধর্মীয় স্থানে কিছু দান করবেন যা আপনার মনকে আনন্দে ভরিয়ে তুলবে।  পরিবারকে আরও গুরুত্ব দিন এবং তাদের সাথে সময় কাটান।  পরিবারের সদস্যদের থেকে ভালোবাসাও পাবেন।  নতুন কিছু উদ্যোগ নেওয়ার কথা ভাবছিলেন,  সেগুলো শুরু করে দিন. শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।
মীন রাশি :  ধ্যান ও আধ্যাত্মিক সাধনা আপনাকে আত্ম উপলব্ধির দিকে নিয়ে যাবে। আর্থিক উন্নতির যোগ।  আপনার শিল্পী সত্ত্বা এবং সৃজনশীলতা আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে। সারাদিন ব্যস্ত থাকবেন।  আজ আপনার সঙ্গীকে নতুন করে অনুভব করতে শুরু করুন। প্রেমের ক্ষেত্র খুব একটা উত্তম নয়।  খুব কম দেখা সাক্ষাৎ হয়, এমন ব্যক্তিদের সাথে যোগাযোগ হবে। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।

Loading

৭ বছর পর অভিনয়ে প্রত্যাবর্তন রিয়া চক্রবর্তীর, সুশান্তের শোক পেরিয়ে নতুন অধ্যায়

সুশান্তের শোক কাটিয়ে সাত বছর পর রিয়া ফের অভিনয়ে

সুশান্তের শোক কাটিয়ে সাত বছর পর রিয়া ফের অভিনয়ে

 

আজ খবর  (বাংলা) [বিনোদন], মুম্বই , মহারাষ্ট্র, ০৪/০২/২০২৬ : অনেকদিন পর ফের রুপোলি পর্দায় দেখতে পাওয়া যাবে বাঙালি অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে।  বছর তাঁর কেরিয়ারে খুব খুব খারাপ দিন গিয়েছে। তবে এখন তিনি কম ব্যাক করতে একেবারে প্রস্তুত হয়ে গিয়েছেন।

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সাথে জড়িয়ে গিয়েছিল রিয়ার নাম।  সুশান্তের মৃত্যুর পর পুলিশি তদন্ত ছাড়াও নানারকম খারাপ দিন দেখতে হয়েছিল রিয়াকে। তবে সব কিছু কাটিয়ে ফের তিনি নিজেকে প্রমান করতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছেন।  সাত বছর তাঁর কেরিয়ারে কালো দিন গেলেও এবার তিনি কাম ব্যাক করতে সব রকম প্রস্তুতি নিয়েছেন।
সব কিছু ঠিক থাকলে আর কিছুদিন পর নেটফ্লিক্সের একটি প্রোডাকশনে দেখতে পাওয়া যাবে রিয়া চক্রবর্তীকে। নেটফ্লিক্সের নতুন প্রোডাকশন ‘ফ্যামিলি বিজনেস’এ  দেখতে পাওয়া যাবে তাঁকে। এই প্রোডাকশনে কাজ করছেন অনিল কাপুর ও বিজয় বর্মাও।  সম্প্রতি এই প্রোডাকশনের টিজার প্রকাশ করেছেন রিয়া নিজেই। তবে এই প্রোডাকশন কবে মুক্তি পাবে তা অবশ্য জানানো হয় নি। .
Aajh Khabor Desk, Mumbai, Maharashtra, 04/02/2026 : After a long absence, Bengali actress Rhea Chakraborty is set to return to the silver screen. She went through an extremely difficult phase in her career after being linked to the late actor Sushant Singh Rajput, facing police investigations and intense public scrutiny following his death. Despite nearly seven years of setbacks and personal hardship, Rhea is now determined to rebuild her career and prove herself once again.

If all goes as planned, she will soon be seen in a Netflix production titled Family Business. The project also stars Anil Kapoor and Vijay Varma. Rhea recently shared the teaser of the series herself, though the official release date has not yet been announced.

Loading

এসআইআর শুনানি : সুপ্রীম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়

মমতাকে আজ আইনজীবীর ভূমিকাতেও দেখা যেতে পারে 

 
আজ খবর (বাংলা), [রাজনীতি], নতুন দিল্লী, ভারত, ০৪/০২/২০২৬ :  আজ সুপ্রীম কোর্টে এসআইআর মামলার শুনানিতে উপস্থিত থাকতে চান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তিনি ইতিমধ্যেই দেশের শীর্ষ আদালতে পৌঁছে গিয়েছেন।
নির্বাচন কমিশন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নিবিড় সংশোধন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। এই প্রক্রিয়া নিয়ে তৃণমূল কংগ্রেস বিস্তর অভিযোগ তুলেছে। তৃণমূলের পক্ষ থেকেও বলা হয়েছে যে, এসআইআর প্রক্রিয়া পদ্ধতিগতভাবে ত্রুটিযুক্ত এবং এই প্রক্রিয়ার চাপে ব্লক লেভেল অফিসার এবং নাগরিকরা আতঙ্কিত হয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন।  এসআইআর  এর নানারকম পদ্ধতিগত ভুল ত্রুটি নিয়ে সরব হয়েছে তৃণমূল। মামলা হয়েছে দেশের শীর্ষ আদালতেও। তারই শুনানি রয়েছে আজ। সেই শুনানিতে অংশ গ্রহণ করতে সুপ্রিম কোর্টে  পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ সকালে দিল্লীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে মমতা সুপ্রীম কোর্টের দিকে রওনা  হয়েছেন। এসআইআর নিয়ে শুনানিতে আজ তিনি একজন আইনজীবী হিসেবেও সওয়াল জবাব করতে পারেন বলে খবর পাওয়া গিয়েছে। গত সোমবার মমতা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিক জ্ঞানের কুমারের সাথে সাক্ষাৎ করেছিলেন। তিনি সেদিন অভিযোগ করেছিলেন যে মুখ্য নির্বাচন কমিশনার তাঁকে হুমকি দিয়েছিলেন, যার পতিবাদ করতে সেদিন তিনি টেবিল চাপড়ে নিজের দাবী জানিয়ে এসেছিলেন।
নির্বাচন কমিশন অবশ্য তাঁর এই দাবীকে নস্যাৎ করে দিয়ে বলেছিল, যে উনি (মমতা) মিথ্যা বলছেন, উনি সেদিন চিফ ইলেকশন কমিশনারের সাথে অভব্য আচরণ করেছিলেন।
Aaj Khabor Desk, New Delhi, India, 04/02/2026 : West Bengal Chief Minister Mamata Banerjee has reached the Supreme Court in New Delhi to attend the hearing of the SIR (Special Intensive Revision) case related to the voter list revision process in the state. The Election Commission is currently conducting an intensive revision of the electoral rolls in West Bengal, which has been strongly opposed by the Trinamool Congress. The party has alleged that the SIR process is procedurally flawed and has caused extreme mental pressure on block-level officers and citizens, allegedly leading to suicides. These alleged irregularities have been challenged in the Supreme Court, and the hearing is scheduled for today. Mamata Banerjee left from Abhishek Banerjee’s residence in Delhi and may personally argue in court as a lawyer. Earlier, she had accused the Chief Election Commissioner of threatening her, a claim denied by the Election Commission.

Loading

এই রাশিগুলির জাতকদের আজ আর্থিক সংকট মিটে যাবে

এই রাশিগুলির জাতকদের আজ আর্থিক সংকট মিটে যাবে

আজ খবর (বাংলা), আজকের রাশিফল, ০৪/০২/২০২৬ : 
 
মেষ  রাশি  :  আজ মেজাজ না হারালে সমস্যার সমাধান নিজেই করতে পারবেন।  প্রভাবশালী কোনো ব্যক্তির সহায়তা পাবেন, যা আপনাকে আর্থিক উন্নতির দিকে নিয়ে যাবে।  পরিবারের সদস্যদের সাথেও বিতর্ক এড়িয়ে চলা উচিত হবে। ব্যবসা বাড়িয়ে নিয়ে যাওয়ার সব রকম উপাদান আপনার কাছে আছে, সেগুলিকে ব্যবহার করুন। নিজের লক্ষ্যে স্থির থাকুন। শুভ সংখ্যা ৩,  শুভ রং হলুদ।
বৃষ রাশি  : ধর্ম কর্মে ব্যস্ত থাকার চেষ্টা করবেন, এই ক্ষেত্রে আজ কিছু ব্যয় করতেও দ্বিধা করবেন না।  এই ধরনের ব্যয় আপনার প্রশান্তির কারন হয়ে উঠবে। ধর্মস্থানে আজ বেশ কিছুটা ভালো সময় কাটবে। পরিবার খুশি করবে।  যে কোনো বিষয়ে ততক্ষন কোনো সিদ্ধান্তে আসবেন না, যতক্ষণ না নিজে সম্পূর্ণ আশ্বস্ত হচ্ছেন।  সঙ্গী আপনাকে সাহায্য করবে। শুভ সংখ্যা, ২, শুভ রং সাদা।
মিথুন রাশি : অন্যের দ্বারা প্রভাবিত হবেন না,  নিজের মতে চলুন, নিজে সিদ্ধান্ত নিন। কিছুতে বিনিয়োগ করার আগে সেগুলি ভালো করে যাচাই করে নিন।  পারিবারিক ক্ষেত্র খুবই সুন্দর, তবু নিজের ভালোবাসার প্রতি আরও যত্নশীল হন।  বন্ধু বা পরিচিত জনের থেকে বিশেষ কোনো সুযোগ আসতে  চলেছে, যা হারাতে আপনার ইচ্ছা করবে না।  ব্যস্ততা শেষে উপাসনা কাজে আসবে। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল মেরুন।
কর্কট রাশি :  শরীর ও মন দুই ভালো যাবে, যা আপনাকে বেশি করে কর্মব্যস্ত করে তুলবে। আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে।  সৃজনশীল কাজে মনোনিবেশ করুন।  সন্তানদের এবং পরিবারের অন্য সদস্যদের আরও সময় দেওয়া উচিত। পুরোনো অভিজ্ঞতা আজ আপনাকে সাহায্য করবে এগিয়ে যেতে। লোভনীয় প্রস্তাব দিয়ে কেউ আপনার ক্ষতি করতে চাইছে। সতর্ক থাকুন। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
সিংহ রাশি : মনের মধ্যে প্রতিশোধ ও ঘৃণার মানসিকতা ত্যাগ করে নিজের প্রত্যাশাকে আরও বাড়িয়ে নিয়ে যান। ইতিবাচক মনোভাব গ্রহণ করুন।  কোনো জরুরি বিষয়ে অর্থের কিছুটা সংকট দেখা দিতে পারে।  অতিরিক্ত ব্যয় বন্ধ করুন। পারিবারিক সমস্যাগুলিকে আগে সমাধান করুন। পরিবারকে অগ্রাধিকার দিন। আপনার এই ভূমিকা পরিবারকে আস্বস্ত করবে। বিশেষ করে ছোটদের। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
কন্যা রাশি :   ভালো কিছুতে আকৃষ্ট হবেন। ব্যবসার ক্ষেত্র উত্তম ও লাভদায়ক।  পুরোনো বন্ধুদের সাথে সাক্ষাৎ করতে ইচ্ছা করবে।  কিন্তু আপনার উচিত সেইসব মানুষের সাথে সাক্ষাৎ করা যারা সৃষ্টিশীল, সৃজনশীল, যাঁরা আপনার মত করেই  ভাবেন।  বাইরের প্ৰস্তাব লাভদায়ক, উঁচু জায়গায় বসবাস করেন এমন ব্যক্তিদের সাথে সু সম্পর্ক গড়ে তুলুন। সুভ সংখ্যা ৯, শুভ রং লাল।
তুলা রাশি :  শরীর সুস্থ রাখতে আপনাকেই সচেষ্ট হতে হবে। অতিরিক্ত  খাওয়া দাওয়া বন্ধ করুন।  কোনো না কোনো সূত্র থেকে অর্থ চলে আসবে,  যা আপনার বেশ কিছুদিন ধরে চলতে থাকা অর্থ সঙ্কটকে  এক মুহূর্তে বিলুপ্ত করে দেবে। মানসিক অবসাদও দূর হবে। কয়েকটা দিন ছুটি নিতে পারেন, বেড়াতে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন। বিবাহিত জীবন সুখী। শুভ সংখ্যা ৩, শুভ রঙ হলুদ।
বৃশ্চিক রাশি :  প্রত্যাশা কম করে বাস্তবের দিকে মনোনিবেশ করুন।  দিবাস্বপ্ন দেখবেন না, বাস্তব সমস্যাগুলোকে সবার আগে সমাধান করতে শুরু করুন। মনকে যতটা সম্ভব শান্ত রাখুন।  নতুন বন্ধু তৈরী হবে। প্রেমভাগ্য আজ খুব ভালো জায়গায় নিয়ে যাবে না। ব্যবসা ক্ষেত্র ভালো। অপ্রত্যাশিত লাভ আসতে  পারে। সঙ্গীর কোনো একটা ব্যবহারে মনে আঘাত লাগতে পারে। শুভ সংখ্যা ৫,শুভ রং সবুজ।
ধনু রাশি :  কোনো প্রভাবশালী ব্যক্তি আজ আপনাকে এতটাই প্রভাবিত করবে যে আপনি আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে উঠবেন।   বিনিয়োগের ক্ষেত্রে অন্য কারোর দ্বারা প্রভাবিত হবেন না।  নিজের মৌলিক চিন্তাধারা প্রয়োগ করুন ।  প্রেমের ক্ষেত্র উজ্জ্বল, বন্ধুভাগ্য খুবই ভালো। ধর্মীয় কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেন।  পারিবারিক ক্ষেত্র সমস্যায় ফেলতে পারে।  শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
মকর রাশি :  কর্মক্ষেত্রে কাজ সংক্ষিপ্ত রেখে আজ অন্য কিছু করতে মন চাইবে।  আপনার কারণে আজ অন্যেরা সুবিধা ভোগ করবে।  পারিবারিক ক্ষেত্র মধ্যম, সঙ্গী অসুস্থ হয়ে উঠতে পারেন, তাঁর চিকিৎসা করান।  অংশীদারি কিছু ব্যবসা বা উদ্যোগ নিতে পারেন, এতে অনেকে উপকৃত হবে।  কোনো এক আত্মীয় আপনাকে ঈর্ষা করছেন সতর্ক থাকুন। শুভ সংখ্যা ২,  শুভ রং সাদা।
কুম্ভ রাশি :  আজ আপনার কাছে প্রচুর সুযোগ আসবে, সেই সুযোগগুলিকে যথাযথ কাজে লাগানোর পরিবেশ পেয়ে যাবেন, যা আপনার আত্মবিশ্বাসকে দ্বিগুন বৃদ্ধি করবে।  তবে আর্থিক গোলমালে  জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকুন।  পরিবারের সদস্যদের আরও গুরুত্ব দেওয়া উচিত।  এতদিন যারা আপনাকে অবহেলা করে এসেছে আপনার প্রত্যাবর্তন তাদেরকে খুশি করবে না। শুভ সংখ্যা ৪, শুভ রং কালো।
মীন রাশি :  আপনার ব্যক্তিত্ব অন্যকে মুগ্ধ করবে। কোনো না কোনো সূত্র থেকে আসা অর্থ আপনার অর্থ সঙ্কটের সমাধান করবে এক মুহূর্তে।  আপনার কাছে আপনার পরিবার সব কিছুতেই অগ্রাধিকার পায়। আজও তার ব্যতিক্রম হবে না। পরিবারকেই গুরুত্ব দেবেন।  নিজের পছন্দসই কাজ করুন, মনে শান্তি বিরাজ করবে।  নিজের সাথে কিছুটা সময় কাটান। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।

Loading

মায়ানমারে পরপর ভূমিকম্প, কাঁপলো কলকাতাও

মায়ানমারে পরপর ভূমিকম্প, কাঁপলো কলকাতাও

ভূকম্পন অনুভূত হয়েছে সমগ্র উত্তর পূর্ব ভারতেও 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], ইয়াঙ্গন, মায়ানমার, ০৩/০২/২০২৬ :  মায়ানমারে পরপর ভূমিকম্প। ওই ভূমিকম্পের জেরে কেঁপে উঠলো কলকাতার মাটিও। কম্পন  বাংলাদেশের  ঢাকা সমেত অন্যান্য জায়গা ছাড়াও উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে।

আজ রাত্রি ৯:০৪ মিনিটে মায়ানমারের সর্বত্র জোরালো ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল প্রায় ৬। মায়ানমারে বার বার মাটি কেঁপে উঠেছে। ভয়ে বহু মানুষ বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে এসেছে।  ভূমিকম্পের উৎস্য কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ২৭ কিলোমিটার নিচে।  তখনই  এই জোরালো ভূমিকম্পের একটা আফটার শক এর জন্যে মায়ানমারের মানুষ প্রস্তুত হচ্ছিলেন।

মায়ানমারের এই ভূমিকম্পের জেরে উত্তর পূর্ব  ভারতের প্রায় সব রাজ্যই কেঁপে উঠেছে। বাংলাদেশের ঢাকা, সিলেট সহ অন্যান্য জায়গায় কম্পন অনুভূত হয়েছে। পশ্চিমবঙ্গের কলকাতায় কম্পন অনুভূত হয়েছে। ঝুলে থাকা পাখাগুলিও দুলতে শুরু করেছিল।

মায়ানমারে দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয় তার কিছুক্ষন পরেই, অর্থাৎ ৯:২১ মিনিটে।  দ্বিতীয়বারের ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ধরা পড়েছে ৫.৩ ;  এবারেও ভূকম্পনের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার নিচে। মায়ানমার বা অন্য কোথাও কোনো ক্ষয় ক্ষতির খবর আসে  নি।  বিস্তারিত খবরের জন্যে অপেক্ষা করুন।

Aaj Khabor Desk, 03/02/2026 : A series of earthquakes struck Myanmar, causing mild tremors that were also felt in parts of Kolkata and nearby regions of eastern India. People in some areas rushed out of buildings as the shocks were felt, though there were no immediate reports of major damage or casualties. Authorities are monitoring the situation to assess the impact of the quakes.


Loading

কাশ্মীর উপত্যকায় ফের শুরু হয়েছে ভয়ঙ্কর গুলির লড়াই

কাশ্মীর উপত্যকায় ফের শুরু হয়েছে ভয়ঙ্কর  গুলির লড়াই

এনকাউন্টার চলছে এখনো 

আজ খবর (বাংলা), [দেশ]  উধমপুর, জম্মু ও কাশ্মীর, ০৩/০২/২০২৬ :  জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার বসন্তগর  এলাকায় জঙ্গীদের সাথে ব্যাপক গুলির লড়াই শুরু হয়েছে নিরাপত্তা বাহিনীর। এই মুহূর্তেও চলছে ঐ  এনকাউন্টার।

আজ দুপুর নাগাদ জম্মু ও কাশ্মীর পুলিশের কাছে গোপন সূত্রে একটি ইনপুট আসে, সেই ইনপুট অনুযায়ী আজ বিকেল চারটে  নাগাদ উধমপুর জেলার রামনগর তহশিলের বসন্তগড়  এলাকায় একটি জায়গায় পৌঁছে যায় নিরাপত্তা বাহিনীর জওয়ানদের বড়সড় একটা বাহিনী।  এই বাহিনীতে রয়েছে সিআইএফ ডেল্টা, হোয়াইট নাইট কর্পস, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের জওয়ানরা।  এই বাহিনী অত্যাধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত রয়েছে।

অকুস্থলে পৌঁছেই নিরাপত্তা বাহিনী প্রথমে নিশ্চিত হয়ে যায় যে সেখানে  জঙ্গীরা রয়েছে। তবে কতজন জঙ্গী সেখানে রয়েছে সেটা বোঝা যাচ্ছিল না. সেনাবাহিনীর তরফ থেকে জঙ্গীদের আত্মসমর্পনের কথা বলা হলেও কেউ সেই প্রস্তবে সাড়া  দেয় নি. এরপর সেনাবাহিনীর তরফ থেকে জঙ্গীদের চ্যালেঞ্জ জানানো হয়. এর পর থেকেই ওই ২অঞ্চল দফায় দফায় গুলির  ওঠে.

এই প্রতিবেদন লেখার সময়েও গুলির বৃষ্টি চলছে বসন্তগড় এলাকায়।  গোটা এলাকা কর্ডন করে ঘিরে ফেলা হয়েছে। ঐ  এলাকার চারপাশের অঞ্চলগুলিতে তল্লাশি চালানো  হচ্ছে.জংগিদের কোনোভাবে পালানোর সুযোগ দেওয়া হচ্ছে না. ঐ  জায়গাটি প্রাকৃতিক শোভায়  ভরপুর, পাহাড়ি অরণ্য অধ্যুষিত অঞ্চল। স্বর্গের মতো সুন্দর জায়গাগুলিকে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা একেবারে নরক বানিয়ে রেখেছে।  বিস্তারিত খবরের জন্যে অপেক্ষা করুন।

Aaj Khabor, Udhampur, Jammu & Kashmir, 03/02/2026 : A major encounter is ongoing between security forces and militants in the Basantgarh area of Udhampur district, Jammu and Kashmir. Acting on specific intelligence received earlier in the day, a large joint force comprising the Indian Army’s White Knight Corps, CIF Delta, CRPF, and Jammu and Kashmir Police reached the Ramnagar tehsil area around 4 pm. Upon confirming the presence of militants, security forces asked them to surrender, but there was no response. This led to an exchange of heavy gunfire, which is continuing at the time of reporting. The entire area has been cordoned off, with extensive search operations underway to prevent militants from escaping. The region is a forested, mountainous area.


Loading

বালি ও কয়লা কাণ্ডের তদন্ত করতে ইডি তল্লাশি চালাচ্ছে আসানসোল, জামুড়িয়ায়

বালি ও কয়লা কাণ্ডের তদন্ত করতে ইডি  তল্লাশি চালাচ্ছে আসানসোল, জামুড়িয়ায়

বনসলদের বাড়ি ও অফিসে হানা দিয়েছে ইডি, সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার বনসলদের  

আজ খবর (বাংলা) [রাজ্য], আসানসোল, পশ্চিম বর্ধমান, ০৩/০২/২০২৬ : বালি ও কয়লা কাণ্ডে ইডির হানা জামুরিয়ায়, বনসাল পরিবারের একাধিক ঠিকানায় একযোগে তল্লাশি।

বালি ও কয়লা কাণ্ডে তদন্তের অংশ হিসেবে শুক্রবার ভোরে আসানসোলের রানিগঞ্জ ও জামুরিয়া এলাকায় একযোগে অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। জানা গেছে, ভোর আনুমানিক সাড়ে ছ’টা নাগাদ কলকাতা থেকে তিনটি গাড়িতে করে ইডির একটি দল জামুরিয়ায় পৌঁছয়।

ইডি সূত্রে জানা গেছে, জামুরিয়া বাজার সংলগ্ন পাঞ্জাবি মোড় এলাকায় অবস্থিত ব্যবসায়ী রমেশ বনসালের বাসভবন, তাঁর দুই ছেলে সুমিত বনসাল ও অমিত বনসালের আবাস, পাশাপাশি পাঞ্জাবি মোড়ে অবস্থিত আর একটি হার্ডওয়্যার এবং ওই এলাকার একটি গুদামেও একযোগে তল্লাশি চালানো হয়েছে।

অন্যদিকে, জামুরিয়া হাটতলা এলাকায় অবস্থিত বনসাল হার্ডওয়্যারেও ইডির তল্লাশি অভিযান চলছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বালি ও কয়লা কাণ্ডের আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়েই এই অভিযান।

এদিকে, ইডির অভিযান চলাকালীন সংবাদ সংগ্রহ করতে গেলে রমেশ বনসালের ছোট ছেলে সুমিত বনসালের বিরুদ্ধে সংবাদমাধ্যমের কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে।

পাণ্ডবেশ্বরে নবগ্রামে মোঃ মাইজুলের ঘরেও বালি ও কয়লা কাণ্ডে ইডির হানা চলছে । এছাড়াও একাধিক জায়গায় চলছে ইডির হানা। এছাড়া বালি কান্ডে হানা দেওয়া হয়েছে  দুর্গাপুরের সেপকোতে প্রবীর দত্তের বাড়িতে।

Aaj Khabor Desk, Assansole, West Bradhaman, 03/02/2026 : The Enforcement Directorate (ED) conducted simultaneous raids in Jamuria and Raniganj areas of Asansol, West Burdwan, in connection with the sand and coal scam. The operation began early Friday morning, with ED teams arriving from Kolkata in multiple vehicles. Searches were carried out at several locations linked to businessman Ramesh Bansal, including his residence, the homes of his sons Sumit and Amit Bansal, a hardware store, and a warehouse near Punjabi More, as well as another Bansal Hardware outlet in Hat Tala. The raids are suspected to be related to financial transactions in the sand and coal case. Allegations were also made that Sumit Bansal obstructed media coverage during the operation. Raids were also conducted at multiple locations in Pandabeswar and Durgapur.


Loading

ভারত–মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে জোর আলোচনা, খুলতে পারে নতুন অর্থনৈতিক দিগন্ত

শুল্ক হ্রাস, বিনিয়োগ বৃদ্ধি ও বাজারে প্রবেশাধিকার নিয়ে ঐকমত্যের পথে নয়াদিল্লি–ওয়াশিংটন

শুল্ক হ্রাস, বিনিয়োগ বৃদ্ধি ও বাজারে প্রবেশাধিকার নিয়ে ঐকমত্যের পথে নয়াদিল্লি–ওয়াশিংটন

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], নতুন দিল্লি, ভাড়াটে /০২/২০২৬ :ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে নতুন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা জোরদার হয়েছে। দুই দেশের মধ্যে এই চুক্তি বাস্তবায়িত হলে তথ্যপ্রযুক্তি, ফার্মাসিউটিক্যালস, প্রতিরক্ষা, কৃষি ও শক্তি খাতে বিনিয়োগ এবং রপ্তানির নতুন দিগন্ত খুলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, শুল্ক হ্রাস, বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি, ডিজিটাল বাণিজ্য এবং মেধাস্বত্ব সুরক্ষা—এই চারটি বিষয়কে কেন্দ্র করেই মূল আলোচনা চলছে। ভারতের পক্ষ থেকে আইটি পরিষেবা ও ওষুধ শিল্পে আরও সহজ প্রবেশাধিকার চাওয়া হয়েছে, অন্যদিকে আমেরিকা কৃষিপণ্য ও উচ্চপ্রযুক্তি সরঞ্জাম রপ্তানিতে সুবিধা চাইছে।

কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, এই চুক্তি হলে দুই দেশের বার্ষিক বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং ভারতের কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব পড়বে। যদিও কিছু সংবেদনশীল খাতে এখনো মতপার্থক্য রয়ে গেছে, তবে কূটনৈতিক স্তরে আলোচনা আশাব্যঞ্জক বলেই মনে করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এই বাণিজ্য চুক্তি বাস্তবায়িত হলে ভারত–মার্কিন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে এবং বৈশ্বিক অর্থনীতিতে ভারতের অবস্থান আরও শক্ত হবে।

ভারত-মার্কিন বাণিজ্যিক চুক্তির সমস্ত কৃতিত্ব দিয়ে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাধুবাদ জানিয়েছেন এন ডি এ সাংসদরা। নরেন্দ্র মোদীর নামে আজ তাঁরা সংসদে জয়ধ্বনি দিতে শুরু করেন। নতুন প্রস্তাব অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের ওপর শুল্ক অনেকটাই কমিয়ে আপাতত ১৮%  করেছে। আর এই চুক্তির পুরো প্রক্রিয়াটাই নরেন্দ্র মোদীর প্রাপ্য বলে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন এনডিএ সাংসদরা।

Aaj Khabor Desk, New Delhi, India, 03/02/2026 : India and the United States are holding intensified talks on a new bilateral trade agreement aimed at strengthening economic ties between the two nations. The proposed deal focuses on reducing tariffs, expanding market access, boosting mutual investment, and enhancing cooperation in sectors such as information technology, pharmaceuticals, agriculture, energy, and defence. Indian negotiators are seeking easier access for IT services and pharmaceutical exports, while the US is pushing for greater entry for agricultural products and advanced technology goods. Government sources indicate that the agreement could significantly increase bilateral trade and generate employment opportunities in India. Although differences remain in some sensitive areas, discussions are progressing positively, raising hopes of a comprehensive trade pact soon.

Loading

দেখে নিন আজ কথাবার্তায় কাদেরকে সংযত থাকতে হবে ! বুঝে কথা না বললে কাদের বিপদ বাড়বে ?

দেখে নিন আজ কথাবার্তায় কাদেরকে সংযত থাকতে হবে ! বুঝে কথা না বললে কাদের বিপদ বাড়বে ?

 
আজ খবর (বাংলা), আজকের রাশিফল, ০3/০২/২০২৬ : 
মেষ  রাশি : হতাশা কাটিয়ে উঠে দাঁড়ান, হতাশায় আপনার স্বাস্থ্যহানির কারন হয়ে দাঁড়াতে পারে। যা আপনাকে স্থায়ীভাবে ফল দেবে, সেই ধরনের জিনিসেই বিনিয়োগ করুন। বাড়ির ছোট সদস্যদের সাথে খারাপ ব্যবহার করবেন না।  এই মুহূর্তে কিছু বিষয়ে ভাগ্য আপনাকে বাধা দিচ্ছে, নিজেকে সামলে রাখুন। সমস্ত সিদ্ধান্তে পরিবারকে সাথে রাখুন। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা ও রুপোলি।
বৃষ রাশি : বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এই আপ্তবাক্যটি স্মরণে রেখে আজ কারোর সাথে তর্কে জড়িয়ে পড়বেন না।  অযথা তর্কে হারাবার অনেক কিছু আছে। বিনিয়োগ করার আগে ভালো করে খুঁটিয়ে দেখে নিন কিসে বিনিয়োগ করতে চলেছেন।  সন্ধ্যের  পর হঠাৎ কোনো সুখবর আসতে  চলেছে যা আপনার পরিবারকেও আনন্দিত করবে। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
মিথুন রাশি : অসুস্থতা কেটে যাবে, একটা সাহসের সঞ্চার হবে মনে। কোথাও বিনিয়োগ করার আগে পরিবারের সদস্যদের সাথে কথা বলুন। সন্তানদের প্রতিপালন নিয়ে চিন্তা থাকবে। আপনি চাইবেন তারা আপনার স্বপ্ন পূরণ করুক। কর্মক্ষেত্রে সহায়তা পাবেন, চাপও থাকবে।  কর্মক্ষেত্রে ভালো কাজের জন্যে সুনাম বাড়বে। সকালে পারিবারিক সমস্যা কাটিয়ে তুলতে সাহায্য করবেন আপনার সঙ্গী। শুভ সংখ্যা ৪, শুভ রং কালো ও নীল।
কর্কট রাশি :  কাজের ব্যস্ততা বাড়বে, শরীর ভালোই যাবে। সঙ্গীকে মূল্যবান কিছু উপহার দিতে পারেন। সারাদিন ব্যস্ত থাকার পর সন্ধ্যেবেলায় নিজের পরিবারকে আলাদা সময় দিন। তবে বিতর্কিত কোনো আলোচনা করবেন না। সকালে পরিবারের কারোর সাথে আপনার তর্কাতর্কি লেগে যেতে পারে, তবে রাত্রের  মধ্যে সেসব আবার মিটমাট হয়ে যাবে। শুভ সংখ্যা ৩, শুভ রং  হলুদ।
 
সিংহ রাশি :  কর্মক্ষেত্র সহায়ক, সেখান থেকে সময় বের করে বাড়তি উপার্জনের চিন্তা বিফলে যাবে না।  বন্ধু ও আত্মীয় স্বজনের সাথে ভালো সময় কাটতে পারে।  ভালোবাসার মানুষের সাথে রুক্ষ ব্যবহার করবেন না। পরিবারের কোনো বয়স্ক সদস্যকে সময় দিন, তাতে উপকারই হবে। প্রণয়ীর সাথে বাকবিতন্ডা হতে পারে।  তবে সেসব আপনি উপেক্ষা করে যাবেন। শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
কন্যা রাশি :  আপনার উত্তেজনা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখুন।  আজবিশ্রাম নেওয়ার দিন.  নিজের শক্তি সঞ্চয় করে তাকে ফের জাগিয়ে তুলুন। কর্মক্ষেত্রে সকলের সাথে ভালো ব্যবহার করুন।  আজ বাইরে  গেলে খরচ বেড়ে যাবে। পরিবার সহযোগিতা করলেও নিজেদের দাবি থেকে সরে আসবে না। নতুন দায়িত্ব পেতে পারেন।  বিবাহিত জীবন উত্তম।  শুভ সংখ্যা ৪, শুভ রং কালো ও নীল।
তুলা রাশি :   পরিচিত কেউ আপনাকে ঈর্ষা করে বিরক্ত করতে চাইবে। এড়িয়ে যান. উত্তেজিত হলে পরিস্থিতি সামলানো বেশ কঠিন হয়ে পড়বে।   আজ বাড়তি উপার্জনের যথেষ্ট যোগ রয়েছে। পাশাপাশি কিছুটা দান করতেও ভুলবেন না। নতুন যোগাযোগ যেমন আসবে, তেমন নতুন বন্ধুও পেয়ে যেতে পারেন। বিবাহিত জীবন চরমভাবে উপভোগ করতে সক্ষম হবেন। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
বৃশ্চিক রাশি :  কর্মক্ষেত্র থেকে কিছু চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে, সতর্ক হন। আপনার ব্যক্তিত্ব দেখে অনেকেই মুগ্ধ হবে।  আপনার কোনো আত্মায় আপনার জন্যে ভালো কিছু ভাবছেন, সেটা আজ জানতে পারবেন। কোনো অবৈধ কাজের প্ৰস্তাৱ থেকে দূরে থাকবেন।  এই ধরনের প্রস্তাব আপনাকে প্রভাবিত করলেও ভবিষ্যতের জন্যে বেশ খারাপ সাব্যস্ত হতে চলেছে। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি ও ধূসর।
ধনু রাশি :  আজ অনায়াসে অর্থ রোজগারের দিন. বাড়তি উপার্জনের বিভিন্ন সূত্রগুলি খুলে যেতে থাকবে। পাশাপাশি পরোপকার করে মনে বিশেষ তৃপ্তি অনুভব করবেন।  আজ আপনার বিবাহের প্রস্তাব এসে যেতে পারে, আর এই ব্যাপারে বন্ধুরাও হয়তো সাহায্য করবে। আপনি সুস্বাস্থ্যের অধিকারী থাকবেন।  বাইরের কারোর সাথে কথা বলার সময়ে বুঝে কথা বলুন।  শুভ সংখ্যা ১, শুভ রং কমলা।
মকর রাশি :  স্বাস্থ্যের যত্ন নিন. নিজের জিনিসপত্র গুছিয়ে রাখুন, না হলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অতিরিক্ত ব্যয় এখনই বন্ধ করুন।  পরিবারকে আরও গুরুত্ব দিন।  ওদের সাথে অনেকটা সময় কাটান।  আপনার সঙ্গীর ভালোবাসা অনুভব করার চেষ্টা করুন।  বিদেশ থেকে ব্যবসার জন্যে নতুন যোগাযোগ আসতে  পারে। সেই সুযোগকে সদ্ব্যবহার করুন। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল.
কুম্ভ রাশি :  কারোর সাথে অযথা তর্কাতর্কি মনে প্রভাব ফেলতে পারে। এই পরিস্থিতি এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে ব্যস্ততা থাকলেও ক্লান্ত হবেন না। আপনার আজ পরিবার, সহকর্মী এবং বাইরের সবাইকে ধৈর্য ও স্থিরতা দেখানোর দিন। নিজেকে যতটা সম্ভব শান্ত রাখুন।  কর্ম সূত্রে কোথাও যেতে হলে এই মুহূর্তে তা ফলদায়ক না হলেও ভবিষ্যতের জন্যে ফলদায়ক প্রমাণিত হবে। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
মীন রাশি :  জপ, যোগাভ্যাস ও ধ্যান চালিয়ে যান। এগুলি আপনার ক্ষেত্রে খুব ফলদায়ক হবে। আধ্যাত্মিক চেতনার উন্নতি হতে পারে।  সারাদিন মানসিক শক্তি ধরে রাখুন। আজ নতুন কোনো পরিস্থিতির সামনে পড়তে হতে পারে, সেই পরিস্থিতি উত্তেজনাও আনতে  পারে, তবে নতুন  এই পরিস্থিতি আপনাকে আর্থিক দিক থেকে লাভদায়ক করে তুলতে পারে। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।

Loading

ওদের ড্রামা ধরা পড়ে গেছে :শুভেন্দু অধিকারী

ওদের ড্রামা ধরা পড়ে  গেছে :শুভেন্দু অধিকারী

এক ঘণ্টা সময় ধরে চারটি বিষয় নিয়ে কথা বলেছিই রাজ্যপালের সাথে : শুভেন্দু 

 

আজ খবর (বাংলা)  [রাজনীতি] , কলকাতা,পশ্চিমবঙ্গ, ০২/০২/২০২৬ : রাজভবন থেকে বেরিয়ে রাজ্যের বিরোধী দলনেতা সাংবাদিকদের বলেন এক ঘণ্টারও বেশি সময় ধরে তিনি চারটি বিষয় নিয়ে কথা বলেছেন  রাজ্যপালের সাথে।

২৯ জানুয়ারি মুখ্য সচিবকে চিঠি দিয়ে ২তারিখে যেতে চাই বলে চিঠি দিয়েছিলাম। উনি বললেন ৬ তারিখের আগে দেখা করতে পারবেন না। মুখ্য সচিবকে বলতে চেয়েছিলাম তাঁর  আধিকারিকরা এসআইআর নিয়ে নৈরাজ্য তৈরি করছে। রাজ্যপালকে বলেছি মুখ্য সচিবকে বিষয়টি জানান। মুখ্যমন্ত্রীর লক্ষ্য এসআইআরকে ভন্ডুল করা। এই ড্রামা ধরা পড়ে গেছে। নির্বাচন কমিশন এখন অনেক নতুনত্ব এনেছে। পরশুদিন এমওদের আক্রমণ করেন।  কোনও কিছু না করতে পেরে দিল্লিতে নাটক করতে গেছে।  তৃনমুলের বক্তব্য অনুযায়ী এআরওরা  মানুষকে ডেকে বিরক্ত করছে। রাজ্য ব্যর্থ বলেই বিশিষ্ট মানুষদের এসআইআরের শুনানির নামে বিরক্ত করতে হয়েছে।
মমতা বনাম দিল্লি পুলিস প্রসঙ্গে বলতে গিয়ে  শুভেন্দু অধিকারী বলেন :
“আমি দিল্লি পুলিসকে ধন্যবাদ জানাই। সংসদ চলছে, ওই জায়গা হাই সিকিউরিটি জোন। দিল্লির পুলিস তিনবারের মুখ্যমন্ত্রীকে সম্মান দিয়ে সরে গেছে। ওরা পুরো ড্রামা করছে।আমরা এর পালটা প্রতিবাদ প্রতিরোধ করবো। আমরা মনে করি স্বচ্ছ ভোটার তালিকা দরকার।”
এসআইআরকে কেন্দ্র করে মৃত্যুর দায় কমিশনের বলে মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবী তুলছেন, সেপ্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন :
“সব মৃত্যুর দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচন কমিশনের বেশিরভাগ লোক রাজ্যের।  স্বচ্ছ তালিকা ছাড়া ভোট হতে দেবো না। বলছে রাতের শাড়ি পড়ে এসেছে, এদিকে বাক্সের ডাব্বাটা আনতে পারলেন।”
বিধানসভায় এসআইআর নিয়ে আলোচনা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন :
“বিধানসভায় প্রস্তাব এলে আমরা আলোচনা করবো। এত গুরুত্বপূর্ণ বিষয় অথচ মাত্র ১ঘন্টা আলোচনা, ওটা বিধানসভা নাকি দশকর্মা ভান্ডারে পরিনত হয়েছে।”
Aaj Khabor Desk, Kolkata, West Bengal, 02/02/2026 : After meeting the Governor at Raj Bhavan, West Bengal Leader of the Opposition Suvendu Adhikari said he discussed four key issues for over an hour. He alleged that the state government and Chief Minister Mamata Banerjee were attempting to disrupt the Special Intensive Revision (SIR) of voter lists and accused officials of creating chaos. Adhikari claimed the Election Commission has introduced reforms for transparency and insisted that elections should not be held without a clean voter list. Commenting on the Mamata Banerjee–Delhi Police issue, he thanked Delhi Police for maintaining security and called the incident a “drama.” He further said the Chief Minister was responsible for deaths linked to SIR and criticised limited discussion time on the issue in the Assembly.

Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor