
আজ খবর (বাংলা) আজকের রাশিফল, 01/০2/২০২৬ :
মেষ রাশি : ধ্যানের মাধ্যমে মনকে শান্ত করুন। অর্থ সংক্রান্ত মামলায় আপনি জড়িয়ে গিয়ে থাকলে আদালত আপনার পক্ষেই রায় দেবে। তাতে আপনার আর্থিক সুবিধাই হবে। বন্ধু ও অচেনা লোকদের থেকে আজ একটু দূরত্ব বজায় রাখুন। বেশ কিছু প্রস্তাব আপনার কাছে আসবে। ভেবে চিন্তে পদক্ষেপ নিন। অনেক দিন থেকে চাইছিলেন এমন কেউ আজ আপনার সাথে যোগাযোগ করবে। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
বৃষ রাশি : সার্বিকভাবে দিনটা আজকে আপনার। তাই আটকে থাকা কাজগুলো হতে শুরু করবে। ঋণ দিয়ে থাকলে সেই অর্থও ফেরত আসতে পারে। এই রাশির জাতকরা যাঁরা বিদেশে থেকে ব্যবসা করেন, তাঁদের আজ অপ্রত্যাশিত লাভদায়ক দিন. পারিবারিক ক্ষেত্র মধ্যম। সঙ্গীর ব্যবহার হতাশ করতে পারে। তবু বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার জন্যে ভালো সময়। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
মিথুন রাশি : কিছুদিন ধরেই আপনি মানসিক চাপের মধ্যে চলেছেন, তাই আজকের দিনটা পুরোপুরি বিশ্রাম নিন। বিনোদন এবং আরাম করেই দিন কাটবে, তবে আর্থিক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার বিষয়ে সতর্ক থাকুন। মনকে শান্ত রাখুন, বাড়িতে অযথা উত্তেজনা সৃষ্টি থেকে নিজেকে সরিয়ে রাখুন।আজ পারিবারিক ক্ষেত্র ভালো নয়। নিজেকে সংযত রাখুন। ইন্ধনে পা দেবেন না। শুভ সংখ্যা ৫, শুভ রং সবুজ।
কর্কট রাশি : সতর্ক থাকুন আপনার অদ্ভুত অভ্যাস যেন পরিবারে প্রভাব না ফেলে। এটিকে এড়ানোর চেষ্টা না করলে তার জন্যে আপনাকেই পরে অনুতাপ করতে হবে। নতুন করে আর্থিক টার্গেট তৈরি করুন। বন্ধুদের সাথে আড্ডায় কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করা যেতে পারে। আপনার সঙ্গীকে দেওয়া প্রতিশ্রুতি আপনি রক্ষা করতে পারবেন না। পরিবারে চাপ বজায় থাকবে।শুভ সংখ্যা ৮, শুভ রং কালো।
সিংহ রাশি : স্বাস্থ্য ভালো থাকবে, মনে একটা ফুর্তির ভাব থাকবে, যা আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। পরিবারের মধ্যে এমন কেউ যদি টাকা নিয়েও ফেরত দেয় না, সেই সদস্য থেকে দূরে থাকুন। ঘরে কোনোকিছুর পরিবর্তন করতে হলে সকলের মতামত নিন। না হলে এই পরিবর্তন ভবিষ্যতে আপনাকেই সমস্যায় ফেলযে। পারিবারিক ক্ষেত্র উত্তম। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
কন্যা রাশি : আজকে ফের নিজের পরাক্রম দেখানোর সুযোগ পাবেন। ভাগ্য আপনার সঙ্গে থাকবে। আপনার প্রত্যেকটি উদ্যোগ সাফল্যের মুখ দেখবে। আজ খুব ভালো দিন আপনার জন্যে। অনেকটা মানসিক তৃপ্তি পাবেন। সেইসঙ্গে ছোটোখাটো দুর্ঘটনা থেকেও সতর্ক থাকতে হবে। কোনো কিছু ভুল কাজের জন্যে পরিবারের বয়স্কদের থেকে ধমক খেতে হতে পারে, তবে তা আপনার ভালোর জন্যেই। পারিবারিক ক্ষেত্র অত্যন্ত শুভ. সংখ্যা ৫, শুভ রং সবুজ।
তুলা রাশি : প্রচুর পরিশ্রম করে চলেছেন, আজ বিশ্রাম নিন। পরিবারকে সময় দিন। বাচ্চাদের সাথে সময় কাটান, বিনোদন উপভোগ করুন। আত্মীয় বা কোনো বন্ধুর সাহায্যে ব্যবসায়ে কিছু সুবিধা পেয়ে যেতে পারেন। সন্ধ্যায় অতিথি আসতে পারে বাড়িতে। অযথা বিতর্ক আপনার সময় ও ধৈর্য্য দুই নষ্ট করে দিতে পারে। আজ একটু কম কথা বলার চেষ্টা করুন। শুভ সংখ্যা ৭, শুভ রং সাদা।
বৃশ্চিক রাশি : দিনের শুরুতেই আর্থিক ক্ষতি আপনার গোটা দিনকেই খারাপ করে দিয়ে যাবে, সতর্ক থাকুন। আধ্যাত্মিক চেতনা মনকে শক্তিশালী করে তুলবে। পরিবার আজ আপনার সমস্যাগুলিকে ভাগ করে নিতে চাইবে। সব কিছুই আলোচনা করুন, ইগো দেখাতে যাবেন না। সেটা বাধার সৃষ্টি করবে। আটকে থাকা কাজগুলো এবার নতুন চিন্তাধারার সাথে এগিয়ে নিয়ে যেতে থাকুন। শুভ সংখ্যা ৯, শুভ রং লাল।
ধনু রাশি : আজ আনন্দে খুশিতে কাটবে সারাদিন। তবে যে কোনো বিনিয়োগের আগে ভালো মত যাচাই করে নেয়া উচিত হবে। বিবাহিত জীবনে প্রেম ক্ষেত্র অত্যন্ত উত্তম। আপনার সঙ্গীর ব্যবহারে বেশ খুশি হবেন। আজ বিশ্রামের সময় নিজেকে নিয়ে একটু ভাবুন। ভবিষ্যতের আর্থিক পরিকল্পনা করুন। নিজের স্বপ্নের প্রকল্পের ওপর মনোনিবেশ করুন। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।
মকর রাশি : স্বাস্থ্য ভালোই যাবে। কিভাবে সঞ্চয় করতে হবে তা আজ আপনি শিখবেন, যা আগামী জীবনে ভালো ফল দেবে। যে কারনে এতোদিন অপেক্ষা করেছেন, সেই কারণগুলো এবার প্রকাশ্যে এসে ধরা দেবে আপনার কাছে। দূর সম্পর্কের কেউ আজ আপনার সাথে যোগাযোগ করতে চাইবে। পারিবারিক ক্ষেত্র বেশ চাপে রাখবে। শুভ সংখ্যা ৬, শুভ রং গোলাপি।
কুম্ভ রাশি : পরিবারের অন্যদের দিকে বেশি নজর না দিয়ে নিজের কাজে মন দিন। বিবাহিত দম্পতিদের ক্ষেত্রে আজ সন্তানের পড়াশুনার জন্যে পরিকল্পনা করতে হতে পারে। আজ কোনো কারনে মেজাজ হারালে তার জন্যে আপনাকেই খেসারত দিতে হতে পারে। বিবাহিতরা পরিবারকে আরও সময় দিন। সহকর্মী বা বন্ধুবান্ধবের সাথে যতটা সময় দেন, তার অর্ধেক সময় যদি পরিবারকে দেন তাহলে পরিবারের তরফ থেকে অভিযোগ থাকবে না। শুভ সংখ্যা ৪, শুভ রং বাদামি।
মীন রাশি : মানসিক আরাম পাওয়ার দিন। আর্থিক সংকটে ভুগলেও অর্থ উপার্জনের সূত্রগুলি পেয়ে যাবেন এবং অনেকটাই নিশ্চিন্ত বোধ করবেন। আপনার প্রাপ্তি শুধু আপনারই নয়, উপকার করবে আরও কয়েকজনের। ভালো বন্ধু বেছে নেওয়ার ক্ষেত্রে আরও সতর্কতা দরকার। কোনো কিছুতে আজ আপনার সময় নষ্ট হতে পারে, যা আপনাকে সমস্যায় ফেলতে পারে। স্মৃতির অতলে হারিয়ে যাওয়া কেউ আপনার সাথে যোগাযোগ করতে চাইবে। শুভ সংখ্যা ২, শুভ রং সাদা।
![]()