Aaj Khabor

বদলে ফেলুন অব্যবহৃত জিমেল আইডি

বদলে ফেলুন অব্যবহৃত জিমেল আইডি

আজ খবর (বাংলা), [ব্যবসা বানিজ্য], নতুন  দিল্লী, ভারত, ১৩/০৪/২০২৬ : আচ্ছা, এমন কি হয়েছে যে, আপনি মজার ছলে একটা ইমেল আইডি বানিয়েছিলেন, আর এখন সেই ইমেল আইডি কাউকে দিতে বা ব্যবহার করতে আপনি বিব্রত বোধ করেন ? যদি এমনটা হয়ে থাকে, তাহলে এই ধরনের ইমেল আইডি নাম বদলে নেওয়ার সুযোগ দিচ্ছে গুগল।

গুগল জানিয়েছে, ‘যদি আপনার কাছে এমন কোনো জিমেল আইডি থেকে থাকে, যা কখনো হয়ত আপনি মজার ছলে বানিয়েছিলেন, এখন সেইআইডি আর ব্যবহার করতে পারছেন না, তাহলে সেই আইডি এবার বদলে নেওয়া যাবে। গুগল সেই সুযোগ গ্রাহকদের দিচ্ছে।’

গুগল-এর পক্ষ থেকে সিইও সুন্দর পিচাই জানিয়েছেন, “২০০৪ সালে যেটা হয়ত আপনার কাছে মজার ছিল, আজ সেটা আর মজাদার নেই, অথচ সেই মজার ইমেল আইডিটা থেকে গিয়েছে। যাকে এখন হয়ত আর মজার বলা যাবে না।  তাই ঐ আইডি আর ব্যবহার করাও যায় না।  এক্ষেত্রে আপনার জিমেল একাউন্টের সেটিংস-এ গিয়ে সম্ভাব্য কয়েকটি বিকল্প থেকে নতুন আইডি বেছে নেওয়ার সুযোগ দিচ্ছে গুগল।  এক্ষেত্রে অবশ্য পুরোনো এবং নতুন দুই আইডি দিয়েই ইমেল খুলে নেওয়া যাবে। “


Loading

আরব আমিরশাহির সাথে বন্ধুত্ব আরও গভীর হওয়ার বার্তা দিল ভারত

কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে জোর, দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতা তুলে ধরলেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর 

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], দুবাই, ইউএই, ১৩/০৪/২০২৬ :  ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহি সফরে গিয়ে সে দেশের প্রেসিডেন্ট মহম্মদ বিন জায়েদ আল  নাহিয়ান-এর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এই বৈঠকের বিভিন্ন মুহূর্ত তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন এবং ভারত-ইউএই সম্পর্কের ক্রমবর্ধমান শক্তি ও গভীরতার কথা তুলে ধরেন।

বিদেশমন্ত্রী জানান, ভারত ও ইউনাইটেড আরব এমিরেটস-এর মধ্যে কৌশলগত অংশীদারিত্ব গত কয়েক বছরে আরও সুদৃঢ় হয়েছে। বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, প্রযুক্তি এবং প্রতিরক্ষা—বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছেছে।

বৈঠকে উভয় পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়। বিশেষ করে বাণিজ্যিক সম্পর্ক এবং বিনিয়োগের ক্ষেত্র প্রসারিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। ভারতীয় প্রবাসীদের ভূমিকার কথাও উল্লেখ করেন জয়শঙ্কর, যা দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করেছে।

তিনি আরও জানান, আন্তর্জাতিক এবং আঞ্চলিক ইস্যুতেও ভারত ও ইউএই ঘনিষ্ঠভাবে কাজ করছে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি, বৈশ্বিক অর্থনীতি এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়েও দুই দেশের মধ্যে মতবিনিময় হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ভারত ও ইউএই-র সম্পর্ক শুধুমাত্র কূটনৈতিক পর্যায়েই সীমাবদ্ধ নয়, বরং অর্থনীতি, সংস্কৃতি এবং জনসংযোগের ক্ষেত্রেও তা গভীরভাবে প্রোথিত। এই বৈঠক সেই সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে।

সব মিলিয়ে, এই সফর ভারত-ইউএই কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।


Loading

এসআইআরকে তীব্র কটাক্ষ ইউসুফ পাঠানের

এসআইআরকে তীব্র কটাক্ষ ইউসুফ পাঠানের

অভিন্ন দেওয়ানি বিধি নিয়েও বিরোধিতা হবে 

আজ খবর (বাংলা), [রাজনীতি], সোনারপুর, দক্ষিণ ২৪ পরগণা , ১৩/০৪/২০২৬ :  ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়াকে তীব্র সমালোচনা করলেন প্রাক্তন ক্রিকেটার তথা তৃণমূল নেতা ইউসুফ পাঠান।

তৃণমূলের হয়ে প্রচারের ফাঁকে ইউসুফ পাঠান  বলেন, “এসআইআর-এর মাধ্যমে আনাদের দেশে যোগ্য ভোটারদের ওপর যে অবিচার করা হল, তা সত্যিই হৃদয়বিদারক। সংবিধান আমাদের যে ভোটাধিকার প্রয়োগের অধিকার দিয়েছে, সেই অধিকারে হস্তক্ষেপ করা হল.”

এদিন ইউসুফ পাঠান আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় হলেন একমাত্র মুখ্যমন্ত্রী যিনি বৈধ ভোটারদের অধিকার যাতে কেড়ে নেওয়া না হয়, তার জন্যে সর্বোস্তরে লড়াই করেছেন। এমনকি তিনি দেশের সর্বোচ্য আদালতে গিয়েও লড়াইটা করেছেন।  এসআইআর-এর জন্যে যাঁদের অধিকার চলে গেলো সকালের হয়ে তিনি সর্বসমক্ষে আওয়াজ তুলেছেন।  এই লড়াই তিনি ভবিষ্যতেও চালিয়ে যাবেন।  তিনি একজন সত্যিকারের নেত্রী।  এরপর তিনি কেন্দ্রের প্রস্তাবিত অভিন্ন দেওয়ানি বিধির বিরুদ্ধেও লড়াই করবেন।”


Loading

ফের ভোটযুদ্ধে জিততে মরিয়া অধীর চৌধুরী

ফের ভোটযুদ্ধে জিততে মরিয়া অধীর চৌধুরী

লড়াই হবে দ্বিমুখী !

আজ খবর (বাংলা), [রাজনীতি], বহরমপুর, মুর্শিদাবাদ, ১৩/০৪/২০২৬ : ফের একবার রাজ্য রাজনীতিতে ফিরে  এসে ইতিহাস সৃষ্টি করতে চান কংগ্রেসের পাঁচবারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

মুর্শিদাবাদের রবিনহুড অধীর চৌধুরী এবার বিধানসভা নির্বাচনে বহরমপুর থেকে কংগ্রেসের হয়ে ভোটে লড়াই করছেন। প্রতিপক্ষ হিসেবে রয়েছেন বিজেপির বিধায়ক সুব্রত মৈত্র এবং তৃণমূলকংগ্রেসের নাড়ুগোপাল মুখার্জি। এর আগে ২০২৪ সালে লোকসভা নির্বাচনে পাঁচবারের সাংসদ অধীর চৌধুরী তৃণমূলের ক্রিকেটার প্রার্থী ইউসুফ পাঠানের কাছে ৮৫ হাজারেরও বেশি ভোটে পরাজিত হয়েছিলেন। সেই সময় দলের ভরাডুবির দায় নিয়ে তিনি সরে দাঁড়িয়েছিলেন।

আসন্ন নির্বাচনে অধীর চৌধুরী ফের বহরমপুর থেকে হাত চিহ্ন নিয়ে লড়াই করতে প্রার্থী হয়েছেন।  ভোটে জেতার জন্যে তিনি প্রচুর পরিশ্রম করছেন , ডোর টু ডোর  ঘুরে ঘুরে প্রচার করছেন। জনসংযোগ করছেন এবং জনসভা করছেন। রাজ্যের বিভিন্ন ঘটনা নিয়ে তিনি প্রায় প্রতিদিন সাংবাদিক বৈঠক করছেন।

২০২১ সালে বিজেপির সুব্রত মৈত্র বহরমপুরে কংগ্রেসের একচ্ছত্র জয়ের ধারাকে থামিয়ে দিয়েছিলেন।  তিনি বড় ব্যবধানে জিতেছিলেন। কংগ্রেসের মনোজ চক্রবর্তীকে তিন নম্বরে পাঠিয়ে দিয়েছিলেন। বহরমপুর পুরসভা ও আরও পাঁচটি গ্রাম পঞ্চায়েত বহরমপুর বিধানসভার অন্তর্গত।  এই গ্রাম পঞ্চায়েতগুলির দুটিতে মুসলিম ভোট বেশি হলেও বাকিগুলিতে হিন্দু ভোটই বেশি আছে।


Loading

ভোটের আগে নজর এখন যাদবপুরে

দেবব্রত (তৃণমূল), বিকাশ (বাম) ও শর্বরীর (বিজেপি) ত্রিমুখী লড়াইয়ে ভোটযুদ্ধ যাদবপুরে

পশ্চিমবঙ্গ নির্বাচনের আগে যাদবপুর কেন্দ্রে বাড়ছে রাজনৈতিক তৎপরতা, সক্রিয় সব শিবির

আজ খবর (বাংলা), [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৩/০৪/২০২৬ : পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলির মধ্যে যাদবপুরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। একসময়ের শিক্ষাঙ্গন-কেন্দ্রিক এই এলাকা এখন রাজ্যের অন্যতম হাই-প্রোফাইল রাজনৈতিক লড়াইয়ের মঞ্চ হয়ে উঠেছে।

বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই যাদবপুরে তাদের সংগঠনকে মজবুত করতে ঝাঁপিয়ে পড়েছে। শাসক দল থেকে বিরোধী—সব পক্ষই ভোটারদের মন জিততে শুরু করেছে জোর প্রচার। উন্নয়ন, শিক্ষা, বেকারত্ব এবং নাগরিক সমস্যা—এই সব ইস্যুকেই সামনে রেখে চলছে প্রচার অভিযান।

গতবার অর্থাৎ ২০২১ সালে এই আসনে তৃণমূলের প্রার্থী ড. দেবব্রত মজুমদার সিপিআইএমের প্রার্থী সুজন চক্রবর্তীকে হারিয়ে দিয়েছিলেন।  তৃতীয় স্থানে ছিল বিজেপি। গতবার যাদবপুর আসনে ত্রিমুখী লড়াই দেখতে পাওয়া গিয়েছিল। তবে এবার সম্ভবত বিজেপির সাথে তৃণমূলের লড়াই দেখবে যাদবপুরের মানুষ।  এবারেও যাদবপুর থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছেন দেবব্রত মজুমদারকেই, তবে বামেদের প্রার্থী এবার প্রাক্তন মেয়র বিকাশ ভট্টাচার্য্য। বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন  শর্বরী মুখার্জি এবং কংগ্রেসের প্রার্থী শ্রীমতি শ্যামলী মন্ডল।

যাদবপুরে তরুণ ভোটারদের সংখ্যা বেশি হওয়ায়, তাদের মনোভাব এই কেন্দ্রের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত। ফলে সোশ্যাল মিডিয়া প্রচার থেকে শুরু করে মাটির স্তরে জনসংযোগ—সব দিকেই জোর দেওয়া হচ্ছে।

সব মিলিয়ে, নির্বাচন যত ঘনিয়ে আসছে, যাদবপুর ততই রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ এবং নজরকাড়া কেন্দ্রে পরিণত হচ্ছে।

Loading

বালিগঞ্জে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রস্তুতি, চতুর্থবার জয়ের লক্ষ্যে তৃণমূলের ভরসা শোভনদেব

বালিগঞ্জে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রস্তুতি, চতুর্থবার জয়ের লক্ষ্যে তৃণমূলের ভরসা শোভনদেব

অভিজ্ঞ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বালিগঞ্জে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া তৃণমূল কংগ্রেস

আজ খবর (বাংলা), [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৩/০৪/২০২৬ : পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলির মধ্যে অন্যতম বালিগঞ্জে এবার জমে উঠেছে রাজনৈতিক লড়াই। চতুর্থবারের মতো এই আসন দখলে রাখতে মরিয়া তৃণমূল কংগ্রেস। দলের অভিজ্ঞ এবং বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়কে সামনে রেখেই লড়াইয়ে নেমেছে ঘাসফুল শিবির। প্রস্তুতি ও প্রচার দুই চলছে রীতিমত যুদ্ধকালীন পরিস্থিতিতে।

দলীয় সূত্রে জানা যাচ্ছে, এর আগে গত কয়েকটি নির্বাচনে বালিগঞ্জ কেন্দ্রে যথেষ্ট  শক্ত অবস্থান তৈরি করেছে তৃণমূল। সেই ধারা বজায় রাখতে এবারও সংগঠনকে আরও মজবুত করা হচ্ছে। অন্যদিকে, বিরোধী দলগুলিও এই আসন ছিনিয়ে নিতে জোরদার প্রচার শুরু করেছে, ফলে লড়াই যে কঠিন হতে চলেছে তা স্পষ্ট।

স্থানীয় ইস্যু, উন্নয়নমূলক কাজ এবং জনসংযোগ—এই তিনকেই হাতিয়ার করে ভোটারদের কাছে পৌঁছতে চাইছে তৃণমূল। শোভনদেব চট্টোপাধ্যায় নিজেও আত্মবিশ্বাসী, তাঁর অভিজ্ঞতা এবং দীর্ঘদিনের রাজনৈতিক সংযোগই এই লড়াইয়ে বড় ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। বালিগঞ্জ কেন্দ্রে কংগ্রেস থেকে ভোটে দাঁড়িয়েছেন রোহন  মিত্র এবং বিজেপির প্রার্থী ড. শতরূপা। লড়াইটা এবার বিজেপির সাথে তৃণমূলের হবে বলে মনে করা হচ্ছে।

সব মিলিয়ে, বালিগঞ্জ কেন্দ্র এবার রাজ্যের অন্যতম হাইভোল্টেজ আসনে পরিণত হয়েছে, যেখানে ফলাফল নির্ভর করবে শেষ মুহূর্তের ভোটার মনোভাবের উপর।


Loading

চলে গেলেন আশা ভোঁসলে

চলে গেলেন আশা ভোঁসলে

৯২ বছর বয়সে প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী 

আজ খবর (বাংলা), [বিনোদন],মুম্বই ,মহারাষ্ট্র, ১২/০৪/২০২৬ :  প্রয়াত হলেন দেশের কিংবদন্তি সংগীত  শিল্পী আশা ভোঁসলে। ৯২ বছর বয়সে আজ তিনি মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেছেন।

ভারতীয় সিনেমায় বিশাল অবদান রয়েছে আশা ভোঁসলের। সারা জীবনে বিভিন্ন ভাষায় অসংখ্য গান তিনি গেয়েছেন। বেশিরভাগ গানই মানুষের মুখে মুখে ফেরে।  দেশ এবং বিদেশেও অসম্ভব জনপ্রিয়তা ছিল তাঁর।  অনেক বছর ধরে আশাজি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এজন প্লে ব্যাক সিঙ্গার হিসেবে কাজ করে গিয়েছেন সাফল্যের সাথে। সমৃদ্ধ করেছেন ভারতীয় সিনেমাকে।  বাংলা ভাষাতেও তিনি অনেক গান গেয়েছেন যা ব্যাপক জনপ্রিয় হয়েছিল তাঁর কণ্ঠে নজরুলগীতিও যথেষ্ট জনপ্রিয় হয়েছিল।

আশা ভোঁসলে বিখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের ছোট বোন ছিলেন। স্ত্রী হিসেবে ঘর করেছিলেন সুর সম্রাট রাহুল দেব বর্মনের সাথে। ২০০১ সালে আশা ভোঁসলে দাদাসাহেব ফালকে এবং ২০০৮ সালে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন। এছাড়াও সারা জীবন অসংখ্য পুরস্কার এবং সন্মান পেয়েছেন তিনি। গতকাল তিনি হৃদরোগে আক্রান্ত হন, তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তাঁর স্বাস্থ্যের অবনত ঘটে এবং আজ তিনি শেষ নিঃস্বাস  ত্যাগ করেন। আগামীকাল আশাজির শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে তাঁর পরিবারের তরফ থেকে।


Loading

১৫ বছরের পূর্ণ হিসাব চাই, টিএমসি দুর্নীতিতে শ্বেতপত্র প্রকাশের ঘোষণা মোদীর

১৫ বছরের পূর্ণ হিসাব চাই, টিএমসি দুর্নীতিতে শ্বেতপত্র প্রকাশের ঘোষণা মোদীর

মহিলাদের জন্য মাসে ₹৩,০০০ আর্থিক সহায়তার প্রতিশ্রুতি; বাংলায় রাজনৈতিক উত্তাপ বাড়াল বিজেপি

আজ খবর (বাংলা) [রাজনীতি], কালনা, পূর্ব বর্ধমান, ১১/০৪/২০২৬ :  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূলকংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বড় ঘোষণা করলেন। তিনি বলেন, “গত ১৫ বছরের শাসনের “পূর্ণ হিসাব” জনগণের সামনে তুলে ধরতে একটি ‘শ্বেত পত্র’ প্রকাশ করা হবে।

মোদি অভিযোগ করেন, টিএমসি সরকারের আমলে একাধিক দুর্নীতির ঘটনা সামনে এসেছে, যা রাজ্যের উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে। তিনি দাবি করেন, সাধারণ মানুষের ট্যাক্সের টাকা কীভাবে ব্যবহার হয়েছে, তা স্বচ্ছভাবে জানানো জরুরি।

এদিনের ভাষণে প্রধানমন্ত্রী আরও একটি বড় প্রতিশ্রুতি দেন। তিনি জানান, যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে রাজ্যের মহিলাদের প্রতি মাসে ₹৩,০০০ করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলাই লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

রাজনৈতিক মহলে এই ঘোষণা ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। একদিকে দুর্নীতির বিরুদ্ধে ‘শ্বেতপত্র ’-প্রকাশের প্রতিশ্রুতি, অন্যদিকে মহিলাদের জন্য আর্থিক সহায়তা—দুই মিলিয়ে আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক লড়াই আরও তীব্র হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

নরেন্দ্র মোদী এদিন বলেন, “বিজেপি পশ্চিমবঙ্গের জন্যে যে সঙ্কল্প পত্র ঘোষণা করেছে, সেই সব কিছুদেখে তৃণমূল ভয় পেয়ে  গিয়েছে। ওরা ধরেই নিয়েছে যে ওরা হেরে যাবে। এরপর ওরা কি করবে ? ওরা এরপর ফেক নিউজ ছড়াবে। এআই এর মাধ্যমে ভূয়ো ছবি তৈরি করে বিভিন্ন সমাজ মাধ্যমে ছড়াতে শুরু করবে। তবে সেসব কিছুর মোকাবিলা করতে বিজেপি তৈরি আছে। “


Aaj Khabor (English) — https://aajkhaborenglish.blogspot.com/2026/04/full-account-of-15-years-narendra-modi.html

Aaj Khabor (Hindi) — https://aajkhaborhindi.blogspot.com/2026/04/15-tmc.html

Aaj Khabor (Nepali) —

Aaj Khabor (Assamese) —

Aaj Khabor (Odia) —

Loading

হরমুজ প্রণালীতে টোল বসাতে দেবে না আমেরিকা, কড়া বার্তা ট্রাম্পের

হরমুজ প্রণালীতে টোল বসাতে দেবে না আমেরিকা,

আন্তর্জাতিক জলপথে ইরানের টোল আরোপের প্রস্তাবকে “জবরদস্তি” বলে আখ্যা; বৈশ্বিক তেলের রুটে উত্তেজনা বাড়ছে

আজ খবর (বাংলা) [আন্তর্জাতিক], ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্র, ১১/০৪/২০২৬ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজের ওপর ইরান কোনও টোল আরোপ করতে পারবে না। তিনি বলেন, “এই প্রণালী একটি আন্তর্জাতিক জলপথ এবং এখানে টোল চাপানো আইনসঙ্গত নয়।”

সম্প্রতি ইরান প্রস্তাব দিয়েছে যে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলির কাছ থেকে নির্দিষ্ট ফি বা টোল নেওয়া হবে, যা তাদের নিজস্ব মুদ্রায় আদায় করা হতে পারে। এই পদক্ষেপকে ট্রাম্প “জবরদস্তি” বলে সমালোচনা করেছেন।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হিসেবে পরিচিত এই প্রণালী দিয়ে প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি পরিবাহিত হয়। ফলে এখানে কোনও ধরনের টোল বা বাধা সৃষ্টি হলে তা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে।

ইরান-আমেরিকা উত্তেজনার প্রেক্ষাপটে এই বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, আন্তর্জাতিক নৌ চলাচল অবাধ রাখতে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং ইরানের একতরফা সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না।

এদিকে, এই ইস্যুতে কূটনৈতিক আলোচনার সম্ভাবনাও তৈরি হয়েছে। তবে পরিস্থিতি এখনও অস্থির এবং মধ্যপ্রাচ্যে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির ওপর এর বড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


Aaj Khabor (English)aajkhaborenglish.blogspot.com  https://draft.blogger.com/blog/post/edit/1369180034313447/1306320165563434615

Aaj Khabor (Hindi) — aajkhaborhindi.blogspot.com

https://draft.blogger.com/blog/post/edit/7269930861913015713/4058551169190313386

Aaj Khabor (Nepali) —

Aaj Khabor (Assamese) —

Aaj Khabor (Odia) —

Loading

ভাইরাল ভিডিওর ধাক্কায় বেকায়দায় হুমায়ুন কবির, হাত ছাড়লেন ওবেইসিও

 
সব অভিযোগ অস্বীকার হুমায়ূনের 
 
আজ খবর (বাংলা), [রাজনীতি], ইসলামপুর, উত্তর দিনাজপুর, ১০/০৪/২০২৬ : তৃণমূল কংগ্রেসের  তরফে একটি তথাকথিত ‘স্টিং ভিডিও’ প্রকাশ্যে আসার পর তা নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর বিতর্ক। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়তেই তাতে নিজের নাম জড়িয়ে যাওয়ার অভিযোগ তুলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন হুমায়ুন কবির।

তিনি দাবি করেছেন, এই ভিডিও সম্পূর্ণভাবে একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ এবং তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এটি ছড়ানো হয়েছে। হুমায়ুন কবির স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি এই ইস্যুতে আইনি পথে হাঁটবেন এবং হাইকোর্টে গিয়ে এর উপযুক্ত জবাব দেবেন।

এদিকে, ভিডিওটি ঘিরে শাসকদল ও বিরোধীদের মধ্যে শুরু হয়েছে পাল্টা বাক্যবাণ। রাজনৈতিক মহলের একাংশের মতে, নির্বাচনের আগে এই ধরনের ঘটনা রাজ্যের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। ভিডিওটিতে হুমায়ুন কবিরকে একটি ১০০০ কোটি টাকার চুক্তিকরেছেন বলতে শোনা গিয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করে নি আজ খবর. হুমায়ুন কবির বলেছেন “এআই দিয়ে ঐ  ভিডিও বানানো হয়েছে।”  তবে এই ভিডিও ভাইরাল হাওয়ায় ভোটের ময়দানে বেশ বেকায়দায় হুমায়ুন কবির।  এমনকি তাঁর সঙ্গে জোট বেঁধে থাকা এআইএমআইএম নেতা আসাউদ্দিন ওবেয়সি তাঁর সাথে জোট ভেঙে বেরিয়ে গিয়েছেন।  এখন ভোটে একলাই লড়তে হতে পারে হুমায়ূনকে।

পুরো বিষয়টি নিয়ে এখনও বিস্তারিত তদন্ত বা সরকারি প্রতিক্রিয়া সামনে না এলেও, এই ঘটনাকে কেন্দ্র করে আগামী দিনে রাজনৈতিক সংঘাত আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor