
আজ খবর (বাংলা) [রাজনীতি], কলকাতা,পশ্চিমবঙ্গ, ১৪/০৮/২০২৬ : কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপি নেতা সুকান্ত মজুমদার লোকসভায় বিরোধীদের বিরুদ্ধে সুর চড়ালেন।
এদিন সুকান্ত মজুমদার বলেন, ” লোকসভায় বিরোধীরা যে সব বিষয় উথ্থাপন করে আলোচনা করতে চাইছিলেন, সেইসব বিষয় নিয়ে আলোচনা করতে সরকার ইচ্ছুক থাকলেও বিরোধীদের হৈ হট্টগোলের জন্যেই তা আর সম্ভব হয় নি। এই ব্যাপারে ইতিমধ্যেই যা বলার তা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।”
সুকান্তবাবু বলেন, “আমাদের পার্টি প্রথম থেকেই বলে আসছিল যে বিরোধীরা যে আলোচনা করতে চাইছে, সেই প্রসঙ্গে সবরকম আলোচনা করা যাবে। একই কথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও বলেছিলেন। কিন্তু সেই কথায় কর্ণপাত না করে বিরোধীরা বার বার হট্টগোল করতে শুরু করায় অধিবেশন মুলতুবি করে দিতে হয়। এই কারণেই সংসদে অনেক আলোচনা থেমে গিয়েছে। আলোচনা যদি ঠিকমত করা যেত তাহলে বেশ কিছু বিষয় তথ্য উঠে আসতে পারতো। কিন্তু বিরোধীদের হৈ হট্টগোলে সেসব কিছুই আর হয় নি। ”

![]()

