
“যে পার্টির ‘প’ জানে না , তাকে প্রার্থী করা হয়েছে, দলকে ভুগতে হবে”
আজ খবর (বাংলা), [রাজনীতি] হরিশ্চন্দ্রপুর, মালদা, ১৮/০৩/২০২৬ : মালদার হরিশ্চন্দ্রপুরে বিধানসভা নির্বাচনের প্রার্থী নির্বাচন ঘিরে তৃণমূল কংগ্রেসে তীব্র অসন্তোষ প্রকাশ্যে এল। হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্র থেকে টিকিট না পেয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা প্রাক্তন বিধায়ক তাজমূল হোসেন।
বুধবার দুপুরে নিজের বাসভবনে তিনি বলেন, “যে পার্টির ‘প’ জানে না, তাকেই প্রার্থী করা হয়েছে। আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, এর ফল দলকে ভুগতে হবে।”
পাশাপাশি দলীয় কর্মীদের অভিযোগ, আইপ্যাকের মাধ্যমে টাকা তোলা হচ্ছে। টাকা তুলছেন খোদ আইপাক কর্তা প্রতীক জৈন । দলীয় কর্মীদের দাবি, মোটা অঙ্কের টাকার বিনিময়ে হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রের টিকিট বিক্রি করা হয়েছে। একই অভিযোগ তুলেছেন বিরোধী দলের একাংশ কর্মীরাও।
উল্লেখ্য, গতকাল তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সেখানে মালদার হরিশ্চন্দ্রপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে ২০২১ সালের বিজেপি প্রার্থী মতিউর রহমানকে। তিনবারের বিধায়ক তাজমূল হোসেনের নাম তালিকায় না থাকায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
![]()