নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ লতিফ সহ দুই জঙ্গি

নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ লতিফ সহ দুই জঙ্গি

নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ লতিফ সহ দুই জঙ্গি 
 

আজ খবর, [দেশ] কুলগাঁও, জম্মু  কাশ্মীর , ১৮/১১/২০২৬ : জম্মু ও কাশ্মীরের কুলগাঁওতে সিআরপিএফ শিবিরে গুলি চালানোর ঘটনায় মূল অপরাধীদের আজ এনকাউন্টারে গুলি করে মারলো নিরাপত্তা বাহিনী।

 জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে,  গত ১১ই নভেম্বর  কুলগাঁওয়ে নাকা  চেকিং চলার সময় একটি সিআরপিএফ বুথের ওপর অতর্কিতে হামলা চালিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গি লতিফ ভাট  ও তার সঙ্গী। সেদিনকার সেই ঘটনায় তিনজন সিআরপিএফ জওয়ান আহত হয়েছিলেন।  তারপর থেকেই এই লতিফের খোঁজে গোটা উপত্যাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী।
ad9 2
লস্কর ই তৈবা জঙ্গি গোষ্ঠীর কমান্ডার লতিফ গত চার বছর ধরেই কুকর্ম করে বেড়াচ্ছিল কাশ্মীরে, তাই তাকে হন্যে হয়ে খুঁজছিলো পুলিশ। তার মাথার দাম নির্ধারিত হয়েছিল ১৫ লক্ষ  টাকা, সেই মর্মে কাশ্মীরের বিভিন্ন জায়গায় পোস্টার দেওয়াও হয়েছিল। এই সব কিছুর মধ্যেই গত ১১ তারিখে দুপুর সওয়া দুটো নাগাদ একটি বাইকে চড়ে  এসে লতিফ ও তার সঙ্গী সিআরপিএফ জওয়ানদের ওপর অতর্কিত গুলি চালিয়ে পালিয়ে গিয়েছিল। কুলগাঁও এর প্রায় সর্বত্র তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী। কিন্তু তাদেরকে ধরা যাচ্ছিলো না।
ad12 2
অবশেষে গতকাল একটি নির্ভরযোগ্য সূত্র মারফত পুলিশের  কাছে খবর আসে লতিফ কুলগাঁওয়ের কোনো একটা জায়গায় লুকিয়ে আছে। সেইমত নিরাপত্তা বাহিনী সুপরিকল্পিতভাবে সেই জায়গাটিকে ঘিরে নেয়। পুলিশ এসেছে বুঝতে পেরে লতিফ ও তার সঙ্গী তখন একটি মসজিদে আশ্রয় নেয়।. ওই মসজিদটিকে ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা, লতিফকে আত্মসমর্পনের সুযোগ দেয়। নিরাপত্তা  বাহিনী লতিফের অল্পবয়স হওয়া এবং জীবনের মূল স্রোতে ফিরে আসার  সুযোগ দেওয়ার জন্যে পরের পর প্রস্তাব পাঠাতে থাকে। তাকে একটি মোবাইল ফোনও পাঠানো হয়। তার সাথে চলতে থাকা ভিডিও কলের সেইসব কথপোকথন পরে পুলিশ প্রকাশ্যে নিয়ে আসে।
ad7 1
sofa.classifie
নিরাপত্তা বাহিনী বার বার তাকে আত্মসমর্পন করতে বললেও সেই প্রস্তাবে রাজি হয় নি লতিফ।  তাকে রীতিমত ‘বাবা বাছা’ করেও বোঝানোর  চেষ্টা করা হয়, তাতেও সে রাজি হয় নি। এইভাবে প্রায় ৪৫ মিনিট ধরে কথাবার্তা চলার সময় লতিফ হঠাৎ করেই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। বাধ্য হয়ে বাহিনীর জওয়ানরাও গুলি চালাতে শুরু করেন। মসজিদটির এতটুকুও ক্ষয়ক্ষতি না করে শেষ পর্যন্ত নিকেশ করা হয় লস্কর ই তৈবার  সক্রিয় সদস্য লতিফ ভাটকে।  এনকাউন্টারে মারা গিয়েছে লতিফের ছায়া সঙ্গী উমর উন নিসাও।
ad6 2
কাশ্মীরকে ফের একবার  চেয়েছিল পাক মদতপুষ্ট এই জঙ্গিরা।  এই কারণেই এরা গুলি চালিয়েছিল সিআরপিএফ বুথের ওপর।  এই জঙ্গিরা রেইকি করেছিল মীর বাজার, আখরান, হবলিশ ও কিলামেও। অর্থাৎ আরও নাশকতার পরিকল্পনা করেছিল এই মানব শত্রুরা। তার আগেই তাদের নিষ্ক্রিয় করে দেওয়া সম্ভব হল।
ad8
Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *