অভিষেকের বাড়ির সামনে তৃণমূল-বিজেপি সংঘাত

অভিষেকের বাড়ির সামনে তৃণমূল-বিজেপি সংঘাত

অভিষেকের বাড়ির সামনে তৃণমূল-বিজেপি সংঘাত

আজ খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৭/১১/২০২৬  : মধ্যরাত থেকে কালীঘাটে  অভিষেক ব্যানার্জির পটুয়াপাড়ার বাড়ির সামনে তৃণমূল ও বিজেপি কর্মীদের সংঘাত চরমে উঠেছে।

অল  ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক ব্যানার্জি অভিযোগ করেছেন, মধ্যরাত্রে বিজেপির কিছু কর্মী পটুয়াপাড়ায় তাঁর বাড়িতে আক্রমণ চালিয়েছে।  এই ঘটনায় তৃণমূল ও বিজেপি কর্মীরা প্রবল সংঘাতে জড়িয়ে পড়ে। তারা একে  অপরের বিরুদ্ধে ব্যাপক স্লোগানিং করতে থাকে। অভিষেক অভিযোগ করেছেন ‘বিজেপির গুন্ডারা তাঁর বাড়িতে চড়াও হয়ে তাঁকে আক্রমণ করতে  চেয়েছিল। এমনকি তাঁকে খুন করতেও চেয়েছিল’।

a.devgopal 3

গতকাল মধ্যরাত থেকেই কালীঘাটের পটুয়াপাড়ায় অভিষেকের বাড়ির সামনে বিশাল ভিড়. বিজেপি ও তৃণমূল দুই দলের কর্মীরাই সেখানে জড়ো  হয়েছিলেন। গোটা এলাকাকে মুড়ে ফেলেছে পুলিশ। বিজেপি কর্মীরা অভিযোগ করে বলেছেন  ‘তৃণমূল কর্মীরা তাঁদের দিকে পাথর ছুঁড়েছিল। তাঁদেরকে ঘিরে রেখে স্লোগানিং করছিলো। পুলিশ আসলে পুলিশকেও আঙ্গুল উঁচিয়ে হুমকি দিয়েছেন অভিষেক ব্যানাজী’।

Mind Junction

রাজনৈতিক দলের দুই পক্ষই একে অপরকে দোষারোপ করতে শুরু করেছে। অভিষেক ব্যানার্জি এই মুহূর্তে তাঁর বাড়ির সামনে ধর্নায় বসেছেন। তিনি আগের দিন রাতেও পুলিশ ও শাসক দলের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন। আজ তিনি পুলিশের বিরুদ্ধেও অভিযোগ করে বলেন, “আমার মত একজন নির্বাচিত সাংসদের ওপরে পুলিশ সবসময় নজরদারি চালাচ্ছে। ”  বিচারবিভাগের বিরুদ্ধেও তিনি তাঁর ক্ষোভ উগরে দিয়েছেন।

ad9

আজ অভিষেক ব্যানার্জির জন্মদিন, জন্মদিন পালনের আগেই তাঁর পটুয়াপাড়ার বাড়িতে শুরু হয়ে গেলো অশান্তি। পুলিশ এই ঘটনায় এখনো পর্যন্ত ৫ জনকে আটক করেছে বলে জানা যাচ্ছে।

সূত্র মারফত জানা যাচ্ছে, আজ অভিষেক ব্যানার্জির জন্মদিন, গতকাল রাতে অভিষেকের অনুগামীরা তাঁর বাড়ির সামনে জড়ো হয়ে শুভেচ্ছা জানাতে থাকেন।  অভিষেকের জন্মদিন সেলিব্রেট করতে করতে তাঁরা মাঝ রাস্তায় চলে আসেন, এই সময় পটুয়া পাড়ায় বেশ কিছু লোক প্রতিমা কিনতে এসেছিলেন। তাঁদের সাথে ঐ অনুগামীদের বচসা শুরু হয়।  পরে তা তুমুল অশান্তিতে গড়িয়ে যায়। সমাজ মাধ্যমের ফুটেজ অনুযায়ী (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করে নি আজ খবর) অভিষেকের অনুগামীদের ঘিরে ধরেন বিজেপি সমর্থকেরা, দুই পক্ষই স্লোগান দিতে থাকে। এই পরিস্থিতিতে কালীঘাট থানা থেকে ওসির নেতৃত্বে পুলিশ আসে।  পুলিশের সাথেও বিতর্কে জড়িয়ে পড়েন অভিষেক।

ad4

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *