এশিয়ান গেমস এ ব্যস্ত ভারত, গিল-বিরাটের শতরানে জয় ভারতের

এশিয়ান গেমস এ ব্যস্ত ভারত, গিল-বিরাটের শতরানে জয় ভারতের

 

এশিয়ান গেমসে ভারতের ব্যস্ত দিন
এশিয়ান গেমস এ ব্যস্ত ভারত, গিল-বিরাটের শতরানে জয় ভারতের

আজ খবর (বাংলা) [খেলা] ভারতবর্ষ ২৮/০৯/২০২৬

এশিয়ান গেমসে ২৮ সেপ্টেম্বর ভারতের ব্যস্ত দিন, একাধিক ইভেন্টে পদকের লড়াই । আইচি-নাগোয়া এশিয়ান গেমসে সোমবার, ২৮ সেপ্টেম্বর ভারতের ক্রীড়াবিদদের জন্য গুরুত্বপূর্ণ দিন। শুটিং, আর্চারি, বক্সিং, স্কোয়াশ ও অ্যাথলেটিক্স-সহ একাধিক ইভেন্টে নামবেন ভারতীয় প্রতিযোগীরা। দিনের শুরুতেই আর্চারিতে মহিলাদের কম্পাউন্ড বিভাগে রাউন্ড অফ ১৬-তে নামবেন চিকিতা তানিপারথি ও জ্যোতি ভেন্নাম।

ad9

কুরাশে ৭৮ কেজি বিভাগে সেমিফাইনালে লড়বেন পিঙ্কি বালহারা। শুটিংয়ে ২৫ মিটার পিস্তলের ব্যক্তিগত ফাইনালে থাকবেন এশা সিং। অন্যদিকে বক্সিংয়ে প্রিয়া, কপিল পোখারিয়া ও লাভলিনা বরগোহাইনের কোয়ার্টার ফাইনাল রয়েছে। অ্যাথলেটিক্সে একাধিক পদক ইভেন্টে থাকছে ভারতের অংশগ্রহণ। ৩০০০ মিটার স্টিপলচেজে অবিনাশ সাবলে, লং জাম্পে মুরলী শ্রীশঙ্কর, ১৫০০ মিটারে গুলবীর সিং, জ্যাভলিনে রোহিত যাদব ও ৫০০০ মিটারে পারুল চৌধুরীর দিকে নজর থাকবে। এছাড়াও পুরুষদের হকিতে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামবে ভারত।

Mind Junction 1

স্কোয়াশেও রয়েছে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ ম্যাচ। ফলে ২৮ সেপ্টেম্বর ভারতীয় শিবিরে একাধিক ইভেন্ট ঘিরে ব্যস্ততা থাকবে। এদিকে ওয়েস্ট ইন্ডিজ আর ইন্ডিয়ার ক্রিকেট খেলায় জয়ী ভারত ।  ত্রিবান্দ্রমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ODI-তে ৮ উইকেটে জয় পেল ভারত। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ৫০ ওভারে ২৯৫/৭ রান করে। জবাবে শুবমন গিলের ১১০ এবং বিরাট কোহলির অপরাজিত ১৩৯ রানের দুর্দান্ত ইনিংসে ৪১.৪ ওভারে ৩০০/২ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত।

ad13

বিরাট কোহলি এই ম্যাচেই ১৫,০০০ ODI রানের মাইলফলক স্পর্শ করেন এবং ৫৫তম ODI শতরান করেন। বল হাতে কুলদীপ যাদব ৪/৪০ নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *