
আজ খবর (দেশ), গ্যাংটক, সিকিম, ২১/০৭/২০২৬ : সিকিমের জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে কাজ করতে গিয়ে বাংলার ১১ শ্রমিকের মৃত্যু। টানেলে আটকে রয়েছেন আরও বেশ কিছু শ্রমিক।
![]()

আজ খবর (দেশ), গ্যাংটক, সিকিম, ২১/০৭/২০২৬ : সিকিমের জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে কাজ করতে গিয়ে বাংলার ১১ শ্রমিকের মৃত্যু। টানেলে আটকে রয়েছেন আরও বেশ কিছু শ্রমিক।
![]()

–
আজ খবর ( বাংলা), [রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ, ২১/০৭/২০২৬ : গত ১৯ তারিখে বেঙ্গল মিডিয়া ক্লাবের উদ্যোগে এক অপূর্ব সন্ধ্যায় মিলিত হয়েছিলেন সাংবাদিকরা।
রাম মোহন লাইব্রেরির তিনতলায় সাংবাদিকদের এই সম্মেলনে প্রচুর সাংবাদিক উপস্থিত হয়েছিলেন। রাজ্যের বিভিন্ন জেলা এমনকি উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকেও এসেছিলেন সাংবাদিকরা। এদিন গান, কবিতা এবং নাচে মেতে ওঠে বর্ণাঢ্য এই সান্ধ্যকালীন অনুষ্ঠান। সাংবাদিকদের এই সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজসেবী, বড় ও ছোট পর্দার , অভিনেতা ও অভিনেত্রীরা। তাঁরাই এদিন অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন করেন। উদ্বোধন সঙ্গীত পরিবেশন করেন সাংবাদিকরাই।
এদিন আলোচনায় উঠে আসে কিভাবে কড়া চ্যালেঞ্জের মোকাবিলা করে সাংবাদিকরা দেশের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে সযত্নে রক্ষা করে চলেছেন। কিভাবে ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা প্রশাসনকে গ্রেপ্তারির ভ্রুকুটি উপেক্ষা করেও শিরদাঁড়া সোজা রেখে দিনের পর দিন কাজ করে চলেছেন। এদিন সাংবাদিকরা একে অপরের পাশে থেকে সাংবাদিকদের অধিকার ও আত্মসন্মান বজায় রেখে কাজ করে যাওয়ার অঙ্গীকার গ্রহণ করেন। অনুষ্ঠানে বেশ কিছু সাংবাদিককে তাঁদের কাজের স্বীকৃতি হিসেবে সম্মানিত করা হয়. তাঁদের হাতে স্মারক তুলে দেওয়া হয়। আজ খবর এর কর্ণধার অরিন্দম নন্দীকেও সম্মানিত করা হয় ঐ অনুষ্ঠানে।
![]()

আজ খবর (বাংলা) [খেলা] কলকাতা, পশ্চিমবঙ্গ, ২০/০৭/২০২৬ : পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারত আর্জেন্টিনাকে সমর্থন করায় খুশি মেসির দেশের মানুষ। তাঁরা ভারতকে ধন্যবাদ জানিয়েছে।
গতকাল রাতে ফুটবল বিশ্বকাপ এর ফাইনালে খেলতে নেমে আর্জেন্টিনার পিছনে ছিল কোটি কোটি ভারতীয় সমর্থন। ব্যাপারটা এমন যেন ভারতই বিশ্বকাপ ফাইনাল খেলতে নেমেছে। ভারতীয় কচিকাঁচাদের উৎসাহ ছিল তুঙ্গে। আর্জেন্টিনার সমস্ত প্লেয়ারের নাম তো বটেই স্ট্যাটিকটিক্স পর্যন্ত মুখস্ত অনেকের। পাড়ায় পাড়ায় ঝুলেছে আর্জেন্টিনার জাতীয় পতাকা।
3 Fold Umbrella @499/- @399/- [Click on the Image]
স্পেনের তিকিতাকা ফুটবল গতকাল মধ্যরাত্রে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের সব স্বপ্ন চোখ থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছে ঠিকই, কিন্তু উপহার দিয়ে গিয়েছে এক উপভোগ্য ফুটবল। সেই ফুটবল গোটা ফুটবল বিশ্ব তারিয়ে তারিয়ে উপভোগ করেছে। বিশ্বকাপের প্রথম থেকেই ভারতের ফুটবল প্রেমী মানুষ সমর্থন জুগিয়ে গিয়েছে ব্রাজিল আর আর্জেন্টিনাকে। সেদিক থেকে ব্রাজিল নক আউট পর্বে চলে যেতেই সম্পূর্ণ সমর্থন চলে যায় আর্জেন্টিনার দিকে।
নতুন দিল্লীতে থাকা আর্জেন্টিনীয় রাষ্ট্রদূত মারিয়ানো কাউসিনো আর্জেন্টিনাকে প্রবল সমর্থন করার জন্যে ভারতকে ধন্যবাদ জানিয়েছেন। ভারতে থাকা মেসির ভক্তদেরও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
Wrist Watch @ Rs. 2199/- @Rs. 1999/-[ Click on the Image]
![]()

আজ খবর (বাংলা), [রাজ্য] শিলিগুড়ি, দার্জিলিং, ১৭/০৭/২০২৬ : ভারত ও ব্রিটেনের মধ্যে কার্যকর হওয়া মুক্ত বাণিজ্য চুক্তি (Free Trade Agreement বা FTA)-র ফলে আন্তর্জাতিক বাজারে নতুন দিগন্ত খুলে গেল পশ্চিমবঙ্গের কৃষি ও শিল্পপণ্যের জন্য। চুক্তির প্রথম দিনেই কলকাতা বন্দর ও বিমানবন্দর হয়ে প্রায় ২৮ কোটি টাকার পণ্য ব্রিটেনে রপ্তানি করা হয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।
প্রথম চালানেই পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জনপ্রিয় ও ঐতিহ্যবাহী পণ্য—কচু, হিমসাগর ও ল্যাংড়া আম, কাঁঠাল, পান পাতা, বিশ্ববিখ্যাত দার্জিলিং চা এবং সোনার ও কস্টিউম গয়না। ইউরোপের বাজারে এই পণ্যগুলির চাহিদা দীর্ঘদিন ধরেই রয়েছে, তবে নতুন বাণিজ্য চুক্তির ফলে শুল্ক ছাড় ও সহজতর রপ্তানি প্রক্রিয়ার কারণে ব্যবসায়ীরা আরও বেশি সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।
Ladies Umbrella @ Rs. 699/- @599/- [Click on the image]
রপ্তানিকারক সংস্থাগুলির মতে, পশ্চিমবঙ্গের কৃষিপণ্য এখন শুধু দেশের বাজারেই সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক বাজারেও দ্রুত জনপ্রিয়তা অর্জন করছে। বিশেষ করে দার্জিলিং চা ও বাংলার আমের জন্য ব্রিটিশ বাজারে আলাদা আগ্রহ দেখা যাচ্ছে। পাশাপাশি পান পাতা ও কাঁঠালের মতো পণ্যও ভারতীয় প্রবাসী ও দক্ষিণ এশীয় সম্প্রদায়ের মধ্যে যথেষ্ট চাহিদাসম্পন্ন।
বিশেষজ্ঞদের মতে, এই চুক্তির ফলে রাজ্যের কৃষক, চা শিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং গয়না প্রস্তুতকারকরা সরাসরি লাভবান হবেন। রপ্তানি বাড়লে কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পাওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পাবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
বিশ্ববাজারে পশ্চিমবঙ্গের পণ্যের পরিচিতি যেভাবে বাড়ছে, তা রাজ্যের অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক বার্তা। কেন্দ্রের বাণিজ্য নীতি ও আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগে এই সাফল্য সম্ভব হয়েছে বলে অনেকেই মনে করছেন।
বিশ্বমঞ্চে বাংলার পণ্যের এই অগ্রযাত্রা নিঃসন্দেহে গর্বের বিষয়। ধন্যবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে .

![]()

আজ খবর (বাংলা), (দেশ) ঝিন্দ, হরিয়ানা, ১৭/০৭/২০২৬ : ভারতীয় রেলের সবুজ অভিযানের সফল স্মারক হিসেবে দেশের মাটিতে প্রথম হাইড্রোজেন চালিত রেলের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Rainbow Travel Umbrella @ Rs. 559/- @ Rs. 438/- {Click on the image]
আজ হরিয়ানার ঝিন্দ থেকে একটি রেলপথের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবুজ পতাকা নেড়ে তিনি এই রেলের উদ্বোধন করেন। এই প্রথম দেশের মাটিতে সবুজ রেল অর্থাৎ দূষণ মুক্ত রেল চলতে শুরু করল. আত্মনির্ভর ভারত প্রকল্পের অধীনে এই প্রকল্পে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। দূষণমুক্ত এই রেল হরিয়ানার ঝিন্দ থেকে ৮৯ কিলোমিটার গতিতে ছুটে যাবে হরিয়ানার গহনা জংশন হয়ে সোনিপত জংশনের দিকে।
আত্মনির্ভর প্রকল্পে ভারত ফের এক মাইলস্টোন পার করলো। হাইড্রোজেন চালিত ট্রেন গোটা দেশেই দূষণের মাত্রা কমাবে.এই ট্রেন ভারত নিজেই যেহেতু তৈরী করে নিচ্ছে তাই আমদানি করার ওপর নির্ভর করে থাকতে হবে না, উল্টে এই ইঞ্জিনের সাফল্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাইড্রোজেন ইঞ্জিন বানানোর বরাত পেতে পারবে ভারত। তাতে অর্থনৈতিক দিক থেকেও ভারতের অনেকটা সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
Raincoat Jacket @ Rs. 959/- @ Rs. 898/- [Click on the image]
![]()

আজ খবর (বাংলা) [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৬/০৭/২০২৬ : তৃণমূল সাংসদ কোয়েল মল্লিক সংসদ পদ থেকে সরে দাঁড়ানোর পর কিছুটা ধৈর্য্য হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি আর এক তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন পর্যন্ত নিজের মেজাজ হারালেন নির্বাচন কমিশনের সাম্প্রতিক ভূমিকায়।
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “অভিনেত্রী থেকে রাজনীতিবীদ বনে যাওয়া কোয়েল মল্লিক সাংসদ হিসেবে কাজ শুরু করার কয়েক মাসের মধ্যেই কাজ থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি অবশ্য নিজেকে সরিয়ে নেওয়ার আগে দলকে পুরো বিষয়টা জানিয়েছিলেন। কিন্তু আমি বলতে চাই , যাঁরা চাপে আছেন, তাঁরা ২১শে জুলাইয়ের আগেই সরে যান। কোয়েল তো দেখলাম অব্যাহতি নিয়ে বিজেপি নেতাদের সাথে যোগাযোগ করেছেন। যাঁরা আমাদের দলে থেকে বিক্ষোভ দেখিয়ে দূরে সরে গিয়েছেন, তারাও আমার সাথে যোগাযোগ রেখেছে চলেছে।”
Exhaust Fan @ Rs. 649/- {Click on the image]
মমতার থেকে আরও একটু এগিয়ে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন নির্বাচন কমিশনকেই এক হাত নিয়েছেন। তিনি বলেছেন, “নির্বাচন কমিশন এখন বিজেপির শাখা হিসেবে কাজ করে চলেছে। নির্বাচন কমিশন আমাদেরকে মাত্র ৩ দিন সময় দিয়েছিল জবাব দিতে, আমরা তার মধ্যেই উত্তর দিয়েছি। কিন্তু নতুন তৈরী হওয়া বিশ্বাসঘাতক দলটি উত্তর দিতে পারছে না। নির্বাচন কমিশন তাদের উত্তর দেওয়ার মেয়াদ ক্রমাগত বাড়িয়ে চলেছে। এভাবে নির্বাচন কমিশনের উচিত নয় বিজেপির শাখা হয়ে কাজকর্ম করা। এটা ঠিক নয়। ”
Chimney Pipe 6 ” X 6 ‘ @Rs. 629/- (Click On The Image)
![]()

আজ খবর (বাংলা)[রাজনীতি],কলকাতা, ১৫/০৭/২০২৬ : শেষ পর্যন্ত মমতা শিবির ত্যাগ করে বিদ্রোহী তৃণমূল শিবিরে নাম লেখালেন কামারহাটি বিধায়ক মদন মিত্র। কেন্দ্র সরকারের এজেন্সির চাপেই কি এই ধরনের সিদ্ধান্ত নিলেন মদন মিত্রের মত লড়াকু নেতা ? ২১শে জুলাই তৃণমূলের শহীদ দিবসের আগেই মদন মিত্রের এই ধরনের পদক্ষেপ নানারকম প্রশ্ন তুলেছে।
গতকাল রাত্রে কেন্দ্রীয় এজেন্সি তলব করেছে মদন মিত্রের স্ত্রী ও দুই পুত্রকে। আর আজই মদন মিত্রের মত লড়াকু নেতা তৃণমূল ছেড়ে যোগ দিলেন ঋতব্রত তৃণমূলে। মমতা শিবিরের সব পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি, তবে নিজেকে বাংলার বিধায়ক হিসেবে গণ্য করেছেন। তৃণমূলের শহীদ দিবসের আগেই যেভাবে মদন মিত্র বিরোধী শিবিরে গিয়ে যোগ দিলেন তা নিয়ে স্বাভাবিকভাবেই কপ্রশ্ন উঠেছে।
Rain Shoe @Rs. 170/- {Click on the image]
তৃণমূল কংগ্রেসের বর্তমান অবস্থা সম্পর্কে কটাক্ষ করেছেন মদন মিত্র এবং এই পরিস্থিতির জন্যে দায়ী করেছেন অভিষেক ব্যানার্জিকে। এদিকে ভোটে ৮০ আসন জিতলেও বর্তমানে প্রায় কোনো বিধায়ক আর নেই মমতা ব্যানার্জির পাশে। কুনাল ঘোষ এবং নয়না ব্যানার্জি অবশ্য এখনো আছেন। বাকিরা বিদ্রোহী। মদন মিত্র যিনি আজ সকালেও মমতাকে নিজের নেত্রী হিসেবে স্বীকার করেছেন বিকেলবেলায় তিনিই মমতার হাত ছেড়ে বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন। মমতার অনুগত অনুব্রত মন্ডলও ছেড়ে দিয়েছেন নেত্রীর হাত। সব মিলিয়ে অস্তিত্ব সংকটে ভুগছে তৃণমূল কংগ্রেস।

![]()

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], নতুন দিল্লী,ভারত,১৪/০৭/ ২০২৬ : হরমুজ প্রণালী নিয়ে নিজেদের উদ্বিগ্নতার কথা প্রকাশ্যে জানালো ভারত। সেই সঙ্গে হরমুজে যে ঘটনাগুলি ঘটছে তার বিরুদ্ধে আন্তর্জাতিকমঞ্চে প্রতিবাদও জানালো ভারত।
হরমুজ দিয়ে বিভিন্ন বাণিজ্যিক জাহাজগুলি ঠিকমত যাতায়াত করতে পারছে না। যে কোনো মুহূর্তে মার্চেন্ট নেভির ওপর আক্রমন নেমে আসা আতঙ্ক কাজ করছে। সম্প্রতি এই রকম দুটি জাহাজে আক্রমণ চালানো হয়েছে। সেই ঘটনার ফলে প্রচুর ভারতীয় নাবিকের মৃত্যুও হয়েছে। তাই হরমুজে এই ধরনের ঘটনার প্রতিবাদ জানিয়েছে ভারত।

Online Accounts Coaching
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ,মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, “ভারত হরমুজ প্রণালীর ওপর নিবিড়ভাবে নজর রাখছে। ভারত চায় এই হরমুজ প্রণালী দিয়ে যে সব বাণিজ্যিক নৌবহরগুলি চলাচল করছে তাদের গতিবিধি যেন ব্যাহত না হয়। তাদেরকে যেন আক্রমন করা না হয়। এই পথ ধরে বিভিন্ন দেশের যে বাণিজ্যিক পণ্য প্রেরণ করা হয় সেগুলিকে যেন নিরাপদে যেতে দেওয়া হয়। ”
গতকাল ইরানের ডেপুটি চিফ অফ মিশনকে তলব করার পর হরমুজ প্রণালী দিয়ে আসা দুটি জাহাজে মিসাইল আক্রমণ চালানো হয়েছিল। ওই জাহাজগুলির নাম এমটি আল বাহিয়াহ ও এমটি মোম্বাসা। এই জাহাজগুলিতে মোট ৪৬ জন নাবিক ছিলেন, যাদের মধ্যে ৩০ জন ছিলেন ভারতীয়। আল বাহিয়া জাহাজে এক ভারতীয় নাবিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে, কয়েকজন গুরুতর আহত হয়েছেন। মোম্বাসা জাহাজে ১২ জন আহত হয়েছেন যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।এরা সবাই ভারতীয় নাবিক তাই এই ঘটনার জন্যেই ক্ষোভ দেখিয়েছে ভারত।
Adult Raincoat @ Rs. 449/-
![]()

আজ খবর (বাংলা), [বিনোদন] মুম্বাই, মহারাষ্ট্র ১৪/০৭/২০২৬ : প্রখ্যাত গায়ক কুমার শানুর ছেলে জান কুমার শানুর দেহে কোভিড ভাইরাস ধরাপড়েছে। করোনা পজিটিভ হয়ে জান ভর্তি হয়েছেন হাসপাতালে।

Umbrella @ 548/- {click on the image}
আচমকাই অসুস্থ বোধ করেন গায়ক কুমার শানুকে ছেলে জান কুমার শানু, রক্ত পরীক্ষা করা হলে জানা যায় তিনি কোবিদ পজিটিভ। তাঁকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে আইসোলেশন সেকশানে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা শুরু হয়েছে। ছেলের স্বাস্থ্য নিয়ে বেশ চিন্তায় আছেন গায়ক শানু।
হাসপাতালে যথেষ্ট হাসিখুশি আছেন বিগবস ১৪এর প্রতিযোগী যান কুমার শানু, নিজে গানও করেন। সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করে মজার ছলে লিখেছেন “চায়না সে আয়া মেরা দোস্ত”। জানে দ্রুত আরোগ্যপকামনা করে প্রচুর কমেন্ট করেছেন ফলোয়াড়রা।

![]()

অরণ্য সপ্তাহে ৭ কোটি ২০ লক্ষ গাছ লাগানোর টার্গেট দিলেন মুখ্যমন্ত্রী
আজ খবর (বাংলা), [পশু বসুন্ধরা] কলকাতা,পশ্চিমবঙ্গ, ১৪/০৭/২০২৬ : আজ থেকে রাজ্যে শুরু হয়েছে অরণ্য সপ্তাহ, এই উপলক্ষে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সল্ট লেকের বনবিতানে গিয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছেন।

sunglass @Rs. 999/- (Click on the image)
এদিন বৃক্ষরোপনের পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাত্র ছাত্রীদেরকে গাছের চারা বিলি করেন। তারপর বলেন, “আমরা যখন কলকাতার ওপর দিয়ে বিমানে যাতায়াত করি, তখন এই কংক্রিটের জঙ্গলকে দেখে আতঙ্কিত হয়ে উঠি। কলকাতায় নতুন বিল্ডিং প্ল্যান পাশের সময় বলে দেওয়া হয় দুই ভাগে বাড়ি হবে আর এক ভাগে গাছ লাগাতে হবে, কিন্তু কেউ লাগান না। তাই এই শহর কংক্রিটের জঙ্গল হয়ে উঠেছে। এবার থেকে সর্বত্র বৃক্ষরোপন করা হবে। মায়ের নামে একটি গাছ লাগাতে হবে। জঙ্গলমহলে গাছ কমে গিয়েছে। বাঁকুড়া উরুলিয়ায় গাছ কমে গিয়েছে। ডুয়ার্সও গাছ কমে গিয়েছে। এই জায়গাগুলিতে বিশেষ উদ্যোগ নিয়ে গাছ লাগাতে হবে। ”
শুভেন্দু অধিকারী আরও বলেন, “আমাদের লক্ষ্য রাজ্যে ৭ কোটি ২০ লক্ষ গাছ লাগানো, কিন্তু এই গাছ লাগালেই তো শুধু হবে না, এই গাছগুলোকে অন্তত দুই বছর ধরে রক্ষনাবেক্ষন করতে হবে। ” বনকর্মীদের উৎসাহ প্রদান করে মুখ্যমন্ত্রী বনদপ্তরে আরও কর্মী নিয়োগের করে বার্তা দেন। বন্য পশুদের এবং বনের গাছগাছালীদের রক্ষা করার বার্তা দেন। অরণ্যে আরও নজরদারি বাড়াতে বলেন।
3D Bedsheet @ Rs. 739/- {Click On the image}
![]()