আজ খবর (বাংলা), [রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৬/০৭/২০২৬ : গত পরশুদিন কলকাতা শহরে সাংবাদিকদের ওপর যে আক্রমণ নেমে এসেছিল, তারপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথা দিয়েছিলেন যে কাউকে রেয়াত করা হবে না। সেইমত সিসিটিভি দেখে চিহ্নিত করে অপরাধীদের গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ২৪ তারিখে ছাত্রছাত্রীদের মিছিলে বহিরাগতরা মিশে ছিল , তারাই সেদিন ভারত বিরোধী স্লোগান দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বিধানসভাতেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এর উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, “কোনো অপরাধীকে ছাড়া হবে না। ” এরপর পুলিশ ঐ এলাকার বিভিন্ন সিসিটিভি এবং সাংবাদিকদের হাতে থাকা ক্যামেটের ফুটেজ থেকে তথ্য সংগ্রহ করে মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে।
কলকাতা পুলিশের এডিশনাল কমিশনার কুনাল আগরওয়াল বলেছেন, “সেদিন এই ১১জন দুষ্কৃতী মিছিলের সাথে মিশে ছিল, এরাই সেদিন গুন্ডামি করেছে এবং সংবাদ মাধ্যমকে আক্রমণ করেছে। সাংবাদিকদের মারধর করেছে। ক্যামেরাগুলিকে ভেঙেছে। এরা কেউ ছাত্র নয়। মিছিলের সাথে এদের কোনো সম্পর্ক নেই। “
সেদিন সাংবাদিকদের ওপর এই দুস্কৃতরা বর্বরোচিত হামলা চালিয়েছিল। পুরুষদের পাশাপাশি মহিলা সাংবাদিকদেরকেও রাস্তায় ফেলে পিটিয়েছিল। একের পর এক ক্যামেরা এবং মোবাইল ফোন ভেঙে দিয়েছিল। একটি ক্যামেরার ভিতরে জল ঢেলে নষ্ট করে দিয়েছিল। সাংবাদিকদের মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসাধীন ছিল। সাংবাদিকদের ওপর এই নারকীয় আক্রমণের তীব্র নিন্দা করে “আজ খবর”।
মেষ রাশি : এই সপ্তাহে বাড়ির শিশুদের জন্যে কোনো সুখবর আসতে পারে। উপার্জন একটু বিলম্বে হবে, তবু ধৈর্য্য ধরে থাকতেই হবে। হাতের কাজ শেষ করে তবেই অন্য কোনো কাজে হাত দিন. ব্যবসার ক্ষেত্র শুভ. শরীর স্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিস্থিতি মধ্যম।
বৃষ রাশি : এই সপ্তাহে আপনার দরকার বিশেষ সতর্কতা। গাড়ি চালাবেন সতর্কতার সাথে, ঝুঁকি নেবেন না। পরিবারের সাথে বুঝে কথা বলুন। বলে ফেলা শব্দ ভবিষ্যতের জন্যে কষ্টকর হতে পারে। ঝুঁকিপূর্ন বিনিয়োগ থেকে দূরে থাকুন। সপ্তাহ যত এগোবে ততই ভালো সময় আসবে, উপার্জনও বাড়বে।
কর্কট রাশি : বেশ ভালো কাটবে এই সপ্তাহ। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। পড়ুয়াদের পড়াশুনা ভালো হবে। পেশাদারিত্বের ক্ষেত্রেও ভালো। ব্যবসায়ীরা ব্যবসার ক্ষেত্র বৃদ্ধি করতে পারেন। ব্যবসার কারণে কোথাও বেড়াতে যেতে হতে পারে। তবে নিজের পরিকল্পনা সম্পর্কে কারোর সাথে আলোচনা করবেন না।
মিথুন রাশি : পারিবারিক সহযোগিতা ও সাহায্য দিয়েই এই সপ্তাহ শুরু হবে , তবু সপ্তাহের শুরুটা কিছুটা ভালো কাটলেও মধ্যভাগে অনেকগুলি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। আইনি বিষয়েও যুক্ত হতে হবে। এক্ষেত্রেও পারিবারিক দিক থেকে বিশেষ সুবিধা পেয়ে যাবেন। শরীর ভালো যাবে।
সিংহ রাশি : এই সপ্তাহ প্রচুর উৎসাহ ও উন্মাদনার সাথে শুরু করবেন। খেলাধুলা, সামাজিক কোনো কাজে এগিয়ে গিয়ে অংশ নিতে চাইবেন। সপ্তাহের মধ্যভাগে কিছুটা ক্লান্ত অনুভব করবেন। সহকর্মীদের সাথে বিতর্কে জড়াবেন না। পারিবারিক দিক থেকে নিজেকে সুখী অনুভূত হবে। সপ্তাহান্তে বেড়াতে যান.
কন্যা রাশি: এই সপ্তাহ শুরু হবে বেশ মসৃণভাবে। বাবা বা মায়ের থেকে পাওয়া অনুদান বাস্তব সমস্যা মিটিয়ে দেবে। কোনোকিছু কেনাকাটার পরিকল্পনা শুরু করতে পারেন। সপ্তাহের মধ্যভাগে আত্মবিশ্বাস একলাফে অনেকটাই বেড়ে যাবে। ব্যবসার ক্ষেত্রটিকেও বাড়িয়ে নিতে পারেন। সপ্তাহান্তে অর্থ আসবে।
তুলা রাশি : এই সপ্তাহে একটি সুষ্ঠু পরিকল্পনা ও সিদ্ধান্ত আপনাকে খুব ভালো অবস্থায় নিয়ে যাবে। সপ্তাহের মধ্যভাগে সম্পত্তি ক্রয়ের বিষয়ে চিন্তা করলেও বাস্তবসম্মত প্রচেষ্টা চালান। প্রেম ও দাম্পত্যে উন্নতি। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকুন। সপ্তাহান্তে সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি পাবে।
বৃশ্চিক রাশি : আত্মবিশ্বাসই হল আপনার এই সপ্তাহের একমাত্র অস্ত্র। তাই সঠিক পরিকল্পনার সাথে এগিয়ে চলুন। পরিবারে সঙ্গীর সাথে গৃহ কলহ কখনোই মাথা চাড়া দেবে না। এই সপ্তাহে ব্যবসার ক্ষেত্রকে বাড়িয়ে তুলুন। কর্মক্ষেত্রে সুনাম ও দায়িত্ব বাড়বে। বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।
ধনু রাশি : সপ্তাহের শুরুটা ভালোভাবেই শুরু হবে। বেশ কিছু নতুন আকর্ষন আসবে আপনার কর্মক্ষেত্রে, কিন্তু সব কিছু থেকেও খুব বেশি আকর্ষণ অনুভব করবেন না। কাজের চাপ খুব বাড়বে। নিজেকে সংযত রাখুন। ছোটদের থেকে ভালো খবর মন ভালো করে দেবে। সপ্তাহান্তে ক্লান্তি থাকবে।
মকর রাশি : সপ্তাহের শুরুটা বেশ চাপ থাকবে। কাজের পরিধি যতটা ভেবেছেন তার চেয়েও বেশি বাড়বে। দায়িত্ব বাড়বে। খরচ বাড়বে। এই সপ্তাহে কোনো ঝুঁকিতে যাবেন না। বিনিয়োগ থেকে নিজেকে দূরে রাখুন। সাবধানে গাড়ি চালাবেন। সপ্তাহান্তে পারিবারিক সহায়তা পাবেন। দাম্পত্যে সুখ।
Blue Night Lamp @ 99/- @89/- [Click On The Image[
কুম্ভ রাশি : সপ্তাহটি শুরু হবে ভালোভাবেই কিন্তু আপনার গতি কমে আসবে। পুরোনো কোনো ভ্রমন অথবা সম্পত্তির জন্যে আপনার সময় চলে যাবে। আর সেই বিলম্বই আপনার সপক্ষে যাবে। সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে নিন। সপ্তাহান্ত আশাব্যঞ্জক, অর্থ আসবে। নতুন করে উৎসাহ পাবেন।
মীন রাশি : এই সপ্যাহে মানসিক শান্তি বজায় থাকবে। অনেকের থেকে প্রশংসিত হবেন। নিজের ব্যক্তিত্বের প্রভাবে প্রভাবশালী ব্যক্তিদের সাথে যোগাযোগ হবে। সপ্তাহান্তে জমে থাকা স্বপ্ন সত্যি হতে শুরু করবে। আর্থিক উন্নতি, তবে হঠকারী বিনিয়োগ থেকে দূরে থাকুন। শরীর ভালো যাবে। দাম্পত্যে শান্তি।
Astro bracelet -50% (Discount) Net Price Rs. 499/- [Click On The Image]
আজ খবর (বাংলা), [আরোগ্যম] হায়দ্রাবাদ, তেলেঙ্গানা,২৫/০৭/২০২৬ : কিডনি পরীক্ষা বিষয়টি এবার অনেকটাই সহজ হয়ে গিয়েছে। কিডনি পরীক্ষার প্রক্রিয়া এখন আগের থেকে অনেকটাই সহজতার হয়ে উঠবে নতুন এক আবিষ্কারের ফলে ।
কিডনি রোগ দ্রুত শনাক্ত করতে এবার বড় সাফল্য পেলেন বিআইটিএস পিলানি, হায়দরাবাদ ক্যাম্পাসের গবেষকরা। তাঁরা এমন একটি স্মার্ট ও বহনযোগ্য (পোর্টেবল) ডিভাইস তৈরি করেছেন, যার সাহায্যে মাত্র কয়েক মিনিটের মধ্যেই কিডনির গুরুত্বপূর্ণ স্বাস্থ্য-পরীক্ষা করা সম্ভব। এই প্রযুক্তি ভবিষ্যতে কিডনি রোগ নির্ণয়কে আরও সহজ, দ্রুত এবং সাশ্রয়ী করে তুলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
নতুন এই ডিভাইসটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে একটি ছোট রক্তের নমুনা থেকেই কিডনির কার্যকারিতার তিনটি গুরুত্বপূর্ণ সূচক— ক্রিয়েটিনিন (Creatinine), ইউরিয়া (Urea) এবং ইউরিক অ্যাসিড (Uric Acid)—একসঙ্গে পরীক্ষা করা যায়। প্রচলিত পরীক্ষার মতো দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় না; কয়েক মিনিটের মধ্যেই ফলাফল পাওয়া যায় এবং তা স্মার্টফোনের মাধ্যমেও দেখা সম্ভব।
গবেষকদের মতে, এই প্রযুক্তি বিশেষ করে গ্রামীণ এলাকা, প্রত্যন্ত অঞ্চল এবং যেখানে উন্নত ডায়াগনস্টিক ল্যাবের সুবিধা নেই, সেখানে অত্যন্ত কার্যকর হতে পারে। দ্রুত পরীক্ষা হওয়ায় চিকিৎসকেরা রোগের প্রাথমিক পর্যায়েই ব্যবস্থা নিতে পারবেন, ফলে দীর্ঘমেয়াদি কিডনি জটিলতার ঝুঁকিও অনেকটাই কমানো সম্ভব হবে।
Medical Insurance @ Rs.1639/- [Click On The Image]
বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং অন্যান্য দীর্ঘমেয়াদি অসুখে আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত কিডনি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সময়, খরচ এবং পরীক্ষাগারের সীমাবদ্ধতার কারণে অনেকেই সময়মতো পরীক্ষা করাতে পারেন না। বিআইটিএস হায়দরাবাদের এই উদ্ভাবন সেই সমস্যার সমাধানে বড় ভূমিকা রাখতে পারে।
গবেষক দলের আশা, প্রয়োজনীয় অনুমোদন ও পরবর্তী পরীক্ষামূলক ধাপ সফলভাবে সম্পন্ন হলে ভবিষ্যতে এই ডিভাইস হাসপাতাল, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, মোবাইল মেডিক্যাল ইউনিট এবং স্বাস্থ্য শিবিরে ব্যাপকভাবে ব্যবহার করা যাবে। এতে দেশের লক্ষ লক্ষ মানুষের জন্য কিডনি রোগের প্রাথমিক শনাক্তকরণ আরও সহজ ও সহজলভ্য হবে।
Oximeter @ Rs. 1999/- @ Rs. 1797/- [Click on the image]
১, অন্ধ্রপ্রদেশের ভোগপুরমে আগামী মাসের ১ তারিখে একটি নতুন বিমানবন্দর চালু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন এই বিমান বন্দরের নাম আল্লুরিসীতারামা রাজু আন্তর্জাতিক বিমানবন্দর। এই জায়গাটি বিশাখাপত্তনম থেকে বেশ কাছেই। সুতরাং এবার থেকে বিশাখাপত্তনম ও আরাকু ভ্যালি বেড়াতে গেলে বিমানেই পৌঁছে যাওয়া যাবে খুব তাড়াতাড়ি। এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করা যেতে পারে। তবে আন্তর্জাতিক হওয়ায় বিশাখাপত্তনম, আরাকু বা বোরা কেভস অঞ্চলে বিদেশিদের ভীড় বাড়তে থাকবে। এখানে আরও উন্নতমানের হোটেল ও রিসোর্টের সংখ্যা বাড়বে।
২. রিয়াদ এয়ার বিমান সংস্থা এবার থেকে মুম্বই ও রিয়াদের মধ্যে একটি ফ্লাইট ছাড়বে। অর্থাৎ এবার থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদঃ থেকে অনায়াসেই পৌঁছে যাওয়া যাবে আরব সাগরের ধরে মুম্বইতে। এই পরিষেবা রিয়াধ এয়ার দিতে শুরু করবে আগষ্ট মাসের ৪ তারিখ থেকে। মুম্বই থেকে রিয়াদঃ পৌঁছাতে সময় লাগে মাত্র চার বা সাড়ে চার ঘণ্টা।
৩. আর একটি বিমান সংস্থা আকাশ, মুম্বই ও ব্যাঙ্গালুরু ননস্টপ ফ্লাইটের রুটের সাথে এবারথেকে রাজস্থানের জয়পুরকেও জুড়তে চলেছে। এই ফ্লাইট তারা প্রতিদিন চালায়। এই রুটেই এবার রাজস্থানের জয়পুর জুড়ে যেতে চলেছে। তবে এই সংযোজন হবে চলতি বছরে অক্টবর মাসের ১১ তারিখ থেকে।
আজ খবর (বাংলা) [আন্তর্জাতিক] তেহরান, ইরান, ২৫/০৭/২০২৬ : বরাত জোরে কোনোক্রমে প্রাণে বেঁচে গেলেন ইরানি জলসীমার মধ্যে থাকা মোজাম্বিকের একটি তেলের জাহাজে থাকা ২৮ জন ভারতীয় নাবিক।
এর আগে হরমুজ প্রণালীতে যে দুই তেলের জাহাজ (ব্যবসায়িক জাহাজ) আক্রান্ত হয়েছিল, সেই জাহাজেও ছিলেন ভারতীয় নাবিকরা। সেই জাহাজগুলিকেও মিসাইল আক্রমণ চালানো হয়েছিল। সেই জাহাজে থাকা এক ভারতীয় নাবীকের মৃত্যু হয়েছিল। কয়েকজন ভারতীয় নাবিক আহত হয়েছিলেন। এই ঘটনা নিয়ে আন্তর্জাতিক মহলে ক্ষোভ প্রদর্শন করেছিল ভারত।
এবারে ঘটনাস্থল ইরানের সমুদ্রসীমার ভিতরেই, একটি জাহাজ যা তেল ট্যাংকার বহন করে. সেই জাহাজে উড়ছিল মোজাম্বিকের পতাকা। এলপিজি ট্যাংকারের নাম দিশা। ঐ জাহাজে ছিলেন ২৮ জন ভারতীয় ত্রু , এঁরা প্রত্যেকেই পেশাদার কর্মী। এঁদের ওপরেই বাইরে থেকে আক্রমন চালানো হয়েছে। তবে ঠিক কি ধরনের আক্রমনের শিকার হয়েছে ঐ তেল ট্যাংকার জাহাজটি, তা স্পষ্ট করে বলা হয় নি। তবে ভারতীয় নাবিকরা কোনো রকমে যে নিজেদের প্রাণ বাঁচিয়েছেন এবং বর্তমানে তাঁরা যে প্রত্যেকেই নিরাপদে আছেন , সেটা স্বীকার করে নিয়েছে সেখানকার ভারতীয় দূতাবাস। তাঁরা ঘটনার ওপর কড়া নজরদারি চালিয়েছে।
আজ খবর (বাংলা), [রাজনীতি], নতুন দিল্লী, /ভারত, ২৫/০৭/২০২৬ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রবল রাজনৈতিক আক্রমন করতে গিয়ে আন্দোলনরত ছাত্রছাত্রীদের দেশের ভবিষ্যৎ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশের অতীত বলে অভিহিত করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
নিট পরীক্ষার প্রশ্নপত্র সুরক্ষিত রাখার স্বার্থে এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চেয়ে আন্দোলন করছে ককরোচ জনতা দল নামের একটি দল. এই দলের সমর্থনে আছে কংগ্রেস। ছাত্র ছাত্রীরাও এই আন্দোলনে সামিল হয়েছেন। গতকাল কলকাতাতেও এরা মিছিল করেছে। আন্দোলনের নামে দেশবিরোধী স্লোগান দিয়েছে। সাংবাদিকদের প্রচন্ড মারধর করেছে। বাম দলগুলিও এদের সমর্থন করেছে। আন্দোলনকারীদের মুখে ‘আজাদী’ স্লোগানও শোনা গিয়েছে।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ বলেছেন, “দেশের মন্ত্রীরা দেশের ভবিষ্যৎ তরুণ প্রজন্মকেই টার্গেট করেছে। ওরা যে আন্দোলন করছে, ছেড়ে ওরা যেন ফিরে না আসে. আমি ওকে বলেছি। গোটা দেশ তোমাদের পাশে আছে. তোমরা ফিরে এস না. ওদেরকে দমিয়ে দেওয়ার সব রকম চেষ্টা করা হচ্ছে। ওরা দেশের ভবিষ্যতম আর নরেন্দ্র মোদী দেশের অতীত। সেই অতীত কখনো ভবিষ্যতের সাথে লড়াই করতে পারে না. “
আজ খবর (বাংলা), [অন্য রুট] জম্মু, জম্মু ও শ্রীনগর, ২৫/০৭/২০২৬ : টানা ৬ দিন মাতা বৈষ্ণ দেবী যাত্রা বন্ধ থাকার পর ফের তীর্থযাত্রীদের জন্যে খুলে দেওয়া হল। আজ থেকেই ফের ভীড় হতে শুরু করেছে কাটরায়। খুশি তীর্থযাত্রীরা, খুশি পর্যটন ব্যবসায়ীরা।
Sandal Agarbatti @ 530/- @ 469/-[Click on the image]
বছরের এই সময়টাতে বেশ ভীড় থাকে বৈষ্ণদেবী তীর্থযাত্রায়। কাটরা অঞ্চলে হোটেল, গাড়ি, ঘোড়াওলা, ট্র্যাভেল এজেন্ট সকলেই বেশ ব্যস্ত থাকে। ব্যস্ত থাকতে দেখা যায় কাটরা শহরকে, প্রশাসনকে, পুলিশকে এবং নিরাপত্তা বাহিনীকেও। দম ফেলার সুযোগ থাকে না মাতা বৈষ্ণদেবী মন্দিরে পুজোর সাথে যুক্ত ব্যক্তিরাও। গোটা পৃথিবী থেকে এখানে আসেন তীর্থযাত্রীরা।
কিন্তু গত কয়েকদিন ধরে কাটরা শহরে ছিল মরুভূমির শূন্যতা, খাঁ খাঁ করছিল রাস্তাঘাট। এই অঞ্চলে আবহাওয়ার পরিস্থিতি এতটাই অবনতি হয়েছিল যে বৈষ্ণদেবী যাত্রা বাতিল ঘোষণা করে দিতে হয়েছিল। এখানকার বৈষ্ণদেবী শ্রাইন বোর্ড, নিরাপত্তা বাহিনী এবং প্রশাসনের সিদ্ধান্তে পরপর ৬ দিন বৈষ্ণদেবী যাত্রা স্থগিত রাখা হয়েছিল। যার ফলে পর্যটক শূন্য হয়ে পড়েছিল কাটরা তথা বৈষ্ণদেবী তীর্থক্ষেত্র।
তবে আজ থেকে আবহাওয়ার সামান্য উন্নতি হওয়ায় তীর্থযাত্রীদের জন্যে ফের খুলে দেওয়া হয়েছে বৈষ্ণদেবীর রাস্তা। তীর্থযাত্রীরা ফের আজ থেকে ‘জয় মাতা দি’ ধ্বনি তুলে এগিয়ে চলেছেন মাতা বৈষ্ণদেবীর আশীর্ব্বাদ পেতে।
Sankhya @Rs. 1199/- * Fixed Price [Click on the image]
আজ খবর (বাংলা), [দেশ], গুয়াহাটি, আসাম, ২৫/০৭/২০২৬ : আসামের ভয়াবহ বন্যায় গত ২৪ ঘন্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। বন্যার কারণে অত্যন্ত খারাপ পরিস্থিতি আসাম জুড়ে। এই রাজ্যে বন্যার কারণে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা ৬১ পেরিয়েছে।
Lipstick @ 1050/- @934/- [Click On The Image]
প্রতি বছর এই সময়টায় ব্যাপক বন্যা হয় আসামের বেশ কিছু জায়গায়। সরকারে বদল আসলেও পরিস্থিতি বদলায় না। বন্যার কারণে এই রাজ্যে প্রতি বছর প্রবল ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। এই বছরেও একই রকমভাবে ক্ষতির মুখোমুখি হতে হয়েছে সাধারণ মানুষকে। প্রবল বন্যায় প্রতি বছর মানুষের পাশাপাশি কাজিরাঙ্গা অঞ্চলের পশুদেরকেও বিপদে পড়তে হয়। জলে ডুবে এবং ভেসে গিয়ে মারা যায় অনেক পশু. এ বছরেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলেছে।
আসামে গত কয়েকদিনে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আসামের চারাইদেও জেলায় ৭ জন মারা গিয়েছেন, শিৱসাগর জেলায় ৪ জন মারা গিয়েছেন। জোরহাট জেলায় একজন মারা গিয়েছেন। গত ২৪ ঘন্টায় মোট ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বিভিন্ন জায়গায় উদ্ধারকাজে নেমেছে ডিজাস্টার ম্যানেজমেন্ট বাহিনী। বিভিন্ন জায়গায় ত্রাণ বিলির কাজেও নামানো হয়েছে অনেকগুলি দলকে। বেশ কিছু জায়গা থেকে কয়েকজনের নিখোঁজ থাকার কথা বলা হচ্ছে। সব মিলিয়ে আসামে এই মুহূর্তে পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠেছে।
Bangle Set for women @ Rs. 380/- Rs. 299- [Click on the image]
আজ খবর (বাংলা) [রাজ্য] কলকাতা,পশ্চিমবঙ্গ, ২৩/০৭/২০২৬ : এই প্রথম নিজস্ব থানা পেতে চলেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA ). নতুন থানা তৈরি করার জন্যে রাজ্য সরকার জমি দেবে এই কেন্দ্রীয় এজেন্সিকে।
এতদিন কোনো নিজস্ব থানা ভবন ছিল না এনআইএ-র , তাই বিভিন্ন ক্ষেত্রে যথেষ্ট অসুবিধার মুখে পড়তে হত কেন্দ্রীয় এজেন্সির এই বাহিনীকে। তবে এবার এই সমস্যার সমাধান হতে চলেছে। কেননা এবার রাজ্য সরকার এনআইএ-কে জমি দিতে রাজি হয়েছে। কেন্দ্রীয় এই এজেন্সিকে জমি দেওয়ার বিষয়টিতে সিলমোহর দিয়েছে ক্যাবিনেট। তাই মনে করা হচ্ছে, বিভিন্ন তদন্তের কাজে অনেকটাই গতি আনতে পারবে এনআইএ।
তবে শুধু এনআইএ নয়, ভারত বাংলাদেশ সীমান্ত অঞ্চলেও কেন্দ্রীয় এজেন্সিগুলিকে জমি দেওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। উত্তর দিনাজপুরের চোপড়া এবং নদীয়ার গোপালপুরে সীমান্ত চৌকির জন্যে ০.৪২ একর, নদীয়ার মহেশপুরে ২.১৫ একর জমি বর্ডার সিকিউরিটি ফোর্সকে দিতে নির্দেশ করেছে রাজ্য সরকার। আলিপুর দুয়ারের উত্তর শিলবাড়িতে এসএসবি ক্যাম্পের জন্যে ৩০ একর এবং জলপাইগুড়ির চেংমারিতে বিএসএফ ফাঁড়ির জন্যে ২ একর খাস জমি দিচ্ছে রাজ্য সরকার।
রাজ্যে যেভাবে বোমা বিস্ফোরণের ঘটনা বৃদ্ধিপেয়েছে। যেভাবে বাংলাদেশ সীমান্তে উত্তেজনা বেড়েছে তাতে পশ্চিমবঙ্গে এনআইএ-র মত তদন্তকারী এজেন্সিরউপস্থিতি এখন অনেকটাই বেড়েছে। তাই তাদের থানা ভবন তৈরী করার প্রয়োজন এবং গুরুত্ব দুইই বেড়ে গিয়েছে। কিছুদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন রাজ্যে, সেই সময় এই ব্যাপারে কিছুটা সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে, তবে এবার সেই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে রাজ্যের মন্ত্রীসভা।