
আজ খবর (বাংলা), (দেশ) ঝিন্দ, হরিয়ানা, ১৭/০৭/২০২৬ : ভারতীয় রেলের সবুজ অভিযানের সফল স্মারক হিসেবে দেশের মাটিতে প্রথম হাইড্রোজেন চালিত রেলের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Rainbow Travel Umbrella @ Rs. 559/- @ Rs. 438/- {Click on the image]
আজ হরিয়ানার ঝিন্দ থেকে একটি রেলপথের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবুজ পতাকা নেড়ে তিনি এই রেলের উদ্বোধন করেন। এই প্রথম দেশের মাটিতে সবুজ রেল অর্থাৎ দূষণ মুক্ত রেল চলতে শুরু করল. আত্মনির্ভর ভারত প্রকল্পের অধীনে এই প্রকল্পে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। দূষণমুক্ত এই রেল হরিয়ানার ঝিন্দ থেকে ৮৯ কিলোমিটার গতিতে ছুটে যাবে হরিয়ানার গহনা জংশন হয়ে সোনিপত জংশনের দিকে।
আত্মনির্ভর প্রকল্পে ভারত ফের এক মাইলস্টোন পার করলো। হাইড্রোজেন চালিত ট্রেন গোটা দেশেই দূষণের মাত্রা কমাবে.এই ট্রেন ভারত নিজেই যেহেতু তৈরী করে নিচ্ছে তাই আমদানি করার ওপর নির্ভর করে থাকতে হবে না, উল্টে এই ইঞ্জিনের সাফল্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাইড্রোজেন ইঞ্জিন বানানোর বরাত পেতে পারবে ভারত। তাতে অর্থনৈতিক দিক থেকেও ভারতের অনেকটা সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
Raincoat Jacket @ Rs. 959/- @ Rs. 898/- [Click on the image]
![]()

