সিকিমের টানেলে দুর্ঘটনা, মৃত্যু বাংলার ১১ শ্রমিকের

উদ্ধারকাজ চললেও বেঁচে ফেরার আশা ক্ষীণ

উদ্ধারকাজ চললেও বেঁচে ফেরার আশা ক্ষীণ 
 

আজ খবর (দেশ), গ্যাংটক, সিকিম, ২১/০৭/২০২৬ :  সিকিমের জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে কাজ  করতে গিয়ে বাংলার ১১ শ্রমিকের মৃত্যু। টানেলে আটকে রয়েছেন আরও বেশ কিছু শ্রমিক।

cscad news

 সিকিমের নামচি  জেলায় NHPC র একটি জলবিদ্যুৎ প্রকল্পে কাজ করছিলেন জলপাইগুড়ি জেলার মেটালি ব্লকের শ্রমিকরা। সিকিমের পাহাড়ে একটি টানেলে কাজকরার সময় একটি বিস্ফোরণের মত আওয়াজ পান অনেকেই। টানেলের মধ্যে অনেক শ্রমিক আটকে পড়েন।  টানেলের মধ্যে ধ্বস নাম এবং মিথেন গ্যাস ছড়িয়ে পড়ে।  আজ অবশ্য বলা হয়েছে মিথেন গ্যাসের সাথে কার্বন মনোক্সাইডও ছিল. এর ফলে টানেলের মধ্যে ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।
টানেলের মধ্যে ছড়িয়ে রয়েছে মিথেন গ্যাসের ঝাঁঝ। তার মধ্যেই আটকে পড়া শ্রমিকদেরউদ্ধার করতে নেমে পড়েছে NDRF  ও SDRF  বাহিনী। তবে বিশেষগ্ঞদের মোতে ওই পরিবেশে টানেলের মধ্যে আটকে পড়া শ্রমিকদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম. সেক্ষেত্রে মৃতের সখ্য বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে।  গোটা ঘটনায় শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  উদ্ধারের বিষয়ে তিনি সিকিমের মুখ্যমন্ত্রীর সাথেও  কথা বলেছেন। উদ্ধারকাজ এখনও  চালানো হচ্ছে।

 

Mobile Pone Wrist Watch –  @ Rs. 2599/-  @ Rs. 2399/- [Click on the Image]

mobile watch
Version 1.0.0
Share this news article