আজ খবর (বাংলা) [খেলা], পশ্চিমবঙ্গ, ৩০/০৭/২০২৬ : আগামী অক্টবর মাসের ৩ তারিখে একটি বন্ধুত্বপূর্ণ ফুটবল ম্যাচ খেলতে কলকাতায় আসবে ব্রাজিল। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে সেই ঐতিহাসিক ফুটবল ম্যাচ।
আজ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তরফ থেকে জানানো হয়েছে যে আগামী অক্টবর মাসের ৩ তারিখে পাঁচ বারের বিশ্বকাপজয়ী ব্রাজিল ফুটবল খেলতে আসছে ভারতের সাথে। ঐ দিন কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে একটি বন্ধুত্বপূর্ণ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে ভারত ও ব্রাজিলে মধ্যে। ভারতীয় ফুটবলে অবশ্যই এই ম্যাচের কথা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বিশেষ করে দুর্গাপুজোর আগে বাঙালি ফুটবল প্রেমীদেরকে দারুন একটা উপহার দিতে চলেছে AIFF .
ভারত কেমন খেলবে পাঁচবারের বিশ্বকাপ জয়ীদের সাথে ? এর আগে ব্রাজিলের কসমস দল কলকাতায় খেলতে এসেছিল মোহনবাগানের সাথে , বাজিলের সেই দলে খেলতে এসেছিলেন ফুটবল সম্রাট পেলে। মোহনবাগান সেই ম্যাচে ২-২ গোলে ড্র করেছিল। দুর্দান্ত গোলরক্ষক হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন মোহনবাগানের শিবাজী ব্যানার্জি। এবারের ব্রাজিল ম্যাচ সম্বন্ধে ভারতীয় ফুটবল দলের ডিরেক্টর সুব্রত পাল বলেন, “ব্রাজিলের সাথে ম্যাচটা আর পাঁচটা ম্যাচের মতোই একটা ম্যাচ।” কিন্তু সত্যিই কি তাই? ফুটবলের জাদু দেখতে নজর রাখতেই হবে ঐ ম্যাচের দিকে।
Travel bag @ Rs. 1150/- @ Rs. 849/- [Click On THe Image]