‘আমার মনে হয় আমি আমার কর্তব্য পালন করেছি’, অধিনায়কত্ব ছাড়লেন হরমনপ্রীত

‘আমার মনে হয় আমি আমার কর্তব্য পালন করেছি’, অধিনায়কত্ব ছাড়লেন হরমনপ্রীত

 

ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর
‘আমার মনে হয় আমি আমার কর্তব্য পালন করেছি’, অধিনায়কত্ব ছাড়লেন হরমনপ্রীত

আজ খবর

Screenshot 2026 10 02 212535 (বাংলা) [খেলা] ভারত ০৬/১০/২০২৬

ভারতীয় মহিলা ক্রিকেট দলে বড় পরিবর্তন। তিন ফরম্যাটেই অধিনায়কত্ব থেকে সরে দাড়ালেন হরমনপ্রীত কৌর। মঙ্গলবার, ৬ অক্টোবর, সোশ্যাল মিডিয়া পোস্টে নিজের সিদ্ধান্তের কথা জানান ৩৭ বছর বয়সি এই ক্রিকেটার।

ad3

হরমনপ্রীত জানান, এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। অধিনায়ক হিসেবে দীর্ঘদিনের নানা স্মৃতি, আবেগ, ত্যাগ এবং কঠিন সময়ের কথা উল্লেখ করে তিনি বলেন, দলের স্বার্থকে সবসময় ব্যক্তিগত পারফরম্যান্স ও নিজের লক্ষ্যের আগে রেখেছেন। তার নেতৃত্বেই ২০২৫ সালে প্রথমবার মহিলা ওয়ানডে বিশ্বকাপ জেতে ভারত। সম্প্রতি ২০২৬ এশিয়ান গেমসেও তার নেতৃত্বে সোনা ধরে রাখে ভারতীয় দল।

Mind Junction 1

অধিনায়ক হিসেবে হরমনপ্রীত পাঁচটি টেস্ট, ৫১টি ওয়ানডে এবং ১৫৫টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। তবে অধিনায়কত্ব ছাড়লেও খেলোয়াড় হিসেবে জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি। নতুন অধিনায়ক হিসেবে সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানার নামই সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে।

ad9

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *