
আজ খবর (বাংলা), [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, ৩০/১২/২০২৫ : স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেভাবে পশ্চিমবঙ্গে বিজেপি পার্টির ভীত মজবুত করেছেন, গেরুয়া শিবিরকে তিনি যেভাবে তৈরি করে দিয়েছেন, এবারের বিধানসভা নির্বাচনে তারই প্রতিফলন ঘটবে, পশ্চিমবঙ্গের মানুষ এবার পরিবর্তন করতে প্রস্তুত হয়ে রয়েছেন, বলে মন্তব্য করলেন বিজেপির সিনিয়ার নেতা দিলীপ ঘোষ.
গতকাল সন্ধ্যেবেলায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসামের গুয়াহাটি থেকে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছেন। বর্ষশেষে অমিত শাহের রাজ্যে সফরকে প্রশংসা করে ডিইপি ঘোষ বলেছেন, “অমিত শাহের পশ্চিমবঙ্গ সফর রাজ্য বিজেপিকে আরও শক্তিশালী করে তুলবে। তাঁর উপস্থিতি, নেতৃত্ব পার্টির কর্মীদেরকে আরও মোটিভেট করবে। তিনি দেশের বর্তমান রাজনীতিতে অত্যন্ত সদর্থক ভূমিকা গ্রহণ করে থাকেন।”
দিলীপ ঘোষ আরও বলেন, “পশ্চিমবঙ্গে এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ এখানে পরিবর্তনের জন্যে প্রস্তুত হয়ে আছেন। আমাদের রাজ্যে জাখানি কিছু ঘটেছে সেখানে ঠিক সময়ে পৌঁছে গিয়েছেন অমিত শাহ, দলকে নেতৃত্ব দিয়েছেন একেবারে সামনে থেকে। এবারেও এখানে তেমন কিছুই ঘটতে চলেছে। এই রাজ্যে ভোটের আর বেশিদিন বাকি নেই, অমিত শাহও ঠিক সময়ে পৌঁছে গিয়েছে পার্টি কর্মীদের উজ্জীবিত করতে। ”
![]()