
আজ খবর (বাংলা), [রাজনীতি], কলকাতা,পশ্চিমবঙ্গ, ৩০/১২/২০২৫ : দুর্গাঙ্গন ও বাবরি মসজিদ এই দুই প্রকল্প নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি সংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।
এদিন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, “দুর্গাঙ্গন ও বাবরি মসজিদ এই দুই প্রকল্পই মমতা বন্দ্যেপাধ্যায়ের নিজের প্রকল্প। অন্তিম সময় তিনি রাম নাম করতে চাইছেন। কিন্তু এখন আর রাম নাম করে কোনো লাভ হবে না।” তিনি বলেন, “গত ১৫ বছর ধরে তিনি হিন্দু জনগোষ্ঠীর ওপর অত্যাচার চালিয়ে এসেছেন। মুর্শিদাবাদের হিন্দুদের পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। দুর্গাপূজা করার জন্যে তাদেরকে আদালতে যেতে হয়েছে। বাংলার মানুষ কিছুই ভোলে নি। এর জন্যে তাঁকে (মমতা বন্দ্যোপাধ্যায়কে) জবাব দিতে হবে। বাংলার মানুষ তাঁকে শিক্ষা দেবে। ২০২৬এর নির্বাচনে জনগণ তাঁকে বিদায় জানাবে।”
কলকাতার নিউ টাউনে দেবী দুর্গার পূজার জন্যে দুর্গাঙ্গনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানকে তিনি বাংলা ও বাংলার ,মানুষকে উৎসর্গ করেছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “ইউনেস্কো থেকে প্রাপ্ত সম্মানের পর সেই সন্মান রক্ষার্থেই ওই দুর্গাঙ্গন তৈরি করাটা খুবই প্রয়োজনীয় হয়ে পড়েছিল। দুর্গাঙ্গন প্রস্তুতির জন্যে একটি ট্রাস্ট গঠন করাও হয়েছে। এই দুর্গাঙ্গন বছরের ৩৬৫ দিনই খোলা থাকবে।”
![]()