
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক] ঢাকা, বাংলাদেশ, ৩০/১২/২০২৫ : প্রয়াত হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির (BNP ) চেয়ারম্যান বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার ভোর ৬টা নাগাদ ফজরের নমাজের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন খালেদা জিয়া, এই খবর নিশ্চিত করা হয়েছে বিএনপির তরফ থেকেই। মৃত্যুকালে খালেদা জিয়ার বয়স হয়েছিল ৮০ বছর. তাঁকে ঢাকার এভারগ্রীন হাসপাতালে ভর্তি করা হয়েছিল গত নভেম্বর মাসের ২৩ তারিখে। তাঁর শরীরে ফুসফুসে সংক্রমণ ছিল। তাঁর ডায়াবিটিস ছিল, হার্টের সমস্যা ছিল, কিডনির সমস্যাও ছিল বলে জানা গিয়েছে। লিভারেও সিরোসিস ছিল।
খালেদা জিয়ার পুত্র তারিক রহমন গত সপ্তাহেই দেশে ফিরেছেন, তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরেই প্রচুর মানুষ ভীড় করেছিলেন। ২০০৭-০৮ সালে তারিককে গ্রেপ্তার করা হয়েছিল। গত বছর তিনি জেল থেকে লন্ডনে চলে গিয়েছিলেন এবং সেখানেই থাকছিলেন। শেখ হাসিনার জমানা এখন আর নেই, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গিয়েছে। আগামী বছর ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে সাধারণ নির্বাচন হওয়ার কথা আছে। গত সপ্তাহেই তারিক রহমান দেশে ফিরে এসেছেন, তুমুল সমর্থনে বাংলাদেশে স্বাগত জানানো হয়েছে তাঁকে।
আজ খালেদা জিয়ার মৃত্যুতে শোকস্তব্ধ বাংলাদেশ। শোক জ্ঞাপন করেছেন মহম্মদ ইউনুস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই শোকবার্তা পাঠিয়েছেন খালেদা জিয়ার মৃত্যুতে।
![]()