আজকের রাশিফল

আজকের রাশিফল

আজকের রাশিফল

আজ  খবর, আজকের রাশিফল – ৩১/১০/২০২৬ :

মেষ রাশি : আজ মেজাজ সামলে চলতে অসুবিধা হতে পারে। বিশেষ কারোর জন্যে বিরক্ত হতে পারেন। পরিবার বা কর্মস্থলে কোনো বয়স্ক মানুষ বিরক্ত করতে পারেন। তাঁকে সরাসরি কোনো জবাব না দিয়ে হাবেভাবে বুঝিয়ে দিন যে বিষয়টা আপনার পছন্দের নয়। বিশেষ কিছু কেনার থাকলে তা সন্ধ্যের পর কিনুন।

বৃষ রাশি : ব্যবসায়ে সম্ভবত আরও মূলধন দরকার, সেটা বুঝবেন। নিজের লক্ষ্যমাত্রায় অবিচল থেকে কাজ করুন।  ব্যবসার ক্ষেত্রে সকলের সাথে ভালো ব্যবহার করুন, প্রতিবেশীদের সাথেও সুসম্পর্ক বজায় রেখে চলুন। পরিশ্রমের ফল হাতেনাতে পাবেন। প্রভাবশালী ব্যক্তির মাধ্যমে বিপদ থেকে রক্ষা পাবেন।

ad15 2

মিথুন  রাশি : আজ কোনো কাজে তাড়াহুড়ো করবেন না, ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন। আজ ব্যবসার কাজে আর্থিক লাভবান হওয়ার যোগ আছে। পেশাদারির কাজেও নতুন সুযোগ এসে যাবে। কর্মস্থলে কোনো বৈঠক করতে হলে তা দুপুরের পর করুন।  আপনার কথা বাড়তি গুরুত্ব পাবে।

কর্কট রাশি : কিছু ব্যাপারে বা ঘটনায় হতাশা আসতে পারে, তবে পরিবারের দিক থেকে  সমর্থন পেয়ে মানসিকভাবে ফের শক্তি সঞ্চয় করে এগিয়ে যেতে পারবেন।  নিজের ক্রোধ সংবরণ করুন এবং নিজেকে সংযত রাখুন। নতুন বন্ধুকে উজাড় করে নিজের কথা বলে ফেলবেন না। সন্তানকে সময় দিন।

সিংহ রাশি : নিজের ব্যবসার দিকে আরও নজর দিতে হবে, আরও পরিশ্রম করতে হবে। ব্যবসা ও পেশার ক্ষেত্রে নতুন লক্ষ্যমাত্রা স্থির করুন। আজ দুপুরের পর ব্যবসা ও পেশার ক্ষেত্রে আরও ভালো সময় আসছে, সেই সুযোগগুলিকে কাজে লাগান। মায়ের স্বাস্থ্যের প্রতি নজর দিন। বিনিয়োগ করতে পারেন।  আগুন থেকে সাবধান।

joyeeta das ad 4

কন্যা রাশি : আজ ব্যবসার ক্ষেত্র খুবই উজ্জ্বল, সারাদিন লেনদেন হতে পারে। আর্থিক দিক থেকে লাভবান হবেন। ব্যবসার পরিবেশ ভালো থাকবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। তবে যায় ব্যয়ের ভারসাম্য বজায় রাখা বেশ কঠিন হবে। জমি বা বাড়ি কেনার আগ্রহ দেখতে পারেন। বিনিয়োগ করুন।

তুলা রাশি : কর্মক্ষেত্রে নিজের দক্ষতা বাড়বে। সহকমীদের প্রশংসা পাবেন। ব্যবসার ক্ষেত্রেও অগ্রগতি থাকবে। ব্যবসার পরিধি বাড়িয়ে নিতে সক্ষম হবেন। পরিবারের সাথে সম্পর্ক আরো উন্নত হবে। আত্মীয়দের সাথে ভালো সময় কাটবে। কোনো এক বন্ধুর সাথে বিবাদ সৃষ্টি হতে পারে। তবে পারিবারিক দিক থেকে বেশ ভালো সময় কাটবে।

ad.vaastu 1

বৃশ্চিক রাশি : আজ কাজের চাপ লক্ষণীয়ভাবে বেড়ে যেতে পারে।  কর্মক্ষেত্রে ধৈর্য্য ধরুন। যে কোনো নতুন পদক্ষেপ নেওয়ার আগে উপযুক্ত সময়ের জন্যে অপেক্ষা করুন। ব্যবসার স্বাভাবিক গতি বজায় থাকবে। দুপুরের পর ভালো সময় আসছে, সব সুযোগকে একত্রে কাজে লাগাতে যাবেন না।

ধনু রাশি : নতুন যে প্রকল্প হাতে নিতে চাইছেন সেই প্রকল্পের কাজে আজ বেশি সময় অতিবাহিত হবে।ব্যবসার ক্ষেত্রে অগ্রগতি, তবে যাকে ভরসা করে এগোতে চাইছেন, তাকে খুব বেশি ভরসা করতে পারবেন না। এমনকি বন্ধু হলেও না। রপ্তানি ব্যবসায়ে সতর্ক থাকুন। পরিবারের সাথে ভালো সময় কাটবে।

মকর রাশি : ব্যবসার ক্ষেত্রে পরিবেশ সহায়ক থাকবে। ভাগ্যের সহায়তা পাবেন, কিন্তু যারা আপনার সহযোগিতা করলো তাদেরকেও ভবিষ্যতের জন্যে মনে রাখতে হবে। আগুনের কাজ এড়িয়ে চলুন। এমনিতে শরীর ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে প্রতিবেশীর সাহায্য পাবেন। ব্যবসায়ে প্রত্যাশা কম রাখুন।

new.ad .Tantravidya 5

কুম্ভ রাশি : দিনের প্রথম অর্ধে ব্যবসার ক্ষেত্রে প্রত্যাশা পূরণ হবে। তবে দুপুরের পর সাফল্যের হার বৃদ্ধি পাবে। পেশার ক্ষেত্রেও সাফল্য আসবে। শেয়ারের ক্ষেত্রে সঠিক সময়ে সিদ্ধান্ত নিন। ব্যবসার ক্ষেত্রে আজ পুরোনো কোনো বিবাবাদের সমাধান হয়ে যেতে পারে। বন্ধুদের নিয়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।

মীন রাশি :  আজ সহকর্মীদের আচরণ আত্মবিশ্বাস তৈরী করে দিতে পারে। মানসিক দিক থেকে অনেকটাই শান্তি পাবেন। তবে আজ আর্থিক উপার্জন খুব ভালো কিছু একটা হবে না।  পরিবারকে নিয়ে নিশ্চিন্তে দিন কাটবে। বাবার স্বাস্থ্য ভালো যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আসবে।

ad5 2

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *