
আজ খবর
(বাংলা) [দেশ] দিল্লি 07/10/2026
জনসেবার ২৫ বছর পূর্ণ করার উপলক্ষে দেশবাসীর উদ্দেশে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দীর্ঘ এই যাত্রায় দেশের ১৪০ কোটি মানুষের আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। আগামী দিনগুলিতেও আরও বেশি নিষ্ঠা ও দায়বদ্ধতার সঙ্গে দেশের মানুষের সেবা করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী।

মোদির বক্তব্যে উঠে এসেছে দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক জীবনের অভিজ্ঞতার নানা কথা। জনসেবার এই যাত্রায় সাধারণ মানুষের বিশ্বাসকে তার সবচেয়ে বড় শক্তি হিসেবে তুলে ধরেছেন তিনি। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে আগামী দিনেও কাজ করে যাওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী ।

২৫ বছরের জনসেবার এই পথচলাকে সামনে রেখে মোদি দেশবাসীর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন। একইসঙ্গে ভবিষ্যতে আরও বেশি দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে দেশের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।প্রধানমন্ত্রীর এই বার্তাকে ঘিরে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্যায় এবং দেশের উন্নয়নে তাঁর সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়েও নতুন করে চর্চা শুরু হয়েছে।




