
আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক] নতুন দিল্লী, ভারত, ২২/১২/২০২৫ : বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং ভারত বিরোধিতা জিগির নিয়ে মুখ খুললেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশে বিগত কয়েকদিনে পরিস্থিতি ফের অগ্নিগর্ভ হয়ে উঠেছে। প্রতিবেশী দেশের জনৈক রাজনৈতিক নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর থেকে অশান্তি চরমে উঠেছে। সে দেশে অশান্তির আগুন সংবাদ মাধ্যম এবং সংস্কৃতির পীঠস্থান হিসেবে চিহ্নিত ছায়ানটকে পর্যন্ত ছাড়ে নি.। ফের একবার ধ্বংসের খেলায় মেতেছে ঢাকা। সেই সঙ্গেই বাংলাদেশে পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে ভারত বিদ্বেষী মনোভাব। যে বিদ্বেষের শিকার হচ্ছেন সংখ্যালঘু হিন্দুরা।
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের এই অগ্নিগর্ভ পরিস্থিতির জন্যে তদারকি সরকারের প্রধান মহম্মদ ইউনূসকেই দায়ী করেছেন। হাসিনা জানিয়েছেন, “সে দেশে ভারত বিরোধিতা এবং মনোভাবের জন্ম দিয়েছে কিছু কট্টরপন্থী সংগঠন, সেই সংগঠনগুলিকে উস্কানি দিচ্ছেন মহম্মদ ইউনুস। যার ফলে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে।”
বাংলাদেশের কিছু কট্টরপন্থী নেতা যেভাবে ভারতের শত্রুতা করছে তাতে বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিকদের প্রাণ সংশয় আছে বলে মনে করছেন শেখ হাসিনা। তিনি বলেন, “এই শত্রুতা মাথা চারা দিয়ে উঠেছে এবং এটি মহম্মদ ইউনূসের আমলে আরও বেশি করে উৎসাহিত হচ্ছে।” তাঁর বিরুদ্ধে বাংলাদেশের ট্রাইবুনাল আদালতের রায় সম্বন্ধে হাসিনা বলেন, “এটা রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্যেই করা হয়েছে। এর সাথে ন্যায়বিচারের কোনো সম্পর্ক নেই। “
![]()