
আজ খবর (বাংলা), [রাজ্য], নকশালবাড়ি, দার্জিলিং, ২০/১২/২০২৫ : দার্জিলিং জেলার একটি চা বাগান থেকে একটি চিতা বাঘ ধরা পড়েছে বলে জানিয়েছে বন দপ্তর।
কিছুদিন ধরেই বন দপ্তরের কাছে অভিযোগ আসছিল নক্সালবাড়ি এলাকার জাবরা ডিভিশনের একটি চা বাগানে ছাগল-বাছুর মেরে খেয়ে যাচ্ছে চিতাবাঘ। স্থানীয় গ্রামবাসীরা বন দপ্তরের কাছে অভিযোগ জানাচ্ছিলেন। এই অভিযোগগুলি পেয়ে পানিঘাটা ডিভিশনের রেঞ্জার প্রণব কুমার দাসের নেতৃত্বে বন দপ্তর অভিযান চালায়। শেষমেশ আজ ধরা সম্ভব হয় ওই চিতাবাঘটিকে।
বন দপ্তর জানিয়েছে ফাঁদ পেতে নক্সালবাড়ির একটি চা বাগান থেকে ধরা হয়েছে ঐ চিতাবাঘটিকে। তাকে চিকিৎসা করে বন দপ্তরের নিয়ম মেনেই ছেড়ে দেওয়া হবে অন্য কোনো বনাঞ্চলে। চিতাবাঘ ধরা পড়ায় স্বস্তির নিঃস্বাস ফেলেছেন স্থানীয় গ্রামবাসীরা।
![]()