ভারত-ব্রাজিল ম্যাচ ঘিরে কলকাতায় জোর প্রস্তুতি, নিরাপত্তা ও স্টেডিয়াম সংস্কারে নজর

ভারত-ব্রাজিল ম্যাচ ঘিরে কলকাতায় জোর প্রস্তুতি, নিরাপত্তা ও স্টেডিয়াম সংস্কারে নজর

 

ভারত-ব্রাজিল ফুটবল ম্যাচের আগে যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রস্তুতি
ভারত-ব্রাজিল ম্যাচ ঘিরে কলকাতায় জোর প্রস্তুতি, নিরাপত্তা ও স্টেডিয়াম সংস্কারে নজর

আজ খবর (বাংলা) [খেলা] কলকাতা , পশ্চিমবঙ্গ ০১/১০/২০২৬

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। ৩ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ঐতিহাসিক এই আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু করেছে রাজ্য প্রশাসন ও আয়োজকরা। ম্যাচকে কেন্দ্র করে নিরাপত্তা, দর্শক নিয়ন্ত্রণ, স্টেডিয়ামের পরিকাঠামো এবং মাঠের প্রস্তুতির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

WhatsApp Image 2026 09 16 at 14.09.39

ভারত-ব্রাজিল ম্যাচের আগে যুবভারতী ক্রীড়াঙ্গনে একাধিক পরিকাঠামোগত কাজ চলছে। গ্যালারির আসনগুলির নম্বরকরণ, মাঠের ঘাসের উন্নয়ন, নতুন ডিজিটাল স্ক্রিন বসানো এবং দর্শকদের প্রবেশ ও বেরোনোর ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে। দর্শকদের সুবিধার পাশাপাশি ম্যাচের সময় ভিড় নিয়ন্ত্রণেও এই ব্যবস্থাগুলি কাজে আসবে বলে আয়োজকদের আশা। নিরাপত্তার বিষয়টিও বিশেষ গুরুত্ব পাচ্ছে। ম্যাচের দিন প্রায় ২,০০০ পুলিশকর্মী মোতায়েন থাকার কথা। স্টেডিয়ামে প্রবেশের আগে দর্শকদের তিন স্তরের নিরাপত্তা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। CCTV নজরদারি, সাদা পোশাকের পুলিশ এবং মোবাইল পেট্রোলিংয়ের মাধ্যমেও স্টেডিয়াম ও সংলগ্ন এলাকায় নজরদারি চালানো হবে।

WhatsApp Image 2026 09 15 at 12.23.09

টিকিটি বুকিং এর জন্যও প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। QR কোডের মাধ্যমে ডিজিটাল টিকিট যাচাই এবং নির্দিষ্ট আসন নম্বর রাখার ব্যবস্থা করা হয়েছে। এর ফলে টিকিট নিয়ে কালোবাজারি এবং গ্যালারিতে আসন নিয়ে বিভ্রান্তি কমানো সম্ভব হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। এর আগে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের একটি প্রতিনিধি দল কলকাতায় এসে যুবভারতী ক্রীড়াঙ্গনের পরিকাঠামো ও প্রস্তুতি খতিয়ে দেখে। AIFF এবং পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে সমন্বয় করে ম্যাচ আয়োজনের প্রস্তুতি চলছে।

add zbrush

৩ অক্টোবরের ম্যাচের পর ৬ অক্টোবর একই ভেন্যুতে ভারতের মুখোমুখি হওয়ার কথা উরুগুয়ের। এছাড়াও অক্টোবর মাসে ভারতীয় মহিলা দলের আন্তর্জাতিক ম্যাচও এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফলে একাধিক আন্তর্জাতিক ম্যাচকে সামনে রেখে যুবভারতী ক্রীড়াঙ্গনের পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। ব্রাজিলের মতো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলের কলকাতা সফর ঘিরে শহরের ফুটবলপ্রেমীদের মধ্যেও উন্মাদনা তৈরি হয়েছে। ম্যাচকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহরের বিভিন্ন জায়গায় ফুটবল সমর্থকদের মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। একইসঙ্গে প্রশাসনের পক্ষ থেকে দর্শকদের নিরাপত্তা বিধি মেনে স্টেডিয়ামে প্রবেশ এবং নিষিদ্ধ সামগ্রী না আনার বিষয়ে সতর্ক করা হয়েছে।

WhatsApp Image 2026 09 11 at 17.53.54

সব মিলিয়ে ভারত-ব্রাজিল ম্যাচকে ঘিরে কলকাতায় এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। স্টেডিয়ামের পরিকাঠামো থেকে শুরু করে নিরাপত্তা ও দর্শক ব্যবস্থাপনা—সব দিকেই নজর রাখছে প্রশাসন। ৩ অক্টোবর যুবভারতীতে দুই দলের লড়াই দেখার অপেক্ষায় এখন গোটা দেশের ফুটবলপ্রেমীরা।

Ad Grafity

 

Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *