
আজ খবর (বাংলা), [রাজনীতি], বেলডাঙা , মুর্শিদাবাদ ২২/১২/২০২৫ : যেমনটা জানিয়েছিলেন, তেমনটাই আলাদা রাজনৈতিক দল ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবীর। নতুন এই দলের নাম জনতা উন্নয়ন পার্টি (JUP )।
ভরতপুরের সাসপেন্ড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের নতুন দলের উদ্বোধন আজ। সোমবার সকাল থেকে জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অজস্ৰ লোকজন ইতিমধ্যে সভাস্থলে আসতে শুরু করেছে। হুমায়ুন কবীর ইতিমধ্যেই ঘোষণা করেছেন যারা সভাস্থলে আসবেন। সভায় আসতে তাঁদের কোন সমস্যা হলে তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন হেল্প লাইন নাম্বার এর ব্যবস্থা করা হয়েছে। এই হেল্পলাইনে ফোন করলে অস্থায়ী ভলেন্টিয়াররা সেই সমস্ত ব্যক্তিদের গাইড করে সভাস্থলে নিয়ে আসবে।
আজ দুপুরবেলায় খাগরুগাড়ার মাঠে আনুষ্ঠানিকভাবে নতুন দলের উদ্বোধন করার কথা হুমায়ুন কবীরের । একাধিক প্ররোচনার কথা তিনি তার বক্তব্যের মধ্যে তুলে ধরেছেন। অন্যদিকে বলেছেন যদি শাসক দলের হয়ে পুলিশ কোন বাধা দেয় তাহলে আমার দলের কর্মীরা সেই থানা ঘেরাও করে থানার ইট খুলে নেওয়ার হুমকিও দিয়েছেন। এছাড়াও তিনি অগ্রিম ঘোষণা করেছেন আজকের সভায় প্রায় চার লক্ষাধিক লোক এই সমাবেশে শামিল হবেন। হুমায়ুন বলেছেন, ১৩৫ টি সিটে নতুন দলের তিনি প্রার্থী দেবেন। তার মধ্যে ৭০ থেকে ৯০ টি আসন জিতবেন। হুমায়ূনের বক্তব্য, যে দলই সরকার গড়ুক, তাঁর দলের সমর্থন ছাড়া সেটা সম্ভব হবে না।
২৩০ ফুটের মঞ্চ তৈরী হয়েছে। ৪৯ বিঘা জায়গায় মধ্যে তার সভা হবে। রাজ্য রাজনীতির চোখ থাকবে আজকের এই সভা মঞ্চের দিকে। ভোটের চিহ্ন কি হবে তা এখনো জানান নি হুমায়ুন কবীর। আপাতত জোড়া গোলাপ চিহ্ন ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে। তবে তাঁদের এই নতুন দলের পতাকা বাংলার সব প্রান্তে উড়তে দেখা যাবে বলে জানিয়েছেন তিনি।
![]()