দিল্লীতে ছয় বাংলাদেশী আটক

দিল্লীতে ছয় বাংলাদেশী আটক

দিল্লীতে ছয় বাংলাদেশী আটক

আজ খবর , [দেশ], নতুন দিল্লী, ভারত, ২৭/০৬/২০২৬ : রাজধানী দিল্লিতে বসবাসকারী বাংলাদেশের ৬ জন অবৈধ অনুপ্রবেশকারীকে চিহ্নিত করলো দিল্লী পুলিশ।  এই ছয় জনের মধ্যে ২ জন নাবালক বলে জানা গিয়েছে।

ad1 1

গোপন সূত্রে খবর পেয়ে দিল্লী পুলিশ দিল্লীর বড়া  হিন্দু রাও এলাকায় খোঁজ খবর নিতে  শুরু করেছিল। পুলিশের কাছে খবর ছিল এই অঞ্চলে ছয়জন বাংলাদেশের নাগরিক অবৈধভাবে বসবাস করছে। এরপর দিল্লী পুলিশ নারকোটিকস ও স্পেশ্যাল টাস্ক ফোর্সকে সঙ্গে নিয়ে বড়া  হিন্দু রাও  এলাকার গভর্নমেন্ট গার্লস স্কুলের পাশে একটি বাড়িতে হানা দেয়।   তল্লাশি  ও জিজ্ঞাসাবাদ চালিয়ে ওই বাড়ি থেকে দিল্লী পুলিশ একজনকে আটক করে নিয়ে যায়।
ad11 2
ধৃত ব্যক্তির নাম মোহম্মদ জাহাঙ্গীর হুসেন।  জিজ্ঞাসাবাদ শুরু হতেই জাহাঙ্গীর  স্পষ্ট করে জানিয়ে দেয়  তারা বাংলাদেশের নাগরিক। তারা দিল্লীতে এসে বসবাস করছিলো। তাদের কাছে পাসপোর্ট বা ভিসা কোন কিছুই নেই।  তাদের পরিবারে দুই নাবালক আছে। জাহাঙ্গীরের বক্তব্য খতিয়ে দেখছে দিল্লীর পুলিশ।  বাংলাদেশের ওই পরিবারের বাকি পাঁচ জনকেও চিহ্নিত করা হয়েছে।
ad6 3
অবৈধভাবে দিল্লীতে বসবাস করা ঐ  পরিবারকে ফরেনার্স  রেজিস্ট্রি অফিসে হাজির করা হয়েছিল। এই ছয়জনকে শীঘ্রই বাংলাদেশের সাথে কথা বলে তাদের হাতে হস্তান্তর  করে দেওয়া  হবে। তার আগে আজ এই ছয়জনের মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে।
ad5 3
Share this news article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *