
আজ খবর, [এবং তারপর],কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৬/১১/২০২৬ : পশ্চিমবঙ্গে বিজেপির প্রধান প্রতিপক্ষ কারা ? তৃণমূল কংগ্রেসের কোন শিবিরকে গুরুত্ব দিতে চাইছে রাজ্য বিজেপি ? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে চেষ্টা করলো আজ খবর।
রাজ্যে বিজ্ঞানসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূল কংগ্রেসের যে অবস্থা তৈরী হয়েছে, তাতে করে ওই দলটিকে আর কোনোভাবেই গুরুত্ব দিতে রাজি নয় রাজ্য বিজেপি। তৃণমূল কংগ্রেস নিজেরাই এখন অস্তিত্ব বাঁচানোর লড়াইতে নেমেছে। দলটা ভেঙে দুই টুকরো হয়ে গেছে। প্রতীক নিয়েও চলছে দড়ি টানাটানি। এই রকম একটা পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসকে কোনোভাবেই প্রতিপক্ষ দল হিসেবে মানতে রাজি নয় রাজ্য বিজেপি।

রাজ্যে কংগ্রেসের অবস্থাও সঙ্গিন, হাত চিহ্ন নিয়ে সেভাবে লড়াই করার মত ভালো নেতা নেই বলে মনে করছে বিজেপির রাজ্য নেতৃত্ব। দিল্লীতে গিয়ে ‘ইন্ডিয়া’ নাম নিয়ে মহাজোটের আড়ালে কংগ্রেস এবং তৃণমূল যতই কাছে আসুক না কেন, এই রাজ্যে এই দুই দলের রসায়ন সকলেরই জানা। বামেদের অবস্থাও একই রকম হলেও বিভিন্ন জায়গা থেকে বাম মনস্ক অল্প সংখ্যক মানুষকে এগিয়ে আসতে দেখা যাচ্ছে বিভিন্ন ইস্যু নিয়ে। যদিও বিরোধী রাজনৈতিক ক্ষেত্রকে তা আদৌ মজবুত করে না।

২০২৬ সালে বিধানসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী রাজ্যে প্রধান বিরোধী পক্ষ হওয়া উচিত ছিল তৃণমূল কংগ্রেসের। কিন্তু ওই রাজনৈতিকদলটি আড়াআড়িভাবে ভেঙে গিয়েছে। রাজ্য রাজনীতিতে জন্ম নিয়েছে দুই তৃণমূল কংগ্রেস, একটি হলো মমতা তৃণমূল এবং আরেকটি হল ঋতব্রত তৃণমূল কংগ্রেস। তৃণমূলের এই দুই শিবির প্রায় প্রতিদিন নিয়ম করে একে অপরের গায়ে কাদা ছোঁড়ার চেষ্টায় ব্যস্ত থাকছে।

তবু তার মধ্যে বামেরা নিজেদের মত করে কিছু আন্দোলনে বিজেপির বিরোধিতা করতে সক্ষম হয়েছে। বিধানসভায় মাত্র ১টি আসন থাকা সত্বেও তারা বিজেপির বিরুদ্ধে ধর্ম নিরপেক্ষতার তাস খেলতে চাইছে। সম্প্রতি বাম সমর্থিত এসএফআই বামেদের বই বিক্রি করার স্টল নিয়েও এবিভিপির বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছিল। তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীন কোন্দলের ফাঁক গলে মাথা চাড়া দিতে চাইছে বামেরা। রাজ্যের বিজেপি নেতারা তৃণমূল কংগ্রেসকে আদৌ তাদের রাজনৈতিক প্রতিপক্ষ বলে মনে করছে না।






