Aaj Khabor

অভয়ার নামে হাসপাতাল, জমি দিলেন বর্ষীয়ান নেতা

আজ খবর (বাংলা), [রাজ্য], কৃষ্ণনগর, নদীয়া, ১৩/০১/২০২৬ : অভয়ার স্মৃতিতে হাসপাতালের জন্য জমি দানের সিদ্ধান্ত নদিয়ায় বর্ষীয়ান নেতার

কলকাতার আর জি কর হাসপাতালে নির্যাতিত ও নিহত চিকিৎসকের স্মৃতিতে হাসপাতাল করার জন্য নদীয়ার কৃষ্ণনগরের ১২ নম্বর জাতীয় সড়কের পাশে জমি নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললেন তাঁর বাবা-মা। নদিয়ার সদর শহরের সন্নিকটে, মায়াকোল এলাকায় ওই জমিতে  একটি অর্ধনির্মিত বাড়ি তাঁদের বিনামূল্যে দেবার জন্য আগ্রহী হয়েছেন  কৃষ্ণনগরের প্রবীণ পুরপ্রতিনিধি অসিত সাহা।

জমি দেখতে গিয়ে  নিহত চিকিৎসকের মা বলেন, “আমার মেয়ে মানুষের সেবা করতে চেয়েছিল। তার কাছে ছিল মানব সেবাই  আসল ধর্ম । সেই মানব সেবা করার  সুযোগ ওকে যারা দিল না, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। সেই সঙ্গে তিনি জানান মেয়ের জনসেবার ইচ্ছাকে বাস্তবে রূপ দিতেই তারা অভয়ার নামে হাসপাতাল করার এই উদ্যোগ নিয়েছেন।” চিকিৎসকের বাবা অশ্রুকন্ঠে বলেন, “দেশ-বিদেশের বহু মানুষ আমাদের পাশে থাকতে চেয়ে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন। আমরা আজ পর্যন্ত কারও কাছ সে অর্থে  কোনও সাহায্য নিইনি। আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার মানুষের সাহায্যেই নদীয়ার পূর্ণভূমিতে অভয়ার নামে হাসপাতাল গড়ে তুলব।”

হাসপাতাল তৈরি করতে গেলে যে জমির প্রয়োজন সেই জমি খোঁজার ব্যাপারে মুখ্য ভূমিকা নিয়েছিলেন নদিয়ার কৃষ্ণগঞ্জের বাসিন্দা কৃষি সাহিত্য পত্রিকার সম্পাদক ও সমাজকর্মী স্বপন ভৌমিক। স্বপন বাবু বলেন  “আগে, দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে, পাশাপাশি কৃষ্ণগঞ্জের মতো কিছু জায়গায় জমি দেখা হয়েছিল হাসপাতাল তৈরি করার জন্য । কিন্তু নানা কারণে সেগুলো নির্বাচিত হয়নি। স্বপন বাবুর কথায় কিছু দিন আগে, অসিতবাবুর কাছে আর্জি জানাই।”

কৃষ্ণনগরের ১ নম্বর ওয়ার্ডের নির্দল পুরপ্রতিনিধি অসিত সাহা বলেন, অভয়ার নামে যদি হাসপাতাল করা হয়, এ ধরনের সমাজসেবা মূলক কাজের জন্য তিনি নিঃশর্তে জমি ও অর্ধনির্মিত বাড়ি দান করতে চান ।

তিনি বলেন, “ওখানে মোট সাত শতক জমি এবং একটি অর্ধনির্মিত তিনতলা বাড়ি হাসপাতাল তৈরির জন্য ওঁদের দিচ্ছি।” চিকিৎসকের বাবা-মা জানান, “সাত জনের একটি ‘ট্রাস্টি বোর্ড’ হাসপাতাল নির্মাণের বিষয়টি তত্ত্বাবধান করবে এবং পরে তা পরিচালনা করবে। তাঁরা দু’জন ছাড়াও, তাঁদের এক নিকটাত্মীয়, স্বপন ভৌমিক, অসিত সাহা ও তাঁর পরিবারের দু’জন সেই বোর্ডে থাকছেন। ‘ট্রাস্টি বোর্ড’ গড়ার প্রাথমিক কাজও এ দিন শুরু হয়েছে।” বলা যেতেই পারে, নদীয়ার পুণ্য ভূমিতে অভয়ার নামে হাসপাতাল তৈরি এখন শুধু সময়ের অপেক্ষা ।

কলকাতায় ফিরে যাওয়ার আগে  চিকিৎসক অভয়ার বাবা-মা কৃষ্ণনগর আইএমএ ভবনে গিয়ে চিকিৎসকদের সঙ্গে দেখা করে তাঁদের সাহায্য প্রার্থনা করেন। আইএমএ কৃষ্ণনগর শাখার সহ-সভাপতি অনির্বাণ জানা বলেন, “আমরা আর জি কর আন্দোলনের গোড়া থেকেই পথে নেমেছি। ‘অভয়া ক্লিনিক’ নামে বিনামূল্যে একটি সাপ্তাহিক চিকিৎসা কেন্দ্রও চালাচ্ছি। তাঁর স্মৃতিতে যদি হাসপাতাল হয়, আমাদের অনেক চিকিৎসকই  সাহায্যেরহাত বাড়িয়ে দেবেন।”


Loading

এবার মানবিকতার পরিচয় দিল নির্বাচন কমিশন

আজ খবর (বাংলা), [রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৩/০১/২০২৬ : এবার মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করল নির্বাচন কমিশন। প্রবীণ ও অসুস্থদের শুনানির হাজিরা থেকে মিললো রেহাই।

আজ নির্বাচন কমিশনারের উদ্যোগে মানবিকতার এক অনন্য ছবি সামনে এসেছে। সমাজের সেই সব প্রবীণ ও অসহায় মানুষ, যাঁরা শারীরিক অসুস্থতা বা বার্ধক্যজনিত কারণে শুনানিতে উপস্থিত হতে পারছেন না বা ধীরে চলাফেরা করছেন, তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই উদ্যোগের অংশ হিসেবে SIR–এর সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে সংশ্লিষ্ট ভোটারদের ডকুমেন্ট ভেরিফিকেশন করছেন। শুধু নথি যাচাই নয়, সেখানেই সম্পূর্ণভাবে হেয়ারিং প্রক্রিয়াও সম্পন্ন করা হচ্ছে। ফলে প্রবীণ ও অসহায় মানুষদের আর কষ্ট করে বাইরে আসতে হচ্ছে না।

নির্বাচন প্রক্রিয়াকে আরও অন্তর্ভুক্তিমূলক ও মানবিক করে তুলতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আধিকারিকরা। সাধারণ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে নির্বাচন কমিশনের এই উদ্যোগ ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহলে।

এই ধরনের মানবিক উদ্যোগ গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে বলেই মনে করছেন সচেতন নাগরিকরা।


Loading

জলপাইগুড়ি শহরে সারারাত হাতির দাপাদাপি

আজ খবর (বাংলা), [রাজ্য], জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ১৩/০১/২০২৬ : করলা ভ্যালি চা বাগানে আটকে পড়া একটি বুনো হাতি গতরাতে ঢুকে পড়ে  জলপাইগুড়ি শহরে। সারারাত দাপিয়ে বেড়ায় সে।  একটি কুটিরও ভেঙে ফেলে।  এক মহিলা আহত হয়েছেন  হাতি  দেখে পালাতে গিয়ে।  শেষ পর্যন্ত বন দপ্তরের হাতে ধরা পড়ে  ঐ  হাতিটি। তাকে উদ্ধার করে নিয়ে যায় বন দপ্তর।

জলপাইগুড়ি শহরের মধ্যে ঢুকে পড়া‌ বুনো হাতিটিকে শেষ পর্যন্ত ট্রাঙ্কুলাইজড‌ করে কাবু করল‌ বনদপ্তরের কর্মীরা। করলাভ্যালি চা-বাগানে‌ এসে গর্তের মধ্যে পড়ে গিয়েছিল মাঝ বয়সী বুনো হাতিটি। পরবর্তীতে সঙ্গীহীন হয়ে দিশেহারা অবস্থায় রাতে‌র দিকে শহরের ভেতরে ঢুকে পড়ে সে। করলা নদীর ধার‌ দিয়ে হাতিটি‌ জলপাইগুড়ি শহরের আনন্দচন্দ্র কলেজ চত্বরে চলে আসে। কলেজে মেয়েদের হোস্টেলে পাশে ঘোরাঘুরি করে কিছুক্ষণ। এর আগে জলপাইগুড়ি সরকারি‌ ইঞ্জিনিয়ারিং কলেজের পাশে একটি বাড়িতে হামলা চালিয়ে একজন মহিলাকে‌ আহত করে। দুটি ঘর‌ও ভাঙচুর করে হাতিটি।

অন্ধকারের‌ মধ্যে হাতিটি শহরে ঢুকে পড়ায়‌ আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। গভীর রাতে হাতিটি‌ জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর‌ রাজবাড়ির‌ পাশে‌ থাকা‌ সেগুন‌ গাছের বাগানে চলে আসে। সেখানেও‌ বনকর্মীরা পিছু‌ নেয় তার। অবশেষে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় হাতিটিকে ভোররাতের‌ দিকে ট্রাঙ্কুলাইজড‌ করে কাবু করতে সক্ষম হন‌ বনকর্মীরা। পরবর্তীতে ক্রেনের‌ সাহায্যে‌ একটি লরিতে‌ চাপিয়ে জঙ্গলে নিয়ে যাওয়া হয় হাতিটিকে।

Loading

দেশের বৃহত্তম মহাকাল মন্দিরের শিলান্যাস হতে চলেছে শিলিগুড়িতে

আজ খবর (বাংলা) [রাজ্য] শিলিগুড়ি, দার্জিলিং, ১২/০১/২০২৬ : বিশ্বের সর্ববৃহৎ মহাকাল মন্দিরের শিলান্যাস হতে চলেছে শিলিগুড়িতে। 

আগামী ১৬ তারিখে বিশ্ব তথা দেশের বৃহত্তম মহাকাল মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানকে সামনে রেখে সোমবার শিলিগুড়িতে জেলা প্রশাসন ও অন্যান্য সংশ্লিষ্টদের সঙ্গে এসডিও অফিসে অনুষ্ঠিত হয়েছে চূড়ান্ত প্রস্তুতি বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, দার্জিলিং জেলার জেলা শাসক, এসডিও, SJDA চেয়ারম্যান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তারা।

বৈঠকে অনুষ্ঠান পরিচালনার চূড়ান্ত প্রস্তুতি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তবে এখনও কিছু বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এদিকে, মেয়র সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে শিলান্যাস অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পরিকল্পনা রয়েছে, তবে আপাতত তা সর্বজনীনভাবে নিশ্চিতভাবে ঘোষণা করা সম্ভব নয়।

শিলান্যাসের মাত্র কয়েকদিন বাকি—দার্জিলিংবাসী এখন উত্তেজনার সঙ্গে অপেক্ষা করছে পবিত্র মহাকাল মন্দিরের এ বিশেষ মুহূর্তের জন্য।


 

Loading

কলকাতা বইমেলা শুরু হচ্ছে ২২ তারিখ থেকে

আজ খবর (বাংলা) [রাজ্য]  কলকাতা, পশ্চিমবঙ্গ, ১২/০১/২০২৬ : 49 তম কলকাতা বই মেলা  আগামী 22 জানুয়ারি থেকে 8 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে।  বই মেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়।
হাওড়া শহর দিয়েও ছুটছে মেট্রো রেল, তাই এবার  হাওড়া থেকে সরাসরি সল্টলেকে বই মেলাতে পৌঁছে যাওয়া যাবে। এছাড়া বইমেলা প্রাঙ্গণ থেকেই  টিকিট কাটা যাবে মেট্রোর। বই মেলায়  বয়স্কদের জন্য থাকছে হুইল চেয়ার এর ব্যবস্থা, থাকবে মেডিকেল ডেস্ক, গুগল  কানেক্টেড থাকবে পুরো মেলা।
আর্জেন্টিনা হল এবছরের থিম। আয়োজকদের তরফ থেকে জানানো হয়েছে এ বছরে বাংলাদেশ থেকে এবারের  এই বই মেলায় অংশগ্রহণ করার কোন সবুজ সংকেত পাওয়া যায়নি। কোন রাজনৈতিক সংগঠনকে মেলাতে জায়গা দেওয়া হয় না,  কিন্তু তাদের মুখপত্রকে জায়গা দেওয়া হবে।
এবারে একটা নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে স্টল বিতরণের ক্ষেত্রে , দোকানদারদের অর্থাৎ বই বিক্রেতাদের ইন্সুরেন্স করা হয়েছে, দোকানের মাপ অনুযায়ী ও বই এর মূল্য অনুযায়ী।

Loading

কুখ্যাত বিষ্ণই গ্যাং-এর তিন দুষ্কৃতী পাকড়াও হাওড়া স্টেশনে

আজ খবর (বাংলা), [রাজ্য] , হাওড়া, পশ্চিমবঙ্গ, ১২/০১/২০২৬ :  লরেন্স বিশ্নোই আন্তর্জাতিক গ্যাংস্টার চক্রের ৩ সদস্য পাকড়াও হাওড়া স্টেশন থেকে।
কুখ্যাত আন্তর্জাতিক গ্যাংস্টার লরেন্স বিশ্নোই দলের ৩ সদস্যকে পাকড়াও করল পুলিশ। হাওড়া সিটি পুলিশ সূত্রে জানা গেছে, পঞ্জাবের তিন দুষ্কৃতিকে গ্রেফতার করেছে গোলাবাড়ি থানা।  ধৃতরা হল করণ পাঠক, তরুণ দ্বীপ সিংহ এবং আকাশ দীপ সিংহ। পঞ্জাবের অপরাধ চক্রের সঙ্গে জড়িত ওই তিনজনের বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে।
ধৃত তিনজনের বাড়ি পঞ্জাবে। সেখানে কবাডি খেলোয়াড় রানাবালা চৌর খুনে এরা প্রত্যেকে যুক্ত। দীর্ঘদিন থেকে এই তিনজনকে পঞ্জাব পুলিশের এসটিএফ টিম খুঁজছিল। ১৫ ডিসেম্বর কবাডি খেলোয়াড় খুনের পর তিন দুষ্কৃতী গ্যাংটক হয়ে কলকাতায় গোপন ডেরায় আশ্রয় নিয়েছিল। এখান থেকেও তাদের পালানোর পরিকল্পনা ছিল।রবিবার রাতে তারা হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে অন্যত্র যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিচ্ছিল সেই সময় গোলাবাড়ি থানার সঙ্গে পঞ্জাব এস টি এফ টিম যৌথভাবে অভিযান চালিয়ে তিন দুষ্কৃতিকে গ্রেফতার করে।
সূত্রের খবর অনুযায়ী হাওড়া সিটি পুলিশ রাতে স্টেশন চত্বরে সাদা পোশাকে নজরদারি জোরদার করে। যাত্রীর ভিড়ের মধ্যে নজর দারি শুরু হয়। অবশেষে তিন দুষ্কৃতী হাওড়া স্টেশনে ট্রেনে অন্যত্র পালানোর আগে ধরা পড়ে যায়। ধৃতদের বিরুদ্ধে পঞ্জাবি গায়ক সিধু মুসে ওয়ালা হত্যাকাণ্ড থেকে অভিনেতা সালমান খানকে খুন করার হুমকির অভিযোগ রয়েছে।পঞ্জাব থেকে পালিয়ে এরা আশ্রয় নেয় কলকাতার হোটেলে। সেখান থেকে কয়েকদিন কাটায় সিকিমের গ্যাংটকে। সেখান থেকে ফের কলকাতার হোটেলে আশ্রয় নেয়। হাওড়া স্টেশনে টাকা নিতে এসেই ধরা পরে তিনজন।
আজ অভিযুক্তদের পেশ করা হল হাওড়া আদালতে। সেখান থেকে পঞ্জাব পুলিশ আজই ট্রানজিস্ট রিমান্ডে তিন অভিযুক্তকে নিয়ে যাবে পঞ্জাবে।  বিগত কয়েক বছর ধরে বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত ছিল এই তিন দুষ্কৃতী।  বছরের পর বছর এরা তোলাবাজি চোরাকারবারি এবং সুপারি কিলারের কাজ করত। লরেন্স বিশ্নোই নিজে জেলে থাকা সত্ত্বেও সে সেখান থেকেই অপরাধ নেটওয়ার্ক চালিয়ে যাচ্ছিল।  সুদূর কানাডাতেও তাদের সদস্যরা সেখানকার বিশিষ্ট লোকজনদের খুন করার হুমকি দিয়েছে এবং গুলিও চালিয়েছে। কিছুদিন আগে কপিল শর্মাকেও খুনের হুমকি দিয়েছে এই চক্র। এমনকি বিদেশে কপিলের ক্যাফেতেও হামলা চালিয়েছে এই দুষ্কৃতী চক্র।
প্রশ্ন উঠেছে, কিভাবে এই কুখ্যাত দুষ্কৃতীরা কলকাতা তথা পশ্চিমবঙ্গকে সেফ করিডোর এবং শেল্টার হিসেবে ব্যবহার করছিল  ? পুলিশের কাছে আগে থেকে কি কোনো তথ্য ছিল না ?  কলকাতা ও হাওড়া কি দুষ্কৃতীদের কাছে অত্যন্ত নিরাপদ জায়গা ?

Loading

প্রাণনাশের হুমকি পেলেন রাজ্যপাল

আজ খবর (বাংলা), [রাজ্য]  কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৯/০১/২০২৬ :   ফের একবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল পেলেন প্রাণ নাশের হুমকি। বিস্ফোরণ করে তাঁকে উড়িয়ে দেওয়া হবে, এমনটাই হুমকি পেয়েছেন তাঁর কর্তব্যরত নিরাপত্তা রক্ষীরা।
এর আগেও তাঁকে প্রাণ নাশের  হুমকি দেওয়া হয়েছিল, আর এবারেও তার কাছে এলো প্রাণে মেরে ফেলার হুমকি।  কে বা কারা এই ধরনের হুমকি রাজ্যপালকে দিচ্ছেন তা খতিয়ে দেখছে পুলিশ। এই ব্যাপারে তদন্ত করা হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে। প্রাণ নাশের হুমকির জেরে রাজ্যপালের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এমনিতেই তিনি জেড প্লাস নিরাপত্তা পান। তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকেন কলকাতা পুলিশ ও সিআরপিএফ জওয়ানরা।
আগামীকাল একটি অনুষ্ঠানে রাজ্যপাল সকলের সঙ্গে সাধারণভাবে হেঁটে যাবেন, নিরাপত্তার বলয় থাকবে না সেখানে। রাজ্যপাল সেই অনুষ্ঠান বাতিল করছেন না। তিনি জানিয়েছেন জনগণই তাঁর ঢাল, আর সাধারণ  মানুষই তাঁকে রক্ষা করবেন। তাই তিনি এই ব্যাপারে আদৌ চিন্তিত নন।
গতকাল ইডি  এবং মুখ্যমন্ত্রীর সংঘাতের ঘটনায় রাজ্যপাল বলছেন, “সরকারি কাজে বাধা দেওয়া ঠিক নয়। সরকারি কাজে বাধা দিলে বা সরকারি কর্মচারীকে হুমকি দিলে তার সর্বোচ্য ২ বছর জেল হতে পারে। মুখ্যমন্ত্রীর এই ধরনের কাজে লিপ্ত হাওয়া ঠিক নয়।”

Loading

আপাতত কনকনে ঠান্ডার দাপট থাকবে রাজ্যজুড়ে

 

আজ খবর (বাংলা)  [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৬/০১/২০২৬ :  গত ২৪ ঘন্টা সর্বনিম্ন তাপমাত্রা কমেছে বিশেষ করে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে। দুই ডিগ্রি মতো কমে ১০.২ ডিগ্রি সেলসিয়াস দাঁড়িয়েছে। ২০১৩ সালে কলকাতায় তাপমাত্রা ৯ জানুয়ারি 9.0 ডিগ্রি সেলসিয়াস হয়েছিল।

১৮৯৯ সালে ২০ শে জানুয়ারি কলকাতায়  সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 6.7 ডিগ্রি সেলসিয়াস।

২০২৩এ ১০.৯ ডিগ্রি সেলসিয়াস ছিল কলকাতার ক্ষেত্রে। জানুয়ারি মাসে। ২০১৮ তে ১০.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল তাপমাত্রা কলকাতায়।

বিগত ১০ বছরে দশ থেকে ১১ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা ছিল জানুয়ারি মাসে কলকাতা ক্ষেত্রে।।

বীরভূম  বর্ধমান জেলায় শীত প্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে গতকাল রাত্রে । দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ২৪ ঘন্টার মধ্যে। আগামী ৪৮ ঘণ্টা এটি দক্ষিণ পূর্ব থেকে দক্ষিণ-পশ্চিমবঙ্গ পুরস্কার এ সুস্পষ্ট নিম্নচাপের পরিণত হবে এর ফলে আমাদের সরাসরি কোন প্রভাব নেই। বাতাসের গতিবেগ বেড়েছে। এই সুস্পষ্ট নিম্নচাপের ফলে। এর ফলেই আমাদের রাজ্যে ঠান্ডা বেড়েছে।

আগামী সাতদিন রাজ্যের শুষ্ক আবহাওয়া থাকবে বৃষ্টিপাত কোন সম্ভাবনা নেই কোন জেলাতেই। আগামী চার দিন সর্বনিম্ন তাপমাত্রায় এমন আজকে যেরকম আছে শ্যামলী থাকা সম্ভব না রয়েছে। চার দিন কাটার পর ২ ডিগ্রী মত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কমার ফলে আমাদের পশ্চিমবঙ্গে বেশ কিছু জেলায় শীত প্রবাহের সম্ভাবনা রয়েছে। বীরভূম নদীয়া ২৪ পরগনা হুগলি এই জেলাগুলিতে বীরভূম পূর্ব বর্ধমান সহ শীত প্রবাহের সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে বেশিরভাগ জেলাতেই মানতা দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার জেলাতে শীতলতম দিনে সম্ভাবনা রয়েছে আগামী 4 দিন। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিক থেকে তিন থেকে চার ডিগ্রী নিচে চলছে।। উত্তরবঙ্গের ক্ষেত্রে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা কম থাকা সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক থেকে কম থাকা সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তিন থেকে পাঁচ ডিগ্রি মতো।

উত্তরবঙ্গের ক্ষেত্রে স্বাভাবিক তাপমাত্রার চার থেকে ছয় ডিগ্রি মতো কম থাকার সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচদিন পর্যন্ত

উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশা ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর দার্জিলিং মালদা জলপাইগুড়ি কোচবিহার জেলাগুলিতে। হালকা থেকে মাঝারি ধরনের থাকার সম্ভাবনা সকাল বেলার সময়। বেলা বাড়লে দৃশ্যমানতা বাড়বে উত্তরবঙ্গের ক্ষেত্রে।

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঘন কুয়াশা বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলিতে থাকা সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় কলকাতার ক্ষেত্রে ১০ ডিগ্রির মতো তাপমাত্রা থাকা সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকবে।


Loading

জলপাইগুড়ির পারদ নামল ৯ ডিগ্রিতে

আজ খবর (বাংলা), [,রাজ্য] জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ০৬/০১/২০২৬ :  জলপাইগুড়ির পারদ নামল ৯ ডিগ্রিতে। কনকনে ঠান্ডা উত্তরবঙ্গের তিস্তা পাড়ের এই জেলায়। কুয়াশায় ঘেরা চারদিক।

ঠান্ডার কারণে শহরের ঘুম ভাঙছে অনেক দেরিতে। রাস্তায় লোকজনের আনাগোনা কম। দোকানপাট দেরিতে খুলছে। সকালের প্রাইমারি স্কুলগুলিতে পড়ুয়াদের উপস্থিতি অনেকটাই কমে গিয়েছে। প্রচণ্ড ঠান্ডায় জবুথবু অবস্থা জেলাবাসীর। রাস্তার ধারে আগুন পোহানোর দৃশ্য দেখা যাচ্ছে। চায়ের দোকানে বাড়ছে ভিড়। উত্তর দিকের হাওয়ার কনকনে কামড় যেন আরও বেড়ে চলেছে।

দার্জিলিংয়ের তাপমাত্রাও শূন্যের কাছাকাছি,  দফায় তুষারপাত হয়েছে। সিকিমেও তুষারপাত চলছে। পাহাড়ে বরফের হওয়া নেমে আসছে ডুয়ার্সে। ঠান্ডায় কাহিল বয়স্করা। এই শীতের মধ্যেও বহু মানুষকে এস আই আর শুনানির জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে সকাল থেকে। অনেকে কোলের শিশুকে নিয়ে হাজির হচ্ছেন শুনানিতে। গায়ে কম্বল জড়িয়ে শুনানিতে আসতে দেখা যাচ্ছে বয়স্কদের অনেককে।


Loading

নোংড়া আবর্জনায় ভরা মেচেদার সেন্ট্রাল বাস স্ট্যান্ডে ঢুকতে হলে দিতে হয় ট্যাক্স

আজ খবর (বাংলা), [রাজ্য], মেচেদা,  মেদিনীপুর, ০৫/০১/২০২৬ : সেন্ট্রাল বাসস্ট্যান্ড গাড়ি ঢুকলেই প্রতিদিন দিতে হয় টাকা!!  অথচ বাস স্ট্যান্ডে যেন নোংরা আবর্জনার পাহাড়!!  নেই কোনো পরিষেবা, হেলদোল নেই প্রশাসনের।  নাজেহাল যাত্রী থেকে গাড়ি চালকরা।

মেচেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ড একদিকে জেলার প্রবেশদ্বার অন্যদিকে রেলপথ এবং সড়ক পথের জেলার মূল যোগাযোগ কেন্দ্র। হাওড়া হুগলি এবং পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের এই ৪ জেলার মানুষের  যাতায়াতের প্রধান পথ  এই মেচেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ড। প্রতিনিয়ত কয়েক লক্ষ মানুষ যাতায়াত করে। এই মেচেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ড দেখভাল করে তমলুকের এসডিও। কিন্তু যেভাবে নোংরা আবর্জনা জমে রয়েছে সেক্ষেত্রে  ড্রাইভার থেকে নিত্যযাত্রীরা ক্ষুব্ধ।

যাত্রীরা বলেন, “আজকে নয়, প্রতিনিয়ত নোংরা আবর্জনা দুর্গন্ধে ভরে থাকে গোটা বাস স্ট্যান্ড। কিন্তু প্রশাসনের কোন হেলদোল নেই। বাসস্ট্যান্ডের সামনে রয়েছে পান আরত এবং পাইকারি মাছের আড়ত। প্রতিদিন কয়েকশ হাজার প্রাইভেট গাড়ি এবং কয়েকশ বাস যাতায়াত করে। প্রতিদিন গাড়ি ঢুকলে দিতে হয় ট্যাক্স। বাস স্ট্যান্ড পরিষ্কার করার জন্য রয়েছে ৭ জন ঝাড়ুদার, ঝাড়ুদারদের অভিযোগ যারা নোংরা আবর্জনা নিয়ে যেত তারা গত সাত দিন ধরে কাজ করছে না.. কেন করছে না জানি না।

বাসের ড্রাইভার থেকে কন্ডাকটর তাদের অভিযোগ সেন্ট্রাল বাসস্ট্যান্ডে ঢুকতে হলে টাকা দিতে হয়, কিন্তু পরিষ্কার কোথায়।” প্রশাসনের দিকে আঙুল তুলেছেন নিত্য যাত্রীরা।


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor