Aaj Khabor

লক্ষীর ভান্ডার পাওয়া গ্রামের দুর্গারাই করছেন দুর্গাপূজা 

এইভাবে সকলের অনুদানে পাওয়া  মিলিয়েই হবে দুর্গাপূজা, এর আনন্দই আলাদা। 

আজ খবর (বাংলা), [রাজ্য], তমলুক, পূর্ব মেদিনীপুর, ১১/০৯/২০২৫ : লক্ষ্মীর ভান্ডারের অনুদানে দুর্গাপূজা!!  লক্ষ্মীর ভান্ডার জুগিয়েছে সাহস!   গ্রামের একমাত্র  দুর্গাপুজোর আয়োজক গ্রামেরই লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলারা।  

গ্রামে আগে দুর্গাপুজো হত না। গ্রামের মহিলাদের পুজো দেখতে বা পুজো দিতে যেতে হত প্রায় ৪ কিলোমিটার দূর পাশের গ্রামে।তাই গ্রামের মহিলারা  দুর্গা পুজোর আয়োজনে উদ্যোগী হয়।  আর তাদের এই পুজোর আয়োজনে সাহস যোগায় রাজ্য সরকারের দেওয়া মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান। সেই অনুদান থেকেই গ্রামের মহিলারা চাঁদা দিয়ে শুরু করেন দুর্গাপুজো। ২০২৩ সালে প্রথম গ্রামের মহিলারা নিজেদের লক্ষ্মীর ভান্ডারে প্রাপ্ত অর্থ থেকে শুরু করেন দুর্গাপুজো। চলতি বছর সেই পুজো তৃতীয় বছরে পড়ল।

পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের তমলুক থানার অন্তর্গত ধুরপা গ্রাম। গ্রামে বাস প্রায় শতাধিক পরিবারের।এই গ্রামে হত না দুর্গাপুজো। চারিদিকে যখন পুজো পুজো গন্ধ, তখন এই গ্রামে পরিবেশ গুরুগম্ভীর। কোথাও যেন বিষাদের ছোঁয়া! কারণ গ্রামে বাঙালির বড় উৎসব দুর্গাপুজোর আয়োজন হত না কোনদিনই। পুজোয় মন খারাপের মেঘ দূর করতে গ্রামের মহিলারা সর্বপ্রথম এগিয়ে আসেন। শুরু করেন গ্রামে দুর্গাপুজো। আর তাদের এই দুর্গাপুজোর আয়োজনে সাহস যোগায় রাজ্য সরকারের দেওয়া লক্ষ্মীর ভাণ্ডার।প্রথমে ৫০০ টাকা পেতেন অনুদান হিসেবে,সেই টাকাই চাঁদা হিসেবে দিতেন। পরে ভাতা বেড়ে দাঁড়ায় ১০০০ টাকায়।পুজোর বহর আরো বাড়ে।

চলতি বছর ধুরপা গ্রামের মাতৃশক্তি পুজো কমিটির দুর্গাপুজো তৃতীয় বছরে পড়ল। এ বিষয়ে পুজো কমিটির সম্পাদিকা শম্পা জানা বলেন, ” গ্রামে এ দুর্গাপুজো হত না। পুজোর আনন্দে মেতে ওঠা হত না সেভাবে। সে ভাবনা থেকেই গ্রামে দুর্গাপুজোর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু গ্রামের মেয়েরা সেভাবে স্বাবলম্বী না হওয়ায় দুর্গাপুজো কিভাবে আয়োজন করা হবে সে নিয়ে চিন্তায় পড়তে হয়। আর সব চিন্তার অবসান ঘটেয়েছে লক্ষী ভান্ডার। গ্রামের মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের এক মাসের টাকা পুজোর জন্য দেওয়া হয়।”

তমলুকের এই ধুরপা গ্রামে মাতৃ শক্তি পুজো কমিটিতে মোট ৮০ থেকে ৯০ জন মহিলা রয়েছেন। মহিলারা তাদের লক্ষীর ভান্ডারে প্রাপ্ত টাকা থেকে এক মাসের টাকা দুর্গাপুজোর আয়োজনে তুলে দেন। এর পাশাপাশি মহিলারা পাড়ায় পুজোর জন্য চাঁদা আদায় করেন। মহিলারা জানান তাদের এই পুজো আয়োজনে সব থেকে বড় সাহস জোগিয়েছে রাজ্য সরকারের  লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প।  চলতি বছর লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পরিমাণ বেড়েছে। ফলে লক্ষ্মীর ভাণ্ডার থেকে আয়োজন হওয়া এই পুজোর জৌলুসও শেষ বছরের তুলনায় এ বছর বাড়বে বলে জানান মহিলারা।


Loading

পেশকের কাছে তিস্তা-ত্রিবেণী সেতুর উদ্বোধন করলেন মমতা 

খুব সহজেই জুড়ে গেলো পেশক, কালিম্পঙ আর সিকিমের রাস্তা 

আজ খবর (বাংলা) [রাজ্য] জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ১০/০৯/২০২৫ :  খুলে গেলো তিস্তা নদীর ওপর নতুন সেতু যার পোশাকি নাম দেওয়াহয়েছে ‘তিস্তা-ত্রিবেণী’ সেতু। 

এই মুহূর্তে জলপাইগুড়িতে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তিনি উত্তরবঙ্গে এসেছেন। বাগডোগরায় অবতরণ করে তিনি সোজা চলে যান শিলিগুড়ির নৌকাঘাট মোড়ে।  সেখানে ভগবান পঞ্চানন বর্মার মূর্তিতে তিনি মাল্যদান করেন। গতকাল ছিল পঞ্চানন বর্মার মৃত্যুবার্ষিকী।মঙ্গলবার  উত্তরকন্যার  গেস্ট হাউসে রাত্রিবাস করেছেন মুখ্যমন্ত্রী। 

আজ সকালে মুখ্যমন্ত্রী সোজা চলে যান জলপাইগুড়িতে।  সেখানে বেশ কিছু জমি আদিবাসী মানুষকে পাট্টা দেওয়ার অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানের পর তিনি এই তিস্তা ত্রিবেণী সেতুর ভার্চুয়ালি উদ্বোধন করেন। তিস্তাবাজার এলাকায়  পেশকের  নিচের দিকটায় যেখানে তিস্তার সাথে রঙ্গীত  নদী মিলিত হয়েছে, অপূর্ব নৈসর্গিক শোভার  মাঝে ঠিক সেখানেই এই তিস্তা ত্রিবেণী সেতু নির্মিত হয়েছে। 

এই সেতু জুড়ে দিয়েছে পশ্চিমবঙ্গ ও সিকিমের পাহাড়ি তরাইকে।  নতুন এই সেতু থাকার ফলে পেশকের  দিক থেকে কালিম্পঙ এবং সিকিম জুড়ে যাচ্ছে। আজ জলপাইগুড়ি থেকে নবনির্মিত এই সেতুটির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিটিএ চেয়ারম্যান অনিক থাপা।   


Loading

ভুল চিকিৎসার অভিযোগ বেসরকারি নার্সিং হোমে 

তদন্ত শুরু করেছে পুলিশ 

আজ খবর (বাংলা), [রাজ্য], শান্তিপুর, নদীয়া, ১০/০৯/২০২৫ : বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ।  শান্তিপুর থানায় অভিযোগ দায়ের হল হাসপাতাল কর্তৃপক্ষের এবং ডাক্তারের বিরুদ্ধে। তদন্তে পুলিশ। 

বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো নদীয়ার শান্তিপুরে। স্থানীয় হরিপুর নীলকুঠি পাড়ার বাসিন্দা অনিমা ঠিকাদার অভিযোগ করেন, তাঁর ছেলে মিন্টু ঠিকাদারকে হার্নিয়া রোগের কারণে বেশ কয়েকদিন ধরে ভুগছিলেন। এরপর একটি বেসরকারি নার্সিংহোম ভুল চিকিৎসা করায়  শারীরিক জটিলতা মারাত্মক আকার নেয়। শেষ পর্যন্ত প্রাণ সংশয় তৈরি হওয়ায় তাঁরা ছেলেকে অন্য হাসপাতালে স্থানান্তর করতে বাধ্য হন।

পরিবার সূত্রে জানা গেছে, গত ইংরেজি মাসের ১৫ তারিখ মিন্টু ঠিকাদারকে হার্নিয়ার অপারেশনের জন্য শান্তিপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। পরদিন অর্থাৎ ১৬ তারিখ চিকিৎসক রাজশ্রী দে ওই অস্ত্রোপচার করেন। অপারেশনের তিনদিন পর রোগীকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। তবে বাড়ি ফেরার পর থেকেই দেখা যায়, অস্ত্রোপচারের সেলাইয়ের জায়গা থেকে ক্রমাগত রক্ত ও পুঁজ বের হচ্ছে।

পরিবার রোগীকে ফের সেই নার্সিংহোমে নিয়ে গেলে কর্তৃপক্ষ সেলাই কেটে ড্রেসিং করে দেয়। বেশ কয়েকদিন চিকিৎসক রাজশ্রী দে নিজে ড্রেসিং করেন বলেও জানান অভিযোগকারি। কিন্তু অবস্থার উন্নতি না হয়ে উল্টে রোগীর শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে। পরে আবারও নার্সিংহোমে নিয়ে গেলে নতুন করে সেলাই করে দেওয়া হয় ক্ষতস্থানে।

তবুও অবস্থার অবনতি হওয়ায় রোগীকে অন্য এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমন্ত ব্যানার্জি পরিবারকে জানান, আগের চিকিৎসা ও অপারেশনে ভুলের কারণে ইনফেকশন ছড়িয়েছে। আরও দুদিন দেরি হলে রোগীকে বাঁচানো সম্ভব হতো না বলেও তিনি স্পষ্টত জানান তিনি। 

যদিও অভিযুক্ত হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, হাসপাতালে এত রোগীর মধ্যে দু একজনার অপারেশনের পর সেলাই পাকতেই পারে এটা মেডিকেল সাইন্সেই রয়েছে। যদি রোগীর পরিবার অভিযোগ দায়ের করে এবং উপর মহল থেকে যদি আমাদের ডেকে পাঠায় উপযুক্ত প্রমাণাদি ও তথ্য নিয়ে আমরা দেখা করব।

এরপরেই অনিমা ঠিকাদার শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সংশ্লিষ্ট নার্সিংহোম কর্তৃপক্ষ ও চিকিৎসকের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে শান্তিপুর থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।


Loading

২৪ ঘন্টার মধ্যেই টোটো চুরির কিনারা শিলিগুড়িতে 

শিলিগুড়িতে দুই চোরকে ধরে ফেললো পুলিশ 

আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ১০/০৯/২০২৫ : ২৪ ঘণ্টার মধ্যে টোটো চুরি উদ্ধারে সাফল্য, দুই চোর ধরা পড়ল শিলিগুড়িতে। 

টোটো চুরির মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সাফল্য পেল শিলিগুড়ি থানার পুলিশ। চুরি হওয়া টোটো উদ্ধার করার পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে দুই চোরকে। ধৃতদের নাম মাহফুজ আলম ও কবীর আলম। দুজনেরই বাড়ি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জলেশ্বরীর বাসিন্দা সুন্দরম ঠাকুর। অভিযোগে তিনি জানান, অরবিন্দপল্লির সমর বিড়ি ফ্যাক্টরির সামনে টোটো রেখে তিনি দিদির বাড়িতে যান। সেখান থেকেই অল্প সময়ের মধ্যেই টোটোটি চুরি হয়ে যায়।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম টিম। গোপন সূত্রে খবর পেয়ে রাত প্রায় ১২টা নাগাদ বর্ধমান রোডে সন্দেহজনকভাবে ওই টোটো আটকায় পুলিশ। বৈধ কাগজপত্র চাইতেই অভিযুক্তরা পালানোর চেষ্টা করে। সেই সময় হাতেনাতে পাকড়াও করা হয় দুজনকে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ইসলামপুরে নিয়ে গিয়ে টোটোটি বিক্রি করার ছক কষেছিল দুষ্কৃতীরা। আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। শহরে ধারাবাহিকভাবে টোটো চুরির ঘটনায় আরও কোনো বড় চক্র সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।


Loading

অরেঞ্জ লাইন মেট্রোর জট কাটাতে আজ সব পক্ষের বৈঠক 

এই রুটে মেট্রো চালু হয়ে গেলে অসংখ্য মানুষের সুবিধা হবে, অফিসযাত্রীদের ভোগান্তিও কমবে 

আজ খবর (বাংলা), [রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৯/০৯/২০২৫ :  কলকাতার নিউ গড়িয়া ও দমদম এয়ারপোর্ট রুটে  মেট্রো রেলপথ  (অরেঞ্জ রুট) নির্মাণের জট কাটাতে আজ সব পক্ষ বৈঠকে বসতে  চলেছে। 

নিউ গড়িয়া থেকে সল্টলেক এবং নিউ টাউনকে স্পর্শ করে দমদম এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো রেল নির্মাণের কাজ আটকে আছে  মেট্রোপলিটন বাইপাসের চিংড়িঘাটার কাছে। নিউ গড়িয়া থেকে দমদম এয়ারপোর্ট  এই মেট্রো লাইনকেই  বলা হয় অরেঞ্জ লাইন।  মেট্রোর এই কাজ  দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু চিংড়িঘাটার কাছে মাত্র ৩৬৬ মিটার জায়গা নিয়ে সমস্যা তৈরি হাওয়ায় এই কাজ থমকে যায়। চিংড়িঘাটার এই জায়গায় রাস্তার ওপর প্রচন্ড চাপ থাকে যানবাহনের। সেক্ষেত্রে এই রাস্তার বিশেষ এই অংশটুকুকে বন্ধ করে মেট্রোর নির্মাণকাজ চালাতে দেওয়া যাচ্ছে না।

রাজ্য পুলিশের বক্তব্য, এই চিংড়িঘাটা করিডোর আসলে উত্তর ও দক্ষিন কলকাতার সবচেয়ে বড় সংযোগ স্থলে পরিণত হয়েছে। এই মোড় দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি যাতায়াত করে। অসংখ্য মানুষ এই পথ রোজ ব্যবহার করেন। অফিস টাইমে ভীড় আরও বেড়ে যায়। তখন ব্যাপক ট্রাফিক জ্যাম লেগে যায়। এই পরিস্থিতিতে রাস্তা বন্ধ করে মেট্রোর কাজ চালানো হলে কলকাতার ট্রাফিক সিস্টেম ভেঙে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। এই কারণেই এখনই মেট্রো নির্মাণের অনুমতি দিতে পারছে না রাজ্য  সরকার। 

গোটা বিষয়টি পৌঁছায় আদালতে। আদালতের নির্দেশেই আজ সব পক্ষ কলকাতার পার্ক স্ট্রিটে মেট্রো ভবনে একটি বৈঠকে মিলিত হয়ে সমাধান সূত্র খোঁজার চেষ্টা করবে। এই বৈঠকে অংশ নেবে মেট্রো কর্তৃপক্ষ, ইস্টার্ন রেল,  রেল বিকাশ নিগম লিমিটেড, কলকাতা ট্রাফিক পুলিশ, রাজ্য পুলিশ এবং রাজ্য সরকারের প্রতিনিধিরা। জনস্বার্থে এই মেট্রো  রুটের জট কাটানো যায় কিনা,  কোনোভাবে চিংড়িঘাটা মোড়ে আন্ডারপাস বা ফ্লাই ওভার বানিয়ে মেট্রোর কাজ শেষ করা যায় কি না, সেইসব সম্ভাব্নাগুলোই খতিয়ে দেখা হবে আজকের বৈঠকে।


Loading

কলকাতায় কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী 

১৫ ই সেপ্টেম্বর থেকে ৩ দিন ধরে চলবে এই সিসিসি কনফারেন্স 

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৯/০৯/২০২৫ : কলকাতায় ১৫-১৭ সেপ্টেম্বর কম্বাইন্ড কম্যান্ডার্স কনফারেন্স (সিসিসি), ২০২৫ অনুষ্ঠিত হতে চলেছে। সশস্ত্র বাহিনীগুলির আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনে এবারের মূল ভাবনা হল – ‘ইয়ার অফ রিফর্মস – ট্রান্সফর্মিং ফর দ্য ফিউচার’ (একগুচ্ছ সংস্কারের বাস্তবায়নের বছর – ভবিষ্যতের জন্য পরিবর্তন)। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী এবং দপ্তরের প্রতিমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, চিফ অফ ডিফেন্স স্টাফ ও প্রতিরক্ষা সচিব উপস্থিত থাকবেন। তিন সশস্ত্র বাহিনীর আধিকারিকরা ছাড়াও প্রতিরক্ষা মন্ত্রকের পাশাপাশি অন্যান্য মন্ত্রকের শীর্ষস্থানীয় আধিকারিকরাও সম্মেলনে যোগ দেবেন। 

সিসিসি, ২০২৫-এ সংস্কার, পরিবর্তন এবং পরিচালনগত ক্ষেত্রে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আলোচনা করা হবে। এর মধ্য দিয়ে সশস্ত্র বাহিনীগুলির প্রাতিষ্ঠানিক সংস্কার, নিবিড় সমন্বয়, প্রযুক্তিগত ক্ষেত্রের আধুনিকীকরণের মতো বিষয়ে অঙ্গীকার প্রতিফলিত হবে। এই সম্মেলনে উচ্চস্তরে বিভিন্ন বাহিনীর সদস্যদের মধ্যে সমন্বয়ের ভিত্তিতে পরিচালনার বিষয়টিও স্থান পাবে। এর মধ্য দিয়ে জটিল ভূ-রাজনৈতিক কৌশলগত ক্ষেত্রে সশস্ত্র বাহিনীগুলি কতটা নির্ণায়ক ভূমিকা গ্রহণ করতে পারে, সেই বিষয়টিও পর্যালোচনা করা হবে।

সিসিসি সশস্ত্র বাহিনীগুলির সর্বোচ্চ স্তরের একটি ফোরাম। এই ফোরামে দেশের শীর্ষস্থানীয় সামরিক এবং অসামরিক নেতৃবৃন্দ কৌশলগত বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মধ্যে মতবিনিময় করে থাকেন।


Loading

দমকল মন্ত্রী সুজিত বসু পুজো দিলেন তারাপীঠে 

সংবাদ মাধ্যমকে উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন দমকল মন্ত্রী 

আজ খবর (বাংলা), [রাজ্য], তারাপীঠ, বীরভূম, ০৮/০৯/২০২৫ : তারাপীঠে পরিবারের সঙ্গে পুজো দিলেন দমকল মন্ত্রী সুজিত বসু, উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন সংবাদমাধ্যমের সামনে ।

আজ সোমবার দুপুরে বীরভূমের শ্রদ্ধেয় তারাপীঠ মন্দিরে পুজো দিতে আসেন রাজ্যের ডোমকল দপ্তরের মন্ত্রী সুজিত বসু। পরিবারের সদস্যদের নিয়ে তিনি এদিন সকালেই তারাপীঠে পৌঁছন। মন্দিরে পূজা অর্চনা করার পর মন্ত্রী ও তার পরিবার গোটা মন্দির চত্বর প্রদক্ষিণ করেন এবং ভক্তদের সঙ্গে কথা বলেন। মন্দিরের পবিত্র পরিবেশে পুজো দেওয়ার পর তিনি জানান, এই সফর তাঁর কাছে ভক্তির পাশাপাশি আত্মিক শান্তিরও এক বিশেষ মুহূর্ত।

পুজো শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ডোমকল মন্ত্রী জানান, জেলার একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় দমকল দফতরের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। বিশেষ করে নলাটি, তারাপীঠ, লাভপুর ও মুরারই—এই চারটি এলাকায় দমকল ভবন তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। অনেকটাই প্লেটিং-এর কাজ সম্পন্ন হয়েছে এবং খুব শীঘ্রই আধুনিক সুবিধাসম্পন্ন দমকল অফিস গড়ে উঠবে বলে আশ্বাস দেন মন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, রাজ্য সরকারের উদ্যোগে জেলার মানুষকে নিরাপত্তা ও পরিষেবার ক্ষেত্রে আরও সুরক্ষিত করার জন্য এই প্রকল্প নেওয়া হয়েছে। ভবিষ্যতে এই চারটি নতুন দমকল কেন্দ্র চালু হলে দুর্ঘটনা মোকাবিলা ও জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

তারাপীঠ মন্দিরে মন্ত্রীর আগমনকে ঘিরে সাধারণ ভক্তদের মধ্যেও কৌতূহল ছিল চোখে পড়ার মতো। অনেকেই তাঁকে শুভেচ্ছা জানান ও দমকল দফতরের আসন্ন কাজ নিয়ে আশা প্রকাশ করেন।


Loading

মালদহে জাল নোট সহ গ্রেপ্তার ২

কিভাবে এদের কাছে এলো ৫ লক্ষ্য টাকার জাল নোট ? ভাবাচ্ছে পুলিশকে 

আজ খবর (বাংলা), [রাজ্য], কালিয়াচক, মালদহ, ০৮/০৯/২০২৫ : ফের মালদায় বিপুল অংকের জালনোট উদ্ধার! এবার পাঁচ লক্ষ টাকার জালনোট উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদার কালিয়াচক থানার গোলাপগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ। 

পাঁচ লক্ষ টাকার জালনোট সহ পুলিশ গ্রেপ্তার করল দুই পাচারকারীকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুই পাচারকারীর মধ্যে একজনের নাম মজিবুর সেখ এবং অপরজনের নাম সুকমান সেখ। দুজনেরই বাড়ি কালিয়াচক থানার সুলতানগঞ্জ মধ্যপাড়া এলাকায়। এদিন তারা কালিয়াচকের মোজমপুর ব্রীজ সংলগ্ন শাহবাজপুর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় গোলাপগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে তাদের পাকড়াও করে। 

তল্লাশিতে ধৃতদের হেপাজত থেকে উদ্ধার হয় পাঁচ লক্ষ টাকা জাল নোট। যার সমস্তটাই পাঁচশো টাকার নোট। ধৃতরা বিপুল অংকের জালনোট  কোথায় পেল ? কোথায় পাচার করতে যাচ্ছিল ? এই সমস্ত নানান দিক খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের স্বার্থে সোমবার ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে পেশ করে মালদা জেলা আদালতে।


Loading

নাগরাকাটার হোপ চা বাগানে গাড়ি দুর্ঘটনায় আহত ৩৫ 

প্রায়ই চা বাগানে গাড়ি দুর্ঘটনা ঘটে থাকায় চিন্তিত প্রশাসন 

আজ খবর (বাংলা), [রাজ্য] নাগরাকাটা, জলপাইগুড়ি, ০৮/০৯/২০২৫ :  চা বাগানে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হলেন ৩৫ জন শ্রমিক। দিন কয়েক আগেই গাঠিয়া চা বাগানে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ৩ জন শ্রমিকের। এবারের দুর্ঘটনাস্থল হোপ  চা বাগান। 

গাঠিয়া চাবাগানের পর এবার নাগরাকাটার হোপ চাবাগান থেকে কাজ করে পিক আপ ভ্যানে করে বিভিন্ন চা বাগানের শ্রমিকরা বাড়ি ফেরার পথে নাগরাকাটার টিআরএ  বস্তির কাছে ১৭ নং জাতীয় সড়কে একটি বাইককে বাচাতে গিয়ে গাছে ধাক্কা মারল। এঘটনায় গাড়িতে থাকা ৩৫ জন শ্রমিক আহত হয়েছে। গাঠিয়া চাবাগানে পিক আপ ভ্যান দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর পর ফের এদিনের এই ঘটনায় চাবাগানের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে। বারে বারে পুলিস ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে চাবাগান কতৃপক্ষকে সতর্ক করা হলেও তারা যে প্রশাসনের নির্দেশকে যে মানছে না তা এদিনের ঘটনা তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আর যাইহোক এদিনের এই ঘটনার পর হাসপাতালে সাথে সাথে চলে আসে নাগরাকাটা থানার পুলিস, চলে আসে চম্পাগুড়ি গ্রামপঞ্চায়েতের প্রধান রমেশ তিরকি, নাগরাকাটা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রবিন সিং ঝা, পঞ্চায়েত সদস্য মঞ্জুরুল হক, এলাকার বাসিন্দা মোবারক আলি সহ অনান্যরা। সকলেই এদিনের এই ঘটনায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন। 

চম্পাগুড়ি গ্রামপঞ্চায়েতের প্রধান রমেশ তিরকি বলেন, খুবই দু:খজনক ঘটনা গাঠিয়া চাবাগানের পর ফের আবার সেই পিকআপ ভ্যানে দুর্ঘটনা ঘটল।এবারে ৩৫ জন শ্রমিক আহত হয়েছে। আমরা জানতে পেরেছি যে এবারে একটি বাইককে বাচাতে গিয়ে এই ঘটনা ঘটেছে। কিন্তু আরো বড় ঘটনা ঘটতে পারত। তাই আমরা প্রশাসনকে আবেদন জানাবো  এমন ব্যবস্থা করুক যাতে দুর্ঘটনা না ঘটে। আর শ্রমিকেরাও কাজ করে তারা তাদের সংসার চালাতে পারে।

উল্লেখ্য এর আগে গাঠিয়া চাবাগানে পিক আপ ভ্যানে করে যেতে দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছিল।প্রায় ২৫ জন আহত হয়।এরপরই ব্লক ও পুলিস প্রশাসনের পক্ষ থেকে চাবাগান গুলোকে নিয়ে একটি বৈঠক করে। সেখানে পরিষ্কার ভাবে বলা হয়েছিল পণ্যবাহী গাড়িতে শ্রমিকদের নিয়ে যাওয়া যাবে না।কিন্তু দেখা গিয়েছে পরের দিন থেকেই একইভাবে পিক আপ ভ্যানে শ্রমিকদের গরু-ছাগলের মত করে নিয়ে যাওয়া হচ্ছে।যার ফলস্বরূপ আজকের এই দুর্ঘটনা।


Loading

ফের দুর্গাপুজা কার্নিভালে মাতবে শিলিগুড়ি 

গতবারের মতোই সেজে উঠবে শিলিগুড়ি শহর 

আজ খবর (বাংলা), ]রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ০৬/০৮/২০২৫ :  শিলিগুড়িতে আবারও পুজো কার্নিভাল, ৪ অক্টোবর হিলকার্ট রোডে থাকবে রঙিন আয়োজন। আজ এই  শিলিগুড়ির মেয়র গৌতম দেব. 

গতবারের মতো এবছরও শহরে আয়োজিত হতে চলেছে পুজো কার্নিভাল। আগামী ৪ঠা অক্টোবর শিলিগুড়ির হিলকার্ট রোডে এই কার্নিভাল অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ছ’টা থেকে শুরু হবে উৎসব।

শনিবার শিলিগুড়ি পৌরনিগমের সভাকক্ষে এই নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন শহরের একাধিক পুজো উদ্যোক্তা, মহিলা পরিচালিত পুজো কমিটি ও ক্লাবের সদস্যরা। এছাড়া উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও পুলিশের উচ্চপদস্থ কর্তারা।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব জানান, “গতবারের মতো এ বছরও কার্নিভালে ১২ থেকে ১৩টি ক্লাব অংশগ্রহণ করবে। এর মধ্যে কিছু পুরনো ক্লাব ছাড়াও নতুন ক্লাবও যুক্ত হয়েছে। ইতিমধ্যেই নয়টি ক্লাব নিজেদের নাম নথিভুক্ত করেছে।”

পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় কার্নিভাল আয়োজন করা হবে। ইতিমধ্যেই প্রয়োজনীয় অর্থ বরাদ্দ হয়েছে। যদিও উদ্যোক্তাদের বিপুল খরচ হয় এই কার্নিভালে, তাই খানিকটা সাহায্য করবে পৌরনিগম, তবে সম্পূর্ণ ব্যয়ভার নেওয়া সম্ভব নয়।

মেয়র আরও জানান, “গতবারের মতো এ বারও জাঁকজমকভাবে আয়োজন করা হবে কার্নিভাল। শিলিগুড়ি এয়ার ভিউ মোড়ে তৈরি করা হবে মূল মঞ্চ। খুব শীঘ্রই কার্নিভালে কী কী বিশেষ চমক থাকছে, তাও জানানো হবে।”


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor