Aaj Khabor

জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ 

কম্পন অনুভূত হয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলা থেকেও 

আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ১৪/০৯/২০২৫ :  বড়সড় ভূমিকম্পে কেঁপে উঠল সমগ্র উত্তরবঙ্গ। তবে শুধু উত্তরবঙ্গই নয়, এই ভূকম্পে কেঁপে উঠেছে সমগ্র উত্তর পূর্ব ভারত সহ প্রতিবেশী দেশগুলিও । 

আজ বিকেল ৪:৪১ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় শিলিগুড়িতে।  এই ভূমিকম্পের  জেরে গোটা জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার , কোচবিহার, দার্জিলিং, সিকিম, দিনাজপুর ও মালদহ জেলাগুলি কেঁপে ওঠে। দক্ষিণ বঙ্গের কিছু কিছু জায়গা থেকেও ভূকম্পন অনুভূত হয়েছে।  

জানা যাচ্ছে, আসামের ঢেকিয়াঝুলিতে এই ভূকম্পনের উত্স্যকেন্দ্র। জায়গাটি আসাম ও ভুটান সীমান্তের খুব কাছেই। আজকের ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫.৯;  যথেষ্ট জোরালো ভূমিকম্প বলে ধরে নিতে হবে।  শুধু উত্তর পূর্ব ভারতই নয়, ভূ কম্পন অনুভূত হয়েছে নেপাল, ভুটান এবং চীন দেশেও। আজকের ভূকম্পনের জেরে পাহাড় বা সমতলে কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা অবশ্য এখনও  জানা যায় নি।  

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে ভারতের আশেপাশের দেশগুলিতে প্রায়ই ভূকম্পন অনুভূত হচ্ছে। বিগত দিনে মায়ানমার,  আফগানিস্তান, পাকিস্তান এবং তিব্বতে প্রায়ই ভূমিকম্প হয়েছে।  বঙ্গোপসাগরেও নিয়মিত কম্পন অনুভূত হচ্ছে। 


Loading

জলপাইগুড়ি ও পাহাড়ে বৃষ্টি হতে পারে, তিস্তায় লাল সতর্কতা 

দফায় দফায় বৃষ্টি হচ্ছে পাহাড়ের বেশ কিছু জায়গায় 

তিস্তায় লাল সতর্কতা

আজ খবর (বাংলা), [রাজ্য], জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ১৩/০৯/২০২৫ : পাহাড় এবং সমতলে বৃষ্টি।তিস্তায় লাল সতর্কতা অব্যাহত। দফায় দফায় জল ছাড়া হচ্ছে জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে।

তিস্তা নদীর মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা অব্যাহত। সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা রয়েছে। NH 31 জলঢাকা নদীর উপর সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা রয়েছে।

শনিবার সকাল ৮ টায় এবং ৯ টায় জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ যথাক্রমে ১,৪৫৮ এবং ১,৪২৯ কিউসেক বলে ফ্লাড কন্ট্রোলরুম জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে । 

তিস্তা সেতু সংলগ্ন বেশ কয়েক জায়গায় বাঁধ ভঙ্গুর অবস্থায় রয়েছে। দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। যেভাবে নদীর জল বাড়ছে, তাতে  চিন্তায় নদী সংলগ্ন এলাকার মানুষজন।

উত্তরে পাহাড়েও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার সকাল থেকে জলপাইগুড়িতে জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে। কয়েকদিন থেকেই বিক্ষিপ্তভাবে পাহাড় এবং সমতলে বৃষ্টি।  জল বাড়ছে তিস্তা নদীর, পাশাপাশি এন এইচ ৩১ জলঢাকা নদীতেও জল বাড়ছে। 

আর মাত্র কয়েকদিন বাদেই দুর্গাপূজা। এই বৃষ্টিতে কিছুটা হলেও চিন্তার ভাঁজ পূজা উদ্যোক্তা থেকে ডেকোরেটর ও মৃৎশিল্পী দের।

আজ  সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেন্টিগ্রেড এবং গতকাল সর্বোচ্য তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেন্টিগ্রেড। বাতাসে আপেক্ষিক আদ্রতা ৯৭%, বৃষ্টি হয়েছে ০১১.৮ মিলিমিটার। 


Loading

অস্ত্র কারখানার হদিশ  !  তবে দেবী দুর্গার অস্ত্র কারখানা 

দেবী দুর্গার অস্ত্র তৈরির কারখানার হদিশ মিলেছে হাওড়ায় 

আজ খবর (বাংলা), [রাজ্য], শ্যামপুর , হাওড়া, ১৩/০৯/২০২৫ : হাওড়া শ্যামপুর থানার ধান্ধালী অঞ্চলে বাড়ির ভেতরই চলছে এক বিশেষ কর্মযজ্ঞ। চারদিকে টিনের সিট, হাতুড়ি, ছেনি—তার শব্দে মুখর ঘর। বাইরে থেকে মনে হতে পারে অস্ত্র কারখানা, কিন্তু আসলে এগুলো দেবী দুর্গার পুজোর অপরিহার্য অলঙ্কার—অস্ত্র।

দশভুজা মা দুর্গা, মহিষাসুর বধের রূপ, দেবীর হাতে ত্রিশূল, খড়গ, ধনুক, তীর না থাকলে কি পূর্ণ হয় দেবীর আবির্ভাব? তাই প্রতিটি পূজার মণ্ডপেই এই অস্ত্রের বিশেষ চাহিদা। আর সেই অস্ত্র গড়ে তুলছেন সুদীপ অধিকারী এবং তাঁর সহকর্মীরা।

সুদীপ জানান, “প্রথমে একাই শুরু করেছিলাম। এখন ৯ জন কারিগর নিয়ে কাজ করি। বছরভর অর্ডার থাকে, তবে পূজোর দু’মাস আগে চাপ এতটাই বাড়ে যে রাত জেগে কাজ করতে হয়।”

প্রায় ১২ বছরের বেশি সময় ধরে এই পেশায় রয়েছেন তিনি। টিনের পাত থেকে তৈরি হয় ত্রিশূল, খড়গ, ধনুক, গদা—প্রতিমার প্রয়োজনীয় প্রতিটি অস্ত্র। শুধু দুর্গাই নয়, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক এমনকি মহিষাসুরের হাতেও অস্ত্র বানিয়ে দেন তারা।

এই অস্ত্র যায় হাওড়া ছাড়িয়ে কলকাতা ও রাজ্যের নানা জায়গায়। জগদ্ধাত্রী পূজা পর্যন্ত টানা কাজ চলে। তারপর মাত্র ১৫ দিনের ছুটি মেলে কারিগরদের।

তবে সুদীপের মনে শঙ্কাও আছে। তিনি বলেন, “এখন থিমের পূজার প্রচলন বেড়েছে। অনেকে দেবীর হাতে অস্ত্র না দিয়ে অন্য প্রতীক বসাচ্ছেন। আগামী দিনে যদি এই ধারা বাড়ে, তাহলে আমাদের কাজ কমে যাবে।”

অন্যদিকে এই কাজের মধ্যে দিয়ে গ্রামাঞ্চলের কিছু মহিলাকেও তিনি যুক্ত করেছেন, যাতে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন।

ধান্ধালীর সেই ছোট্ট বাড়ি থেকেই সুদীপ অধিকারীর গড়া অস্ত্র পৌঁছে যায় রাজ্যের নানা পূজায়। হয়তো আলো-ঝলমলে মণ্ডপে দর্শনার্থীরা অস্ত্রের দিকে আলাদা করে তাকান না, তবু দেবী দুর্গার প্রতিটি হাতের শৌর্য আর শক্তির রূপক হয়ে ওঠে এই নিখুঁত টিনের কাজ। আর তার আড়ালে থেকে যায় ধান্ধালীর এক সাধারণ কারিগরের দিনের পর দিন ঘাম ঝরানো পরিশ্রম।


Loading

শিলিগুড়িতে  ব্রাউন সুগার সহ  ধৃত মালদহের ২ ব্যক্তি 

শিলিগুড়িতে বাড়ছে মাদকের চাহিদা, তৎপর পুলিশও 

আজ খবর (বাংলা), [রাজ্য] শিলিগুড়ি, দার্জিলিং, ১৩/০৯/২০২৫ : শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং প্রধান নগর থানার পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নগর থানার অন্তর্গত দেবীডাঙ্গা আদাঘাট এলাকায় এক কেজি ১২৬ গ্রাম ব্রাউন সুগার সহ দুইজনকে গ্রেফতার করলো।

ধৃত দুজন মালদার কালিয়াচকের বাসিন্দা।  ধৃতদের নাম নাজিবুল ইসলাম এবং ইসরাউল হক। ধৃত দুজন মালদা থেকে ওই ব্রাউন সুগার শিলিগুড়িতে বিক্রির উদ্দেশ্যে এসেছিল বলেই জানিয়েছে প্রধান নগর থানার পুলিশ। স্পেশাল অপারেশন গ্রুপ এবং প্রধান নগর থানার পুলিশ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই দুষ্কৃতিকে গ্রেফতার করে এবং প্রায় কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার করে। 

ধৃত দুজনকেই আগামীকাল শিলিগুড়ি আদালতে পেশ করবে প্রধান নগর থানা। ধৃতরা ওই মাদক কাকে বিক্রির উদ্দেশ্যে এসেছিল তার তদন্ত শুরু করে তার কাজে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে প্রধান নগর থানার পুলিশ।


Loading

জাতীয় সড়কের পাশে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার 

মৃত্যুর আগে আঘাত সহ্য করতে হয়েছিল এই তরুণকে 

আজ খবর (বাংলা), [রাজ্য], সামসেরগঞ্জ, মুর্শিদাবাদ, ১৩/০৯/২০২৫ : জাতীয় সড়কের পাশে থেকে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। এলাকায় যথেষ্ট চাঞ্চল্য এই হাতনায়। 

শনিবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামশেরগঞ্জ থানার পুলিশ। প্রথম দিকে মৃত  যুবকের নাম পরিচয় জানা না গেলেও পরক্ষণেই চিনতে পারেন স্থানীয়রা। 

স্থানীয় বাসিন্দা সুত্রে জানাযায়, মৃত যুবকের নাম মেরাজ মোমিন (২৬), বাড়ি সামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর। মৃত্যুর কারণ নিয়ে ব্যাপক ধোঁয়াশা। সামশেরগঞ্জ জয়কৃষ্ণপুর পেট্রোল পাম্প সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কের পাশে পড়েছিল যুবকের রক্তাক্ত মৃতদেহ। দেহের সমস্ত পোশাক খোলা। পা বাঁধা, হাত ভাঙ্গা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানাযায় স্থানীয় সুত্রে। স্থানীয়দের অনুমান, খুন করে তাকে জাতীয় সড়কের পাশে ফেলে দেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটি আসে সামশেরগঞ্জ থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গীপুর মহকুমা হাসপাতালে পাঠায়। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ। মৃত যুবক পাঁচ রকম কাজ করলেও আজ সকালে পাট ছড়ানোর কাজে গিয়েছিল বলেই দাবি পরিবারের। যদিও কেন তাকে খুন করা হয়েছে তা নিয়ে ধন্ডে স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকজন।


Loading

মা দুর্গার সাথে অসুরের বদলে মোদির মুখ দিয়ে বিকৃত ছবি দিয়ে পোস্ট তৃণমূল প্রধানের, প্রতিবাদে বিজেপি 

এই সংস্কৃতি বন্ধ হওয়া দরকার 

এই পোস্ট ঘিরেই বিতর্ক 

আজ খবর (বাংলা),  [রাজ্য], বাগদা, উত্তর ২৪ পরগণা, ১৩/০৯/২০২৫ : মা দুর্গার সঙ্গে অসুরের ছবি বিকৃত করে প্রধানমন্ত্রীর  ছবি দিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট বাগদার মালিপতা গ্রাম পঞ্চায়েত প্রধানের , গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির । 

উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের মালিপোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবব্রত মন্ডলের সামাজিক মাধ্যমের পেজ থেকে মা দুর্গার ছবি পোস্ট করা হয়েছে সেখানে অসুরের জায়গায় রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি । এই ছবি পোস্ট করতেই বিতর্ক তৈরি হয়েছে মালিপোতা গ্রাম পঞ্চায়েত এলাকায় । প্রধানের গ্রেপ্তারের দাবিতে ই-মেইল মারফত বাগদা থানায় লিখিত অভিযোগ জানিয়ে শুক্রবার সন্ধ্যায় বিক্ষোভ ও নাটাবেরিয়া বাজারে বনগাঁ সিন্দ্রানী রাজ্য সড়ক অবরোধ করে বাগদা তিন নম্বর মন্ডল বিজেপির কর্মী সমর্থকরা । বিজেপি কর্মী সমর্থকরা ওই প্রধানের গ্রেপ্তারের দাবি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলে । 

এই বিষয়ে জেলা বিজেপি নেতা অমৃতলাল বিশ্বাস জানিয়েছেন, “একজন প্রধান হয়ে সামাজিক মাধ্যমে এই ধরনের পোস্ট । আমরা ইমেইল মারফত বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।  অবিলম্বে প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন হবে।” 

অভিযুক্ত মালিপোতা গ্রাম পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল জানিয়েছেন, “আমার সামাজিক মাধ্যম থেকে পোস্ট হবার পরে সেটা ডিলিট করে দেয়া হয়েছে । এটা ভুল হয়েছে বুঝেই ডিলিট করে দেওয়া হয়েছে । বিজেপির আজকের আন্দোলনের কোন প্রয়োজন ছিল না। প্রধানমন্ত্রী সম্পর্কে এই পোষ্ট করা উচিত হয়নি।  কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কে নিয়ে বিজেপির আইটি সেল যেটা করে তাহলে তো তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নেওয়া উচিত।”


Loading

এশিয়ান হাইওয়েতে দুর্ঘটনাগ্রস্থ লরিতে এক ঘন্টা আটকে থাকলেন চালক

বরাতজোরে বেঁচে গিয়েছেন লরির চালক 

আজ খবর (বাংলা),  [রাজ্য], ধূপগুড়ি, জলপাইগুড়ি, ১২/০৯/২০২৫ :  ফের দুর্ঘটনা হোটেল উত্তরবঙ্গের এশিয়ান হাই ওয়ের ওপর. চালককে প্রায় এক ঘণ্টা আটকে থাকতে হল দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটিতে।

দুটি লরির মুখোমুখি সংঘর্ষ, লরির ভেতর দীর্ঘক্ষণ আটকে থাকলো চালক। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির ঝুমুর এলাকায় এশিয়ান হাইওয়ে ৪৮ এ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চলন্ত অবস্থায় একটি লরির টায়ার বিস্ফোরণ হয়।  এরপর নিয়ন্ত্রণ হারিয়ে সেই লরিটি উল্টো দিক থেকে আসা আরেকটি লরিকে মুখোমুখি ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে দুটি লরির সামনের অংশ দুমড়ে মুচরে যায়। একটি গাড়ির ভেতর আটকে থাকে চালক। 

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি দমকল বাহিনী এবং ট্রাফিক পুলিশ। লরির ভেতর প্রায় এক ঘন্টা আটকে থাকার পর দমকল বাহিনীর প্রচেষ্টায় চালককে উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ধূপগুড়ি মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার জেরে এশিয়ান হাইওয়েতে যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনাগ্রস্থ লরি দুটিকে আটক করেছে পুলিশ।


Loading

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে পুজোর আগে বন্ধ বাজার, চিন্তায় ব্যবসায়ীরা 

এভাবে পুজোর বাজার নষ্ট হবে ভাবেন নি ব্যবসায়ীরাও 

আজ খবর (বাংলা), [রাজ্য], হরিশ্চন্দ্রপুর , মালদা, ১১/০৯/২০২৫ :  পুজোর প্রাক্কালে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মন্ত্রীর এলাকায় ব্যাহত জনজীবন, প্রভাব ব্যবসায়, শুনশান এলাকা, ক্ষুব্ধ ব্যবসায়ীরা।  চলছে পুলিশের টহল, থমথমে এলাকার পরিবেশ।  তীব্র আক্রমণ বিজেপির, সাফাই জেলা তৃণমূলের। 

পুজোর আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মন্ত্রীর এলাকায় ব্যাহত জনজীবন। আতঙ্কে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা। বহু দোকানপাট  বন্ধ।  সদর এলাকায় আনাগোনা কম মানুষের।  রাতের পর দিনেও চলছে পুলিশের টহলদারি। মঙ্গলবার রাত থেকেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে অগ্নিগর্ভ মালদার হরিশ্চন্দ্রপুর সদর এলাকা। বৃহস্পতিবার সকালেও এলাকার পরিবেশ থমথমে। 

সাধারণ মানুষের মধ্যে গ্রাস করেছে আতঙ্ক। আর মাত্র ১৭ দিন পরেই দুর্গাপুজো। এই সময় যেখানে ব্যবসা রমরমিয়ে। সেখানে নেই মানুষের আনাগোনা।ক্ষতির মুখে পড়ছে ব্যবসায়ীরা। আবার আতঙ্কে অনেকে দোকান খোলে নি। 

ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে। ব্লক সাংগঠনিক রদবদলের পরে মন্ত্রী ঘনিষ্ঠরা পদ পেতেই শুরু হয় তাণ্ডব। অভিযোগ উঠে মন্ত্রী তাজমুল হোসেনের ভাই জম্মু রহমানের নির্দেশে জেলা পরিষদ সদস্য বুলবুল খানের ঘনিষ্ঠ দুই নেতার বাড়িতে এবং দোকানে হামলা চালায় মন্ত্রী অনুগামীরা। তারপরেই বুধবার সকালে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বুলবুল ঘনিষ্ঠরা জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।  বুধবার রাতে হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিভিন্ন গ্রাম থেকে সদর এলাকায় বুলবুল অনুগামী বহু মানুষ জমায়েত করতে শুরু করে।  

আগাম অশান্তির আঁচ পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকারের নেতৃত্বে র‍্যাফ এবং বিশাল পুলিশ বাহিনী টহল শুরু করে। এখনো সেই টহল চলছে। অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি। কিন্তু শাসকের এই কোন্দলের প্রভাব পড়ছে সাধারণ মানুষের উপর। বুলবুল অনুগামী তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি সাহেব দাসের অভিযোগ, যেভাবে তাদের বাড়ি দোকানে হামলা হয়েছে মানুষের মধ্যে আতঙ্ক থাকবেই। তারা নিজেরাও মানুষকে জবাব দিতে পারছে না।  

আজ দলের কাছে লিখিত অভিযোগ জানাবে সাহেব। অন্যদিকে তৃণমূলের জেলার সাধারণ সম্পাদক জিয়াউর রহমানের দাবী, ঘটনায় যেই  জড়িত থাকুক না কেন  প্রশাসন ব্যবস্থা নেবেই। মানুষ যেন  আতঙ্কিত না হয়। যদিও এই নিয়ে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। জনজীবন স্বাভাবিক না হলে আন্দোলনে নামার হুশিয়ারি গেরুয়া শিবিরের। শুরু হয়েছে নতুন তরজা।


Loading

মুখ্যমন্ত্রীর আশ্বাসে চা বাগানে স্থগিত বোনাস আন্দোলন 

ভিক্ষা চাই না, ন্যায্য প্রাপ্য চাই বলে আন্দোলনে চা শ্রমিকরা 

আজ খবর (বাংলা), [রাজ্য], জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ১১/০৯/২০২৫ : মুখ্যমন্ত্রীর আশ্বাস পাওয়ার পরেই ১৫ ই সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত ডুয়ার্সের চা বাগান শ্রমিকদের বোনাস আন্দোলন,।

বুধবারই জলপাইগুড়ির প্রশাসনিক সভা থেকে মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চা বাগানে শ্রমিকদের পুজোর বোনাস ২০ শতাংশ প্রদান করা নিয়ে রাজ্যে সরকারের জারী করা এডভাইজারর কথা মঞ্চ থেকে স্মরণ করিয়ে দেন শুধু তাই নয় মঞ্চে উপস্থিত রাজ্যের মূখ্য সচিবকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদারকী করতে নির্দেশ দেন।

গতকালের এই ঘোষণার পরেই, বৃহস্পতিবার ডুয়ার্সের নাগেশ্বরী চা বাগানে পশ্চিমবঙ্গ চা বাগান মজদুর সমিতির পক্ষ থেকে কারখানা গেটে আয়োজিত এক সভা থেকে মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতি সন্মান জানিয়ে আগামী ১৫ ই সেপ্টেম্বর পর্যন্ত বোনাস সংক্রান্ত চা বাগান শ্রমিকদের আন্দোলন স্থগিত রাখার কথা ঘোষণা করার পাশাপাশি ১৫ ই সেপ্টেম্বরের মধ্যে ২০ শতাংশ হারে চা বাগান শ্রমিকদের পুজো বোনাস প্রদান করা না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাবার হুশিয়ারী দেয়।

এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ চা বাগান মজদুর সমিতির নাগেশ্বরী চা বাগান ইউনিটের এক সদস্য জানান, আমরা আগামী ১৫ ই সেপ্টেম্বর পর্যন্ত মুখ্যমন্ত্রীর দেওয়া কথা মতো অপেক্ষা করবো।


Loading

ফের মেট্রো বিভ্রাট কলকাতায়

মেট্রো নিয়ে প্রায়ই অভিযোগ আসছে সাধারণ মানুষের থেকে 

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১১/০৯/২০২৫ :  প্রায়ই মেট্রো বিভ্রাটে ভুগতে হচ্ছে শহরবাসীকে।  মেট্রো স্টেশনে এসে শুনতে হচ্ছে মেট্রো চলছে না।  

আজ ফের মেট্রো বিভ্রাট। শহীদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ । ৪৫ মিনিট থেকে এক ঘন্টার উপরে এই স্টেশন গুলিতে মেট্রো চলাচল বন্ধ রয়েছে বলে জানা যাচ্ছে । যদিও  মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক রয়েছে বলে মেট্রো সূত্রে খবর। মেট্রো তরফে চেষ্টা করা হচ্ছে শহীদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত আলাদা মেট্রো চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার।

মেট্রো বিভ্রাট ঠিক কোন পর্যায়ে তা স্পষ্ট করে জানায় নি মেট্রো  কর্তৃপক্ষ।  আজ সাড়ে বারোটার  থেকেমেট্রো বিভ্রাট শুরু হয়েছে।  বৃজি থেকে রেক ঘোরাতে অসুবিধা হওয়ার কারণেই মাত্র বিভ্রাট দেখা দিয়েছে বলে জানা যাচ্ছে।


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor