Aaj Khabor

জলপাইগুড়িতে শিক্ষক দিবস পালিত 

আজ ড: সর্বপল্লী রাধাকৃষ্ণনের  জন্মদিন

আজ খবর (বাংলা),  [রাজ্য], জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ০৫/০৯/২০২৫ : বিবেকানন্দ যোগা সোসাইটির পক্ষ থেকে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষক দিবস উদযাপন করা হল। 

অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন এর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন যোগা সোসাইটির উপস্থিত সদস্যরা। 

শুক্রবার সকালে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ি দিঘি পার্কে শতাধিক সদস্য মিলিত‌ হয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করেন বিবেকানন্দ যোগা সোসাইটির সদস্যরা। বৈকুণ্ঠপুর রাজবাড়ি দিঘি প্রাঙ্গণে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন ও কবিতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানকে বর্ণাঢ্য ‌রূপ দেওয়া হয়। বিবেকানন্দ যোগা সোসাইটির সমস্ত শিক্ষকদের প্রতি সম্মান জানান উপস্থিত সদস্যরা। 

এই উপলক্ষে সংস্থার পক্ষ থেকে যোগা প্রদর্শনী সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষের জীবনে শিক্ষকের ভুমিকা ও অবদানের কথা তুলে ধরেন উপস্থিত সদস্যরা।


Loading

‘ব্যাগে বন্দুক আছে’ চিৎকার করে অভিনব কায়দায় কেপমারী

এভাবে যে ছিনতাই হয়ে যাবে ভাবতে পারেন নি ঐ ব্যবসায়ী 

আজ খবর (বাংলা), [রাজ্য\, বারুইপুর, দক্ষিণ ২৪ পরগণা , ০৪০/০৯/২০২৫ : ব্যাগে বন্দুক আছে দাবি করে ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ১২ লক্ষ টাকা ছিনতাই।  

অভিনব কেপমারির ঘটনা ঘটলো দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। বুধবার বিকেলে বারুইপুর ক্যানিং রোডের ছয়ানি এলাকায় রাস্তার পাশেই হোটেলে খাবে বলে বাইক দাঁড় করিয়েছিল ভাঙ্গরের ধান ব্যবসায়ী শাহাবুদ্দিন মোল্লা। সঙ্গে তার আরো দুই সঙ্গী ছিল। হঠাৎই সেখানে দুই ব্যক্তি আসে ও ব্যবসায়ী শাহাবুদ্দিন মোল্লার কাঁধে থাকা কালো ব্যাগটি ধরে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ব্যবসায়ী বাধা দিলে দুই ছিনতাই বাজ চিৎকার চেঁচামেচি করে বলতে থাকে ব্যবসায়ীর কালো ব্যাগের মধ্যে রয়েছে বন্দুক।

 তখনই পাশ থেকে আরও চারজন লোক এসে ব্যবসায়ীকে ঘিরে ধরে মারতে শুরু করে। আশেপাশে লোকজন ঘটনায় হতভম্ব হয়ে পড়ে। ব্যবসায়ীর সঙ্গে থাকা দুই সঙ্গী সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। ব্যবসায়ীকে একা পেয়ে বেধড়ক মারধর শুরু করে ৬ জন দুষ্কৃতীদের দল । তারপরে ব্যবসায়ীর কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায় ছয় দুষ্কৃতীরা । প্রকাশ্য দিবালোকে এইভাবে ব্যবসায়ীর টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে যাওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আশেপাশে লোক বুঝতেই পারিনি কিভাবে গোটা  ঘটনাটা ঘটে গেল।

 বুধবার রাতেই বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী শাহাবুদ্দিন মোল্লা। তিনি বিভিন্ন বাজার থেকে ধান সংগ্রহ করতেন। বুধবার বিকেলে চাষীদের থেকে ধান কেনার প্রায় সাড়ে বারো লক্ষ টাকা পেমেন্ট করতে এসেছিল ভাঙ্গরের উত্তর কাশিপুর থানার ভুমরু এলাকার ব্যবসায়ী শাহাবুদ্দিন। ঘটনায় রীতিমতো ভীত ও আতঙ্কিত হয়ে পড়ে ওই ব্যবসায়ী। শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে ঐ ব্যবসায়ীর। ছিন্তাইয়ের অভিযোগ পাওয়ার পরে রাতেই ছিনতাইএর সাথে সরাসরি যুক্ত থাকার সন্দেহে  এক জনকে আটক করেছে বারুইপুর থানার পুলিশ।


Loading

খরস্রোতা জলঢাকায় বিসর্জন দেওয়া হল করম পূজা 

নদী প্রচন্ড খরস্রোতা থাকায় সতর্ক ছিল এনডিআরএফ 

আজ খবর (বাংলা), [রাজ্য], মালবাজার, জলপাইগুড়ি, ০৪/০৯/২০২৫ : বৃহস্পতিবার বিকেল চারটা নাগাদ  জলঢাকা নদীতে পুলিসের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে করম পুজোর বিসর্জন করা হয়েছে ।

বিসর্জনের পাশাপাশি ওখানেই এক পাশে মঞ্চ বানিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানেও ধুমধাম করে চলেছে অনুষ্ঠান। সেইসাথে পাহাড়ি জলঢাকা খরস্রোতা নদীতে সবরকম দুর্ঘটনা এড়াতে প্রস্তুত থেকেছে কলকাতার সেকেন্ড ব্যাটিলিয়ন এনডি আরএফ এর টিম।  এদিন অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর,  পঞ্চায়েত সমিতির সদস্যা রন্থি তিরকি,  সমাজসেবি প্রেম ছেত্রি,  উপপ্রধান সুরেশ ওরাও, অসিতাভ বোস,  প্রধান রমেশ তিরকি,  শীতল মিস্ত্রি সহ অনান্যরা। 

প্রসঙ্গত উল্লেখ্য পাহাড়ি এই খরস্রোতা নদীতে যেকোনো হরপা বান  আসতে পারে।  তাই এদিন এনডি আরএফের পক্ষ জলঢাকা নদীকে নো এন্ট্রি জোন করে দেওয়া হয়েছিল । লাইফ বোট প্রস্তুত রেখে ,  লাইফ জ্যাকেট পড়ে নদীর পারে এনডিআরএফ কর্মীদের একটি বাহিনী করা নজরদারি চালিয়ে দাঁড়িয়েছিল নদীর পাশে।  এছাড়াও ডাউন স্ট্রিমে  রোপ লাগিয়ে দেওয়া হয়েছিল। কোন দুর্ঘটনা ঘটলেই প্রস্তুত ছিল এনডি আরএফের টিম। এদিন এনডি আরএফের দলকে নেতৃত্ব দিয়েছেন ইন্সপেক্টর সুনিল বর্মন। তবে আজ ভালোয়  ভালোয়  কেটেছে কর্ম পূজার বিসর্জন অনুষ্ঠান। 


Loading

নিউ টাউনে স্কুটি চালক মহিলার মৃত্যু 

কলকাতার পথে দুর্ঘটনায় মৃত স্কুটি চালকের সংখ্যা বেড়েছে 

আজ খবর (বাংলা), [রাজ্য],  টাউন, কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৪/০৯/২০২৫ :  সরকারি বাসের ধাক্কায় মৃত্যু স্কুটি চালক তথ্য প্রযুক্তি মহিলা কর্মীর। নিউ টাউন বিশ্ব বাংলা গেটের কাছে ঘটনা।

নিউটাউনের ব্যস্ততম জায়গা বিশ্ববাংলা মোড়ের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুটি চালক মহিলার। বিশ্ব বাংলা গেটের সিগন্যালে এয়ারপোর্টগামী রুটের মোড়ে টার্ন  নিতে গিয়ে একটি সরকারি বাস পিছন থেকে ধাক্কা মেরে  স্কুটি আরোহী মহিলাকে পিষে দেয়। খবর পেয়ে নিউ টাউন থানার পুলিশ ও ট্রাফিক কর্মীরার রক্তাক্ত মহিলাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান.  চিকিৎসকরা ওই  মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। 

পুলিশ জানিয়েছে, মৃতের নাম বনশ্রী পাল। মহিলা নিউটাউন একটি বেসরকারি সংস্থার কর্মরত। রোজকার মতো এদিন সেই কাজে যোগ দিতে যাচ্ছিলেন। অফিস জোয়ার পথেই  এই দুর্ঘটনা বলে জানিয়েছে পুলিশ।  


Loading

পুলিশ দিবস পালিত হলো শিলিগুড়িতে 

শুধুই পুলিশের অনুষ্ঠান নয়, ছিল সমাজসেবাও। 

আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ০১/০৯/২০২৫ : শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে পুলিশ দিবস উদযাপন করা হল । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ২০২০সাল থেকে প্রতি বছর ১লা সেপ্টেম্বর দিনটিকে পুলিশ দিবস হিসেবে পালন করা হয়। রাজ্যের সর্বত্র সব থানাতেই পালিত হয় পুলিশ দিবস।

গত ৬বছর ধরে গোটা রাজ্য জুড়ে এই দিনটিকে উদযাপন করা হচ্ছে।  সোমবার অর্থাৎ আজ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্যোগে পুলিশ কমিশনারেটের মাঠে পুলিশ দিবস পালন করা হয়।এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি. সুধাকর,ডেপুটি পুলিশ কমিশনার হেডকোয়ার্টার তন্ময় সরকার,ডেপুটি পুলিশ কমিশনার রাকেশ সিং ও কাজী সামসুদ্দিন আহমেদ,এছাড়াও উপস্থিত ছিলেন এ.সি.পি, এ.ডি.সি.পি এবং শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ট্রাফিক ও থানার আইসি ওসিরা।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার  সি. সুধাকরকে পুলিশ দিবস উপলক্ষে ব্যাজ পরানোর পাশাপাশি তাঁকে ব্যান্ড স্যালুটও জানানো হয়।  এদিন  রিজার্ভ ইন্সপেক্টর তেনজিং লামাও এই সুন্দর অনুষ্ঠানে যোগ দিয়ে কমিশনার সি. সুধাকরকে ব্যান্ড স্যালুট জানান।  তবে পুলিশ দিবস শুধু অনুষ্ঠানের  সীমাবদ্ধ ছিল না, বরং সমাজসেবামূলক উদ্যোগও নেওয়া প্রশাসনের তরফে। 

এদিন,রাজ্য পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে এবং পুলিশ কমিশনার সি. সুধাকর ও ডেপুটি পুলিশ কমিশনার রাকেশ সিং এর উপস্থিতিতে শিলিগুড়ির মাল্লাগুড়ি এলাকায় অবস্থিত চেতনা কলোনি এলাকায় প্রায় ১০০জন দুঃস্থ মানুষের  হাতে কম্বল বিতরণ করা হয়।


Loading

তৃণমূলের ধর্নামঞ্চ ভেঙে দিল সেনাবাহিনী 

আমাকে আসতে দেখে পালিয়ে গিয়েছে সেনা কর্মীরা : মমতা 

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ,০১/০৯/২০২৫ :  কলকাতার ধর্মতলায় তৃণমূলের ধর্নামঞ্চ ভেঙে দিলো সেনাবাহিনী। ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক  ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

কলকাতার ধর্মতলায় গান্ধীমূর্তির পাশে ধর্নামঞ্চ বেঁধেছিল তৃণমূল কংগ্রেস। সেই ধর্নামঞ্চ থেকে প্রতি শুনিবার ও রবিবার রাজনৈতিক কর্মসূছী পালন করা হত।  আজ দুই ক্যাপ্টেনের নেতৃত্বে সেনাবাহিনীর জওয়ানরা এসে তৃণমূলের সেই ধর্নামঞ্চের মণ্ডপ খুলে দেয়। সূত্র মারফত জানা গিয়েছে,  অনুমতির মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার ফলেই সেনাবাহিনী ঐ  মণ্ডপ খুলে দিয়েছে। গতকালই সেখানে মন্ডপ রাখার শেষ দিন ছিল। আজ থেকে আর কোনো অনুমতি ছিল না। অথচ আজ সেই মন্ডপ খোলা হয় নি দেখে সেটি খুলে দিয়ে যায় সেনাবাহিনী। 

মন্ডপ খুলে দেওয়ার কিছুক্ষনের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গোটা ঘটনায় নিজের  ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই ঘটনায় সেনাবাহিনীর কোনো দোষ  নেই। এর পিছনে আছে বিজেপি। সেনাবাহিনীকে ব্যবহার করেছে বিজেপিই। তবে আমাকে আসতে  দেখে সেনাবাহিনীর লোকজন পালিয়ে গিয়েছে।”


Loading

তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণকে ব্যাঙ্কশাল আদালতে পেশ ইডির 

বিধায়ক বলছেন যে টাকা ধরা পড়েছে তা সবই ব্যবসার টাকা। সম্পত্তি কেনার জন্যে রাখা হয়েছিল। একই মামলায় এবার তখন অভিনেতা অঙ্কুশকে 

আজ খবর (বাংলা) [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ৩০/০৮/২০২৫ :  তৃণমূল বিধায়ক   জীবন কৃষ্ণ সাহাকে আজ ফের পেশ করা হল ব্যাঙ্কশাল আদালতে। তার আগে তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে বের করে স্বাস্থ্যপরীক্ষার জন্যে বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। 

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেপ্তার করেছিল মুর্শিদাবাদের বড়ইয়াঁর  তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে। ইডি অফিসার তল্লাশি অভিযান চলাতেই জীবনকৃষ্ণ কাছাকাছি একটি জঙ্গলে তাঁর দুটি মোবাইল ফেলে দিয়েছিলেন, নিজেও সেখানে গা ঢাকা দিয়ে লুকোনোর চেষ্টা করেছিলেন। কিন্তু সেখান থেকে ইডির সাথে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁকে ধরে ফেলেন  এবং মোবাইল দুটিও উদ্ধার করেন। এই ঘটনাটি নিয়ে আজ জীবন কৃষ্ণা সাহা বলেছেন,সেদিন তিনি লুকিয়ে পড়েন নি, স্লিপ খেয়ে পড়ে গিয়েছিলেন। মোবাইল দুটিও হাত থেকে স্লিপ করে গিয়েছিল। 

এর আগে সিবিআই যখন তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছিল তখন জীবন কৃষ্ণ সাহা তাঁর দুটি মোবাইল পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। সিবিআই সেই মোবাইল দুটিকে পুকুরের সব জল ছেঁচে উদ্ধার করেছিল। এবারেও উদ্ধার করা হয়েছে মোবাইল ফোন দুটি। তবে তার মধ্যেই জীবনকৃষ্ণ কোনো ফোন নম্বর ডিলিট করে দিয়েছিলেন কি না তা খতিয়ে দেখবে ইডি।  ইতিমধ্যেই দুটি ফোন ফরেন্সিকের জন্যে পাঠানো হয়েছে। 

এর আগে ইডির ছয় দিনের হেফাজত শেষে আজ সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে বের করে জীবন কৃষ্ণ সাহাকে স্বাস্থ্য পরীক্ষার জন্যে  নিয়ে যাওয়া হয়েছিল বিধাননগর হাসপাতালে। তারপর ইডির তিনটি গাড়ির গাড়ির কনভয় বিধায়ক জীবন কৃষ্ণকে নিয়ে যায় ব্যাঙ্কশাল আদালতের বিশেষ আদালতে। জীবন কৃষ্ণ জানিয়েছেন ইডির তদন্তে তিনি সহযোগিতা করছেন, যদিও ইডি  সূত্রে খবর তিনি আদৌ তদন্তে  সহযোগিতা করছেন না,তদন্তকারীদের বিভ্রান্ত করা চেষ্টা করছেন। 


Loading

পশ্চিমবঙ্গে কোলেম্বলার আরও দুই প্রজাতির আবিষ্কার 

বিরলতম প্রজাতির এই প্রাণীর অস্তিত্ব আবিষ্কৃত হল এই রাজ্যে 

আজ খবর (বাংলা) [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ, ২৬/০৮/২০২৫ :  ভারতের প্রাণী সর্বেক্ষণ সংস্থা (ZSI)-র বিজ্ঞানীরা পশ্চিমবঙ্গে কোলেম্বোলার দুটি নতুন প্রজাতি আবিষ্কার করেছে। কোলেম্বোলা হল, মাটিতে বসবাসকারী ক্ষুদ্র সন্ধিপদী প্রাণী, যেগুলি মাটির স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই গুরুত্বপূর্ণ আবিষ্কার পশ্চিমবঙ্গের জীববৈচিত্র্যকে আরও গভীরভাবে বোঝার পথ প্রশস্ত করেছে।

নতুন আবিষ্কৃত প্রজাতিদুটির নাম রাখা হয়েছে Salina aurantiamaculata এবং Salina pseudomontana। প্রথমটির নামকরণ করা হয়েছে এর উজ্জ্বল কমলা রঙের দাগের জন্য, আর দ্বিতীয়টির নাম এসেছে Salina montana প্রজাতির সঙ্গে এর শারীরিক সাদৃশ্যের কারণে।

এই আবিষ্কারটি ZSI-এর অ্যাপটেরিগোটা (Apterygota) শাখার গবেষক দল করেছেন, যার নেতৃত্বে ছিলেন ডঃ গুরুপদ মণ্ডল। এই দলে এছাড়াও ছিলেন শ্রীমতী পৃথা মণ্ডল এবং ডঃ সুরজিৎ কর। গবেষণাটি ১৪ আগস্ট, ২০২৫ তারিখে আন্তর্জাতিক শ্রেণীবিন্যাস সংক্রান্ত সাময়িক পত্রিকা Zootaxa-তে প্রকাশিত হয়েছে।

ZSI-এর নির্দেশক ডঃ ধৃতি ব্যানার্জি গবেষক দলের প্রচেষ্টাকে প্রশংসা করে কোলেম্বোলার পরিবেশগত গুরুত্বের ওপর আলোকপাত করেছেন। তিনি বলেছেন, “কোলেম্বোলা মাটির স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরা উপরিভাগের মাটির গঠন, পুষ্টি উপাদানের পুনর্ব্যবহার এবং জৈব পদার্থের পচন প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করে।” তিনি আরও বলেছেন, “এদের ভূমিকা প্রায়ই উপেক্ষিত হয়, কিন্তু পরিবেশগত স্বাস্থ্য পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণে তাদের গুরুত্ব অপরিহার্য।”

নতুন প্রজাতিদুটিকে স্বতন্ত্র করে তোলে এদের শরীরের চেটোট্যাক্সি বা লোমের বিন্যাস, ভিন্নধর্মী দেহবর্ণ এবং ফারকুলার (পেটের একটি কাঁটাযুক্ত অঙ্গ) গঠন। এতে রয়েছে একটি চতুষ্কোণ মুক্রো এবং শীর্ষভাগে দন্তাকৃতি উপাঙ্গ। প্রজাতিদুটি যৌগিক চোখযুক্ত, এবং এদের দেহে কোনো আঁশ নেই। উভয় প্রজাতিই সর্বব্যাপী বিস্তৃত celebensis গোষ্ঠীর অন্তর্গত।

ডঃ গুরুপদ মণ্ডলের মতে, এই আবিষ্কারটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ, এর ফলে ভারতে Salina গণের প্রজাতির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭-এ। ভারতে সর্বশেষ Salina প্রজাতি নথিভুক্ত হয়েছিল ১৯৭৯ সালে—ফলে দীর্ঘ বিরতির পর এই আবিষ্কার এক গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে। তিনি বলেন, “এই গবেষণা স্পষ্ট করে তোলে যে, এই ক্ষুদ্র প্রাণীগুলির বৈচিত্র্য এবং মাটির বাস্তুতন্ত্রে এদের গুরুত্বপূর্ণ অবদান অনুধাবনের জন্য ধারাবাহিক গবেষণা অপরিহার্য।”


Loading

তৃণমূল বিধায়ক জীবন সাহা গ্রেপ্তার 

শিক্ষক নিয়োগ দুর্নীতি : সিবিআই এর পর এবার ফের ইডির হাতে গ্রেপ্তার বিধায়ক জীবন সাহা 

আজ খবর (বাংলা) [রাজ্য], বড়ঞা , মুর্শিদাবাদ, ২৫/০৮/২০২৫ :  সোমবার শিক্ষক দুর্নীতিতে যুক্ত সন্দেহে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেপ্তার করল তৃণমূল কংগ্রেসের বিধায়ক জীবন সাহাকে। মুর্শিদাবাদে তাঁর নিজের বাড়ি থেকেই ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন বিধায়ক জীবন কৃষ্ণ সাহা।

সোমবার সকাল থেকেই জীবন কৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি চালাচ্ছিল ইডি।  এরপর সেখান থেকেই জীবন সাহাকে গ্রেপ্তার করা হয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতির সাথে তিনি যুক্ত আছেন বলে অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।  জীবন সাহা, তানম্র এক আত্মীয় এবং এক সহযোগীর বিরুদ্ধে অভিযোগ আছে যে তাঁরা শিক্ষক নিয়োগ দুর্নীতির সাথে সরাসরি যুক্ত ছিলেন। শিক্ষক নিয়োগের ক্ষেতের বীরভূমের এক ব্যক্তির থেকে টাকা নিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে জীবন সাহার বিরুদ্ধে।  এই অভিযোগের ভিত্তিতেই ইডি  আজ তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছে এবং তাঁকে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে। এই ব্যাপারে ইডি  অবশ্য জীবন সাহার স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করেছে। 

এর আগে সিবিআই জীবন কৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি চালিয়েছিল, তাঁকে ধরতে গিয়ে জীবন সাহা পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেছিলেন। এমনকি তাঁর দুটো মোবাইল ফোন পাশের পুকুরে ফেলে দিয়েছিলেন। মাসেই পুকুরের জল ৬৫ ঘন্টা ধরে ছেঁচে দুটি মোবাইলই উদ্ধার করেছিল সিবিআই। তাঁর বাড়ির বাগান থেকে মার্কশিট উদ্ধার করা হয়েছিল। শেষ পর্যন্ত শিক্ষক নিয়োগ দুর্নীতির সাথে যুক্ত থাকার অভিযোগে আজ ইডির হাতে গ্রেপ্তার হলেন মুর্শিদাবাদের বড়ঞা কেন্দ্রের তৃণমূল বিধায়ক জীবন সাহা। 


Loading

পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে ৫ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার 

পরিযায়ী যেশ্রমিকদের পুনর্বাসন, সাথে কিছুটা অনুদান, আঠা ও অন্যান্য সাহায্য দিচ্ছে রাজ্য সরকার 

ADVT.

আজ খবর (বাংলা), [রাজ্য],কলকাতা,পশ্চিমবঙ্গ, ১৮/০৮/২০২৫ :  কাজের সুবাদে অন্যান্য রাজ্যে বাস করা পরিযায়ী শ্রমিকদের জন্যে নতুন প্রকল্প শুরু করল  রাজ্য সরকার। আজ একথা নবান্নে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, “আমরা চাই কাজের সন্ধানে অন্য রাজ্যে যে সব শ্রমিকরা এ রাজ্য থেকে চলে গিয়েছেন, তাঁরা ফিরে আসুন। তাঁদের এই রাজ্যেই কর্ম সংস্থানের ব্যবস্থা করবে রাজ্য সরকার। তাঁদেরকে পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করা হবে। পরিবার নিয়ে অন্য রাজ্য থেকে চলে আসার জন্যে প্রত্যেক পরিযায়ী শ্রমিককে ৫০০০ টাকা করে দেওয়া হবে. এছাড়াও যতদিন না তাঁরা ফের কোনো কর্মসংস্থান করতে পারছেন, ততদিন তাঁরা প্রতিমাসে ৫০০০ টাকা করে পেতে থাকবেন। অবশ্য এক বছর ধরেই এই অনুদান দেওয়া হবে বলে আপাতত ঠিক করা হয়েছে। 

পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন কাজে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা হবে. এইপ্রকল্পের নাম দেওয়া হয়েছে শ্রমশ্রী। এই মুহূর্তে যে সব পরিযায়ীদের নাম সরকারি পোর্টালে নথীভুক্ত রয়েছে, তাঁরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। যাঁদের নাম নাথীভুক্ত নেই তাঁরা  নতুন করে পোর্টালে নাম নথিভুক্তকরতে পারবেন। এইপ্রকল্পের পাশাপাশি পরিযায়ী শ্রমিকরা রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পগুলি থেকেও সুবিধা ভোগ করতে পারবেন।  এই শ্রমিকদের নামে ব্যাংকে খাতায় খোলা হবে বলে জানা গিয়েছে। 


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor