Aaj Khabor

জামিন পেলেও জেলমুক্তি এখনই নয় পার্থের 

সম্ভবত পুজোর পরেই জেলমুক্ত হতে পারেন পার্থ চ্যাটার্জি 

আজ খবর (বাংলা) [রাজ্য] কলকাতা ,পশ্চিমবঙ্গ, ২৬/০৯/২০২৫ :  প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। যদিও পুজোর আগে তাঁর জেল থেকে বের হওয়া  নিয়ে ধন্ধ  কাটেনি এখনও। 

এর আগে তাঁর বিরুদ্ধে মামলা গড়িয়েছিল নিম্ন আদালত থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত।  দীর্ঘ প্রায় তিন বছর ধরে জেলে আটকে আছেন পার্থ চ্যাটার্জি।  বিধায়ক পদে বহাল থাকলেও তাঁর মন্ত্রীত্ব চলে গিয়েছে ইতিমধ্যেই। বর্তমানে রাজ্যের শিক্ষামন্ত্রীর পদ সামলাচ্ছেন ব্রাত্য বসু।  আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ শর্তসাপেক্ষে পার্থ চ্যাটার্জির জামিন মঞ্জুর করেছেন। তবে এখনই জেলমুক্ত হতে পারছেন না তিনি।  

তাঁর অবৈধ নিয়োগ মামলায় সাক্ষ্যগ্রহন চলছে। মোট সাতজনের মধ্যে দুই জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে, এখনও  পাঁচজনের সাক্ষ্যগ্রহণ বাকি রয়েছে। তাদের সাক্ষ্যগ্রহণ যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষন পার্থ চ্যাটার্জির জেল মুক্তি হবে না। সুতরাং বাকি পাঁচ জনের সাক্ষ্যগ্রহন হয়ে যাওয়ার দিকেই তাকিয়ে বসে থাকা ছাড়া আর কোনো  পার্থ চ্যাটার্জির সামনে। আর সেই সাক্ষ্যগ্রহন পুজোর আগেই যে হয়ে যাবে এমন নিশ্চয়তাও নেই.।

আদালত আজ বেশ কিছু শর্ত আরোপ করেছে পার্থ চ্যাটার্জির জামিনের ক্ষেত্রে। সেই শর্তগুলি হল — পার্থ চ্যাটার্জির পাসপোর্ট জমা রাখতে হবে। নির্দিষ্ট জুডিসিয়াল এর বাইরে তিনি যেতে পারবেন না। তাঁকে কোনো সরকারি পদে নিয়োগ  করা যাবে না। পুলিশকে না জানিয়ে তিনি তাঁর এলাকা থেকেও বের হতে পারবেন না। তিনি তাঁর মোবাইল নম্বর বদলাতে পারবেন না। তিনি সাক্ষীদের প্রভাবিত করবেন না।নিজের বিধানসভা এলাকাতেও তিনি যেতে পারবেন না, যদি না একজন বিধায়ক হিসেবে তাঁকে যেতে হয়। সিবিআই ও ইডিকে  তদন্তে সহযোগিতা করতে হবে। 


‘আজ খবর’ নিয়মিত দেখতে হলে আমাদের ফলো করুন। আমাদের ওয়েব সাইটে যান (www.aajkhabor.in)  ফলোয়ার বাটনে চাপ দিন।  খবর ভালো লাগলে শেয়ার করে দিন।  


Loading

ভোর রাতে পথ দুর্ঘটনায় মৃত ১, আহত ১ 

আহতের অবস্থা সঙ্কটজনক 

আজ খবর (বাংলা), [রাজ্য], সুতি, মুর্শিদাবাদ, ২৬/০৯/২০২৫ : মুর্শিদাবাদ জেলার সুতির মানিকপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে গিয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত  মৃত ১,  আহত ১। 

মুর্শিদাবাদ জেলার সুতির মানিকপুর সংলগ্ন এলাকায় আজ ভোররাত প্রায় ৪টা সময় ঘটে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, দাঁড়িয়ে থাকা ছাই বোঝাই একটি ব্রেক ফেল থাকা ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারে ভুট্টা বোঝাই একটি লরি। সংঘর্ষের ধাক্কায় ভুট্টা বোঝাই লরির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় লরির চালকের। গুরুতর আহত হয়েছেন লরির খালাসী। তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে সুতি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ভয়াবহ দুর্ঘটনার কারণে সাজুর মোড় থেকে ধলা পর্যন্ত রাস্তা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞসাবাদ করা শুরু করেছে।


‘আজ খবর’ নিয়মিত দেখতে হলে আমাদের ফলো করুন। আমাদের ওয়েব সাইটে যান (www.aajkhabor.in)  ফলোয়ার বাটনে চাপ দিন।  খবর ভালো লাগলে শেয়ার করে দিন।  


Loading

প্রবল বর্ষণে বিপর্যস্ত কলকাতাবাসী, মৃত্যু ৯ জনের 

এমন তুমুল বৃষ্টি দীর্ঘদিন দেখেন নি  কলকাতার মানুষ

আজ খবর (বাংলা),  [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ,২৩/০৯/২০২৫ :  মেঘভাঙা বৃষ্টিতে রীতিমত বিপর্যস্ত মহানগরী কলকাতা। শহরের বিভিন্ন এলাকাএখনও  জলমগ্ন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।  তবে অসমর্থিত সূত্রে জানা যাচ্ছে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে । 

গতকাল রাত্রি থেকে হঠাৎ করেই মেঘভাঙা বৃষ্টি শুরু হয় কলকাতা জুড়ে। সেই বৃষ্টির দাপটে লন্ডভন্ড হয়ে যায় নগর জীবন।  মধ্যরাত্রি পর্যন্ত চলতে থাকে অতি  ভারী বৃষ্টির দাপট। রাতভর তুমুল বৃষ্টিতে জলের তলায় চলে যায় কলকাতার বেশিরভাগ অঞ্চল এবং শহরতলি। বহু বাড়ি ও আবাসনের ভিতরে ঢুকেছে জল। জল জমেছে হাওড়া ও শিয়ালদহ  ডিভিশনের বেশ কয়েকটি জায়গায়. বাতিল করা হয়েছে শহরতলীর বেশ কয়েকটি ট্রেন। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে রেল কর্মীদের। 

প্রবল বৃষ্টিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এখনো পর্যন্ত মৃত ৯। তবে সংখ্যাটা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। 

ভারী বৃষ্টিতে একাধিক এলাকা জলমগ্ন। কালিকাপুর, গড়িয়াহাট, বেনিয়াপুকুর ও নেতাজী নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, নেতাজী নগরে একজন সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। জমা জলের মধ্যে সাইকেল চালাতে গিয়ে ব্যালেন্স হারিয়ে তিনি বিদ্যুতের খুঁটি ধরতে যান। সেই সময়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়ে বলে জানা গিয়েছে। এছাড়া ইকবালপুর থানা অন্তর্গত হুসেন শাহ রোডেও একজনের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছে।শুধু বেহালা অঞ্চল থেকেই ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে .

প্রবল বৃষ্টিতে জলমগ্ন হাওড়া শহরও।  জল জমে রয়েছে নবান্নের সামনে।  কলকাতার বিভিন্ন অঞ্চলে জমে থাকা জল সরানোর  কাজে নেমে পড়েছে পুরসভাও । গোটা বিষয়টি মনিটর করছেন মেয়র ফিরহাদ হাকিম। পুজোর মুখে এই দুর্যোগে দুশ্চিন্তায় পড়েছেন কলকাতার ব্যবসায়ীরা।  আর কয়েক দিন বাদেই পুজো, অথচ সেভাবে এখনো জমেই ওঠে নি পুজোর বাজার।.

গতকালের পর আর সেভাবে বৃষ্টি শুরু হয় নি কলকাতায়।  তবে শহরের বিপর্যস্ত পরিস্থিতি এখনো কাটিয়ে ওঠা হয় নি। গতকালের বৃষ্টিতে মৃত্যুর সংখ্যা বেড়ে ৯ হয়েছে । এই সংখ্যাটা হয়ত আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে দীঘার  সমুদ্র উপকূলে বিশেষ নজরদারি চালানো শুরু হয়েছে। খারাপ আবহাওয়ার দরুন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করাহয়েছে। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম অঞ্চলে অতি  ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। 


Loading

ডুয়ার্সে ধরা পড়ল আরও একটি চিতাবাঘ 

অরণ্যের কাছাকাছি প্রায় চিতার আক্রমণে  হারাচ্ছে গ্রামের মানুষ 

আজ খবর (বাংলা), [রাজ্য], জলঢাকা, জলপাইগুড়ি, ২০/০৯/২০২৫ : ডুয়ার্সে ফের খাঁচা বন্দী হল চিতাবাঘ। শুক্রবার রাতের অন্ধকারে  বন দফতরের পাতা খাঁচায় আটকে পড়ল একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। 

ডুয়ার্সের জলঢাকা আলতাডাঙ্গা চা বাগানের ঘটনা। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই এই এলাকায় চিতাবাঘের উপদ্রব লক্ষ্য করা যাচ্ছে। রীতিমতো আতঙ্কে ছিল এলাকার বাসিন্দারা। চিতাবাঘ ধরতে বন দফতরের তরফে খাঁচা পাতা হয়। কিছুদিন আগেও  এই চা বাগানে খাঁচায় বন্দী হয় একটি চিতাবাঘ। ফের শুক্রবার রাতে জলঢাকা আলতাডাঙ্গা চা বাগানের শিমুলঝোরা সেকশনে বন দফতরের খাঁচায় আটকে পড়ে একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। 

খবর পেয়ে বিন্নাগুড়ি বন্যপ্রাণ বিভাগের বন কর্মীরা পৌঁছে চিতা বাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়। চিতাবাঘ উদ্ধার হওয়ায় কিছুটা হলেও স্বস্তি মিলেছে চা বাগানের বাসিন্দাদের।স্বাস্থ্যপরীক্ষা করে ঐ  চিতাবাঘকে ফের অরণ্যে ছেড়ে দেওয়া হতে পারে। 

‘আজ খবর’ নিয়মিত দেখতে হলে আমাদের ফলো করুন। আমাদের ওয়েব সাইটে যান (www.aajkhabor.in)  ফলোয়ার বাটনে চাপ দিন।  খবর ভালো লাগলে শেয়ার করে দিন।  


Loading

ওষুধ ডেলিভ্যারি ম্যানের রহস্যমৃত্যু 

ওষুধ ডেলিভারি করতে গিয়ে কিভাবে পুকুরে পড়লো ওই যুবক, তা নিয়ে উঠছে প্রশ্ন !

এই যুবকের দেহ পাওয়া গিয়েছে 

আজ খবর (বাংলা), [রাজ্য],  মহেশতলা,দাক্ষী ২৪ পরগনা, ১৮/০৯/২০২৫ :  দক্ষিণ 24 পরগনার মহেশতলা পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের পূর্ব মন্ডলপাড়া একটি পুকুরে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। 

পরিবার সূত্রে জানা যায় ওই যুবক দীর্ঘ পাঁচ বছর ধরে ওষুধ ডেলিভারির কাজ করতো। সোমবার সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিলেন ওষুধ ডেলিভারি করার জন্য। রাতে বাড়ি না ফেরায় হন্যে হয়ে খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন ।এরপর তারা মহেশতলা থানায় নিখোঁজ ডায়েরি করেন।মঙ্গলবার বিকেলে আকড়ার পূর্ব মন্ডলপাড়ার একটি পরিত্যাক্ত পুকুর থেকে ওই যুবকের দেহ  ভেসে থাকতে দেখে এলাকার লোকজন। 

তড়িঘড়ি খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় মহেশতলা থানার পুলিশ । পুলিশ এসে ওই দেহটিকে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠালে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে । এর পাশাপাশি পুলিশ সাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করে।মৃত ওই যুবকের নাম রাজেশ ঘোষ বয়স আনুমানিক ২৮ বছর। 

ওই যুবকের বাড়ি ১৬ নম্বর ওয়ার্ডের মোল্লার গেট গভর্নর কলোনির ব্লক A এলাকায়। কি কারনে এবং কিভাবে ঐ  যুবকের মৃত্যু হয়েছে তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মহেশতলা থানার পুলিশ। গতকাল সন্ধ্যায় মৃত রাজেশর পরিবারের সঙ্গে দেখা করেন মহেশতলা পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা ১৬ নম্বর ওয়ার্ডের পর্যবেক্ষক শুভাশিষ দাস এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।


‘আজ খবর’ নিয়মিত দেখতে হলে আমাদের ফলো করুন। আমাদের ওয়েব সাইটে যান (www.aajkhabor.in)  ফলোয়ার বাটনে চাপ দিন।  খবর ভালো লাগলে শেয়ার করে দিন।  


Loading

ট্রেন থেকে নামার সময় মহিলার হাত ধরে ফেলায় জুটল বেধড়ক মার

এ কোন সমাজে বাস করছি ? 

লাল গেঞ্জি পরিহিত ব্যক্তিকেই (বামদিকে) মারধরের অপরাধে গ্রেপ্তার করা হয় 

আজ খবর (বাংলা), [রাজ্য], ইছাপুর, উত্তর ২৪ পরগণা , ১৮/০৯/২০২৫ :  ট্রেন থেকে নামার সময় এক মহিলার হাত ধরে ফেলায় বেধড়ক মার খেতে হল  এক ভবঘুরেকে। এই ঘটনায় এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

ঘটনাটি ঘটেছে গতকাল রাতে। গতকাল  রাতে ইছাপুর স্টেশনে একজন ভবঘুরে ইছাপুর স্টেশনে ট্রেন থেকে নামার সময় একজন মহিলাকে হাত ধরে ফেলে বলে অভিযোগ উঠেছে । এর পর ওই মহিলার স্বামী তার স্ত্রীকে হাত  ধরার অপরাধে  ওই ভবঘুর কে বেধড়ক মারধর করে ঐ  স্টেশনের মধ্যেই। প্ল্যাটফর্মে থাকা অন্যান্যরা কেউ কিছুই বলেন নি. বেধড়ক মার খেয়ে রক্তাক্ত হয়ে পড়ে ওই যুবক তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। 

ভবঘুরে এই ব্যক্তিকে মারধর করা হয়েছে

ওই অবস্থাতেই কিছুক্ষন প্ল্যাটফর্মে পড়ে  থাকে ঐ  ভবঘুরে যুবক. তার নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে । এরপর ঘটনাটিতে হস্তক্ষেপ করে জিআরপি (নৈহাটী)। ইছাপুর স্টেশনের প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা অন্যান্য যাত্রীরা মারধরের  প্রতিবাদ করে।  এক মহিলা ছুটে এসে তাকে বাঁচায়। ততক্ষনে ভবঘুরের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ায় জিআরপি তাকে হসপিটালে নিয়ে যায়। এভাবে মারধর করার অপরাধে শেষমেষ জি আর পি আটক করে ওই মহিলার  স্বামীকে।


আজ খবর’ নিয়মিত দেখতে হলে আমাদের ফলো করুন। আমাদের ওয়েব সাইটে যান (www.aajkhabor.in)  ফলোয়ার বাটনে চাপ দিন।  খবর ভালো লাগলে শেয়ার করে দিন।  


Loading

রাতের অন্ধকারে সন্দেহভাজন ব্যক্তির থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র 

ক্রমেই দুষ্কৃতীদের আখড়া  হয়ে উঠছে মুর্শিদাবাদ জেলা 

আজ খবর (বাংলা),  [রাজ্য] ফারাক্কা, মুর্শিদাবাদ, ১৫/০৯/২০২৫ : পাচার করার আগেই  পুলিশের জালে এক দুষ্কৃতী, উদ্ধার করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্র। 

মুর্শিদাবাদের ফরাক্কার জয়রামপুর এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হল একটি সেভেন এমএম আগ্নেয়াস্ত্র।   

পুলিশ সূত্রে জানাযায়, ধৃতের নাম রবিউল সেখ ( ৩৭), বাড়ি ফরাক্কার ইমামনগর এলাকায়।গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কার থানার পুলিশ ফরাক্কার জয়রামপুর এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে থাকা এক ব্যক্তিকে আটক করে। তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র। তারপর তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃত রবিউল সেখকে সোমবার সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর আদালতে পাঠায় পুলিশ। 

পুলিশের প্রাথমিক অনুমান ধৃত রবিউলের আগ্নেয়াস্ত্র পাচার করার উদ্দেশ্য ছিল। কি কারনে আগ্নেয়াস্ত্র নিয়ে জয়রামপুর এলাকায় ঘোরাফেরা করছিল, কোথা থেকে সে আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল এবং কাকে বিক্রি করতো তা তদন্ত করে দেখছে ফরাক্কা থানার পুলিশ।


Loading

নেপালে আটকে কোচবিহারের ২৫ জন শ্রমিক

ভিডিওর মাধ্যমে বাড়িতে ফিরিয়ে আনার আর্জি

আজ খবর (বাংলা), [রাজ্য] তুফানগঞ্জ, কোচবিহার, ১৫/০৯/২০২৫ :  শ্রমিকের কাজ করতে গিয়ে নেপালে আটকে তুফানগঞ্জের পঁচিশজন শ্রমিক।  ভিডিওর মাধ্যমে তাঁদের দেশে ফিরিয়ে আনার আর্জি ভাইরাল হয়েছে।

বিক্ষোভের কারণে  অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় প্রতিবেশী নেপাল দেশে। রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি অর্থনৈতিক অস্থিরতাও চরমে।চারপাশ জুড়ে ছড়িয়ে ধ্বংসাবশেষ।উত্তাল পরিস্থিতির মাঝে দেশে ফিরে আসা তো দূরের কথা বাড়ির বাইরে যাওয়ার অনুমতিটুকুও নেই। অগত্যা নেপালে নিজের নিজের কর্মস্থলেই আটকে রয়েছেন তুফানগঞ্জের নাটাবাড়ি -১ গ্রাম পঞ্চায়েত এলাকার পরিযায়ী শ্রমিকরা। নেই পর্যাপ্ত খাবার। ফলে সময় যত গড়াচ্ছে ততই উদ্বেগ-উৎকণ্ঠায় বাড়ছে পরিবারে।

ভারতের সেই পড়শি দেশের ভয়াবহ ছবি দেখে এখন স্বজনদের চিন্তায় দু’চোখের পাতা এক করতে পারছেন না পরিবারের সদস্যরা। তাঁদের একটাই দাবি, নেপাল থেকে তাড়াতাড়ি সুস্থ ভাবে সবাই বাড়ি ফিরে আসুক।

জানা গেছে নাটাবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের হাপাল মারা, বস পাড়া গ্রামের প্রায় ২৫ জন যুবক কাজ করেন নেপালে। পেটের টানে পরিযায়ী শ্রমিক হিসেবে বহু বছর ধরে নেপালে পাড়ি দেন ওই এলাকার যুবকরা। এবছর পূজোয় বাড়ি ফেরার কথা ছিল তাদের কিন্তু তার আগেই সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার অভিযোগে এবং দিনের পর দিন মানুষের চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে নেপালে। একেবারে অগ্নিপর্ব পরিস্থিতি তৈরি হয় প্রতিবেশী দেশে। 

এই মুহূর্তে নেপালের যা পরিস্থিতি তারা বাড়িতে ফিরতে পারবেন কিনা তা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্থানীয়  যুবকরা তাদের কারখানার ভেতর ঢুকে মারধর করছে বলে অভিযোগ। এই মুহূর্তে কাজ বন্ধ রয়েছে। তারা বাইরে বেরোতে পারছেন না এই অবস্থায় সরকারের কাছে আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা যেন তাদের দ্রুত নিজের বাড়িতে ফিরিয়ে আনা হয়।


Loading

মালদায় ফের শ্যুট আউট 

গুলিবিদ্ধ  ব্যক্তি একটি খুনের মামলার মূল সাক্ষী 

আজ খবর (বাংলা), [রাজ্য], ইংরেজবাজার, মালদা, ১৫/০৯/২০২৫ : মালদায় ফের শুটআউট। গুলিবিদ্ধ হলেন আতিমুল মোমিন, যিনি সম্প্রতি ঘটে যাওয়া একটি খুনের মামলার মূল সাক্ষী। সূত্রে জানা গেছে, আতিমুলের ওপর এই হামলার নেপথ্যে থাকতে পারে চাঞ্চল্যকর ষড়যন্ত্র।

আতিমুল মোমিন

গত ১০ জুলাই ইংরেজবাজারের লক্ষ্মীপুরে খুন হন তৃণমূল কর্মী আবুল কালাম আজাদ। সেই ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন কাজীগ্রাম অঞ্চলের প্রাক্তন কংগ্রেস নেতা, বর্তমানে তৃণমূলের পঞ্চায়েত সদস্য মাইনুল শেখ। ওই ঘটনায় মাইনুল ও তার ছেলে-সহ একাধিক অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে এবং কি তারা জেল হেফাজতে রয়েছে।

ঘনিষ্ঠ সূত্রের দাবি, মামলার সাক্ষী আতিমুলকে সাক্ষ্য থেকে সরে আসার জন্য মোটা অঙ্কের টাকার প্রলোভন দেওয়া হয়েছিল। কিন্তু তিনি অনড় থাকেন। সেই কারণেই কি এই পরিকল্পিত শুটআউট? উঠছে একাধিক প্রশ্ন।

ইতিমধ্যেই ঘটনায় নেমেছে পুলিশ। আতিমুল মোমিনকে লক্ষ্য করে গুলি চালানো আসলে সাক্ষীকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

রাজনৈতিক মহলেও শুটআউটকে কেন্দ্র করে শুরু হয়েছে চাপানউতোর।


Loading

সিআরপিএফ জওয়ানকে খুনের অভিযোগে গ্রেপ্তার বিএসফ কর্মী ও তাঁর বন্ধু 

এঁরা প্রত্যেকেই অপরের পূর্ব পরিচিত ছিল

আজ খবর (বাংলা), [রাজ্য], অশোকনগর, উত্তর ২৪পরগনা, ১৪/০৯/২০২৫:  চাকরি থেকে বরখাস্ত হওয়া সিআরপিএফ প্রাক্তন কর্মীকে,  খুনের অভিযোগে গ্রেপ্তার বিএসএফ কর্মী ও তার বন্ধু। 

অভিযুক্ত বিএসএফ কর্মী নাম অভিজিৎ হালদার বাড়ি অশোকনগর কল্যাণগড় এলাকায় তার সহযোগী শম্ভু পাল বাড়ি অশোকনগর কচুয়া এলাকায়। 

প্রসঙ্গত আগস্ট মাসের ৪ তারিখ অশোকনগর বুজরুক দীঘা দোগাছিয়া এলাকায় রাস্তার পাশে গলাকাটা অবস্থায় এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার হয়। 

তদন্তে নেমে পুলিশ শুধুমাত্র একটি বাসের টিকিট উদ্ধার করেছিল সেই ঘটনায় দুই অভিযুক্ত গ্রেফতার। 

পরবর্তীতে মৃত যুবকের নাম পরিচয় জানা যায় তার বাড়ি মেদিনীপুরের নন্দীগ্রাম এলাকায় যুবক মানসিক ভারসাম্যহীন হয়ে যাওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। 

তবে কি কারণে খুন তদন্ত করছে অশোকনগর থানার পুলিশ শনিবার অভিযুক্ত বিএসএফ কর্মীকে উত্তর প্রদেশ থেকে গ্রেফতার করে অশোকনগরে নিয়ে আসে রবিবার পুলিশ হেফাজত চেয়ে বারাসাত আদালতে পেশ করে অশোকনগর থানা।


Loading

congtogel

slot gacor

link slot gacor

slot

hartacuan

slot

slot gacor

slot gacor

slot gacor

situs slot toto

playaja

hartacuan

slot gacor

situs slot gacor

link slot online

slot gacor

link slot gacor

slot bet 200

slot dana

slot online

slot gacor

slot777

slot deposit pulsa

situs gacor resmi

link slot gacor

slot gacor

slot gacor

slot toto

link slot

slot

slot

situs slot

slot gacor

login congtogel

situs togel

togel online

slot wdyuk

congtogel

bandar togel

hartacuan

congtogel

slot gacor

slot gacor

slot gacor

londonslot link alternatif

slot gacor

wdyuk

togel online

togel online

situs toto

indosloto

situs toto

watitoto

congtogel

congtogel

danatoto

slot gacor